SEBA Class 10 Bengali Chapter 14 জীবন সংগীত Question Answer As Per SEBA New Syllabus Provided by The Roy Library. SEBA Class 10 Bengali Chapter 14 জীবন সংগীত Notes is made for SEBA Bengali Medium Students. SEBA Class 10 Bengali Chapter 14 জীবন সংগীত Solutions We ensure that You can completely trust this content. If you learn PDF Then you can Download Now PDF. I hope You Can learn Better Knowledge.
SEBA Class 10 Bengali Chapter 14 জীবন সংগীত
Today’s We have Shared in This Post SEBA Class 10 Bengali MIL Solutions with you. I Hope, you Liked The information About The SEBA Class 10 Bengali MIL PDF Download. If you liked SEBA Class 10 Bengali Question Answer Then Please Do Share this Post With your Friends as Well.
জীবন সংগীত
| ক্রিয়াকলাপ |
১। অতি সংক্ষিপ্ত উত্তর দাও।
(ক) ‘জীবন-সংগীত’ কবিতার কবি কে?
উত্তরঃ ‘জীবন-সংগীত’ কবিতার কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
(খ) কবি মানুষের আয়ুকে কীসের সঙ্গে তুলনা করেছেন?
উত্তরঃ কবি মানুষের আয়ুকে শৈবালের নীরের সঙ্গে তুলনা করেছেন।
(গ) এ পৃথিবীতে কোন বস্তু দুর্লভ?
উত্তরঃ এ পৃথিবীতে মহিমাই দুর্লভ।
(ঘ) কবিতাটি কোন কবির কোন কবিতার বঙ্গানুবাদ?
উত্তরঃ কবিতাটি লংফেলোর ইংরেজি কবিতা ‘The Psalm of life’-এর বঙ্গানুবাদ।
(ঙ) কবি সংসারকে কীসের সঙ্গে তুলনা করেছেন?
উত্তরঃ কবি সংসারকে সমরাঙ্গনের সঙ্গে তুলনা করেছেন।
(চ) কবির মতে যশোদ্বারে আসার উপায় কী?
উত্তরঃ কবির মতে, মহাজ্ঞানী মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে চললে যশোদ্বারে আসা সম্ভব।
(ছ) কবির মতে পৃথিবীতে মানুষের জীবন কয়বার হয়?
উত্তরঃ কবির মতে, পৃথিবীতে মানুষরূপে জীবন লাভ হয়তো একবারই হয়েছে।
(জ) সময়ের সার কী?
উত্তরঃ সময়ের সার বর্তমান।
(ঝ) আত্মার স্বরূপ কী?
উত্তরঃ আত্মার স্বরূপ অক্ষয়, অব্যয়, নিত্য এবং যার ধ্বংস নেই।
(ঞ) কবির মতে কী করে দুঃখের ফাঁস গলায় প’রে?
উত্তরঃ নিরবচ্ছিন্ন সুখের আশায় শুধুমাত্র ফাঁসির দড়ি গলায় প’রে নেবার মধ্যে জীবনের কোনো অর্থ নেই।
(ট) সময়ের ধর্ম কী?
উত্তরঃ সময়ের ধর্ম হল তা কারও জন্য অপেক্ষা করে বসে থাকে না, বেগে ধায় এবং স্থির থাকে না।
২। শূন্যস্থান পূরণ করো।
(ক) কর যুদ্ধ প্রাণ যায় যাবে যাক্।
মহিমা জগতে দুর্লভ।
(খ) সংকল্প সাধন হবে সত্য, কীর্তি রবে
জয়, সময়ের সার হয়।
(গ) মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন
তাঁরাই হয়েছেন প্রাতঃস্মরণীয়।
(ঘ) করো না মানবগণ বৃথা ক্ষয় এ জীবন
সংসার সমরাঙ্গন মাঝে;
৩। সংক্ষিপ্ত উত্তর দাও।
(ক) পৃথিবীতে যশোলাভের প্রকৃষ্ট উপায় কী?
উত্তরঃ পৃথিবীতে যশোলাভের প্রকৃষ্ট উপায় হলো মহাজ্ঞানী-মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে চলা এবং আপন আপন কর্তব্যে জীবনকে প্রাতঃস্মরণীয় ও বরণীয় করে তোলা।
(খ) কবি দারা-পুত্র-পরিবার পরিবেষ্টিত সংসার নিয়ে মানুষকে ক্রন্দন করতে নিষেধ করেছেন কেন?
উত্তরঃ কারণ কবি মনে করেন মানবজীবন নিশার স্বপনের ন্যায় অসার, অলীক এবং ব্যর্থ নয়। দারা, পুত্র, পরিবার—এরা কে কার, এই ভেবে ক্রন্দন করা বৃথা।
(গ) জীবাত্মা সম্বন্ধে কবির অভিমত কী?
উত্তরঃ জীবাত্মা সম্বন্ধে কবির অভিমত হলো, জীবাত্মা অনিত্য নয়, অর্থাৎ অক্ষয়, অব্যয় ও নিত্য, যার কোনো ধ্বংস নেই।
(ঘ) কবি আপন ব্রত সাধনে মানুষকে কী করতে বলেছেন?
উত্তরঃ কবি আপন ব্রত সাধনে মানুষকে একাগ্রচিত্তে নিজের কাজ করে যেতে এবং ঈশ্বরে বিশ্বাস রাখতে বলেছেন।
(ঙ) মানুষের জীবনে বরণীয় হবার পথ কীভাবে প্রশস্ত হওয়া সম্ভব?
