SEBA Class 6 Science Additional Chapter 3 সুস্বাস্থ্যের জন্য খাদ্য

Join Roy Library Telegram Groups

SEBA Class 6 Science Additional Chapter 3 সুস্বাস্থ্যের জন্য খাদ্য Question Answer Bengali Medium to each chapter is provided in the list so that you can easily browse through different chapter. SEBA Class 6 General Science Additional Solutions in Bengali and select need one. SEBA Class 6 Science Additional Solutions Bengali Medium Download PDF. SCERT Class 6 Science Additional Question Answer Bengali Medium.

Join Buttons

SEBA Class 6 Science Additional Chapter 3 সুস্বাস্থ্যের জন্য খাদ্য

SCERT Solution For Class 6 Science Additional Bengali Medium Also, you can read the (Assam) Bengali Medium Class 6 Science Additional Notes Bengali Medium in these sections Solutions by Expert Teachers as per Board of Secondary Education, Assam (SEBA) Guidelines. SCERT Class 6 General Science Additional Question Answer in Bengali. Here we have given Assam Board Bengali Medium Class 6 General Science Additional Question Answer.

ADDITIONAL QUESTION ANSWER

1. খাদ্যের প্রধান উপাদানগুলির নাম লেখো।

উত্তরঃ খাদ্যের প্রধান উপাদানগুলি হলো কার্বোহাইড্রেট, প্রোটিন, স্নেহপদার্থ, ভিটামিন এবং খনিজ পদার্থ।

2. খাদ্যবস্তুতে থাকা দুটি শক্তিপ্রদানকারী উপাদানের নাম লেখো।

উত্তরঃ কার্বোহাইড্রেট ও স্নেহপদার্থ।

3. কোন ধরনের খাদ্যকে শরীরবর্ধক খাদ্য বলা হয়?

উত্তরঃ প্রোটিন সমৃদ্ধ খাদ্যকে শরীরবর্ধক খাদ্য বলা হয়।

4. কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের কতকগুলি প্রাথমিক উৎসের নাম লেখো।

উত্তরঃ চাল, গম, ভুট্টা, বাজরা, আম, কলা, আনারস, আলু, মিষ্টি আলু।

5. কতগুলি উদ্ভিদজাত এবং প্রানীজাত স্নেহপদার্থের উৎসের নাম লেখো।

উত্তরঃ উদ্ভিদজাত স্নেহপদার্থ: আখরোট, চিনাবাদাম, সূর্যমুখী ফুলের বীজ, তিল, তিসি। প্রাণীজাত স্নেহপদার্থ: ঘি, চীজ, মাছ, ডিম।

6. উদ্ভিদ থেকে পাওয়া কতগুলি প্রোটিন এবং প্রাণী থেকে পাওয়া কতগুলি প্রোটিনের নাম লেখো।

উত্তরঃ উদ্ভিদ থেকে প্রোটিন: মুগডাল, মসুর ডাল, ছোলা, মটর, রাজমা, সয়াবিন। প্রাণী থেকে প্রোটিন: দুধ, পনির, মাছ, মাংস, ডিম।

7. কার্বোহাইড্রেট, স্নেহপদার্থ, প্রোটিন আমাদের শরীরের জন্য কেন প্রয়োজন হয়?

উত্তরঃ কার্বোহাইড্রেট শক্তির যোগান দেয়, স্নেহপদার্থ বেশি শক্তি দেয়, প্রোটিন শরীরের বৃদ্ধি ও মেরামতের জন্য প্রয়োজন।

8. দুটি পরিপোষক পদার্থের নাম লেখো যা আমাদের দেহে রোগ প্রতিরোধ করে।

উত্তরঃ ভিটামিন ও খনিজ লবন।

9. ভিটামিন কী? বিভিন্ন প্রকার ভিটামিন সমূহের নাম লেখো।

উত্তরঃ ভিটামিন খাদ্যের উপাদান যা আমাদের শরীরকে রোগ থেকে রক্ষা করে। ভিটামিন A, B, C, D, E, K

10. আমাদের শরীর সূর্যালোকের উপস্থিতে কোন ভিটামিন প্রস্তুত করে?

উত্তরঃ ভিটামিন D

11. নীচে দেওয়া ভিটামিনগুলোর কাজ কী?

উত্তরঃ (a) ভিটামিন A – চোখ ও চর্মকে সুস্থ রাখে।

(b) ভিটামিন B – হৃদপিণ্ড সুস্থ রাখে।

(c) ভিটামিন C – রোগ প্রতিরোধ করে।

(d) ভিটামিন D – হাড় ও দাঁতকে সুস্থ রাখে।

12. নীচে দেওয়া ভিটামিনগুলির উৎস সমূহের নাম লেখো।

উত্তরঃ (a) ভিটামিন A – গাজর, পেঁপে, মিষ্টি আলু, আম, দুধ।

(b) ভিটামিন B – গোটা খাদ্যশস্য, বাদাম, কলাই, দুগ্ধজাতীয় পণ্য।

(c) ভিটামিন C – আমলকী, লেবু, কমলা, পেয়ারা।

(d) ভিটামিন D – সূর্যলোক, দুধ, ডিম, মাংস।

13. পরিপোষক পদার্থ কী? আমাদের খাদ্যের মুখ্য পরিপোষকগুলির নাম লেখো।

উত্তরঃ পরিপোষক পদার্থ হল খাদ্যসমূহের উপাদান যা আমাদের শরীরের জন্য প্রয়োজন। মুখ্য পরিপোষক: কার্বোহাইড্রেট, প্রোটিন, স্নেহপদার্থ, আঁশযুক্ত খাদ্য, ভিটামিন, খনিজ লবন, জল।

14. ভিটামিন এবং খনিজ পদার্থ যুক্ত খাদ্যকে কেন প্রতিরক্ষামূলক খাদ্য বলা হয়?

