SEBA Class 10 Bengali Chapter 7 বাংলার নবযুগ Question Answer As Per SEBA New Syllabus Provided by The Roy Library. SEBA Class 10 Bengali Chapter 7 বাংলার নবযুগ Notes is made for SEBA Bengali Medium Students. SEBA Class 10 Bengali Chapter 7 বাংলার নবযুগ Solutions We ensure that You can completely trust this content. If you learn PDF Then you can Download Now PDF. I hope You Can learn Better Knowledge.
SEBA Class 10 Bengali Chapter 7 বাংলার নবযুগ
Today’s We have Shared in This Post SEBA Class 10 Bengali MIL Solutions with you. I Hope, you Liked The information About The SEBA Class 10 Bengali MIL PDF Download. If you liked SEBA Class 10 Bengali Question Answer Then Please Do Share this Post With your Friends as Well.
বাংলার নবযুগ
(ক) অতি সংক্ষিপ্ত উত্তর দাও।
১। ছাত্র আন্দোলন কোন শহরে গড়ে উঠেছিল?
উত্তরঃ ছাত্র আন্দোলন বোম্বাই শহরে গড়ে উঠেছিল।
২। দাক্ষিণাত্যে আধুনিক রাষ্ট্র জীবনের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ দাক্ষিণাত্য শিক্ষা সমাজই দাক্ষিণাত্যে আধুনিক রাষ্ট্র জীবনের প্রতিষ্ঠা করেন।
৩। কলিকাতা ছাত্রমণ্ডলীর প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ সুরেন্দ্রনাথ ও আনন্দমোহন উভয়েই মিলে কলিকাতা ছাত্রমণ্ডলী প্রতিষ্ঠা করেছিলেন।
৪। কোথায় প্রথম সুরেন্দ্রনাথের বাগ্মী প্রতিভার প্রকাশ ঘটে?
উত্তরঃ কলিকাতা ছাত্রমণ্ডলী বা Students’ Association-এর মঞ্চে প্রথম সুরেন্দ্রনাথের অসাধারণ বাগ্মী প্রতিভার প্রকাশ ঘটে।
(খ) সংক্ষিপ্ত উত্তর দাও।
১। আনন্দমোহন বোম্বাই শহরে কী দেখে আসেন?
উত্তরঃ আনন্দমোহন বোম্বাই শহরে দেখেন যে সেখানকার শিক্ষিত ও ছাত্ররা মিলে দেশে একটি নতুন শক্তি জাগানোর চেষ্টা করছেন। সেখানে একটি নতুন ছাত্রমণ্ডলী, ‘Student Movement’, গড়ে উঠছিল।
২। বোম্বাইয়ের ছাত্র আন্দোলন কী নামে পরিচিত ছিল? তার উদ্দেশ্য কী ছিল?
উত্তরঃ বোম্বাইয়ের ছাত্র আন্দোলন ‘Student Movement’ নামে পরিচিত ছিল। এর প্রধান উদ্দেশ্য ছিল দেশের মধ্যে একটি নতুন রাজনৈতিক শক্তি জাগানো।
৩। দাক্ষিণাত্য শিক্ষক সমাজের জন্ম কীভাবে হয়েছিল?
উত্তরঃ বোম্বাইয়ের নতুন ছাত্র আন্দোলন থেকেই ধীরে ধীরে দাক্ষিণাত্য শিক্ষা সমাজ (Deccan Education Society)-এর জন্ম হয়েছিল।
৪। কলিকাতা ছাত্রমণ্ডলীর সভাপতি ও সম্পাদক কে ছিলেন?
উত্তরঃ আনন্দমোহন বসু ছিলেন কলিকাতা ছাত্রমণ্ডলীর সভাপতি, সুরেন্দ্রনাথ ছিলেন সহকারী সভাপতি, এবং নন্দকৃষ্ণ বসু ছিলেন প্রথম সম্পাদক।
৫। সুরেন্দ্রনাথের বক্তৃতার বিষয় কী ছিল? তিনি কোথায় প্রথম বক্তৃতা করেছিলেন?
