SEBA Class 10 Social Science Chapter 13 অর্থনৈতিক উন্নয়ন Question Answer Bengali Medium As Per SEBA New Syllabus Provided by The Roy Library. SEBA Class 10 Social Science Chapter 13 অর্থনৈতিক উন্নয়ন Notes is made for SEBA Bengali Medium Students. SEBA Class 10 Social Science Chapter 13 অর্থনৈতিক উন্নয়ন Solutions We ensure that You can completely trust this content. Class 10 Social Science Solutions Bengali Medium. If you learn PDF Then you can Download Now PDF. I hope You Can learn Better Knowledge.
SEBA Class 10 Social Science Chapter 13 অর্থনৈতিক উন্নয়ন
Today’s We have Shared in This Post SEBA Class 10 Social Science Chapter 13 অর্থনৈতিক উন্নয়ন Question Answer Bengali Medium. I Hope, you Liked The information About The Social Science Solutions For Class 10 SEBA. If you liked SEBA Class 10 Social Science Notes in Bengali Then Please Do Share this Post With your Friends as Well.
অর্থনৈতিক উন্নয়ন
| অনুশীলনীর প্রশ্নোত্তর |
অতি সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন:
১। ব্যাখ্যা করো (এক-দুটি বাক্যে)
(ক) অর্থনৈতিক বিকাশ।
উত্তরঃ অর্থনৈতিক বিকাশ হচ্ছে একটি দেশের জাতীয় আয় এবং প্রত্যেক ব্যক্তির মাথাপিছু আয় বৃদ্ধি পাওয়া।
(খ) অর্থনৈতিক উন্নয়ন।
উত্তরঃ অর্থনৈতিক উন্নয়ন বলতে জাতীয় আয় বৃদ্ধির ফলে ধনী এবং গরিব শ্রেণির মধ্যেকার ব্যবধান হ্রাস করার পাশাপাশি আয় বিতরণের প্রসঙ্গটিকে বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া বোঝায়।
(গ) মানব উন্নয়ন।
উত্তরঃ মানব উন্নয়ন বলতে জনসাধারণের স্বাস্থ্য, শিক্ষা, জীবনধারণের মানদণ্ড, আর্থ-সামাজিক, ও রাজনৈতিক পরিবেশ ইত্যাদির সার্বিক উন্নয়নকে বোঝায়।
(ঘ) অর্থনৈতিক পরিকল্পনা।
উত্তরঃ নির্ধারিত সময়সীমার মধ্যে কয়েকটি সুনির্দিষ্ট লক্ষ্যে উপনীত হওয়ার উদ্দেশ্যে এক কেন্দ্রীয় কর্তৃপক্ষের দ্বারা দেশের অর্থনীতির স্বেচ্ছাকৃত নিয়ন্ত্রণ এবং দিগদর্শনই হচ্ছে অর্থনৈতিক পরিকল্পনা।
(ঙ) গণতান্ত্রিক পরিকল্পনা।
উত্তরঃ যে-পরিকল্পনার প্রস্তুতিতে কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে স্থানীয় নিগম (পঞ্চায়েত ও নগরপালিকা) পর্যন্ত বিভিন্ন পর্যায়ের মানুষের অংশগ্রহণ সুনিশ্চিত করা হয়, সেই পরিকল্পনাই হচ্ছে গণতান্ত্রিক পরিকল্পনা।
(চ) উদারীকরণ।
উত্তরঃ দেশের আর্থিক ব্যবস্থার উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ শিথিল করাই হচ্ছে উদারীকরণ।
(ছ) বেসরকারীকরণ।
উত্তরঃ সরকারি নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনার অধীন প্রতিষ্ঠানগুলোকে বেসরকারি খণ্ডে অবাধ প্রবেশ করিয়ে দেবার নীতিই হচ্ছে বেসরকারীকরণ।
(জ) গোলোকিকরণ বা বিশ্বায়ন।
উত্তরঃ একটি দেশের অর্থনীতির সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের অর্থনীতির সংযোগ স্থাপন বা সংহতি সাধন করাটাই হচ্ছে বিশ্বায়ন।
সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন:
২। অর্থনৈতিক বিকাশ এবং অর্থনৈতিক উন্নয়নের দুটি প্রধান পার্থক্যের উল্লেখ করো।
উত্তরঃ অর্থনৈতিক বিকাশ এবং অর্থনৈতিক উন্নয়নের দুটি প্রধান পার্থক্য নিচে উল্লেখ করা হলো:
(i) অর্থনৈতিক বিকাশ বলতে কেবল একটি দেশের জাতীয় আয় এবং মাথাপিছু আয় বৃদ্ধি বোঝায়। অন্যদিকে, অর্থনৈতিক উন্নয়ন বলতে স্বাস্থ্য, শিক্ষা, জীবনধারণের মানদণ্ডসহ আর্থ-সামাজিক পরিবেশের সার্বিক উন্নয়ন বোঝায়।
(ii) অর্থনৈতিক বিকাশের অর্থ সীমিত এবং তা অর্থনৈতিক উন্নয়নের অংশ স্বরূপ। কিন্তু অর্থনৈতিক উন্নয়নের অর্থ প্রসারিত এবং অর্থনৈতিক বিকাশ ঘটলেই অর্থনৈতিক উন্নয়ন হয়েছে বলা যায় না।
৩। মানব উন্নয়নের তিনটি সূচক কী কী?
