SEBA Class 10 Bengali Chapter 8 বলাই Question Answer As Per SEBA New Syllabus Provided by The Roy Library. SEBA Class 10 Bengali Chapter 8 বলাই Notes is made for SEBA Bengali Medium Students. SEBA Class 10 Bengali Chapter 8 বলাই Solutions We ensure that You can completely trust this content. If you learn PDF Then you can Download Now PDF. I hope You Can learn Better Knowledge.
SEBA Class 10 Bengali Chapter 8 বলাই
Today’s We have Shared in This Post SEBA Class 10 Bengali MIL Solutions with you. I Hope, you Liked The information About The SEBA Class 10 Bengali MIL PDF Download. If you liked SEBA Class 10 Bengali Question Answer Then Please Do Share this Post With your Friends as Well.
বলাই
১। অতি সংক্ষিপ্ত প্রশ্ন:
(ক) ‘বলাই’ পাঠটির লেখক কে?
উত্তরঃ ‘বলাই’ পাঠটির লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর।
(খ) বলাইয়ের সঙ্গে লেখকের কী সম্পর্ক ছিল?
উত্তরঃ বলাই ছিল লেখকের ভাইপো।
(গ) অতি পুরানো বটের কোটরে কারা বাসা বেঁধে আছে?
উত্তরঃ অতি পুরানো বটের কোটরে বেঙ্গমা-বেঙ্গমী নামে একজোড়া অতি পুরানো পাখি বাসা বেঁধে আছে।
(ঘ) বলাইয়ের মা কোথায় গিয়েছিল?
উত্তরঃ বলাইয়ের মা মারা গিয়েছিল।
(ঙ) একদিন সকালে বলাই ওর কাকাকে কী দেখাতে নিয়ে গিয়েছিল?
উত্তরঃ একদিন সকালে বলাই ওর কাকাকে বাগানের মাঝখানে গজিয়ে ওঠা একটা শিমুল গাছের চারা দেখাতে নিয়ে গিয়েছিল।
(চ) বলাইয়ের সবচেয়ে বেশি স্নেহ কীসের উপর ছিল?
উত্তরঃ বলাইয়ের সবচেয়ে বেশি স্নেহ শিমুলগাছটার উপর ছিল।
(ছ) শিমলে থেকে বলাই ওর কাকিমাকে কী পাঠিয়ে দেবার জন্য চিঠি পাঠিয়েছিল?
উত্তরঃ শিমলে থেকে বলাই ওর কাকিমাকে তার শিমুলগাছটির একটি ফোটোগ্রাফ পাঠিয়ে দেবার জন্য চিঠি পাঠিয়েছিল।
(জ) বলাইয়ের বাবা বলাইকে কোথায় নিয়ে গিয়েছিলেন?
উত্তরঃ বলাইয়ের বাবা বলাইকে প্রথমে সিমলেয়, তার পরে বিলেত নিয়ে যাবার কথা ছিল।
(ঝ) বিলাত যাবার পূর্বে বলাই তার কোন বন্ধুর ছবি নিয়ে যেতে চেয়েছিল?
উত্তরঃ বিলাত যাবার পূর্বে বলাই তার প্রাণের শিমুলগাছটির ছবি নিয়ে যেতে চেয়েছিল।
(ঞ) মা মারা যাবার পর বলাইকে কে কোলে পিঠে করে মানুষ করেছে?
