SEBA Class 10 Geography MCQ Chapter 1 ভূ-আকৃতিক প্রক্রিয়া

Join Roy Library Telegram Groups

SEBA Class 10 Geography MCQ Chapter 1 ভূ-আকৃতিক প্রক্রিয়া Question Answer Bengali Medium to each chapter is provided in the list so that you can easily browse through different chapters. SEBA Class 10 Geography MCQ Chapter 1 ভূ-আকৃতিক প্রক্রিয়া Solutions in Bengali and select need one. SEBA Class 10 Geography MCQ Question Answer in Bengali Download PDF. SEBA Class 10 Elective Geography Multiple Choice Solutions in Bengali.

Join Buttons

SEBA Class 10 Geography MCQ Chapter 1 ভূ-আকৃতিক প্রক্রিয়া

SEBA Class 10 Elective Geography Multiple Question Answer in Bengali Also, you can read the (SCERT) Elective Geography MCQ in these sections Solutions by Expert Teachers as per Board of Secondary Education, Assam (SEBA) Guidelines. SEBA Class 10 Elective Geography Objective Type Solutions in Bengali Medium. Here we have given Class 10 Elective Geography MCQ Question Answer in Bengali Medium.

MCQs

1. ভূপৃষ্ঠের অবয়বগুলোকে কী বলা হয়? 

(a) পর্বত। 

(b) মালভূমি ।

(c) স্থলাকৃতি। 

(d) নদী-উপত্যকা। 

উত্তরঃ (c) স্থলাকৃতি।

2. ভূগোলের যে শাখায় স্থলাকৃতিগুলোর উৎপত্তি, ক্রমবিকাশ, আকার-আকৃতি এবং বিতরণ সম্বন্ধে অধ্যয়ন করা হয়, তাকে কী বলা হয়? 

(a) সমুদ্রবিদ্যা। 

(b) ভূ-আকৃতিক বিজ্ঞান। 

(c) জলবায়ু বিজ্ঞান।

(d) জ্যোতির্বিদ্যা। 

উত্তরঃ (b) ভূ-আকৃতিক বিজ্ঞান।

3. স্থলাকৃতির সৃষ্টি এবং বিকাশের সঙ্গে জড়িত প্রক্রিয়াগুলোকে কী বলা হয়? 

(a) প্রাকৃতিক প্রক্রিয়া। 

(b) ভূ-আকৃতিক প্রক্রিয়া। 

(c) রাসায়নিক প্রক্রিয়া। 

(d) জৈবিক প্রক্রিয়া। 

উত্তরঃ (b) ভূ-আকৃতিক প্রক্রিয়া।

4. বাহ্যিক প্রক্রিয়া বা কারকগুলোর ভিতর কোনটি প্রধান? 

(a) ভূমিকম্প। 

(b) আগ্নেয় উদ্‌দ্গীরণ। 

(c) বাতাস, বৃষ্টি, নদ-নদী, হিমবাহ, সাগরের ঢেউ।

(d) শুধুমাত্র বাতাস। 

উত্তরঃ (c) বাতাস, বৃষ্টি, নদ-নদী, হিমবাহ, সাগরের ঢেউ।

5. আভ্যন্তরীণ কারক বলতে প্রধানত কী বোঝানো হয়? 

(a) বাতাস এবং বৃষ্টি। 

(b) ভূমিকম্প এবং আগ্নেয় উদ্‌দ্গীরণ। 

(c) নদ-নদী এবং হিমবাহ। 

(d) সাগরের ঢেউ। 

উত্তরঃ (b) ভূমিকম্প এবং আগ্নেয় উদ্‌দ্গীরণ।

6. পৃথিবীর কোন অঞ্চলে বাতাসের ভূমিকা সুদূরপ্রসারী হতে দেখা যায়? 

(a) ক্রান্তীয় অঞ্চলে। 

(b) মরুভূমিগুলোতে। 

(c) মেরু অঞ্চলে। 

(d) বনাঞ্চলে। 

উত্তরঃ (b) মরুভূমিগুলোতে।

7. মরুভূমিতে বাতাস কয়টি কার্য সম্পাদন করে? 

(a) একটি। 

(b) দুইটি। 

(c) তিনটি। 

(d) চারটি।

উত্তরঃ (c) তিনটি।

8. কোনো একটি অংশ থেকে ধুলো-বালি উড়িয়ে নিয়ে সেই অংশকে আপেক্ষিকভাবে ফাঁকা করে তোলার প্রক্রিয়াকে কী বলা হয়? 

(a) অবক্ষেপণ। 

(b) অবনমন। 

(c) পরিবহন। 

(d) ঘর্ষণ। 

উত্তরঃ (b) অবনমন।

9. অবনমনের ফলে মরুভূমির এক একটি অংশের উচ্চতা কমে ভূগর্ভস্থ জলপৃষ্ঠের নিকট গেলে সেটি কিসে রূপান্তরিত হতে পারে? 

(a) বালিয়াড়ি। 

(b) ইনসেলবার্গ। 

(c) মরুদ্যান। 

(d) ইয়ারদাং। 

উত্তরঃ (c) মরুদ্যান।

10. প্রধানত বালি দ্বারা গঠিত পাহাড়কে কী বলা হয়? 

(a) ইনসেলবার্গ। 

(b) ইয়ারদাং। 

(c) বালিয়ারি বা বালির পাহাড়। 

(d) টিলা।

উত্তরঃ (c) বালিয়ারি বা বালির পাহাড়।

11. বাতাস যে দিকে প্রবাহিত হয়, সেদিকে উঁচু হয়ে গঠিত বালিয়ারিকে কী বলা হয়? 

(a) অনুপ্রস্থ বালিয়ারি। 

(b) অনুদৈর্ঘ্য বালিয়ারি। 

(c) বারখান। 

(d) তির্যক বালিয়ারি।

উত্তরঃ (b) অনুদৈর্ঘ্য বালিয়ারি।

12. বাতাসের দিকের সঙ্গে প্রায় লম্বভাবে গঠিত বালিয়ারিকে কী বলা হয়? 

(a) অনুদৈর্ঘ্য বালিয়ারি। 

(b) অনুপ্রস্থ বালিয়ারি। 

(c) বারখান। 

(d) তির্যক বালিয়ারি। 

উত্তরঃ (b) অনুপ্রস্থ বালিয়ারি।

13. অর্ধ চন্দ্রাকৃতির বালিয়ারিগুলোকে কী বলা হয়? 

(a) অনুদৈর্ঘ্য বালিয়ারি। 

(b) অনুপ্রস্থ বালিয়ারি। 

(c) বারখান। 

(d) শিং। 

উত্তরঃ (c) বারখান।

14. মরুভূমিতে ঘর্ষণের দ্বারা মাটিতে ক্ষয়কার্যকে কী বলা হয়? 

(a) অবনমন। 

(b) অবক্ষেপণ। 

(c) অপঘর্ষণ। 

(d) সংনিঘর্ষণ। 

উত্তরঃ (c) অপঘর্ষণ।

SEBA Class 10 Geography MCQ Question Answer Bengali Medium [New Updated]

S.L No.CONTENTS
Chapter – 1ভূ-আকৃতিক প্রক্রিয়া
Chapter – 2পরিবেশ এবং পারিবেশিক ভূগোলের ধারণা
Chapter – 3আঞ্চলিক ভূগোল
Chapter – 4আমেরিকা যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ভূগোল
Chapter – 5জাপানের আঞ্চলিক ভূগোল
Chapter – 6ভাৰতবর্ষের আঞ্চলিক ভূগোল
Chapter – 7ব্যবহারিক ভূগোল

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top