SEBA Class 6 Science Additional Chapter 12 প্রাকৃতিক সম্পদ

Join Roy Library Telegram Groups

SEBA Class 6 Science Additional Chapter 12 প্রাকৃতিক সম্পদ Question Answer Bengali Medium to each chapter is provided in the list so that you can easily browse through different chapter. SEBA Class 6 General Science Additional Solutions in Bengali and select need one. SEBA Class 6 Science Important Solutions Bengali Medium Download PDF. SCERT Class 6 Science Additional Question Answer Bengali Medium.

Join Buttons

SEBA Class 6 Science Additional Chapter 12 প্রাকৃতিক সম্পদ

SCERT Solution For Class 6 Science Additional Bengali Medium Also, you can read the (Assam) Bengali Medium Class 6 Science Additional Notes Bengali Medium in these sections Solutions by Expert Teachers as per Board of Secondary Education, Assam (SEBA) Guidelines. SCERT Class 6 General Science Additional Question Answer in Bengali. Here we have given Assam Board Bengali Medium Class 6 General Science Extra Question Answer.

ADDITIONAL QUESTION ANSWER

1. প্রাকৃতিক সম্পদ কাকে বলে?

উত্তরঃ প্রকৃতিতে প্রাপ্ত উদ্ভিদ, প্রাণী, মাটি, জল, বায়ু, সৌরশক্তি, শিলা, খনিজ লবণ, জীবাশ্ম ইন্ধন ইত্যাদি হলো প্রাকৃতিক সম্পদ।

2. নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ কাকে বলে?

উত্তরঃ যে সম্পদ ব্যবহার করার পরেও পুনরায় সৃষ্টি হয় এবং নিঃশেষ হয় না, তাকে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বলে।

3. নবায়ন-অযোগ্য প্রাকৃতিক সম্পদ কাকে বলে?

উত্তরঃ যে সম্পদ ব্যবহার করার পর পুনরায় সৃষ্টি হয় না এবং নিঃশেষ হয়ে যায়, তাকে নবায়ন-অযোগ্য প্রাকৃতিক সম্পদ বলে।

4. সূর্যকে শক্তির প্রধান উৎস বলা হয় কেন?

উত্তরঃ কারণ সূর্য সকল জীবের জন্য আলো ও তাপ সরবরাহ করে এবং বিভিন্ন কাজে ব্যবহার হয়।

5. বৃষ্টির জল সংরক্ষণ করা দরকার কেন?

উত্তরঃ বৃষ্টির জল অপচয় রোধ এবং ভবিষ্যতের জন্য সংরক্ষণের উদ্দেশ্যে তা সংরক্ষণ করা দরকার।

6. বিকল্প শক্তি ব্যবহার করা উচিত কেন?

উত্তরঃ জীবাশ্ম ইন্ধনের সীমিততা ও শেষ হওয়ার সম্ভাবনা থাকায় বিকল্প শক্তি ব্যবহার করা উচিত।

7. বায়ুকল কী?

উত্তরঃ বায়ুকল হচ্ছে একটি যন্ত্র যা বাতাসের গতি থেকে শক্তি উৎপন্ন করে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে।

8. বায়ুকলে কোন শক্তি ব্যবহার করা হয়?

উত্তরঃ বায়ুকলে বাতাসের গতিশক্তি ব্যবহার করা হয়।

9. বায়ু ব্যবহার হওয়া দুটি কাজ লেখো।

উত্তরঃ (i) নৌকা চলা। 

(ii) পাখি ওড়ার জন্য বায়ু প্রয়োজন।

10. বাতাস একধরনের শক্তি, একটি উদাহরণ দাও।

উত্তরঃ বায়ুকলের পাখা বাতাসে ঘুরে শক্তি উৎপন্ন করে।

11. সূর্যের তাপ দিয়ে কী কাজ করা যায়?

উত্তরঃ রান্না, সৌরকুকার ব্যবহার, জল গরম করার কাজে সূর্যের তাপ ব্যবহৃত হয়।

12. পেট্রোল, ডিজেল নবায়ন-অযোগ্য কেন?

উত্তরঃ কারণ এগুলো পুনরায় সৃষ্টি হয় না এবং একসময় নিঃশেষ হয়ে যায়।

13. নবায়ন-অযোগ্য সম্পদ সংরক্ষণের জন্য ঘরে কী করবো?

উত্তরঃ প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার বন্ধ, সাইকেল ব্যবহার, গণপরিবহন ব্যবহার ইত্যাদি।

14. জলের অপচয় কমাতে কীভাবে বন্ধুদের সচেতন করবো?

উত্তরঃ কল বন্ধ রাখা, পাইপ ঠিক করা, পুনর্ব্যবহার ও বৃষ্টির জল সংরক্ষণ সম্পর্কে বোঝানো।

15. বিদ্যালয়ে গাছ লাগানো কেন হয়?

উত্তরঃ সৌন্দর্য বৃদ্ধি, নির্মল বায়ু ও ছায়া পাওয়ার জন্য।

16. প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের একটি দিবস লেখো।

উত্তরঃ বিশ্ব পরিবেশ দিবস।

17. উষ্ণতা বৃদ্ধি রোধে কী পরিকল্পনা নেব?

উত্তরঃ বৃক্ষরোপণ, জনসংখ্যা নিয়ন্ত্রণ, জীবাশ্ম ইন্ধন কম ব্যবহার।

18. জলের অপচয় রোধে ঘরে কী করবো?

উত্তরঃ ব্যবহারের পর কল বন্ধ রাখা, ছিদ্র ঠিক করা, পরিবারের সদস্যদের সচেতন করা।

19. বায়ু কী?

উত্তরঃ বায়ু হলো বিভিন্ন গ্যাসের মিশ্রণ যা পৃথিবীকে ঘিরে রেখেছে।

20. বায়ুর উপাদান কী কী?

উত্তরঃ নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, আর্গন ইত্যাদি।

SEBA Class 6 Science Additional Question Answer [New Updated]

S.l. No.CONTENTS
Chapter – 1বিজ্ঞানের বিস্ময়কর জগৎর
Chapter – 2জীব এবং জৈব বৈচিত্র্য
Chapter – 3সুস্বাস্থ্যের জন্য খাদ্য
Chapter – 4চলো চুম্বক নিয়ে খেলি
Chapter – 5আমাদের চারপাশের বস্তু সমূহ
Chapter – 6দ্রব্যের পৃথকীকরণ
Chapter – 7আবহাওয়া ও জলবায়ু
Chapter – 8জীব এবং জীবের বৈশিষ্ট্য সমূহ
Chapter – 9দৈর্ঘ্যর পরিমাপ ও গতি
Chapter – 10উষ্ণতা এবং এর পরিমাপ
Chapter – 11জলের বিভিন্ন অবস্থা
Chapter – 12প্রাকৃতিক সম্পদ
Chapter – 13মহাকাশের বিচিত্র কথা

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top