SEBA Class 6 Science Additional Chapter 8 জীব এবং জীবের বৈশিষ্ট্য সমূহ

Join Roy Library Telegram Groups

SEBA Class 6 Science Additional Chapter 8 জীব এবং জীবের বৈশিষ্ট্য সমূহ Question Answer Bengali Medium to each chapter is provided in the list so that you can easily browse through different chapter. SEBA Class 6 General Science Additional Solutions in Bengali and select need one. SEBA Class 6 Science Important Solutions Bengali Medium Download PDF. SCERT Class 6 Science Additional Question Answer Bengali Medium.

Join Buttons

SEBA Class 6 Science Additional Chapter 8 জীব এবং জীবের বৈশিষ্ট্য সমূহ

SCERT Solution For Class 6 Science Additional Bengali Medium Also, you can read the (Assam) Bengali Medium Class 6 Science Additional Notes Bengali Medium in these sections Solutions by Expert Teachers as per Board of Secondary Education, Assam (SEBA) Guidelines. SCERT Class 6 General Science Additional Question Answer in Bengali. Here we have given Assam Board Bengali Medium Class 6 General Science Extra Question Answer.

ADDITIONAL QUESTION ANSWER

1. জীব কাকে বলে?

উত্তরঃ যেসব বস্তুর চলন, বৃদ্ধি, শ্বসন, সংবেদনশীলতা ও প্রজননের ক্ষমতা আছে, তাদের জীব বলা হয়।

2. জড় পদার্থ কী?

উত্তরঃ যেসব বস্তুর মধ্যে জীবনের কোনো লক্ষণ দেখা যায় না, যেমন চলন, বৃদ্ধি, প্রজনন ইত্যাদি, তাদের জড় পদার্থ বলে।

3. গাছ কীভাবে চলন করে?

উত্তরঃ গাছ আলোর দিকে কাণ্ড বৃদ্ধি করে এবং শিকড় মাটির ভিতরে প্রসারিত হয়, এটি চলনের একটি উদাহরণ।

4. ব্যাঙ কেন উভচর প্রাণী?

উত্তরঃ ব্যাঙ জল এবং স্থল উভয় জায়গায় বসবাস করতে পারে, তাই একে উভচর প্রাণী বলা হয়।

5. কিসের মাধ্যমে উদ্ভিদ শ্বাস নেয়?

উত্তরঃ উদ্ভিদ পাতার পত্ররন্ধ্র নামক সূক্ষ্ম ছিদ্রের মাধ্যমে শ্বাস নেয়।

6. লজ্জাবতী লতা স্পর্শ করলে কী ঘটে?

উত্তরঃ লজ্জাবতী লতার পাতা স্পর্শ করলে গুটিয়ে যায়।

7. চলন জীবের কোন বৈশিষ্ট্য?

উত্তরঃ চলন জীবের একটি মৌলিক বৈশিষ্ট্য, যা জড় পদার্থে নেই।

8. কলসী উদ্ভিদ কোথায় দেখা যায়?

উত্তরঃ কলসী উদ্ভিদ মেঘালয় রাজ্যে দেখা যায়।

9. কোন গাছ পতঙ্গ খায়?

উত্তরঃ কলসী উদ্ভিদ।

10. মশার ডিম কোথায় পাড়া হয়?

উত্তরঃ মশার ডিম জলে পাড়া হয়।

11. মশা কোন কোন রোগ ছড়ায়?

উত্তরঃ ডেংগু ও ম্যালেরিয়া।

12. শ্বসন কাকে বলে?

উত্তরঃ জীব দেহে বায়ুর আদান-প্রদানের প্রক্রিয়াকে শ্বসন বলে।

13. পত্ররন্ধ্র কী?

উত্তরঃ পাতার উপরে থাকা সূক্ষ্ম ছিদ্র যা দিয়ে গাছ শ্বাস নেয়, তাকেই পত্ররন্ধ্র বলে।

14. রেচন পদার্থের দুটি উদাহরণ দাও।

উত্তরঃ ঘাম ও প্রস্রাব।

15. উদ্ভিদের মধ্যে রেচন পদার্থ কিভাবে নির্গত হয়?

উত্তরঃ পাতার প্রান্ত থেকে জলের বিন্দু আকারে।

16. উদ্দীপকের প্রতি সাড়া দেওয়ার ক্ষমতাকে কী বলে?

উত্তরঃ সংবেদনশীলতা।

17. উদাহরণসহ সংবেদনশীলতার ব্যাখ্যা দাও।

উত্তরঃ লজ্জাবতী লতার পাতা স্পর্শ করলে গুটিয়ে যায়—এটি সংবেদনশীলতার উদাহরণ।

18. প্রজনন প্রক্রিয়া কেন প্রয়োজন?

উত্তরঃ জীব তার নিজের মত নতুন জীবন সৃষ্টি করে, যাতে তার বংশধারা বজায় থাকে।

19. ব্যাঙের জীবনচক্রের প্রথম ধাপ কী?

উত্তরঃ ডিম।

20. ব্যাঙাচি কী দিয়ে শ্বাস নেয়?

উত্তরঃ ফুলকার সাহায্যে।

21. ফুলকা কী?

উত্তরঃ জলজ প্রাণীদের শ্বাস নেওয়ার অঙ্গ।

22. পূর্ণাঙ্গ ব্যাঙ কী দিয়ে শ্বাস নেয়?

উত্তরঃ ফুসফুস দিয়ে।

23. ব্যাঙের ল্যাজ কবে অবলুপ্ত হয়?

উত্তরঃ ব্যাঙ পূর্ণাঙ্গ অবস্থায় পৌঁছালে।

24. ছোলা বীজ অঙ্কুরিত হওয়ার জন্য কোন কোন উপাদান প্রয়োজন?

উত্তরঃ জল, বায়ু এবং আলো।

25. একটি বীজে কোন অংশ থেকে পূর্ণ গাছ হয়?

উত্তরঃ ভ্রূণ থেকে।

SEBA Class 6 Science Additional Question Answer [New Updated]

S.l. No.CONTENTS
Chapter – 1বিজ্ঞানের বিস্ময়কর জগৎর
Chapter – 2জীব এবং জৈব বৈচিত্র্য
Chapter – 3সুস্বাস্থ্যের জন্য খাদ্য
Chapter – 4চলো চুম্বক নিয়ে খেলি
Chapter – 5আমাদের চারপাশের বস্তু সমূহ
Chapter – 6দ্রব্যের পৃথকীকরণ
Chapter – 7আবহাওয়া ও জলবায়ু
Chapter – 8জীব এবং জীবের বৈশিষ্ট্য সমূহ
Chapter – 9দৈর্ঘ্যর পরিমাপ ও গতি
Chapter – 10উষ্ণতা এবং এর পরিমাপ
Chapter – 11জলের বিভিন্ন অবস্থা
Chapter – 12প্রাকৃতিক সম্পদ
Chapter – 13মহাকাশের বিচিত্র কথা

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top