SEBA Class 10 Bengali Chapter 13 এসো উদ্যোক্তা হই Question Answer As Per SEBA New Syllabus Provided by The Roy Library. SEBA Class 10 Bengali Chapter 13 এসো উদ্যোক্তা হই Notes is made for SEBA Bengali Medium Students. SEBA Class 10 Bengali Chapter 13 এসো উদ্যোক্তা হই Solutions We ensure that You can completely trust this content. If you learn PDF Then you can Download Now PDF. I hope You Can learn Better Knowledge.
SEBA Class 10 Bengali Chapter 13 এসো উদ্যোক্তা হই
Today’s We have Shared in This Post SEBA Class 10 Bengali MIL Solutions with you. I Hope, you Liked The information About The SEBA Class 10 Bengali MIL PDF Download. If you liked SEBA Class 10 Bengali Question Answer Then Please Do Share this Post With your Friends as Well.
এসো উদ্যোক্তা হই
(ক) অতি সংক্ষিপ্ত উত্তর দাও:
১। দশম শ্রেণির শিক্ষক মহোদয়ের নাম কী?
উত্তরঃ দশম শ্রেণির শিক্ষক মহোদয়ের নাম প্রকাশ গোস্বামী।
২। শিক্ষক মহোদয় কর্তৃক আলোচিত নতুন বিষয়টি কী?
উত্তরঃ শিক্ষক মহোদয় কর্তৃক আলোচিত নতুন বিষয়টি হল একজন মানুষ কীভাবে নিজেকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন।
৩। একজন উদ্যোক্তা ও কর্মহীন বেকারের মধ্যেকার ব্যবধান কোথায়?
উত্তরঃ একজন উদ্যোক্তা ও কর্মহীন বেকারের মধ্যেকার ব্যবধান হল আলস্য।
৪। একজন সফল উদ্যোক্তা হতে গেলে কী কী গুণ থাকা প্রয়োজন?
উত্তরঃ একজন সফল উদ্যোক্তা হতে গেলে ধৈর্য, নিয়মানুবর্তিতা, আত্মবিশ্বাস এবং অপরাজেয় মনোভাব থাকা প্রয়োজন।
৫। কোকাকোলা কোম্পানির বিজ্ঞাপনে কোন কথাটি বলা হয়েছিল?
উত্তর: কোকাকোলা কোম্পানির বিজ্ঞাপনে বলা হয়েছিল, “Eat cricket, sleep cricket, dream cricket, drink cricket”
৬। নারায়ণ মূর্তি কে?
উত্তরঃ নারায়ণ মূর্তি হলেন ইনফোসিস কোম্পানির প্রতিষ্ঠাতা।
৭। বিজিত ক্লাসের মাস্টার মশাইকে উদ্যোক্তা সম্পর্কে কী বলেছিল?
উত্তরঃ বিজিত ক্লাসের মাস্টার মশাইকে বলেছিল যে, উদ্যোক্তা হলেন এমন একজন ব্যক্তি যিনি নিজে ব্যবসায় আরম্ভ করেন। পরিষেবা বিক্রি করে নিজে জীবন নির্বাহ করেন, তা ছাড়া অন্যদেরও কর্মসংস্থান দিতে যিনি সক্ষম।
৮। প্রথম অবস্থায় উদ্যোক্তাকে কীসের জন্যে প্রস্তুত থাকতে হয়?
উত্তরঃ প্রথম অবস্থায় একজন উদ্যোক্তাকে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সকল প্রকার কাজই করতে হয় বা করার জন্যে প্রস্তুত থাকতে হয়।
৯। টমাস আলভা অ্যাডিসন ইলেক্ট্রিক বালব তৈরি করতে গিয়ে বার বার বিফল হয়ে কী বলেছিলেন?
