SEBA Class 10 Social Science Chapter 12 মুদ্রা এবং ব্যাঙ্ক ব্যবস্থা Question Answer Bengali Medium As Per SEBA New Syllabus Provided by The Roy Library. SEBA Class 10 Social Science Chapter 12 মুদ্রা এবং ব্যাঙ্ক ব্যবস্থা Notes is made for SEBA Bengali Medium Students. SEBA Class 10 Social Science Chapter 12 মুদ্রা এবং ব্যাঙ্ক ব্যবস্থা Solutions We ensure that You can completely trust this content. Class 10 Social Science Solutions Bengali Medium. If you learn PDF Then you can Download Now PDF. I hope You Can learn Better Knowledge.
SEBA Class 10 Social Science Chapter 12 মুদ্রা এবং ব্যাঙ্ক ব্যবস্থা
Today’s We have Shared in This Post SEBA Class 10 Social Science Chapter 12 মুদ্রা এবং ব্যাঙ্ক ব্যবস্থা Question Answer Bengali Medium. I Hope, you Liked The information About The Social Science Solutions For Class 10 SEBA. If you liked SEBA Class 10 Social Science Notes in Bengali Then Please Do Share this Post With your Friends as Well.
মুদ্রা এবং ব্যাঙ্ক ব্যবস্থা
| অনুশীলনীর প্রশ্নোত্তর |
অতি সংক্ষিপ্ত উত্তর দাও:
১। বিনিময় প্রথা কী?
উত্তরঃ কোনো সামগ্রীর পরিবর্তে কোনো সামগ্রীর প্রত্যক্ষ বিনিময়কেই বলে বিনিময় প্রথা।
২। মুদ্রা কী?
উত্তরঃ ইংরেজ অর্থনীতিবিদ জিওন্ট্রি ক্রাউথারের মতে বিনিময়ের মাধ্যম হিসেবে সাধারণ গ্রহণযোগ্যতা যুক্ত এবং সেই সঙ্গে সামগ্রীর মূল্যের মাপকাঠি ও মূল্যের ভাণ্ডার হিসেবে কার্য সম্পাদন করতে পারে এমন যে-কোনো সামগ্রীই হল মুদ্রা।
৩। মুদ্রার একটি মুখ্য কার্য উল্লেখ করো।
উত্তরঃ মুদ্রা প্রধানত চারটি কার্য সম্পাদন করে, যার মধ্যে একটি মুখ্য কার্য হলো— মুদ্রা হচ্ছে বিনিময়ের মাধ্যম।
৪। অবিহিত মুদ্রার একটি উদাহরণ দাও।
উত্তরঃ অবিহিত মুদ্রার একটি উদাহরণ হলো- চেক মুদ্রা।
৫। প্রতিনিধিত্বমূলক কাগজি মুদ্রা কী?
উত্তরঃ পূর্বের যে-সমস্ত কাগজি মুদ্রা সমমূল্যের সোনা বা রূপায় রূপান্তরিত করা যেত (যেমন ১০০ টাকার কাগজি মুদ্রা ১০০ টাকা মূল্যের সোনা বা রূপায় পরিবর্তিত হত), সেই ধরনের কাগজি মুদ্রাকে প্রতিনিধিত্বমূলক বা পরিবর্তনীয় কাগজি মুদ্রা বলা হত।
৬। ব্যাঙ্ক কী?
উত্তরঃ ব্যাঙ্ক একপ্রকার বিত্তীয় অনুষ্ঠান যা ঋণের ব্যবসায় করে। ব্যাঙ্ক সঞ্চয়কারীর কাছ থেকে সঞ্চয় সংগ্রহ করে এবং সংগৃহীত সঞ্চয় ঋণ গ্রহণকারীকে অর্পণ করে।
৭। রিজার্ভ ব্যাঙ্ক অব ইণ্ডিয়া কোন সনে স্থাপিত হয়েছিল?
উত্তরঃ রিজার্ভ ব্যাঙ্ক অব ইণ্ডিয়া ১৯৩৫ সালে স্থাপিত হয়েছিল।
৮। চলিত আমানত কী?
উত্তরঃ চলিত আমানতে সঞ্চয় করলে, আমানতকারী নিজের সঞ্চয় যে-কোনো সময় চেকের মাধ্যমে বের করে আনতে পারে।
সংক্ষেপে উত্তর দাও:
১। সংগতিবিহীন অভাব বিনিময় প্রথায় কীরূপ সমস্যার সৃষ্টি করে?
উত্তরঃ বিনিময় প্রথায় যদি ক্রেতা ও বিক্রেতা উভয়ের অভাবের মধ্যে সংগতি বা মিল না থাকে, তবে বিনিময় অসম্ভব হয়ে পড়ে। এই সংগতিহীনতার জন্য বিনিময় প্রথা বন্ধ হয়ে গিয়েছিল।
২। মূল্যের ভাণ্ডার বলতে কী বোঝো?