উত্তরঃ সুরেন্দ্রনাথের প্রথম বক্তৃতার বিষয় ছিল ‘Rise of the Sikh power in India’ (ভারতে শিখ শক্তির উত্থান)। তিনি হিন্দু স্কুলের একটি গ্যালারিতে অবস্থিত কলিকাতা Students’ Association-এর সভায় প্রথম বক্তৃতা করেছিলেন।
(গ) দীর্ঘ উত্তর লেখো।
১। বাংলায় নবযুগ প্রবর্তনে সুরেন্দ্রনাথের ভূমিকা বর্ণনা করো।
উত্তরঃ সুরেন্দ্রনাথ বাংলায় নবযুগ প্রবর্তনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি আনন্দমোহনের সঙ্গে মিলে Calcutta Students’ Association প্রতিষ্ঠা করেন। এই মঞ্চ থেকেই তার অসাধারণ বাগ্মী প্রতিভা প্রথম প্রকাশিত হয়। তার প্রথম বক্তৃতার বিষয় ছিল ‘Rise of the Sikh power in India’ (ভারতে শিখ শক্তির উত্থান)। এই বক্তৃতার মাধ্যমে তিনি শিক্ষিত বাঙালিদের মধ্যে দেশের আধুনিক ইতিহাসে স্বাধীনতার প্রেরণা জাগিয়ে তোলেন। তিনি দেখান যে ভারত মহাকাব্যের আদর্শ শুধু প্রাচীন যুগেই সীমাবদ্ধ ছিল না, আধুনিক ইতিহাসেও তার প্রতিফলন দেখা যায়। তিনি শিখদের শৌর্য-বীর্য এবং ব্রিটিশদের বিরুদ্ধে তাদের প্রতিরোধের কাহিনী তুলে ধরেছিলেন, যা সেই সময়ের শিক্ষিত বাঙালিদের মনে ব্রিটিশ শক্তি যে অপরাজেয়, সেই ধারণাকে ভেঙে দেয়। তার এই বক্তৃতা বাঙালি জাতির জ্ঞানচক্ষু খুলে দেয় এবং তাদের স্বাজাত্যাভিমানকে একটি ঐতিহাসিক ভিত্তির উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে। তার এই বক্তৃতাই বাংলার নবযুগের ইতিহাসে নতুন রাষ্ট্রকর্ম এবং রাষ্ট্রীয় স্বাধীনতা আন্দোলনের জন্ম দেয়।
২। বাংলা জাতীয় চেতনার বিকাশে আনন্দমোহন বসুর অবদান কতখানি আলোচনা করো।
উত্তরঃ বাংলা জাতীয় চেতনার বিকাশে আনন্দমোহন বসুর অবদান অনেকখানি। তিনি বিলাত থেকে ফেরার পথে বোম্বাইয়ের ছাত্র আন্দোলনের পরিচয় পান এবং কলকাতায় ফিরে এসে সুরেন্দ্রনাথের সঙ্গে মিলে অনুরূপ একটি প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা করেন। এভাবেই ১৮৭৫-৭৬ সালে কলিকাতা ছাত্রমণ্ডলী বা Calcutta Students’ Association-এর প্রতিষ্ঠা হয়। তিনি এই ছাত্রমণ্ডলীর সভাপতি ছিলেন। এই ছাত্রমণ্ডলীকে কেন্দ্র করেই সুরেন্দ্রনাথ এবং আনন্দমোহন নিজেদের নতুন রাষ্ট্রকর্মকে দেশের মধ্যে গড়ে তোলেন। এই প্রতিষ্ঠানই সুরেন্দ্রনাথের রাষ্ট্রনায়কত্ব গড়ে তুলেছিল। আনন্দমোহন বসু একজন পণ্ডিত, শিক্ষাব্রতী, সমাজসেবক ও রাষ্ট্রনেতা ছিলেন এবং তিনি গণিতশাস্ত্রে বিশেষ পারদর্শিতা অর্জন করেছিলেন।
৩। সুরেন্দ্রনাথ ও আনন্দমোহন সম্পর্কে যা জান নিজের ভাষায় লেখো।
