SEBA Class 9 Bengali Chapter 12 আমরা Question Answer As Per SEBA New Syllabus Provided by The Roy Library. SEBA Class 9 Bengali Chapter 12 আমরা Notes is made for SEBA Bengali Medium Students. SEBA Class 9 Bengali Chapter 12 আমরা Solutions We ensure that You can completely trust this content. If you learn PDF Then you can Download Now PDF. I hope You Can learn Better Knowledge.
SEBA Class 9 Bengali Chapter 12 আমরা
Today’s We have Shared in This Post SEBA Class 9 Bengali MIL Solutions with you. I Hope, you Liked The information About The SEBA Class 9 Bengali MIL PDF Download. If you liked SEBA Class 9 Bengali Question Answer Then Please Do Share this Post With your Friends as Well.
আমরা
| TEXTUAL QUESTION ANSWER |
(ক) সঠিক উত্তর নির্বাচন করাে:
১। ‘আমরা’ কবিতার কবি কে?
(ক) সত্যেন্দ্রনাথ দত্ত।
(খ) জীবনানন্দ দাশ।
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর।
(ঘ) মধুসূদন দত্ত।
উত্তরঃ (ক) সত্যেন্দ্রনাথ দত্ত।
২। কবির মতে বাঙালি কোথায় বাস করে?
(ক) অসম।
(খ) বঙ্গ।
(গ) বিহার।
(ঘ) উড়িষ্যা।
উত্তরঃ (খ) বঙ্গ।
৩। দশানন জয়ী বলতে কাকে বোঝানো হয়েছে?
(ক) দশরথ।
(খ) সুগ্রীব।
(গ) রাম।
(ঘ) লণ।
উত্তরঃ (গ) রামকে।
৪। বাংলার কবি কাকে বলা হয়েছে?
(ক) বিদ্যাপতি।
(খ) চণ্ডীদাস।
(গ) কৃত্তিবাস।
(ঘ) জয়দেব।
উত্তরঃ (ঘ) জয়দেবকে।
৫। ‘ছন্দের জাদুকর’ আখ্যায় কোন কবি ভূষিত হয়েছেন?
(ক) মধুসূদন দত্ত।
(খ) সত্যেন্দ্রনাথ দত্ত।
(গ) রবীন্দ্রনাথ।
(ঘ) জসীমউদ্দিন।
উত্তরঃ (খ) সত্যেন্দ্রনাথ দত্ত।
(খ) ভুল শব্দ সরিয়ে শুদ্ধ করে বাক্যটি লেখাে:
১। মুক্তবেণীর নর্মদা যেথায় মুক্তি বিতরে রঙ্গে।
উত্তরঃ মুক্তবেণীর গঙ্গা যেথায় মুক্তি বিতরে রঙ্গে।
২। নদী যাহার বন্দনা রচে শত তরঙ্গ ভঙ্গে।
উত্তরঃ সাগর নদী যাহার বন্দনা রচে শত তরঙ্গ ভঙ্গে।
৩। আমাদের ছেলে প্রতাপ সিংহ লঙ্কা করিয়া জয়।
উত্তরঃ আমাদের ছেলে বিজয়সিংহ লঙ্কা করিয়া জয়।
৪। জ্বালিল জ্ঞানের দীপ চীনে বাঙালি দীপংকর।
উত্তরঃ জ্বালিল জ্ঞানের দীপ তিব্বতে বাঙালি দীপংকর।
৫। বাঙালির ছেলে ফিরে এল দেশে জয়ের মুকুট পরি।
উত্তরঃ বাঙালির ছেলে ফিরে এল দেশে যশেব মুকুট পরি।
(গ) কবিতাটি অবলম্বনে শূন্যস্থান পূর্ণ করাে:
১। আমরা বাঙালি বাস করি সেই __________ বঙ্গে।
উত্তরঃ আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমি বঙ্গে।
২। __________ সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়া আছি।
উত্তরঃ বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়া আছি।
৩। এক হাতে মােরা __________ রুখেছি, মােগলেরে আর হাতে।
উত্তরঃ এক হাতে মােরা মগেবে রুখেছি, মােগলেরে আর হাতে।
৪। জ্ঞানের নিধান আদিবিদ্বান কপিল __________।
উত্তরঃ জ্ঞানের নিধান আদিবিদ্বান কপিল সাংখ্যকাব।
৫। শ্যাম কম্বােজে __________ মােদেরি প্রাচীন কীর্তি।
উত্তরঃ শ্যাম কম্বােজে ওঁকারধাম মােদেরি প্রাচীন কীর্তি।
৬। মনের গােপনে নিভৃত __________ দ্বার ছিল যতগুলি।
উত্তরঃ মনের গােপনে নিভৃত ভুবনে দ্বার ছিল যতগুলি।
২। অতি সংক্ষিপ্ত উত্তর:
(ক) ‘আমরা’ কবিতার কবি কে?