উত্তরঃ মুদ্রা মূল্যের ভাণ্ডার হিসেবে কার্য সম্পাদন করে থাকে। যেহেতু মুদ্রা সঞ্চয় করে রাখা যায় এবং প্রয়োজন অনুসারে তা দিয়ে সামগ্রী ক্রয় করা যায়, তাই মুদ্রাকে সামগ্রীসমূহের মূল্যের ভাণ্ডার বলা হয়।
৩। মুদ্রার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটি কী এবং কেন এটি গুরুত্বপূর্ণ?
উত্তরঃ মুদ্রার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটি হলো এর সাধারণ গ্রহণযোগ্যতা। এটি গুরুত্বপূর্ণ কারণ, সাধারণ গ্রহণযোগ্যতা না থাকলে মুদ্রা বিনিময়ের মাধ্যম হতে পারবে না।
৪। মুদ্রার তারল্য গুণ কী?
উত্তরঃ যে-কোনো মুদ্রা যদি সমমূল্যের সামগ্রীতে তৎক্ষণাৎ ও প্রত্যক্ষভাবে রূপান্তরিত হয়, তবে মুদ্রার সেই গুণটিকে তারল্য গুণ (liquidity) বলা যেতে পারে।
৫। ‘মুদ্রা জিনিস-পত্রের মূল্যের ঐক্যযুক্ত মাপকাঠি’- ব্যাখ্যা করো।
উত্তরঃ মুদ্রা জিনিসপত্রের মূল্যের মাপকাঠি হিসেবে কাজ করে। সমস্ত আর্থিক সামগ্রীর মূল্য কেবল মুদ্রার মাধ্যমেই প্রকাশ করা হয়। এই কারণে মুদ্রাকে সামগ্রীর মূল্যের এক ঐক্যযুক্ত মাপকাঠি বলা হয়।
৬। সসীম বিহিত ও অসীম বিহিত মুদ্রার পার্থক্য কী?
উত্তরঃ যে বিহিত মুদ্রার মাধ্যমে কেবল সীমিত মূল্যের লেনদেন সম্পন্ন করা যায়, তাকে সসীম বিহিত মুদ্রা বলে। অন্যদিকে, যে বিহিত মুদ্রার সহায়তায় অধিক মূল্যের লেনদেন সম্পাদন করা যায়, তাকে অসীম বিহিত মুদ্রা বলা হয়।
৭। আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক কী কার্য সম্পাদন করে?
উত্তরঃ আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কের সম্পাদিত প্রধান কার্যগুলি হলো:
(i) দরিদ্র গ্রামবাসীদের ব্যবসায়ী ও মহাজনদের কাছ থেকে নেওয়া অধিক সুদের বোঝা থেকে পরিত্রাণ করা এবং পরিবর্তে অতি কম সুদের হারে ঋণ প্রদান করা।
(ii) গ্রাম্য সঞ্চয় ব্যয় করা।
৮। ব্যাঙ্ক-বিহীন প্রতিষ্ঠানাদি কোন অর্থে ব্যাঙ্ক থেকে পৃথক?
উত্তরঃ ব্যাঙ্ক-বিহীন বিত্ত প্রতিষ্ঠানাদি নিম্নলিখিত অর্থে ব্যাঙ্ক থেকে পৃথক:
(i) ব্যাঙ্ক চেকের যোগান দেয়, যার মাধ্যমে সঞ্চয়কারী নিজের জমা ধন তুলতে পারে। কিন্তু
ব্যাঙ্ক-বিহীন প্রতিষ্ঠানাদি চেকের যোগান দেয় না।
(ii) ব্যাঙ্কের ক্ষেত্রে জমাকারীর সঞ্চয়ের বীমা পরিকল্পনা থাকে, কিন্তু ব্যাঙ্ক-বিহীন প্রতিষ্ঠানাদিতে এই বীমাকরণের ব্যবস্থা থাকে না।
সবিস্তারে উত্তর লেখো:
১। বিনিময় প্রথার চারটি অসুবিধে ব্যাখ্যা করো।
উত্তরঃ বিনিময় প্রথার চারটি প্রধান অসুবিধা নিম্নে ব্যাখ্যা করা হলো:
(i) সংগতিহীন অভাব: এই প্রথায় বিনিময় সম্ভব হওয়ার জন্য ক্রেতা ও বিক্রেতা উভয়ের অভাবের মধ্যে সংগতি বা মিল থাকা আবশ্যক। যদি উভয়ের অভাবের সংগতি না থাকে, তবে বিনিময় বন্ধ হয়ে যায়।
(ii) হিসাব-নিকাশের জন্য সর্বজনগ্রাহ্য এককের অভাব: প্রতিটি সামগ্রীর মূল্য অন্য সামগ্রীর মাধ্যমে প্রকাশ করতে হতো। বাজারে সমস্ত সামগ্রীর বিপরীতে বিনিময় হার মনে রাখা একজন ব্যক্তির জন্য অসম্ভব ব্যাপার ছিল।
