SEBA Class 10 Bengali Chapter 15 কাণ্ডারী হুঁশিয়ার Question Answer As Per SEBA New Syllabus Provided by The Roy Library. SEBA Class 10 Bengali Chapter 15 কাণ্ডারী হুঁশিয়ার Notes is made for SEBA Bengali Medium Students. SEBA Class 10 Bengali Chapter 15 কাণ্ডারী হুঁশিয়ার Solutions We ensure that You can completely trust this content. If you learn PDF Then you can Download Now PDF. I hope You Can learn Better Knowledge.
SEBA Class 10 Bengali Chapter 15 কাণ্ডারী হুঁশিয়ার
Today’s We have Shared in This Post SEBA Class 10 Bengali MIL Solutions with you. I Hope, you Liked The information About The SEBA Class 10 Bengali MIL PDF Download. If you liked SEBA Class 10 Bengali Question Answer Then Please Do Share this Post With your Friends as Well.
কাণ্ডারী হুঁশিয়ার
১। টীকা লেখো:
(ক) পলাশি।
উত্তরঃ পলাশি বাংলার একটি ঐতিহাসিক স্থান। ১৭৫৭ সালে এখানেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ-উদ-দৌলার মধ্যে যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধে নবাবের পরাজয়ের পর ভারতে ব্রিটিশ শাসনের সূচনা হয়। ক্লাইভের নেতৃত্বে ব্রিটিশ বাহিনী এই যুদ্ধে জয়লাভ করে।
(খ) কাজী নজরুল ইসলাম।
উত্তরঃ কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালের ২৪ মে তারিখে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ছিল কাজী ফকির আহমদ। তিনি ‘বিদ্রোহী কবি’ নামে পরিচিত, কারণ তাঁর কবিতা অত্যাচার- উৎপীড়নের বিরুদ্ধে মানুষকে সংগ্রামে উদ্বুদ্ধ করত। তিনি স্কুল শিক্ষা শেষ করার আগেই সেনাবাহিনীতে যোগ দেন এবং ১৯২০ সালে ফিরে এসে কাব্যচর্চা শুরু করেন। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হলো ‘অগ্নিবীণা’, ‘বিষের বাঁশী’, ‘সর্বহারা’ ইত্যাদি। তিনি ‘ধূমকেতু’ ও ‘লাঙ্গল’ নামে দুটি পত্রিকাও প্রকাশ করেছিলেন।
২। সঠিক উত্তর বেছে নাও।
(ক) ‘কাণ্ডারী হুশিয়ার’ কবিতার কবি-
(১) রবীন্দ্রনাথ ঠাকুর।
(২) সত্যেন্দ্র নাথ দত্ত।
(৩) নজরুল ইসলাম।
(৪) রজনীকা সেন।
উত্তরঃ (৩) নজরুল ইসলাম।
(খ) খঞ্জর শব্দের অর্থ কী?
(১) বন্দুক।
(২) দা।
(৩) ছুরি।
(৪) কাঁচি।
উত্তরঃ (৩) ছুরি।
(গ) ‘কাণ্ডারী হুশিয়ার’ কবিতাটি কবির কোন কাব্যের অন্তর্গত?
(১) অগ্নিবীণা।
(২) চন্দ্রবিন্দু।
(৩) সর্বহারা।
(৪) বুলবুল।
উত্তরঃ (৩) সর্বহারা।
(ঘ) মাতৃমুক্তি পণ কে করেছে?
(১) কাণ্ডারী।
(২) হিন্দুরা।
(৩) মুসলমানেরা।
(৪) কবি নজরুল।
উত্তরঃ (১) কাণ্ডারী।
(ঙ) বাঙালির খুনে কার খঞ্জর লাল হয়েছিল?
(১) ইংরেজের।
(২) মীরমদনের।
(৩) ক্লাইভের।
(৪) মোহন লালের।
উত্তরঃ (৩) ক্লাইভের।
৩। অতি সংক্ষিপ্ত উত্তর দাও।
(ক) পলাশির যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?
উত্তরঃ পলাশির যুদ্ধ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং বাংলার নবাব সিরাজ-উদ-দৌলার মধ্যে সংঘটিত হয়েছিল।
(খ) পলাশির যুদ্ধে ব্রিটিশ বাহিনীর প্রধান কে ছিলেন?
উত্তরঃ পলাশির যুদ্ধে ব্রিটিশ বাহিনীর প্রধান ছিলেন রবার্ট ক্লাইভ।
(গ) ‘কাণ্ডারী হুশিয়ার’ কবিতার কবি কে?
উত্তরঃ ‘কাণ্ডারী হুশিয়ার’ কবিতার কবি হলেন কাজী নজরুল ইসলাম।
(ঘ) মাতৃমন্ত্র শব্দের অর্থ কী?
উত্তরঃ মাতৃমন্ত্র শব্দের অর্থ হলো মায়ের মন্ত্রে দীক্ষিত।
(ঙ) কবি কবিতায় মহাভার বলতে কী বুঝিয়েছেন?
উত্তরঃ কবি কবিতায় মহাভার বলতে মহান দায়িত্বকে বুঝিয়েছেন।
(চ) কবির মতে অসহায় জাতি কারা?
উত্তরঃ কবির মতে অসহায় জাতি হলো ভারতবর্ষের পরাধীন মানুষ, যারা ব্রিটিশ শাসনের অধীনে নিপীড়িত।
(ছ) কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
উত্তরঃ কবিতাটি কবির ‘সর্বহারা’ কাব্যগ্রন্থের অন্তর্গত।
(জ) কবিতায় কাকে কাণ্ডারী বলেছেন?