উত্তরঃ ‘আমরা’ কবিতার কবি হলেন সত্যেন্দ্রনাথ দত্ত।
(খ) বাংলা সাহিত্যে কে ছন্দের জাদুকর হিসেবে পরিচিত?
উত্তরঃ বাংলা সাহিত্যে সত্যেন্দ্রনাথ দত্ত ‘ছন্দের জাদুকর’ হিসেবে পরিচিত।
(গ) গঙ্গা কী বিতরণ করে?
উত্তরঃ গঙ্গা মুক্তি বিতরণ করে।
(ঘ) রামচন্দ্রের পিতার নাম কী?
উত্তরঃ রামচন্দ্রের পিতার নাম দশরথ।
(ঙ) লঙ্কা কে জয় করেছিলেন?
উত্তরঃ বাঙালির ছেলে বিজয়সিংহ লঙ্কা জয় করেছিলেন।
(চ) ‘বীর সন্ন্যাসী’ বলতে কাকে বােঝানাে হয়েছে?
উত্তরঃ ‘বীর সন্ন্যাসী’ বলতে স্বামী বিবেকানন্দকে বােঝানাে হয়েছে।
(ছ) কবি কার ঋণ থেকে মুক্ত হতে চেয়েছেন?
উত্তরঃ কবি দেবতার (ঈশ্বরের) ঋণ থেকে মুক্ত হতে চেয়েছেন।
(জ) ‘আমরা’ কবিতায় আমরা কারা?
উত্তরঃ ‘আমরা’ কবিতায় বাঙালি জাতিকে বােঝানাে হয়েছে।
৩। তিন-চারটি বাক্যে উত্তর দাও:
(ক) “এই বাঙলার মাটিতে গাঁথিল সূত্রে হীরক-হার।” – কে, কীভাবে হীরক-হার গেঁথেছেন?
উত্তরঃ ভারতীয় দর্শনের অন্যতম প্রধান শাস্ত্র সাংখ্যদর্শনের সূত্রকার মহর্ষি কপিলের উল্লেখ পাওয়া যায় বলে অনেকেই সাংখ্যকে ‘কপিল দর্শন’ হিসেবেও অভিহিত করেন। প্রচলিত আছে যে মহর্ষি কপিল এই বাঙলার মাটিতেই বসে সাংখ্যসূত্র রচনা করেছিলেন। যেমন মণিকার অমূল্য হীরক একত্র করে মালা গেঁথে তোলেন, তেমনি মহর্ষি কপিলও তাঁর সাংখ্যসূত্রের মাধ্যমে হীরকের দীপ্তিতুল্য উজ্জ্বল সাংখ্যদর্শনের ব্যাখ্যা বিনির্মাণ করেছিলেন। আর এই অনন্য সাংখ্যদর্শনের অত্যন্ত মূল্যবান গ্রন্থন তিনি এই বাংলার মাটিতে বসেই সম্পন্ন করে আমাদের অর্থাৎ বঙ্গবাসীদের ধন্য করেছেন।
(খ) “আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমি বঙ্গে।” – কবি বঙ্গকে বাঞ্ছিত ভূমি বলেছেন কেন?