(iii) বিভাজনের অসুবিধে: এমন কিছু সামগ্রী ছিল, যেগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা যেত না (যেমন: হাতি)। তাই এই অবিভাজ্য সামগ্রীগুলি বিনিময়ের ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি করতো।
(iv) মূল্য ভাণ্ডারের অভাব: মাছ, দুধ, ডিম ইত্যাদির মতো সামগ্রী বেশিদিন সঞ্চয় করে রাখা যেত না, কারণ এগুলি নষ্ট হয়ে যায়। বিনিময় প্রথায় মূল্য সামগ্রীর রূপে সঞ্চয় করতে হতো, ফলে সঞ্চয়ের কোনো ভাণ্ডার ছিল না।
২। মুদ্রার যে-কোনো চারটি প্রধান বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
উত্তরঃ মুদ্রার চারটি প্রধান বৈশিষ্ট্য নিম্নে ব্যাখ্যা করা হলো:
(i) মুদ্রার সাধারণ গ্রহণযোগ্যতা থাকতে হবে। তা না হলে মুদ্রা বিনিময়ের মাধ্যম হতে পারবে না। মুদ্রার বৈশিষ্ট্যগুলোর মধ্যে এটিই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।
(ii) মুদ্রার সনাক্তকরণ সহজ হতে হবে। অন্যান্য সমস্ত সামগ্রী থেকে তা পৃথক হতে হবে। মুদ্রার সনাক্তকরণ সহজ না হলে সামগ্রী ক্রয়-বিক্রয়ের সময় জটিলতা দেখা দেবে।
(iii) সহজেই নষ্ট হয়ে যাওয়া কোন সামগ্রী মুদ্রা হতে পারে না। মাছ, ডিম, দুধ ইত্যাদির কোনোটিই মুদ্রা হতে পারে না। কারণ এই সমস্ত সামগ্রী বেশি দিন টিকে থাকে না। মুদ্রাকে সঞ্চয়ের ভাণ্ডার হতে হলে মুদ্রা অনেক দিন পর্যন্ত টিকতে হবে।
(iv) সমমূল্যের মুদ্রা সমজাতীয় বা পূর্ণ সাদৃশ্যযুক্ত হতে হবে। উদাহরণস্বরূপ, যদি একটি ১০০ টাকার নোটের আকার একেবারে ছোট ডাক টিকিটের আকারের হয় এবং অন্য একটি ১০০ টাকার নোট অপেক্ষাকৃত বৃহৎ আকারের একটি সংবাদপাত্রর সমান হয়, তাহলে সামগ্রী লেনদেনের ক্ষেত্রে জটিলতা দেখা দেবে। সুতরাং সমস্ত ১০০ টাকার নোট সব দিক-থেকে একই হতে হবে। বাকি মুদ্রার ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য।
যদি আপনি এর থেকে বেশি প্রশ্নের উত্তর চান তাহলে নীচের Buy Now লিঙ্কে ক্লিক করুন
SEBA Class 10 Social Science Textual New Edition Updated
| Sl. No. | সূচিপত্র |
| Chapter – 1 | বঙ্গ বিভাজন ( ১৯০৫–১৯১১ ) ও স্বদেশী আন্দোলন |
| Chapter – 2 | মহাত্মা গান্ধি এবং ভারতের স্বাধীনতা সংগ্রাম |
| Chapter – 3 | অসমে ব্রিটিশ বিরোধী জাগরণ এবং কৃষক বিদ্রোহ |
| Chapter – 4 | স্বাধীনতা আন্দোলন এবং অসমে জাতীয় জাগরণ |
| Chapter – 5 | ভারত এবং উত্তর – পূর্বাঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য |
| Chapter – 6 | অর্থনৈতিক ভূগোল: বিষয়বস্তু এবং সম্পদ |
| Chapter – 7 | পরিবেশ ও পরিবেশের সমস্যা |
| Chapter – 8 | পৃথিবীর ভূগোল |
| Chapter – 9 | অসমের ভূগোল |
| Chapter – 10 | ভারতীয় গণতন্ত্র |
| Chapter – 11 | আন্তর্জাতিক সংস্থা ― রাষ্ট্রসংঘ এবং অন্যান্য |
| Chapter – 12 | মুদ্রা এবং ব্যাঙ্ক ব্যবস্থা |
| Chapter – 13 | অর্থনৈতিক উন্নয়ন |

Hi! I’m Ankit Roy, a full time blogger, digital marketer and Founder of Roy Library. I shall provide you all kinds of study materials, including Notes, Suggestions, Biographies and everything you need.

