SEBA Class 10 Bengali Additional Chapter 8 বলাই Question Answer As Per SEBA New Syllabus Provided by The Roy Library. SEBA Class 10 Bengali Additional Chapter 8 বলাই Notes is made for SEBA Bengali Medium Students. SEBA Class 10 Bengali Additional Solutions We ensure that You can completely trust this content. Class 10 Bengali Additional Solutions. If you learn PDF Then you can Download Now PDF. I hope You Can learn Better Knowledge.
SEBA Class 10 Bengali Additional Chapter 8 বলাই
Today’s We have Shared in This Post SEBA Class 10 Bengali External Solutions. I Hope, you Liked The information About The SEBA Class 10 Bengali Additional Question Answer. If you liked SEBA Class 10 Bengali Extra Question Answer Then Please Do Share this Post With your Friends as Well.
বলাই
| ADDITIONAL QUESTION ANSWER |
১। কোন উপন্যাসের পরিচ্ছেদের উপসংহারে মানবজীবন সম্পর্কিত একটি কথা বলা হয়েছে?
উত্তরঃ মানুষের জীবনটা পৃথিবীর নানা জীবের ইতিহাসের নানা পরিচ্ছেদের উপসংহারে, এমন একটা কথা আছে।
২। বলাইয়ের প্রকৃতিতে কোন সুরগুলো প্রবল ছিল?
উত্তরঃ বলাইয়ের প্রকৃতিতে গাছপালার মূল সুরগুলোই প্রবল হয়েছিল।
৩। বলাই কখন শ্রাবণ-অরণ্যের গন্ধ অনুভব করতো?
উত্তরঃ যখন পুবদিকের আকাশে কালো মেঘ স্তরে স্তরে স্তম্ভিত হয়ে দাঁড়াত, তখন বলাইয়ের সমস্ত মনটাতে ভিজে হাওয়া যেন শ্রাবণ-অরণ্যের গন্ধ নিয়ে ঘনিয়ে উঠত।
৪। বলাই কেন বেশি কথা কইতে পারতো না?
উত্তরঃ ড্যাবা-ড্যাবা চোখ মেলে সর্বদা তাকিয়ে থাকা ছেলেটা বেশি কথা কইতে পারে না, তাই ওকে মনে মনে অনেক বেশি ভাবতে হয়।
৫। পাহাড়ে বলাইয়ের ঘাসের আস্তরণ দেখে কী মনে হতো?
উত্তরঃ পাহাড়ে ঘাসের আস্তরণ দেখে বলাইয়ের মনে হতো, যেন ওই ঘাসের পুঞ্জ একটা গড়িয়ে-চলা খেলা, কেবলই গড়াচ্ছে।
৬। বলাইকে পাহাড়ে নিয়ে গেলে সে কী করত?
উত্তরঃ বলাই পাহাড়ে নিয়ে গেলে সে ঘাসের ঢালু বেয়ে গড়াতো, এবং দেবদারুবনের নিস্তব্ধ ছায়াতলে একলা অবাক হয়ে দাঁড়িয়ে থাকতো।
৭। বলাই গাছের অঙ্কুরগুলোকে কী বলে জিজ্ঞাসা করতো?
উত্তরঃ বলাই প্রতিদিন ঝুঁকে পড়ে অঙ্কুরগুলোকে জিজ্ঞাসা করত, ‘তার পরে? তার পরে? তার পরে?’।
৮। বলাইয়ের কাছে নতুন অঙ্কুরগুলো কীসের মতো ছিল?
উত্তরঃ বলাইয়ের কাছে নতুন অঙ্কুরগুলো ছিল তার চির-অসমাপ্ত গল্প।
৯। কী দেখলে বলাইয়ের প্রাণে বড়ো লাগত?
উত্তরঃ কেউ গাছের ফুল তুললে বলাইয়ের প্রাণে বড়ো বাজতো।
১০। বলাই কেন কাঁদার মতো হলে লজ্জা পেত?
উত্তরঃ বলাইয়ের সঙ্গীরা তাকে খ্যাপাবার জন্য গাছের ডাল ভাঙলে ওর কাঁদতে লজ্জা করত পাছে সেটাকে কেউ পাগলামি মনে করে।
১১। বলাইয়ের সবচেয়ে বিপদের দিন কোনটি ছিল?