উত্তরঃ মানব উন্নয়নের তিনটি সূচক হলো:
(i) প্রত্যাশিত আয়ু।
(ii) শিক্ষা। এবং
(iii) জীবন-যাত্রার মানদণ্ড।
৪। সমষ্টিগত পছন্দের বিস্তার সাধন বলতে কী বোঝায়?
উত্তরঃ বাস্তবক্ষেত্রে মানব উন্নয়ন বলতে জনসাধারণের সমষ্টিগত পছন্দের বিস্তার-সাধনকে বোঝায়। এই ধারণার মূল কথা হলো, অর্থনৈতিক বিকাশে যেখানে কেবল মাত্র আয়-এর ওপর গুরুত্ব দেওয়া হয়, সেখানে মানব উন্নয়নের ক্ষেত্রে সমষ্টিগত পছন্দের বিস্তার সাধনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এই সমষ্টিগত পছন্দের মধ্যে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক পছন্দও ধরা হয়েছে।
৫। ভারতবর্ষের পঞ্চবার্ষিক পরিকল্পনার চারটি মূল লক্ষ্য উল্লেখ করো।
উত্তরঃ ভারতবর্ষের পঞ্চবার্ষিক পরিকল্পনার (যে কোনো চারটি) চারটি মূল লক্ষ্য হলো:
(i) উন্নয়নের হার গতিশীল করা।
(ii) আর্থ-সামাজিক বৈষম্য দূর করা।
(iii) সুস্থায়ী উন্নয়ন সুনিশ্চিত করা।
(iv) দরিদ্রতা নির্মূল করা।
৬। NITI আয়োগের সদস্য কে বা কারা?
উত্তরঃ NITI আয়োগের সভাপতি হচ্ছেন প্রধানমন্ত্রী। আয়োগের অন্যান্য সদস্যগণ হলেন:
(i) উপাধ্যক্ষ: প্রধানমন্ত্রীর দ্বারা নিযুক্ত।
(ii) পূর্ণকালীন সদস্য: তিনজন বিশেষজ্ঞ।
(iii) পদাধিকার সদস্য: সর্বাধিক চারজন কেন্দ্রীয় মন্ত্রী।
(iv) প্রশাসনিক পরিচালনা পরিষদ: সকল মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলের সকল উপ-রাজ্যপালগণ।
যদি আপনি এর থেকে বেশি প্রশ্নের উত্তর চান তাহলে নীচের Buy Now লিঙ্কে ক্লিক করুন
SEBA Class 10 Social Science Textual New Edition Updated
| Sl. No. | সূচিপত্র |
| Chapter – 1 | বঙ্গ বিভাজন ( ১৯০৫–১৯১১ ) ও স্বদেশী আন্দোলন |
| Chapter – 2 | মহাত্মা গান্ধি এবং ভারতের স্বাধীনতা সংগ্রাম |
| Chapter – 3 | অসমে ব্রিটিশ বিরোধী জাগরণ এবং কৃষক বিদ্রোহ |
| Chapter – 4 | স্বাধীনতা আন্দোলন এবং অসমে জাতীয় জাগরণ |
| Chapter – 5 | ভারত এবং উত্তর – পূর্বাঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য |
| Chapter – 6 | অর্থনৈতিক ভূগোল: বিষয়বস্তু এবং সম্পদ |
| Chapter – 7 | পরিবেশ ও পরিবেশের সমস্যা |
| Chapter – 8 | পৃথিবীর ভূগোল |
| Chapter – 9 | অসমের ভূগোল |
| Chapter – 10 | ভারতীয় গণতন্ত্র |
| Chapter – 11 | আন্তর্জাতিক সংস্থা ― রাষ্ট্রসংঘ এবং অন্যান্য |
| Chapter – 12 | মুদ্রা এবং ব্যাঙ্ক ব্যবস্থা |
| Chapter – 13 | অর্থনৈতিক উন্নয়ন |

Hi! I’m Ankit Roy, a full time blogger, digital marketer and Founder of Roy Library. I shall provide you all kinds of study materials, including Notes, Suggestions, Biographies and everything you need.

