SEBA Class 10 Bengali Chapter 9 আদরিণী Question Answer As Per SEBA New Syllabus Provided by The Roy Library. SEBA Class 10 Bengali Chapter 9 আদরিণী Notes is made for SEBA Bengali Medium Students. SEBA Class 10 Bengali Chapter 9 আদরিণী Solutions We ensure that You can completely trust this content. If you learn PDF Then you can Download Now PDF. I hope You Can learn Better Knowledge.
SEBA Class 10 Bengali Chapter 9 আদরিণী
Today’s We have Shared in This Post SEBA Class 10 Bengali MIL Solutions with you. I Hope, you Liked The information About The SEBA Class 10 Bengali MIL PDF Download. If you liked SEBA Class 10 Bengali Question Answer Then Please Do Share this Post With your Friends as Well.
আদরিণী
(ক) অতি সংক্ষিপ্ত উত্তর দাও।
১। নগেন বাবুর পেশা কী?
উত্তরঃ নগেন বাবু একজন ডাক্তার ছিলেন।
২। জয়রামের পেশা কী?
উত্তরঃ জয়রাম একজন মোক্তার ছিলেন।
৩। কুঞ্জবিহারীবাবু পেশায় ছিলেন __________। (শূন্যস্থান পূর্ণ করো।)
উত্তরঃ কুঞ্জবিহারীবাবু পেশায় ছিলেন একজন জুনিয়র উকিল।
৪। মেঝবাবু কে?
উত্তরঃ পীরগঞ্জের রাজবাড়ীর একজন বাবু যিনি জয়রামের মক্কেল ছিলেন।
৫। জয়রামের বয়স কত?
উত্তরঃ জয়রামের বয়স প্রায় পঞ্চাশ পার হয়ে ষাট এর কাছাকাছি ছিল।
৬। জয়রাম কার কাছে হাতি চেয়ে পাঠালেন?
উত্তরঃ জয়রাম মহারাজ নরেশচন্দ্র রায়চৌধুরীর কাছে হাতি চেয়ে পাঠিয়েছিলেন।
৭। জয়রামের আদি নিবাস কোথায় ছিল?
উত্তরঃ জয়রামের আদি নিবাস ছিল যশোর জেলায়।
৮। জয়রামের গাভীটির কী নাম ছিল?
উত্তরঃ জয়রামের গাভীটির নাম ছিল মঙ্গলা।
৯। কার নামে জয়রাম তাঁর গরুর বাছুরের নাম রেখেছিলেন?
উত্তরঃ এক ডেপুটিবাবুর নামে জয়রাম তাঁর গরুর বাছুরের নাম রেখেছিলেন।
১০। উমাচরণ লাহিড়ীর বাসস্থান কোথায়?
উত্তরঃ উমাচরণ লাহিড়ীর বাসস্থান ছিল বীরপুরে।
১১। চৈত্রসংক্রান্তির মেলা কোথায় হয়?
উত্তরঃ চৈত্রসংক্রান্তির মেলা বামুনহাটে হয়।
১২। আদরিণী কে?
উত্তরঃ আদরিণী ছিল জয়রাম মুখোপাধ্যায়ের কেনা একটি মাদী হাতি।
১৩। হাতি তোর _______পায়ে _______’। (শূন্যস্থান পূর্ণ করো।)
উত্তরঃ হাতি তোর গোদা পায়ে নাতি।
১৪। ‘হাতি তোর গোদা পায়ে নাতি’ ― এখানে ‘নাতি’ শব্দের অর্থ কী?
উত্তরঃ এখানে ‘নাতি’ শব্দের অর্থ হল লাথি।
১৫। জয়রামের কয় ছেলে?