উত্তরঃ টমাস আলভা অ্যাডিসন ইলেক্ট্রিক বালব তৈরি করতে গিয়ে বারে বারে বিফল হয়ে মন্তব্য করেছিলেন, ‘আমি বিফল হইনি, শুধু বুঝতে পারলাম যে কেবল ১০,০০০ ধরনে এটি কাজ করে না।’
(খ) সংক্ষিপ্ত উত্তর দাও:
১। ‘উদ্যেগী পুরুষ সিংহের সমান, আলস্য কাপুরুষের নিশান।’- মাস্টার মশাই কেন এ কথা বলেছিলেন বুঝিয়ে বলো।
উত্তরঃ মাস্টারমশাই এই কথাটি বলেছিলেন কারণ একজন উদ্যোক্তা এবং কর্মহীন বেকারের মধ্যে মূল পার্থক্য হল আলস্য। উদ্যোগী ব্যক্তি সিংহের মতো শক্তিশালী এবং সাহসী হন, অন্যদিকে অলস ব্যক্তিরা কাপুরুষের মতো নিষ্ক্রিয় থাকে।
২। সফল উদ্যোক্তা হওয়া কেন কঠিন?
উত্তরঃ সফল উদ্যোক্তা হওয়া কঠিন কারণ এর জন্য যে ধৈর্য, নিয়মানুবর্তিতা, আত্মবিশ্বাস এবং অপরাজেয় মনোভাবের প্রয়োজন, তা সকলের মধ্যে থাকে না।
৩। একজন উদ্যোক্তা হওয়া সাইকেল চালানো শেখার মতোই একক প্রচেষ্টার ফল।- মাস্টার মশাই কেন এ কথা বলেছিলেন?
উত্তরঃ মাস্টারমশাই এই কথাটি বলেছিলেন কারণ সাইকেল চালানো শেখার মতোই উদ্যোক্তা হওয়ার জন্যেও একক প্রচেষ্টা এবং অধ্যবসায়ের প্রয়োজন। সাইকেল শিখতে গিয়ে যেমন অনেকে পড়ে গিয়ে চোট পায় এবং চেষ্টা ছেড়ে দেয়, তেমনই ব্যবসায়ে প্রাথমিক ব্যর্থতার পর অনেকে উদ্যোগ ছেড়ে দেয়। কিন্তু যারা চোট পেয়েও বারবার চেষ্টা চালিয়ে যায়, তারাই একদিন সফল সাইকেল চালক হতে পারে, তেমনই যারা ব্যর্থতার পরেও চেষ্টা চালিয়ে যায়, তারাই একদিন সফল উদ্যোক্তা হতে পারে।
৪। উদ্যোক্তা কাদের বলা হয় বুঝিয়ে বলো।
উত্তর: উদ্যোক্তা হলেন এমন ব্যক্তি যিনি নিজের উদ্ভাবনী শক্তি ও কর্মশক্তি দ্বারা নিজের ব্যবসা প্রতিষ্ঠা করেন এবং নিজের ইচ্ছামত সময়সূচি ঠিক করে কাজ করেন। যেমন একজন শিল্পী, একটি রেস্তোরাঁর মালিক, বা একটি বিউটি পার্লারের মালিক, এঁরা প্রত্যেকেই এক একজন উদ্যোক্তা।
৫। ইনফোসিস কোম্পানির প্রতিষ্ঠাতা কে? তাঁর ভারত তথা বিশ্বখ্যাত উদ্যোক্তা হয়ে ওঠার কাহিনি বর্ণনা করো।
উত্তরঃ ইনফোসিস কোম্পানির প্রতিষ্ঠাতা হলেন নারায়ণ মূর্তি। তিনি কর্ণাটকের এক নিম্নবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। কারিগরি শিক্ষা শেষ করে কিছুদিন চাকরি করার পর তিনি ‘সফটোনিকস’ নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন, কিন্তু দেড় বছরের মধ্যেই সেটি বন্ধ হয়ে যায়।
এরপর তিনি আবার চাকরিতে যোগ দেন এবং পরে সেই চাকরি ছেড়ে কয়েকজন বন্ধুকে নিয়ে ‘ইনফোসিস’ কোম্পানি প্রতিষ্ঠা করেন। তাঁর স্ত্রী নিজের সঞ্চয় থেকে দশ হাজার টাকা দিয়ে তাঁকে সাহায্য করেছিলেন। প্রথম অবস্থায় অনেক বাধা-বিপত্তির সম্মুখীন হলেও, নয়ের দশকে ভারতীয় অর্থনীতি মুক্ত হওয়ার সাথে সাথে ইনফোসিসের সামনে অনেক সুযোগ আসে এবং সময় ও সুযোগের সদ্ব্যবহার করে নারায়ণ মূর্তি একজন বিশ্বখ্যাত সফল উদ্যোক্তা হয়ে ওঠেন।
৬। ‘স্যার, একজন উদ্যোক্তা হবার পক্ষে শিক্ষাগত যোগ্যতা কী হওয়া প্রয়োজন?’- এই প্রশ্ন কে করেছিল? তার উত্তরে মাস্টার মশাই কী উত্তর দিয়েছিলেন?