উত্তরঃ যেদিন ঘাসিয়াড়া ঘাস কাটতে আসত, সেদিন ছিল বলাইয়ের সবচেয়ে বিপদের দিন।
১২। বলাই কোন গাছের চারাকে প্রতিদিন জল দিত?
উত্তরঃ বলাই একটি শিমুল গাছের চারাকে প্রতিদিন জল দিত।
১৩। বলাই শিমুল গাছটিকে কী বলে মনে করতো?
উত্তরঃ বলাই শিমুল গাছটিকে তার একটি আশ্চর্য গাছ মনে করতো।
১৪। শিমুল গাছটি যখন দুই হাত উঁচু হয়েছিল, তখন বলাই কী ভেবেছিল?
উত্তরঃ যখন শিমুল গাছটি হাত-দুয়েক উঁচু হয়েছে তখন ওর পত্রসমৃদ্ধি দেখে বলাই ভেবেছিল এ একটা আশ্চর্য গাছ।
১৫। শিমুল গাছের চারাটিকে রাস্তার মাঝে দেখে লেখক কী বলেছিলেন?
উত্তরঃ লেখক মালীকে বলতে বলেছিলেন শিমুল গাছটি উপড়ে ফেলে দিতে।
১৬। লেখকের কোন কথা শুনে বলাই চমকে উঠেছিল?
উত্তরঃ লেখক যখন শিমুল গাছটি উপড়ে ফেলে দেবার কথা বলেছিলেন, তখন বলাই চমকে উঠেছিল।
১৭। লেখক কেন শিমুল গাছটিকে কেটে ফেলেছিলেন?
উত্তরঃ বছরখানেকের মধ্যে গাছটা নির্লজ্জের মতো মস্ত বেড়ে উঠেছিল এবং অসংগত হয়ে উঠেছিল বলে লেখক সেটি কেটে ফেলেছিলেন।
১৮। বলাইয়ের কোন চিঠিতে তার কাকী দুই দিন অন্ন গ্রহণ করেননি?
উত্তরঃ শিমলা থেকে বলাই তার কাকীকে শিমুল গাছের ফোটোগ্রাফ চেয়ে চিঠি পাঠালে, এবং লেখক জানান যে গাছটি কাটা হয়ে গেছে, তখন বলাইয়ের কাকী দুদিন অন্ন গ্রহণ করেননি।
১৯। বলাইয়ের কাকীর কাছে শিমুল গাছটি কীসের প্রতিরূপ ছিল?
উত্তরঃ বলাইয়ের কাকীর কাছে শিমুল গাছটি বলাইয়ের প্রতিরূপ, তারই প্রাণের দোসর ছিল।
২০। রবীন্দ্রনাথ ঠাকুর কবে জন্মগ্রহণ করেন?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালের ৭ মে জন্মগ্রহণ করেন।
যদি আপনি এর থেকে বেশি প্রশ্নের উত্তর চান তাহলে নীচের Buy লিঙ্কে ক্লিক করুন
SEBA Class 10 Bengali Additional Question Answer [New Syllabus Updated]
| S.L No. | CONTENTS |
| Chapter – 1 | প্রার্থনা |
| Chapter – 2 | বিজয়া দশমী |
| Chapter – 3 | গ্রাম্যছবি |
| Chapter – 4 | প্রতিনিধি |
| Chapter – 5 | আবার আসিব ফিরে |
| Chapter – 6 | সাগর সঙ্গমে নবকুমার |
| Chapter – 7 | বাংলার নবযুগ |
| Chapter – 8 | বলাই |
| Chapter – 9 | আদরিণী |
| Chapter – 10 | তোতা কাহিনী |
| Chapter – 11 | অরুণিমা সিনহা |
| Chapter – 12 | কম্পিউটার কথা, ইন্টারনেট কথকতা |
| Chapter – 13 | এসো উদ্যোক্তা হই |
| Chapter – 14 | জীবন-সংগীত |
| Chapter – 15 | কাণ্ডারী হুশিয়ার |
| Chapter – 16 | পিতা-পুত্র |
| Chapter – 17 | অরণ্য প্রেমিক |
| Chapter – 18 | শ্রীকান্ত ও ইন্দ্রনাথ |
| Chapter – 19 | উজান গাঙ বাইয়া |

Hi! I’m Ankit Roy, a full time blogger, digital marketer and Founder of Roy Library. I shall provide you all kinds of study materials, including Notes, Suggestions, Biographies and everything you need.

