SEBA Class 10 Yoga Chapter 2 যোগ বিজ্ঞান Question Answer Bengali Medium As Per SEBA New Syllabus Provided by The Roy Library. SEBA Class 10 Yoga Chapter 2 যোগ বিজ্ঞান Notes is made for SEBA Class 10 Yoga and Physical Education Bengali Medium Students. SEBA Class 10 Elective Yoga Solutions Bengali Medium We ensure that You can completely trust this content. Bengali Medium Yoga Solutions For Class 10 SEBA. If you learn PDF Then you can Download Now PDF. I hope You Can learn Better Knowledge.
SEBA Class 10 Yoga Chapter 2 যোগ বিজ্ঞান
Today’s We have Shared in This Post SEBA Class 10 Yoga [E] Bengali Medium. I Hope, you Liked The information About The Elective Solutions For Class 10 Yoga in Bengali. If you liked SEBA Class 10 Elective Yoga and Physical Education Solutions Bengali Medium Then Please Do Share this Post With your Friends as Well.
যোগ বিজ্ঞান
প্রথম ষান্মাসিকের পাঠ
| অনুশীলনীঃ |
১। প্রশ্নগুলোর উত্তর দাওঃ
(ক) যোগব্যায়াম এবং ব্যায়ামের মধ্যে পাঁচটি পার্থক্য লেখ।
উত্তরঃ
| Sl. No. | যোগব্যায়াম | ব্যায়াম |
| 1 | যোগাভ্যাসের লক্ষ্য মানব জীবনের চুড়ান্ত লক্ষ্য এবং আত্মোপলব্ধি। | ব্যায়াম শুধুমাত্র মাংসপেশী এবং শরীরকে শক্তিশালী করে। |
| 2 | দৈব গুনের বিকাশ সাধন করা, আধ্যাত্মিক শক্তির বিকাশ সাধন করা। | ব্যায়ামে এমন কোনো লক্ষ্য নেই। |
| 3 | চঞ্চল মন, অস্থির শরীরকে স্থির করা। | এমন কোনো লক্ষ্য নেই। |
| 4 | যোগাভ্যাসে খুব কম ক্যালোরির প্রয়োজন হয়। তাই খাবার কম খাওয়াই যথেষ্ঠ। | ব্যায়ামের জন্য প্রচুর ক্যালোরি প্রয়োজন, তাই প্রচুর খাবার প্রয়োজন। |
| 5 | যোগাভ্যাসে মাংসপেশী এবং স্নায়ুতন্ত্রের স্থিতিস্থাপকতা বৃদ্ধি করে। | ব্যায়াম পেশী শক্তিশালী করে কিন্তু স্নায়ুতন্ত্রকে দুর্বল করে। |
(খ) স্থূল ধ্যানের বর্ণনা দাও।
উত্তরঃ স্থূল ধ্যান হলো প্রিয় দেবতা বা গুরুর মূর্তির স্থূল রূপের ধ্যান। মনে একটি সুন্দর দৃশ্যসহ প্রকৃতিতে পূর্ণ একটি দ্বীপের কল্পনা করে সেখানে প্রিয় দেবতাকে আসীন দেখে বা মাথার ওপর অবস্থিত ব্রহ্মতালুতে সহস্রারত শুভ্রবর্ণের গুরুদেবকে একচিত্তে ধ্যান করাকে স্থূল ধ্যান বলে। এর অভ্যাস মনকে শান্ত করে, একাগ্রতা বাড়ায় এবং আত্মবিশ্বাস বাড়ায়।
(গ) জ্যোতিধ্যানের বর্ণনা দাও।
উত্তরঃ জ্যোতিধ্যান বা তেজোধ্যান পদ্ধতিটি ঘেরন্ড সংহিতায় পাওয়া যায়। তেজোময় ব্রহ্মকে জীবাত্মার সাথে সংযোগ করে মূলাধার বা ব্রহ্মধ্যানে (আজ্ঞাচক্রতে) ধ্যান করাকে জ্যোতিধ্যান বলে। মানবদেহের আজ্ঞাচক্র (ভ্রূমধ্য) থেকে তিনটি শিরা নির্গত হয়ে একটি মেরুদণ্ডের মধ্যে দিয়ে, একটি মেরুদণ্ডের বাম পাশ দিয়ে এবং একটি মেরুদণ্ডের ডান পাশ দিয়ে প্রবাহিত হয়ে পুনরায় মেরুদণ্ডের অন্তিম স্থানে অর্থাৎ মূলাধারচক্রে মিলিত হয়। শরীরের সমস্ত শক্তি এই তিনটি শিরা দিয়ে প্রবাহিত হয় এবং আজ্ঞাচক্র ও মূলাধারে শিরাগুলি একসাথে হওয়ার জন্য সেই দুই স্থানে জ্যোতির্ময় ব্রহ্মের ধ্যানের ব্যবস্থা করা হয়। যোগীরা বলেন যে এই ধ্যান সিদ্ধ হলে নানা ধরনের অলৌকিক সিদ্ধি লাভ হয়।