উত্তরঃ জয়রামের তিনটি ছেলে ছিল।
১৬। ‘আদরিণী’ গল্পে উল্লিখিত মেলা দু’টির নাম লেখো।
উত্তরঃ ‘আদরিণী’ গল্পে উল্লিখিত দুটি মেলা হল বামুনহাটের মেলা এবং রসুলগঞ্জের মেলা।
(খ) সংক্ষিপ্ত উত্তর দাও:
১। জয়রাম মুখোপাধ্যায় কে? তাঁর স্বভাবের পরিচয় দাও।
উত্তরঃ জয়রাম মুখোপাধ্যায় একজন মোক্তার ছিলেন। তাঁর পেশা ছিল মোক্তারি। তাঁর চরিত্র ছিল অতি অল্প কারণে তীব্র অভিমানী, অথচ হৃদয়ে স্নেহ ও বন্ধুবাৎসল্য ছিল। তিনি অত্যন্ত বদরাগী ছিলেন, কিন্তু তাঁর হৃদয় নরম ছিল। তিনি দয়ালু এবং দাতা প্রকৃতিরও ছিলেন। গরিবদের জন্য বিনা ফিসে মামলা লড়তেন।
২। জয়রাম হাতি চেয়ে পাঠালেন কেন?
উত্তরঃ জয়রাম তাঁর বন্ধু নগেন ডাক্তার ও কুঞ্জবিহারীবাবুকে নিয়ে পীরগঞ্জের মেঝবাবুর মেয়ের বিয়েতে যাবেন বলে হাতি চেয়ে পাঠালেন। তিনি জানতেন যে, গরুর গাড়িতে যেতে দুই দিন লেগে যাবে, আর পায়ে হেঁটে যাওয়াও কষ্টসাধ্য হবে, তাই আরাম করে যেতে তিনি হাতি চেয়ে পাঠালেন।
৩। জয়রামের প্রথমদিকের জীবনযাপন সম্পর্কে লেখ।
উত্তরঃ যখন জয়রাম প্রথম মোক্তারি করতে এসেছিলেন, তখন তার কোনো সহায়-সম্পত্তি ছিল না। মাসিক তেরো সিকায় একটি বাসা ভাড়া নিয়ে তিনি নিজের হাতে রান্না করে খেতেন এবং মোক্তারি ব্যবসা শুরু করেন। ধীরে ধীরে তিনি পাকা দালানকোঠা, বাগান, পুকুর ও কোম্পানির কাগজ কিনেছিলেন।
৪। কার নামে এবং কেন জয়রাম তাঁর বাছুরের নাম রেখেছেন?
উত্তরঃ এক ডেপুটির সাথে আদালতে তার ঝগড়া হয়েছিল। বাড়ি এসে যখন তার গাইয়ের বাছুর দেখতে পান, তখন জেদের বশে সেই ডেপুটির নামে বাছুরটির নাম রাখেন।
৫। কী কারণে আদালতে জয়রাম মোক্তারের জরিমানা হয়েছিল?
উত্তরঃ আদালতে এক ডেপুটির সাথে আইন সংক্রান্ত বিষয়ে তর্ক করার সময় জয়রাম বলেন যে, তার স্ত্রীর যতটুকু আইনজ্ঞান আছে, ডেপুটির তাও নেই। এতে আদালত অবমাননার জন্য তার পাঁচ টাকা জরিমানা হয়েছিল।
৬। পত্রবাহক ভৃত্য হাতি সম্পর্কে কী খবর এনেছিল?
উত্তরঃ ভৃত্য এসে খবর দিল যে হাতি পাওয়া গেল না। দেওয়ানজি জানান যে, বিয়ের জন্য হাতি কেন, গরুর গাড়িতে আসতে হবে।
৭। ‘তাই ত! সব মাটি?’ কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন?
উত্তরঃ এই উক্তিটি নগেন্দ্রবাবু করেছেন। যখন পত্রবাহক ভৃত্য ফিরে এসে জানাল যে হাতি পাওয়া যাবে না, তখন হতাশ হয়ে তিনি এই উক্তিটি করেন।
৮। ‘পরের জিনিষ, জোর ত নেই।’- উক্তিটি কার? কোন প্রসঙ্গে তিনি এই উক্তি করেছেন?