উত্তরঃ ভিটামিন ও খনিজ পদার্থ আমাদের শরীরকে রোগ থেকে রক্ষা করে, সেজন্য এগুলো প্রতিরক্ষামূলক খাদ্য।

15. আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় কয়েকটি খনিজ লবণের নাম লেখো। সেগুলির কার্য উল্লেখ কর।

উত্তরঃ ক্যালসিয়াম (হাড় ও দাঁত সুস্থ রাখে), আয়োডিন (শারীরিক ও মানসিক সুস্থতা), আয়রন (রক্তের উপাদান, লোহিত রক্ত কণিকা সৃষ্টির জন্য প্রয়োজনীয়)।

16. ক্যালসিয়াম, আয়োডিন এবং আয়রন এই খনিজ পদার্থগুলির কয়েকটি উৎসের নাম লেখো।

উত্তরঃ ক্যালসিয়াম – দুধ, পনির, চীজ।

আয়োডিন – আয়োডিনযুক্ত লবণ, সামুদ্রিক উদ্ভিদ।

আয়রন – ডালিম, খেজুর, বিট।

17. রুক্ষ খাদ্য বা ‘রাফেজ’ কী? রুক্ষ খাদ্যের কয়েকটি উৎসের নাম লেখো।

উত্তরঃ রুক্ষ খাদ্য বা ‘রাফেজ’ হল আঁশজাতীয় খাদ্য। উদাহরণ: গোটা শস্য, ডাল, শাকসব্জী, তাজা ফল।

18. জল আমাদের শরীরকে কীভাবে সাহায্য করে থাকে লেখো।

উত্তরঃ জল শরীরে পরিপোষক শোষণ করতে সাহায্য করে, আবর্জনা বেরিয়ে যেতে সাহায্য করে, শরীরকে সঠিক তাপমাত্রায় রাখতে সাহায্য করে।

19. কোনো খাদ্যবস্তুতে শ্বেতসার বা স্টার্চ আছে কিনা তা তুমি কীভাবে পরীক্ষা করবে?

উত্তরঃ আয়োডিন দ্রবণ ব্যবহার করে রঙ পরিবর্তন হওয়া দেখে শ্বেতসারের উপস্থিতি পরীক্ষা করা হয়।

20. কোনো খাদ্যবস্তুতে প্রোটিন আছে কিনা তা তুমি কীভাবে পরীক্ষা করবে?

উত্তরঃ কপার সালফেট এবং কষ্টিক সোডার দ্রবণ ব্যবহার করে বেগুনী রঙ দেখলেই প্রোটিনের উপস্থিতি পাওয়া যায়।

21. কোনো খাদ্যবস্তুকে স্নেহ পদার্থ আছে কিনা তা একটি সহজ পরীক্ষার সাহায্যে বর্ণনা কর।

উত্তরঃ কাগজে খাদ্য বস্তু গুঁড়া করে তাতে স্নেহপদার্থ থাকলে কাগজে তেলতেলে দাগ পড়বে।

22. মেদবহুলতা (Obesity) কী?

উত্তরঃ মেদবহুলতা হল যখন অতিরিক্ত স্নেহপদার্থ খাওয়া হয় এবং শরীরে স্নেহপদার্থ জমে যায়।

23. অভাবজনিত রোগ কী?

উত্তরঃ যে রোগগুলো পরিপোষক পদার্থের অভাবে হয়, সেগুলোকে অভাবজনিত রোগ বলা হয়।

24. ভিটামিন এবং খনিজ লবনের অভাবে হওয়া রোগগুলোর নাম এবং সেগুলির লক্ষনসমূহ উল্লেখ করে একটি তালিকা প্রস্তুত কর।

উত্তরঃ ভিটামিন A (রাত্রি দৃষ্টি হারানো), ভিটামিন B (বেরি বেরি), আয়রন (রক্তহীনতা), ক্যালসিয়াম (হাড় দুর্বল হওয়া)।

25. সুষম আহার বলতে কী বোঝ?

উত্তরঃ সুষম আহার হল এমন খাদ্য যা শরীরের সব প্রয়োজনীয় পরিপোষক সঠিক পরিমাণে ধারণ করে।

SEBA Class 6 Science Additional Question Answer [New Updated]

S.l. No.CONTENTS
Chapter – 1বিজ্ঞানের বিস্ময়কর জগৎর
Chapter – 2জীব এবং জৈব বৈচিত্র্য
Chapter – 3সুস্বাস্থ্যের জন্য খাদ্য
Chapter – 4চলো চুম্বক নিয়ে খেলি
Chapter – 5আমাদের চারপাশের বস্তু সমূহ
Chapter – 6দ্রব্যের পৃথকীকরণ
Chapter – 7আবহাওয়া ও জলবায়ু
Chapter – 8জীব এবং জীবের বৈশিষ্ট্য সমূহ
Chapter – 9দৈর্ঘ্যর পরিমাপ ও গতি
Chapter – 10উষ্ণতা এবং এর পরিমাপ
Chapter – 11জলের বিভিন্ন অবস্থা
Chapter – 12প্রাকৃতিক সম্পদ
Chapter – 13মহাকাশের বিচিত্র কথা

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top