(ঘ) নাদানুসন্ধান সম্বন্ধে যাহা জানো লিখ।
উত্তরঃ ‘নাদ’ শব্দের অর্থ হলো শব্দ। হৃদয়ে অবস্থিত চক্রকে যোগশাস্ত্রে অনাহত চক্র বলা হয়। কোনো বস্তুর ঘর্ষণে শব্দ উৎপন্ন হয়, কিন্তু হৃদয়ে যে শব্দ উৎপন্ন হয় তা কোনো ঘর্ষণ ছাড়াই তৈরি হয় বলে একে অনাহত ধ্বনি বলে এবং নাদানুসন্ধানে সেই ধ্বনিকেই অনুসরণ করা হয়। এই পদ্ধতিটি ‘হঠযোগ প্রদীপিকা’ গ্রন্থে পাওয়া যায়। সাধক বা যোগাভ্যাসী মুক্তাসন বা পদ্মাসনে বসে ‘ষণ্মুখী মুদ্রা’র মাধ্যমে কান, চোখ ও মুখ বন্ধ করে একাগ্রচিত্তে নির্জন স্থানে এটি অভ্যাস করলে বিভিন্ন বাদ্যযন্ত্রের শব্দ, সমুদ্রের ঢেউয়ের শব্দ কিংবা মেঘের গর্জনের মতো ধ্বনি শুনতে পান। এর দ্বারা মন অতি সহজে একাগ্র ও শান্ত হয় এবং মনকে অবচেতন স্তরে নিয়ে যাওয়া সম্ভব হয়। অবচেতন মনের শক্তি সচেতন মনের চেয়ে বহুগুণ বেশি।
(ঙ) ষটকর্ম কি? ইহার ভাগগুলি কি কি?
উত্তরঃ হঠযোগ অনুসারে শরীরকে বিশুদ্ধ বা পরিষ্কার করার জন্য যে বিশেষ ধরনের যোগিক কর্মের অভ্যাসের কথা বলা হয়েছে, তাকে ষটকর্ম বলে। মানবদেহের ছয়টি প্রধান অঙ্গকে পরিষ্কার করার জন্য ভিন্ন ভিন্ন ক্রিয়া উদ্ভাবন করা হয়েছে কারণ খাদ্য পদার্থের বর্জ্য যদি শরীর থেকে সঠিকভাবে নির্গত না হয়, তবে তা শরীরে পচে গিয়ে বিভিন্ন রোগের সৃষ্টি করে। এই রোগ প্রতিরোধে এবং শরীর শুদ্ধিতে ষটকর্ম প্রয়োজন।
ষটকর্মের ছয়টি ভাগ হলো—
(i) ধৌতি।
(ii) বস্তি।
(iii) নেতি।
(iv) লৌলিকী (নৌলি)।
(v) ত্রাটক। এবং
(vi) কপালভাতি।
(চ) ধৌতি ক্রিয়া সম্পর্কে বর্ণনা কর।
উত্তরঃ ধৌতি হলো মুখ থেকে পাকস্থলী পর্যন্ত অংশ পরিষ্কার করার একটি বিশেষ রূপ বা প্রক্রিয়া। এটি মূলত পেট এবং হৃদপ্রদেশ পরিষ্কার রাখার একটি প্রক্রিয়া। এই ক্রিয়া শরীরের অভ্যন্তরীণ অঙ্গ পরিষ্কার করতে সহায়তা করে এবং প্রকৃতির নিয়মে শরীরের ক্রিয়াগুলোকে সচল রাখে। নিয়মিত ধৌতি ক্রিয়া অভ্যাস করলে শরীরের কফ (phlegm) এবং অম্ল (acidity) জনিত রোগগুলো দূর হয়।
যদি আপনি এর থেকে বেশি প্রশ্নের উত্তর চান তাহলে নীচের Buy Now লিঙ্কে ক্লিক করুন
Below is the complete list of chapters for SEBA Class 10 Elective Yoga Question Answer Bengali Medium. Click on the required chapter title to start your preparation today:
| Sl. No. | CONTENTS |
| প্রথম ষান্মাসিকের পাঠ | |
| Chapter – 1 | যোগের পরিচয় |
| Chapter – 2 | যোগ বিজ্ঞান |
| Chapter – 3 | খাদ্য এবং মানব দেহ |
| দ্বিতীয় ষান্মাসিকের পাঠ | |
| Chapter – 4 | যোগের পরিচয় |
| Chapter – 5 | যোগ বিজ্ঞান |
| Chapter – 6 | খাদ্য এবং মানব দেহ |

Hi! I’m Ankit Roy, a full time blogger, digital marketer and Founder of Roy Library. I shall provide you all kinds of study materials, including Notes, Suggestions, Biographies and everything you need.

