SEBA Class 10 Bengali Additional Chapter 2 বিজয়া দশমী

Join Roy Library Telegram Groups

SEBA Class 10 Bengali Additional Chapter 2 বিজয়া দশমী Question Answer As Per SEBA New Syllabus Provided by The Roy Library. SEBA Class 10 Bengali Additional Chapter 2 বিজয়া দশমী Notes is made for SEBA Bengali Medium Students. SEBA Class 10 Bengali Additional Solutions We ensure that You can completely trust this content. Class 10 Bengali Additional Solutions. If you learn PDF Then you can Download Now PDF. I hope You Can learn Better Knowledge.

Join Buttons

SEBA Class 10 Bengali Additional Chapter 2 বিজয়া দশমী

Today’s We have Shared in This Post SEBA Class 10 Bengali External Solutions. I Hope, you Liked The information About The SEBA Class 10 Bengali Additional Question Answer. If you liked SEBA Class 10 Bengali Extra Question Answer Then Please Do Share this Post With your Friends as Well.

বিজয়া দশমী

ADDITIONAL QUESTION ANSWER

১। মাইকেল মধুসূদন দত্ত কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?

উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত ১৮২৪ খ্রিস্টাব্দের ২৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন।

২। মধুসূদন দত্তের পিতার নাম কী ছিল?

উত্তরঃ মধুসূদন দত্তের পিতার নাম রাজনারায়ণ দত্ত।

৩। মাইকেল মধুসূদন দত্তের মাতার নাম কী ছিল?

উত্তরঃ মাইকেল মধুসূদন দত্তের মাতার নাম ছিল জাহ্নবী দেবী।

৪। শৈশবে মধুসূদন কোথায় পড়াশোনা করেন?

উত্তরঃ শৈশবে মধুসূদন গ্রামের পাঠশালায় অধ্যয়ন করেন।

৫। কত সালে মধুসূদন সপরিবারে কলকাতার খিদিরপুরে চলে আসেন?

উত্তরঃ মধুসূদন ১৮৩৩ সালে সপরিবারে কলকাতার খিদিরপুরে চলে আসেন।

৬। কত বছর বয়সে মধুসূদন খ্রিস্টধর্ম গ্রহণ করেন?

উত্তরঃ ১৯ বছর বয়সে মধুসূদন হিন্দুধর্ম ত্যাগ করে খ্রিস্টধর্ম গ্রহণ করেন।

৭। মধুসূদন কত সালে মাদ্রাজে চলে যান?

উত্তরঃ মধুসূদন মাদ্রাজ থাকাকালীন ১৮৪৮ সালে রেবেকা ম্যাকটাভিস্কে বিবাহ করেন।

৮। মধুসূদন দত্তের দ্বিতীয় পত্নীর নাম কী ছিল?

উত্তরঃ মধুসূদন দত্তের দ্বিতীয় পত্নীর নাম ছিল মিলি হেনরিয়েটা।

৯। কবি মিলি হেনরিয়েটাকে নিয়ে কত সালে কলকাতায় ফিরে আসেন?

উত্তরঃ মিলি হেনরিয়েটাকে নিয়ে কবি ১৮৫৬ সালে কলকাতায় চলে আসেন।

১০। মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যজীবন কোথায় শুরু হয়েছিল?

উত্তরঃ মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যজীবন কলকাতায় শুরু হয়েছিল।

১১। ‘শর্মিষ্ঠা’ এবং ‘কৃষ্ণকুমারী’ কী ধরনের গ্রন্থ?

উত্তরঃ ‘শর্মিষ্ঠা’ এবং ‘কৃষ্ণকুমারী’ মাইকেল মধুসূদন দত্ত রচিত নাটক।

১২। মাইকেল মধুসূদন দত্তের রচিত কয়েকটি কাব্যের নাম লেখো।

উত্তরঃ মাইকেল মধুসূদন দত্তের রচিত গ্রন্থগুলোর মধ্যে কাব্য হলো- মেঘনাদবধ-কাব্য,

ব্রজাঙ্গনা-কাব্য, বীরাঙ্গনা-কাব্য, চতুর্দশপদী কবিতাবলী।

১৩। বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃৎ কাকে বলা হয়?

উত্তরঃ বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃৎ বলা হয় কবি মাইকেল মধুসূদন দত্তকে।

১৪। মাইকেল মধুসূদন দত্ত কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?

উত্তরঃ কবি মাইকেল মধুসূদন দত্ত ১৮৭৩ সালের ২৯ জুন মৃত্যুবরণ করেন।

১৫। ‘বিজয়া-দশমী’ কবিতাটি কবির কোন গ্রন্থের অন্তর্গত?

উত্তরঃ ‘বিজয়া-দশমী’ কবিতাটি কবির ‘চতুর্দশপদী কবিতাবলী’ গ্রন্থের অন্তর্গত।

১৬। ‘রজনি’ শব্দের অর্থ কী?

উত্তরঃ ‘রজনি’ শব্দের অর্থ রাত্রি।

১৭। ‘তিতি’ শব্দের অর্থ কী?

উত্তরঃ ‘তিতি’ শব্দের অর্থ ভিজে।

১৮। ‘কুন্তল’ শব্দের অর্থ কী?

উত্তরঃ ‘কুন্তল’ শব্দের অর্থ চুল বা কেশ।

১৯। ‘কর্ণ-কুহরে’ শব্দের অর্থ কী?

উত্তরঃ ‘কর্ণ-কুহরে’ শব্দের অর্থ শ্রবণ-পথে বা কানের ফুটো।

২০। কবিতাটিতে ‘স্বর্ণদীপ’ বলতে কী বোঝানো হয়েছে?

উত্তরঃ কবিতাটিতে ‘স্বর্ণদীপ’ বলতে সোনার প্রদীপকে বোঝানো হয়েছে।

SEBA Class 10 Bengali Additional Question Answer [New Syllabus Updated]

S.L No.CONTENTS
Chapter – 1প্রার্থনা
Chapter – 2বিজয়া দশমী
Chapter – 3গ্রাম্যছবি
Chapter – 4প্রতিনিধি
Chapter – 5আবার আসিব ফিরে
Chapter – 6সাগর সঙ্গমে নবকুমার
Chapter – 7বাংলার নবযুগ
Chapter – 8বলাই
Chapter – 9আদরিণী
Chapter – 10তোতা কাহিনী
Chapter – 11অরুণিমা সিনহা
Chapter – 12কম্পিউটার কথা, ইন্টারনেট কথকতা
Chapter – 13এসো উদ্যোক্তা হই
Chapter – 14জীবন-সংগীত
Chapter – 15কাণ্ডারী হুশিয়ার
Chapter – 16পিতা-পুত্র
Chapter – 17অরণ্য প্রেমিক
Chapter – 18শ্রীকান্ত ও ইন্দ্রনাথ
Chapter – 19উজান গাঙ বাইয়া

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top