উত্তরঃ এই প্রশ্নটি করেছিল প্রীতম নামের একজন ছাত্র।
উত্তরে মাস্টারমশাই বলেছিলেন যে, শিক্ষাগত যোগ্যতা নির্ভর করে কোন বিষয়ে উদ্যোক্তা হতে চায় তার উপর। একটি ধাবা বা মুদিখানার জন্য বিশেষ কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই, কিন্তু বুদ্ধি ও সাধারণ জ্ঞানের প্রয়োজন হয়। অন্যদিকে, বিউটি পার্লার বা মোবাইল সারাইয়ের দোকানের জন্য সেই কাজের কৌশল ও দক্ষতা অর্জন করতে হয়। বর্তমান প্রযুক্তি-নির্ভর অর্থনীতিতে কম্পিউটার বা ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা এমবিএ-এর মতো ডিগ্রি থাকলে তথ্য-প্রযুক্তি সম্পর্কিত ব্যবসায় সাফল্য পাওয়ার সম্ভাবনা বেশি থাকে।
যদি আপনি এর থেকে বেশি প্রশ্নের উত্তর চান তাহলে নীচের Buy লিঙ্কে ক্লিক করুন
Class 10 Bengali Textual Question Answer [New Syllabus Updated]
| S.L. No. | সূচীপত্র |
| অধ্যায় -১ | প্রার্থনা |
| অধ্যায় -২ | বিজয়া দশমী |
| অধ্যায় -৩ | গ্রাম্যছবি |
| অধ্যায় -৪ | প্রতিনিধি |
| অধ্যায় -৫ | আবার আসিব ফিরে |
| অধ্যায় -৬ | সাগর-সঙ্গমে নবকুমার |
| অধ্যায় -৭ | বাংলার নবযুগ |
| অধ্যায় -৮ | বলাই |
| অধ্যায় -৯ | আদরিণী |
| অধ্যায় -১০ | তোতা কাহিনি |
| অধ্যায় -১১ | অরুণিমা সিনহা: আত্মবিশ্বাস ও সাহসের এক নাম |
| অধ্যায় -১২ | কম্পিউটার কথা, ইন্টারনেট কথকতা |
| অধ্যায় -১৩ | এসো উদ্যোক্তা হই |
| অধ্যায় -১৪ | জীবন সংগীত |
| অধ্যায় -১৫ | কাণ্ডারী হুঁশিয়ার |
| অধ্যায় –১৬ | পিতা ও পুত্ৰ |
| অধ্যায় -১৭ | অরণ্য প্রেমিক: লবটুলিয়ার কাহিনি |
| অধ্যায় –১৮ | শ্ৰীকান্ত ও ইন্দ্ৰনাথ |
| অধ্যায় -১৯ | উজান গাঙ বাইয়া |
| বাংলা ব্যাকরণ | |
| S.L. No | বৈচিত্রপূর্ণ আসাম |
| অধ্যায় -১ | তিওয়াগণ |
| অধ্যায় -২ | দেউরিগণ |
| অধ্যায় –৩ | নেপালিভাষী গোর্খাগণ |
| অধ্যায় –৪ | বোড়োগণ |
| অধ্যায় –৫ | মটকগণ |
| অধ্যায় –৬ | মরাণগণ |
| অধ্যায় –৭ | মিসিংগণ |
| অধ্যায় –৮ | মণিপুরিগণ |
| অধ্যায় –৯ | রাভাগণ |
| অধ্যায় –১০ | চুটিয়াগণ |

Hi! I’m Ankit Roy, a full time blogger, digital marketer and Founder of Roy Library. I shall provide you all kinds of study materials, including Notes, Suggestions, Biographies and everything you need.


nice