উত্তরঃ সুরেন্দ্রনাথ এবং আনন্দমোহন দুজনেই বাংলার নবযুগের এবং জাতীয় চেতনার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তারা দুজনেই কলিকাতা ছাত্রমণ্ডলী বা Calcutta Students’ Association-এর প্রতিষ্ঠাতা ছিলেন। এই প্রতিষ্ঠানের মাধ্যমে তারা দেশের মধ্যে নতুন রাষ্ট্রকর্মকে গড়ে তুলেছিলেন। সুরেন্দ্রনাথ: রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ ব্যারাকপুরের মণিরামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৮৭১ সালে আই. সি. এস. পরীক্ষায় উত্তীর্ণ হন। সরকারের সঙ্গে মতভেদের কারণে তিনি পদচ্যুত হয়েছিলেন। ১৯০৫ সালের বঙ্গভঙ্গ রোধ করতে তার অশেষ ভূমিকা ছিল। তিনি তার বাগ্মীতা ও ব্যক্তিত্বের কারণে ১৮৯৫ ও ১৯০২ সালে জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। তার লেখা ‘A Nation in Making’ একটি বিখ্যাত গ্রন্থ।
আনন্দমোহন: পণ্ডিত, শিক্ষাব্রতী, সমাজসেবক এবং রাষ্ট্রনেতা আনন্দমোহন বসুর জন্ম ময়মন সিংহ জেলার জয়সিদ্ধি গ্রামে। তিনি এম. এ. পর্যন্ত সমস্ত পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন এবং গণিতশাস্ত্রে বিশেষ পারদর্শিতা লাভ করেন। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিষয়ক সর্বোচ্চ উপাধি ‘র্যাংলার’ লাভ করেন। ব্যারিস্টার হয়ে দেশে ফিরে তিনি জাতীয় কংগ্রেসের মাদ্রাজ অধিবেশনের সভাপতিও নির্বাচিত হয়েছিলেন।
যদি আপনি এর থেকে বেশি প্রশ্নের উত্তর চান তাহলে নীচের Buy লিঙ্কে ক্লিক করুন
Class 10 Bengali Textual Question Answer [New Syllabus Updated]
| S.L. No. | সূচীপত্র |
| অধ্যায় -১ | প্রার্থনা |
| অধ্যায় -২ | বিজয়া দশমী |
| অধ্যায় -৩ | গ্রাম্যছবি |
| অধ্যায় -৪ | প্রতিনিধি |
| অধ্যায় -৫ | আবার আসিব ফিরে |
| অধ্যায় -৬ | সাগর-সঙ্গমে নবকুমার |
| অধ্যায় -৭ | বাংলার নবযুগ |
| অধ্যায় -৮ | বলাই |
| অধ্যায় -৯ | আদরিণী |
| অধ্যায় -১০ | তোতা কাহিনি |
| অধ্যায় -১১ | অরুণিমা সিনহা: আত্মবিশ্বাস ও সাহসের এক নাম |
| অধ্যায় -১২ | কম্পিউটার কথা, ইন্টারনেট কথকতা |
| অধ্যায় -১৩ | এসো উদ্যোক্তা হই |
| অধ্যায় -১৪ | জীবন সংগীত |
| অধ্যায় -১৫ | কাণ্ডারী হুঁশিয়ার |
| অধ্যায় –১৬ | পিতা ও পুত্ৰ |
| অধ্যায় -১৭ | অরণ্য প্রেমিক: লবটুলিয়ার কাহিনি |
| অধ্যায় –১৮ | শ্ৰীকান্ত ও ইন্দ্ৰনাথ |
| অধ্যায় -১৯ | উজান গাঙ বাইয়া |
| বাংলা ব্যাকরণ | |
| S.L. No | বৈচিত্রপূর্ণ আসাম |
| অধ্যায় -১ | তিওয়াগণ |
| অধ্যায় -২ | দেউরিগণ |
| অধ্যায় –৩ | নেপালিভাষী গোর্খাগণ |
| অধ্যায় –৪ | বোড়োগণ |
| অধ্যায় –৫ | মটকগণ |
| অধ্যায় –৬ | মরাণগণ |
| অধ্যায় –৭ | মিসিংগণ |
| অধ্যায় –৮ | মণিপুরিগণ |
| অধ্যায় –৯ | রাভাগণ |
| অধ্যায় –১০ | চুটিয়াগণ |

Hi! I’m Ankit Roy, a full time blogger, digital marketer and Founder of Roy Library. I shall provide you all kinds of study materials, including Notes, Suggestions, Biographies and everything you need.


Thank You Very Much and you Stay With Us