উত্তরঃ মা মারা যাবার পর বলাইকে তার কাকি কোলে পিঠে করে মানুষ করেছেন।
২। শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো:
(ক) বলাই একটি মেয়ের নাম।
উত্তরঃ অশুদ্ধ।
(খ) বেশি কথা কইতে পারে না বলে বলাইকে অনেক বেশি ভাবতে হয়।
উত্তরঃ শুদ্ধ।
(গ) লেখকের ছোট ভাইয়ের নাম ছিল বলাই।
উত্তরঃ অশুদ্ধ।
(ঘ) শিমুল গাছটি ছিল বলাইয়ের প্রাণের দোসর।
উত্তরঃ শুদ্ধ।
(ঙ) ‘বলাই’ পাঠটির লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
উত্তরঃ অশুদ্ধ।
৩। শূন্যস্থান পূরণ করো:
(ক) মাঘের শেষে আমের ________ ধরে।
উত্তরঃ বোল।
(খ) ফাল্গুনে ________ শালবনের মতোই ওর প্রকৃতি চার দিকে বিস্তৃত হয়ে উঠে।
উত্তরঃ পুষ্পিত।
(গ) ও কাউকে না বলে ________ গিয়ে সেই দেবদারু বনের ________একলা অবাক হয়ে বসে থাকে।
উত্তরঃ আস্তে আস্তে, নিস্তব্ধ ছায়াতলে।
(ঘ) শিমুল গাছ বাড়েও দ্রুত, কিন্তু বলাইয়ের ________ পাল্লা দিতে পারে না।
উত্তরঃ আগ্রহের, সঙ্গে।
(ঙ) আমার সঙ্গে যখন পারলে না, এই ___________ শিশুটি গেল কাকির কাছে।
উত্তরঃ মাতৃহীন।
(চ) ওই গাছ যে ছিল তাঁর বলাইয়ের ___________, তারই প্রাণের _________।
উত্তরঃ প্রতিরূপ, দোসর।
৪। সংক্ষিপ্ত প্রশ্ন:
(ক) ছেলেবেলা থেকে বলাইয়ের কী অভ্যাস ছিল?
উত্তরঃ ছেলেবেলা থেকে বলাইয়ের অভ্যাস ছিল চুপচাপ চেয়ে চেয়ে দেখা, নড়ে-চড়ে বেড়ানো নয়।
(খ) কখন, কেমন করে বলাইয়ের অন্তর-প্রকৃতিতে ঘন রং লাগে?
উত্তরঃ মাঘের শেষে আমের বোল ধরলে বলাইয়ের রক্তের মধ্যে একটা নিবিড় আনন্দ জেগে ওঠে। ফাল্গুনে পুষ্পিত শালবনের মতোই ওর অন্তর-প্রকৃতিটা চার দিকে বিস্তৃত হয়ে ওঠে, ভরে ওঠে, তাতে একটা ঘন রঙ লাগে।
(গ) বস্তুত আমরা কোন পদার্থকে মানুষ বলে থাকি?
উত্তরঃ বস্তুত আমরা মানুষ বলি সেই পদার্থকে যেটা আমাদের ভিতরকার সব জীবজন্তুকে মিলিয়ে এক করে নিয়েছে— আমাদের বাঘ-গোরুকে এক খোঁয়াড়ে দিয়েছে পুরে, অহি-নকুলকে এক খাঁচায় ধরে রেখেছে।
(ঘ) ‘কেউ গাছের ফুল তোলে এইটে ওর বড়ো বাজে’ এখানে ‘ওর’ বলতে কাকে বোঝানো হয়েছে? কেউ গাছের ফুল তুললে ওর বাজে কেন? ওর প্রকৃতি কেমন?
উত্তরঃ এখানে ‘ওর’ বলতে বলাইকে বোঝানো হয়েছে। কেউ গাছের ফুল তুললে তার বড়ো লাগে কারণ সে ছিল একজন প্রকৃতিপ্রেমী। তার প্রকৃতিতে গাছপালার মূল সুরগুলোই প্রবল ছিল।
(ঙ) বলাইয়ের সঙ্গীরা ওকে খ্যাপাবার জন্য কী কী করতো?
উত্তরঃ বলাইয়ের সঙ্গীরা ওকে খ্যাপাবার জন্য গাছে ঢিল মেরে আমলকী পাড়ত এবং বাগানের ভিতর দিয়ে চলতে চলতে ছড়ি দিয়ে দু-পাশের গাছগুলোকে মারত। এমনকি, ফস্ করে বকুলগাছের একটা ডালও ভেঙে নিত।
(চ) একদিন বলাই ওর কাকিমার গলা জড়িয়ে ধরে কী বলেছিল?
উত্তরঃ একদিন বলাই ওর কাকিমার কোলে এসে তার গলা জড়িয়ে ধরে বলেছিল, “ঐ ঘাসিয়াড়াকে বলো না, আমার ওই গাছগুলো যেন না কাটে।”
(ছ) বলাই তার রক্তের মধ্যে বিশ্বপ্রাণের কী বাণী শুনতে পেয়েছিল?
উত্তরঃ বলাই তার রক্তের মধ্যে বিশ্বপ্রাণের এই বাণী শুনতে পেয়েছিল, “আমি থাকব, আমি থাকব।”
(জ) বলাই কখন চমকে উঠে কাকিমাকে কী অনুরোধ করেছিল?
