SEBA Class 10 Bengali Additional Chapter 5 আবার আসিব ফিরে

SEBA Class 10 Bengali Additional Chapter 5 আবার আসিব ফিরে Question Answer As Per New Syllabus. Provided by The Roy Library. SEBA Class 10 Bengali Additional Chapter 5 আবার আসিব ফিরে Notes is made for SEBA Bengali Medium Students. SEBA Class 10 Bengali Additional Solutions We ensure that You can completely trust this content. Class 10 Bengali Additional Solutions. If you learn PDF Then you can Download Now PDF. I hope You Can learn Better Knowledge.

WhatsApp Channel
Join Now
YouTube Channel
Subscribe

SEBA Class 10 Bengali Additional Chapter 5 আবার আসিব ফিরে

Today’s We have Shared in This Post SEBA Class 10 Bengali External Solutions. I Hope, you Liked The information About The SEBA Class 10 Bengali Additional Question Answer. If you liked SEBA Class 10 Bengali Extra Question Answer Then Please Do Share this Post With your Friends as Well.

আবার আসিব ফিরে

ADDITIONAL QUESTION ANSWER

১। ‘আবার আসিব ফিরে’ কবিতাটির কবি কে?

উত্তরঃ ‘আবার আসিব ফিরে’ কবিতাটির কবি হলেন জীবনানন্দ দাশ।

২। কবি জীবনানন্দ দাশ কত সালে জন্মগ্রহণ করেন?

উত্তরঃ কবি জীবনানন্দ দাশ ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন।

৩। কবি জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?

উত্তরঃ কবি জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থের নাম ‘ঝরাপালক’।

৪। জীবনানন্দ দাশের রচিত দুটি উল্লেখযোগ্য কাব্যের নাম কী?

উত্তরঃ জীবনানন্দ দাশের রচিত দুটি উল্লেখযোগ্য কাব্য হল ‘রূপসী বাংলা’ ও ‘ধূসর পাণ্ডুলিপি’।

৫। কবি জীবনানন্দ দাশের মৃত্যু কীভাবে হয়েছিল?

উত্তরঃ ১৯৫৪ সালের ২২ অক্টোবর এক ট্রাম দুর্ঘটনায় কবির জীবনাবসান ঘটে।

৬। কবি কোন অঞ্চলের নিসর্গ সৌন্দর্যে বিভোর?

উত্তরঃ কবি তাঁর জন্মস্থান বাংলাদেশের নিসর্গ সৌন্দর্যে বিভোর।

৭। ‘আবার আসিব ফিরে’ কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

উত্তরঃ আলোচ্য কবিতাটি কবির ‘রূপসী বাংলা’ কাব্যের অন্তর্গত।

৮। নবান্ন উৎসব কী?

উত্তরঃ নবান্ন হল হেমন্তে শালি ধান কাটার পর বাঙালির পালিত একটি কৃষি-উৎসব।

৯। ধানসিড়ি কী?

উত্তরঃ ধানসিড়ি বাংলাদেশের একটি নদীর নাম।

১০। শঙ্খচিল দেখতে কেমন?

উত্তরঃ শঙ্খচিল হল শঙ্খের মতো সাদা বুকযুক্ত এক প্রকার চিল।

১১। ‘ধবল’ শব্দের অর্থ কী?

উত্তরঃ ‘ধবল’ শব্দের অর্থ হল সাদা, শুভ্র।

১২। ‘ঘুঙুর’ শব্দের অর্থ কী?

উত্তরঃ ‘ঘুঙুর’ শব্দের অর্থ হল পায়েল, নূপুর।

১৩। ‘লক্ষ্মীপেঁচা’ কী?

উত্তরঃ লক্ষ্মীপেঁচা হল লক্ষ্মীর বাহন, এক প্রকার নিশাচর পাখি।

১৪। ‘ডিঙা’ শব্দের অর্থ কী?

উত্তরঃ ‘ডিঙা’ শব্দের অর্থ হল ছোট নৌকা।

১৫। ‘কুয়াশা’ শব্দের অর্থ কী?

উত্তরঃ ‘কুয়াশা’ শব্দের অর্থ হল কুঞ্ঝটিকা, শিশির।

১৬। ‘নীড়’ শব্দের অর্থ কী?

উত্তরঃ ‘নীড়’ শব্দের অর্থ হল বাসা, পাখির বাসা।

১৭। কবি কোন দেশে ফিরে আসতে চেয়েছেন?

উত্তরঃ কবি তাঁর জন্মভূমি বাংলার বুকে ফিরে আসতে চেয়েছেন।

১৮। কবি মৃত্যুর পর কোন প্রাণীর বেশে ফিরে আসতে চান?

উত্তরঃ কবি হয়তো বা শঙ্খচিল, শালিক, ভোরের কাক, বা ধবল বকের বেশে ফিরে আসতে চান।

১৯। কবি নিজেকে কোন নদীর তীরে দেখতে চান?

উত্তরঃ কবি নিজেকে ধানসিড়ি নদীর তীরে দেখতে চান।

২০। কবি ভোরের কাক হয়ে কীসের বুকে ভেসে আসবেন?

উত্তরঃ কবি ভোরের কাক হয়ে কুয়াশার বুকে ভেসে আসবেন।

Below is the complete list of chapters for SEBA Class 10 Bengali Additional Question Answer. Click on the required chapter title to start your preparation Today:

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top