উত্তরঃ মহাজ্ঞানী-মহাজনদের দেখানো পথ অনুসরণ করে এবং নিজের কীর্তি স্থাপন করে মানুষের জীবনে বরণীয় হওয়ার পথ প্রশস্ত হওয়া সম্ভব।
(চ) বিশ্বের মানবজাতিকে কবি ভবিষ্যতের উপর নির্ভর করতে নিষেধ করছেন কেন?
উত্তরঃ কারণ ভবিষ্যতের উপর নির্ভর করে এবং অতীতের সুখের দিনের কথা চিন্তা করে কাতর হওয়া মূর্খতার পরিচায়ক। সময়ের সার হলো বর্তমান, তাই বর্তমানের কাজ করে যাওয়াই উচিত।
৪। রচনাধর্মী উত্তর দাও।
(ক) ‘জীবন-সংগীত’ কবিতাটির সারাংশ লেখো।
উত্তরঃ ‘জীবন-সংগীত’ কবিতায় কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় মানব জীবনকে নিছক স্বপ্নের মায়া বলে মনে করতে নিষেধ করেছেন। তাঁর মতে, এই জীবন বৃথা নয়। দারা-পুত্র-পরিবার কেউ কারও নয় ভেবে হতাশ হওয়া উচিত নয়। মানব জন্ম অত্যন্ত মূল্যবান এবং এই সুযোগ আর নাও আসতে পারে। কবি বলেছেন, জীবাত্মা অবিনশ্বর, তাই জীবনের প্রকৃত উদ্দেশ্য অনুধাবন করা উচিত। সুখের আশা বা দুঃখের ভয়ে কাতর না হয়ে, সংসারে নিজের কর্তব্য পালন করে জগতের উন্নতি সাধন করাই মানুষের কাজ। সময় অত্যন্ত মূল্যবান এবং তা বয়ে চলে যায়। জীবন শৈবালের উপর থাকা জলের বিন্দুর মতোই ক্ষণস্থায়ী। তাই এই জীবন-রূপ যুদ্ধক্ষেত্রে ভয় না পেয়ে বীরের মতো সংগ্রাম করা উচিত, কারণ পৃথিবীতে মহিমাই সবচেয়ে দুর্লভ। ভবিষ্যতের উপর নির্ভর না করে এবং অতীতের সুখ ভেবে দুঃখিত না হয়ে, বর্তমানে নিজের কাজে মনোনিবেশ করা উচিত। মহাপুরুষদের পথ অনুসরণ করে কীর্তি স্থাপন করলে আমরাও অমর হতে পারি এবং ভবিষ্যৎ প্রজন্ম আমাদের পদাঙ্ক অনুসরণ করে যশোলাভ করতে পারবে। তাই বৃথা জীবন ক্ষয় না করে নিজের সংকল্প সাধনে ব্রতী হওয়া উচিত।
যদি আপনি এর থেকে বেশি প্রশ্নের উত্তর চান তাহলে নীচের Buy লিঙ্কে ক্লিক করুন
Class 10 Bengali Textual Question Answer [New Syllabus Updated]
| S.L. No. | সূচীপত্র |
| অধ্যায় -১ | প্রার্থনা |
| অধ্যায় -২ | বিজয়া দশমী |
| অধ্যায় -৩ | গ্রাম্যছবি |
| অধ্যায় -৪ | প্রতিনিধি |
| অধ্যায় -৫ | আবার আসিব ফিরে |
| অধ্যায় -৬ | সাগর-সঙ্গমে নবকুমার |
| অধ্যায় -৭ | বাংলার নবযুগ |
| অধ্যায় -৮ | বলাই |
| অধ্যায় -৯ | আদরিণী |
| অধ্যায় -১০ | তোতা কাহিনি |
| অধ্যায় -১১ | অরুণিমা সিনহা: আত্মবিশ্বাস ও সাহসের এক নাম |
| অধ্যায় -১২ | কম্পিউটার কথা, ইন্টারনেট কথকতা |
| অধ্যায় -১৩ | এসো উদ্যোক্তা হই |
| অধ্যায় -১৪ | জীবন সংগীত |
| অধ্যায় -১৫ | কাণ্ডারী হুঁশিয়ার |
| অধ্যায় –১৬ | পিতা ও পুত্ৰ |
| অধ্যায় -১৭ | অরণ্য প্রেমিক: লবটুলিয়ার কাহিনি |
| অধ্যায় –১৮ | শ্ৰীকান্ত ও ইন্দ্ৰনাথ |
| অধ্যায় -১৯ | উজান গাঙ বাইয়া |
| বাংলা ব্যাকরণ | |
| S.L. No | বৈচিত্রপূর্ণ আসাম |
| অধ্যায় -১ | তিওয়াগণ |
| অধ্যায় -২ | দেউরিগণ |
| অধ্যায় –৩ | নেপালিভাষী গোর্খাগণ |
| অধ্যায় –৪ | বোড়োগণ |
| অধ্যায় –৫ | মটকগণ |
| অধ্যায় –৬ | মরাণগণ |
| অধ্যায় –৭ | মিসিংগণ |
| অধ্যায় –৮ | মণিপুরিগণ |
| অধ্যায় –৯ | রাভাগণ |
| অধ্যায় –১০ | চুটিয়াগণ |

Hi! I’m Ankit Roy, a full time blogger, digital marketer and Founder of Roy Library. I shall provide you all kinds of study materials, including Notes, Suggestions, Biographies and everything you need.