উত্তরঃ যখন লেখক শিমুলগাছটি উপড়ে ফেলে দেওয়ার কথা বলেছিলেন, তখন বলাই চমকে উঠেছিল। সে তার কাকিমার কাছে গিয়ে কাঁদে কাঁদে বলেছিল, “কাকি, তুমি কাকাকে বারণ করে দাও, গাছটা যেন না কাটেন।”
(ঝ) লেখক তাঁর ভাইপোকে কী বলে শিমূলগাছটা কেটে ফেলার জন্য প্রস্তাব দিয়েছিলেন?
উত্তরঃ লেখক তাঁর ভাইপোকে বলেছিলেন যে, শিমুলগাছের বদলে খুব ভালো কতগুলো গোলাপের চারা আনিয়ে দেবেন। যদি নিতান্তই শিমুলগাছ পছন্দ হয়, তবে আর-একটা চারা আনিয়ে বেড়ার ধারে পুঁতে দেবেন, যেটা দেখতে সুন্দর হবে।
(ঞ) শিমলা থেকে বলাইয়ের চিঠি এলে কাকিমা কী করেছিলেন?
উত্তরঃ শিমলা থেকে বলাইয়ের চিঠি এলে কাকিমা লেখককে ডেকে একজন ফটোগ্রাফারকে ডেকে আনতে বলেছিলেন। যখন লেখক জানান যে শিমুলগাছটি কাটা হয়ে গেছে, তখন বলাইয়ের কাকি দুদিন অন্ন গ্রহণ করেননি, আর অনেকদিন পর্যন্ত লেখকের সঙ্গে কথা বলেননি।
যদি আপনি এর থেকে বেশি প্রশ্নের উত্তর চান তাহলে নীচের Buy লিঙ্কে ক্লিক করুন
Class 10 Bengali Textual Question Answer [New Syllabus Updated]
| S.L. No. | সূচীপত্র |
| অধ্যায় -১ | প্রার্থনা |
| অধ্যায় -২ | বিজয়া দশমী |
| অধ্যায় -৩ | গ্রাম্যছবি |
| অধ্যায় -৪ | প্রতিনিধি |
| অধ্যায় -৫ | আবার আসিব ফিরে |
| অধ্যায় -৬ | সাগর-সঙ্গমে নবকুমার |
| অধ্যায় -৭ | বাংলার নবযুগ |
| অধ্যায় -৮ | বলাই |
| অধ্যায় -৯ | আদরিণী |
| অধ্যায় -১০ | তোতা কাহিনি |
| অধ্যায় -১১ | অরুণিমা সিনহা: আত্মবিশ্বাস ও সাহসের এক নাম |
| অধ্যায় -১২ | কম্পিউটার কথা, ইন্টারনেট কথকতা |
| অধ্যায় -১৩ | এসো উদ্যোক্তা হই |
| অধ্যায় -১৪ | জীবন সংগীত |
| অধ্যায় -১৫ | কাণ্ডারী হুঁশিয়ার |
| অধ্যায় –১৬ | পিতা ও পুত্ৰ |
| অধ্যায় -১৭ | অরণ্য প্রেমিক: লবটুলিয়ার কাহিনি |
| অধ্যায় –১৮ | শ্ৰীকান্ত ও ইন্দ্ৰনাথ |
| অধ্যায় -১৯ | উজান গাঙ বাইয়া |
| বাংলা ব্যাকরণ | |
| S.L. No | বৈচিত্রপূর্ণ আসাম |
| অধ্যায় -১ | তিওয়াগণ |
| অধ্যায় -২ | দেউরিগণ |
| অধ্যায় –৩ | নেপালিভাষী গোর্খাগণ |
| অধ্যায় –৪ | বোড়োগণ |
| অধ্যায় –৫ | মটকগণ |
| অধ্যায় –৬ | মরাণগণ |
| অধ্যায় –৭ | মিসিংগণ |
| অধ্যায় –৮ | মণিপুরিগণ |
| অধ্যায় –৯ | রাভাগণ |
| অধ্যায় –১০ | চুটিয়াগণ |

Hi! I’m Ankit Roy, a full time blogger, digital marketer and Founder of Roy Library. I shall provide you all kinds of study materials, including Notes, Suggestions, Biographies and everything you need.


আদরিনী পাঠের প্রশ্ন উওর কখন আসবে ।
Khub Tara tari Paye Jaben
Thanks .For amazing notes.
Wlcm
Thank you so much
Wlcm & Stay With me