উত্তরঃ কবিতায় কাণ্ডারী বলতে সেইসব মুক্তিকামী দেশপ্রেমিকদের বোঝানো হয়েছে যারা দেশের স্বাধীনতার জন্য জাতিকে পথ দেখাবে।
(ঝ) কোন সালে পলাশির যুদ্ধ হয়েছিল?
উত্তরঃ পলাশির যুদ্ধ ১৭৫৭ সালে হয়েছিল।
(ঞ) ‘ভারতের দিবাকর’ বলতে কবি কী বুঝিয়েছেন?
উত্তরঃ ‘ভারতের দিবাকর’ বলতে কবি ভারতের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে বুঝিয়েছেন।
৪। নীচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও।
(ক) ‘আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ’ ― উক্তিটির প্রকৃত অর্থ কী?
উত্তরঃ এই উক্তিটির মাধ্যমে কবি মুক্তিকামী কাণ্ডারীকে তাঁর প্রতিজ্ঞা প্রমাণ করার জন্য আহ্বান জানিয়েছেন। কবি দেখতে চান যে দেশমাতৃকার মুক্তির জন্য সে কতটা দৃঢ়প্রতিজ্ঞ।
(খ) ‘ওই গঙ্গায়’ বলতে কবি কোন গঙ্গার কথা বলেছেন? সেখানে কীভাবে ভারতের রবি পুনর্বার উদিত হবে?
উত্তরঃ ‘ওই গঙ্গায়’ বলতে কবি পলাশির প্রান্তরের নিকটবর্তী ভাগীরথী নদীর কথা বলেছেন। সেখানে ভারতের স্বাধীনতা (দিবাকর) আমাদের আত্মত্যাগের (রক্ত) মাধ্যমে আবার উদিত হবে।
(গ) কারা ফাঁসির মঞ্চে জীবনের জয় গান গেয়ে গেছেন? তিনজন শহিদের নাম লেখো।
উত্তরঃ যারা ফাঁসির মঞ্চে হাসিমুখে দেশের জন্য প্রাণ দিয়েছেন, তারাই ফাঁসির মঞ্চে জীবনের জয় গান গেয়ে গেছেন। যেমন – ক্ষুদিরাম বসু, ভগৎ সিং, সূর্য সেন।
(ঘ) পলাশির যুদ্ধে নবাবের পক্ষে ― কোন কোন বীর প্রাণপণ যুদ্ধ করে শহিদ হয়েছিলেন?
উত্তরঃ পলাশির যুদ্ধে নবাবের পক্ষে মীর মদন ও মোহন লাল প্রাণপণ যুদ্ধ করে শহিদ হয়েছিলেন।
(ঙ) কারা অলক্ষ্যে দাঁড়িয়ে কাদের বলিদান লক্ষ্য করছেন?
উত্তরঃ ফাঁসির মঞ্চে যারা জীবনের জয়গান গেয়ে গেছেন, সেই সকল শহিদের অতৃপ্ত আত্মা অলক্ষ্যে দাঁড়িয়ে বর্তমান সময়ের দেশপ্রেমিকদের বলিদান লক্ষ্য করছেন।
যদি আপনি এর থেকে বেশি প্রশ্নের উত্তর চান তাহলে নীচের Buy লিঙ্কে ক্লিক করুন
Class 10 Bengali Textual Question Answer [New Syllabus Updated]
| S.L. No. | সূচীপত্র |
| অধ্যায় -১ | প্রার্থনা |
| অধ্যায় -২ | বিজয়া দশমী |
| অধ্যায় -৩ | গ্রাম্যছবি |
| অধ্যায় -৪ | প্রতিনিধি |
| অধ্যায় -৫ | আবার আসিব ফিরে |
| অধ্যায় -৬ | সাগর-সঙ্গমে নবকুমার |
| অধ্যায় -৭ | বাংলার নবযুগ |
| অধ্যায় -৮ | বলাই |
| অধ্যায় -৯ | আদরিণী |
| অধ্যায় -১০ | তোতা কাহিনি |
| অধ্যায় -১১ | অরুণিমা সিনহা: আত্মবিশ্বাস ও সাহসের এক নাম |
| অধ্যায় -১২ | কম্পিউটার কথা, ইন্টারনেট কথকতা |
| অধ্যায় -১৩ | এসো উদ্যোক্তা হই |
| অধ্যায় -১৪ | জীবন সংগীত |
| অধ্যায় -১৫ | কাণ্ডারী হুঁশিয়ার |
| অধ্যায় –১৬ | পিতা ও পুত্ৰ |
| অধ্যায় -১৭ | অরণ্য প্রেমিক: লবটুলিয়ার কাহিনি |
| অধ্যায় –১৮ | শ্ৰীকান্ত ও ইন্দ্ৰনাথ |
| অধ্যায় -১৯ | উজান গাঙ বাইয়া |
| বাংলা ব্যাকরণ | |
| S.L. No | বৈচিত্রপূর্ণ আসাম |
| অধ্যায় -১ | তিওয়াগণ |
| অধ্যায় -২ | দেউরিগণ |
| অধ্যায় –৩ | নেপালিভাষী গোর্খাগণ |
| অধ্যায় –৪ | বোড়োগণ |
| অধ্যায় –৫ | মটকগণ |
| অধ্যায় –৬ | মরাণগণ |
| অধ্যায় –৭ | মিসিংগণ |
| অধ্যায় –৮ | মণিপুরিগণ |
| অধ্যায় –৯ | রাভাগণ |
| অধ্যায় –১০ | চুটিয়াগণ |

Hi! I’m Ankit Roy, a full time blogger, digital marketer and Founder of Roy Library. I shall provide you all kinds of study materials, including Notes, Suggestions, Biographies and everything you need.