উত্তরঃ উক্তিটি সমবেত ভদ্রলোকগণদের মধ্যে থেকে একজন করেছেন। যখন জয়রাম রাগের মাথায় ক্ষিপ্তপ্রায় হয়ে উঠেন, তখন তারা এই উক্তিটি করেন।
৯। জয়রাম কোথা থেকে হাতি ক্রয় করলেন এবং কেন?
১০। জয়রাম বীরপুরের উমাচরণ লাহিড়ীর থেকে দুই হাজার টাকা দিয়ে একটি মাদী হাতি ক্রয় করেছিলেন। তিনি তার মর্যাদা রক্ষা করতে ও তার অভিমানকে মেটাতে এই হাতিটি কিনেছিলেন।
১১। জয়রামের বর্তমান নিবাস কোথায়?
উত্তরঃ জয়রামের বর্তমান নিবাস চৌধুরীপাড়া ছিল।
১২। ‘আপনি জ্ঞানী লোক, মায়া পরিত্যাগ করুন।’ উক্তিটি কার? কোন প্রসঙ্গে এই উক্তি করা হয়েছে?
উত্তরঃ এই উক্তিটি জয়রামের বন্ধুগণ করেছেন। যখন জয়রামকে নাতনীর বিয়ের খরচের জন্য হাতিটি বিক্রি করার কথা বলা হয়, তখন তিনি হাতিটির প্রতি মায়া ত্যাগ করতে রাজি হন না। তখন তার বন্ধুরা তাকে এই উক্তিটি করেন।
১২। আদরিণী কে? আদরিণীকে নিয়ে জয়রাম কীরূপ সমস্যায় পড়েছিলেন?
উত্তরঃ আদরিণী ছিল জয়রাম মুখোপাধ্যায়ের কেনা একটি মাদী হাতি। জয়রাম যখন আর্থিক সংকটে পড়েন, তখন হাতিটিকে বিক্রি করে তার নাতনীর বিয়ের খরচ জোগাড় করতে হয়। কিন্তু হাতিটির প্রতি তার গভীর মায়া ছিল, তাই তিনি হাতিটিকে বিক্রি করতে পারছিলেন না। এটি ছিল তার জন্য একটি বড় সমস্যা।
১৩। কল্যাণী কে? কত তারিখে তার বিয়ে ঠিক হয়েছিল?
উত্তরঃ কল্যাণী জয়রামের জ্যেষ্ঠ নাতনী ছিল। তার বিয়ে ১০ই জ্যৈষ্ঠ তারিখে ঠিক হয়েছিল।
(গ) দীর্ঘ উত্তর লেখো:
১। জয়রামের চরিত্র বর্ণনা করো।
উত্তরঃ জয়রাম মুখোপাধ্যায় একজন মোক্তার ছিলেন। তিনি খুব অল্প কারণে তীব্র অভিমানী হয়ে উঠতেন, কিন্তু তার মন ছিল খুবই কোমল এবং স্নেহপ্রবণ। তিনি বদমেজাজি ছিলেন, কিন্তু তার হৃদয়ের কোমলতা তার চোখের মধ্যে দিয়ে দেখা যেত। তিনি প্রচুর আয় করতেন এবং যথেষ্ট খরচও করতেন। তিনি অত্যাচারিত ও নিপীড়িত গরীব লোকেদের মামলা বিনা ফিসে পরিচালনা করতেন, এমনকি তিনি নিজে খরচ দিয়েও তাদের সাহায্য করতেন। তার সম্মান ও মর্যাদাবোধ খুবই প্রখর ছিল। হাতি না পাওয়ায় অপমানিত বোধ করে তিনি হাতি কিনে ফেলেন। তিনি পুরোনো দিনের মানুষ ছিলেন, তাই নতুন প্রজন্মের মোক্তারদের প্রতি তার একপ্রকার বিরক্তি ছিল। তিনি ইংরেজি জানা পছন্দ করতেন না। তিনি তার পরিবারকে খুব ভালোবাসতেন, এবং তার নাতনীর ভবিষ্যতের জন্য তিনি তার প্রিয় হাতিকে বিক্রি করতেও রাজি হয়েছিলেন, যদিও তার মন এতে খুবই কষ্ট পেয়েছিল।