উত্তরঃ স্বর্গের মন্দাকিনী তথা মর্ত্যের মা গঙ্গা বাঙলার বুকে দিয়ে বহমান হয়েছেন। মহাপুণ্যশালী তপস্বী ভগীরথ সগর রাজার ষাট হাজার পুত্রের মুক্তি সাধন করেন। দেবী গঙ্গার পবিত্র স্রোতে সেই অসংখ্য পুত্রের মুক্তিলাভ সম্ভব হয়েছিল। তার সঙ্গে পবিত্র হয়েছিল সমগ্র বাংলাদেশ; বাঙলার ভূমি তীর্থভূমির মর্যাদা পেয়েছিল।
বাম হাতে কমলার ফুল, ডান হাতে মধুকমালা, কপালে সোনার মুকুট পরিহিতা হিমালয়ের কন্যা যেন সোনার আলো ছড়িয়ে দিচ্ছেন। সোনালি ধানে ভরা ক্ষেত, পুষ্পালঙ্কারে শোভিত, সাগর-বরণিতা বাঙলা মায়ের চরণে আমরা বাঙালিরা স্থান পেয়ে ধন্য। উপরোক্ত পঙক্তিটি এই ভাবকেই ব্যক্ত করেছে।
(গ) কবি জয়দেবের কোমল কান্ত পদাবলীর পরিচয় দাও।
উত্তরঃ কবি জয়দেবের রচনা। পদাবলীর নাম ‘গীতগোবিন্দম’।
‘গীতগোবিন্দম’ সম্পর্কে বলা হয়ে থাকে—
যদি হরিস্মরণে সরসং মনাে
যদি বিলাস – কলাস কুতুহলম
মধুর-কোমল-কান্ত পদাবলীম
শৃনু তদা জয়দেব সরস্বতীম।
অর্থাৎ, যদি হরিস্মরণে মনকে কেউ সরস করতে চায়, যদি হরির লীলা-বিলাস ও কলা সম্পর্কে জানার আগ্রহ কারও মনে জন্মায়, তবে তাকে জয়দেব-সরস্বতীর রচিত মধুর ও কোমলকান্ত ‘গীতগোবিন্দম’ পদাবলী পাঠ ও শ্রবণ করা প্রয়োজন। এমন শ্রুতিমধুর সংগীত, ভক্তের হৃদয়কে আলোড়িত করতে সক্ষম এমন সুর সত্যিই বিরল।
(ঘ) “তপের প্রভাবে বাঙালি সাধক জড়ের পেয়েছে সাড়া।” – বাঙালি সাধক বলতে কার কথা বলা হয়েছে? তিনি কীভাবে জড়ের সাড়া পেয়েছেন?
উত্তরঃ এখানে বাঙালি সাধক বলতে বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসুর কথাই বোঝানো হয়েছে।
তিনি বৈজ্ঞানিকভাবে প্রমাণ করেছিলেন যে উদ্ভিদ কোনো জড়বস্তু নয়; তাদেরও অনুভূতি, সুখ–দুঃখ ও যন্ত্রণা আছে। একটি গাছের শাখা কেটে দিলে গাছও গভীর ব্যথা অনুভব করে। তিনি একটি গাছের ডাল কেটে নিয়ে সঙ্গে সঙ্গে সেই গাছের অপর একটি শাখায় বৈজ্ঞানিক উপায়ে একটি অতি সূক্ষ্ম ঘণ্টা স্থাপন করেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিজ্ঞানী বন্ধু হাক্সলে। হাক্সলেকে বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে জগদীশচন্দ্র দেখান যে ব্যথার ফলে গাছের দেহে অনুভূতির তরঙ্গ সৃষ্টি হচ্ছে, আর সেই যন্ত্রণাজনিত কম্পনের কারণেই ঘণ্টাটি মৃদু মৃদু ধ্বনি তুলছে। এইভাবেই আচার্য জগদীশচন্দ্র বসু জড় জগতেও সাড়া বা প্রতিক্রিয়া থাকার প্রমাণ পান।
যদি আপনি এর থেকে বেশি প্রশ্নের উত্তর চান তাহলে নীচের Buy লিঙ্কে ক্লিক করুন
Class 9 Bengali Textual [New Syllabus Updated]
| S.L. No. | Group – A সূচীপত্র |
| পাঠ – ১ | গৌরাঙ্গের বাল্যলীলা |
| পাঠ – ২ | খাই খাই |
| পাঠ – ৩ | ধূলামন্দির |
| পাঠ – ৪ | কবর |
| পাঠ – ৫ | মনসামঙ্গল |
| পাঠ – ৬ | প্রত্যুপকার |
| পাঠ – ৭ | ছুটি |
| পাঠ – ৮ | ডাইনী |
| পাঠ – ৯ | পিপলান্ত্ৰি গ্ৰাম |
| পাঠ – ১০ | অ্যান্টিবায়ােটিক ও পেনিসিলিনের কথা |
| পাঠ – ১১ | লড়াই |
| পাঠ – ১২ | আমরা |
| পাঠ – ১৩ | আগামী |
| পাঠ – ১৪ | আত্মকথা |
| পাঠ – ১৫ | ভারতবর্ষ |

Hi! I’m Ankit Roy, a full time blogger, digital marketer and Founder of Roy Library. I shall provide you all kinds of study materials, including Notes, Suggestions, Biographies and everything you need.