২। জয়রাম মুখোপাধ্যায়ের জীবন সম্পর্কে যা জান লেখো।
উত্তরঃ জয়রাম মুখোপাধ্যায়ের আদি নিবাস ছিল যশোরে। তিনি যখন এখানে প্রথম আসেন, তখন তার কাছে শুধু একটি ক্যাম্বিসের ব্যাগ ও একটি পিতলের ঘটি ছিল। মাসিক তেরো সিকায় একটি বাসা ভাড়া করে তিনি মোক্তারি ব্যবসা শুরু করেছিলেন। এরপর তিনি নিজের কঠোর পরিশ্রম ও মেধা দিয়ে অনেক টাকা রোজগার করেন এবং একটি পাকা দালানকোঠা, বাগান, ও পুকুর তৈরি করেন। এমনকি তিনি অনেক কোম্পানির কাগজও কিনেছিলেন। পরে নতুন আইন ও শিক্ষিত মোক্তারদের আগমনে তার আয় কমতে থাকে এবং তিনি অবসরের কথা ভাবেন। তার জীবনের শেষ দিনগুলিতে তিনি আর্থিক সংকটে পড়েছিলেন।
যদি আপনি এর থেকে বেশি প্রশ্নের উত্তর চান তাহলে নীচের Buy লিঙ্কে ক্লিক করুন
Class 10 Bengali Textual Question Answer [New Syllabus Updated]
| S.L. No. | সূচীপত্র |
| অধ্যায় -১ | প্রার্থনা |
| অধ্যায় -২ | বিজয়া দশমী |
| অধ্যায় -৩ | গ্রাম্যছবি |
| অধ্যায় -৪ | প্রতিনিধি |
| অধ্যায় -৫ | আবার আসিব ফিরে |
| অধ্যায় -৬ | সাগর-সঙ্গমে নবকুমার |
| অধ্যায় -৭ | বাংলার নবযুগ |
| অধ্যায় -৮ | বলাই |
| অধ্যায় -৯ | আদরিণী |
| অধ্যায় -১০ | তোতা কাহিনি |
| অধ্যায় -১১ | অরুণিমা সিনহা: আত্মবিশ্বাস ও সাহসের এক নাম |
| অধ্যায় -১২ | কম্পিউটার কথা, ইন্টারনেট কথকতা |
| অধ্যায় -১৩ | এসো উদ্যোক্তা হই |
| অধ্যায় -১৪ | জীবন সংগীত |
| অধ্যায় -১৫ | কাণ্ডারী হুঁশিয়ার |
| অধ্যায় –১৬ | পিতা ও পুত্ৰ |
| অধ্যায় -১৭ | অরণ্য প্রেমিক: লবটুলিয়ার কাহিনি |
| অধ্যায় –১৮ | শ্ৰীকান্ত ও ইন্দ্ৰনাথ |
| অধ্যায় -১৯ | উজান গাঙ বাইয়া |
| বাংলা ব্যাকরণ | |
| S.L. No | বৈচিত্রপূর্ণ আসাম |
| অধ্যায় -১ | তিওয়াগণ |
| অধ্যায় -২ | দেউরিগণ |
| অধ্যায় –৩ | নেপালিভাষী গোর্খাগণ |
| অধ্যায় –৪ | বোড়োগণ |
| অধ্যায় –৫ | মটকগণ |
| অধ্যায় –৬ | মরাণগণ |
| অধ্যায় –৭ | মিসিংগণ |
| অধ্যায় –৮ | মণিপুরিগণ |
| অধ্যায় –৯ | রাভাগণ |
| অধ্যায় –১০ | চুটিয়াগণ |

Hi! I’m Ankit Roy, a full time blogger, digital marketer and Founder of Roy Library. I shall provide you all kinds of study materials, including Notes, Suggestions, Biographies and everything you need.

