SEBA Class 10 Bengali Additional Chapter 6 সাগর সঙ্গমে নবকুমার Question Answer As Per SEBA New Syllabus Provided by The Roy Library. SEBA Class 10 Bengali Additional Chapter 6 সাগর সঙ্গমে নবকুমার Notes is made for SEBA Bengali Medium Students. SEBA Class 10 Bengali Additional Solutions We ensure that You can completely trust this content. Class 10 Bengali Additional Solutions. If you learn PDF Then you can Download Now PDF. I hope You Can learn Better Knowledge.
SEBA Class 10 Bengali Additional Chapter 6 সাগর সঙ্গমে নবকুমার
Today’s We have Shared in This Post SEBA Class 10 Bengali External Solutions. I Hope, you Liked The information About The SEBA Class 10 Bengali Additional Question Answer. If you liked SEBA Class 10 Bengali Extra Question Answer Then Please Do Share this Post With your Friends as Well.
সাগর সঙ্গমে নবকুমার
| ADDITIONAL QUESTION ANSWER |
১। “সাগর সঙ্গমে নবকুমার” পাঠ্যাংশটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে?
উত্তরঃ “সাগর সঙ্গমে নবকুমার” পাঠ্যাংশটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘কপালকুণ্ডলা’ উপন্যাস থেকে নেওয়া হয়েছে।
২। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৩৮ সালের ২৬ জুন জন্মগ্রহণ করেন।
৩। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতার নাম কী ছিল?
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতার নাম ছিল যাদবচন্দ্র চট্টোপাধ্যায়।
৪। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন সালে এবং কত বছর বয়সে প্রথম শিক্ষা লাভ করেন?
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৪৪ সালে মাত্র ছয় বছর বয়সে মেদিনীপুরে প্রথম শিক্ষা লাভ করেন।
৫। বঙ্কিমচন্দ্র কোন কলেজ থেকে এনট্রান্স ও বি এ পরীক্ষায় উত্তীর্ণ হন?
উত্তরঃ বঙ্কিমচন্দ্র প্রেসিডেন্সি কলেজের ছাত্র হিসেবে এনট্রান্স ও বি এ পরীক্ষায় উত্তীর্ণ হন।
৬। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম স্নাতক পরীক্ষার্থীদের মধ্যে কারা উত্তীর্ণ হন?
উত্তরঃ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম স্নাতক পরীক্ষার্থীদের মধ্যে বঙ্কিমচন্দ্র ও যদুনাথ বসু উত্তীর্ণ হন।
৭। কর্মজীবনে বঙ্কিমচন্দ্র কী ছিলেন?
উত্তরঃ কর্মজীবনে বঙ্কিমচন্দ্র ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর ছিলেন।
৮। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা প্রথম ইংরেজি উপন্যাসটির নাম কী?
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা প্রথম ইংরেজি উপন্যাসটির নাম ‘Rajmohan’s wife’।
৯। বঙ্কিমচন্দ্রের প্রথম বাংলা উপন্যাস কোনটি?
উত্তরঃ বঙ্কিমচন্দ্রের প্রথম বাংলা উপন্যাস ‘দুর্গেশনন্দিনী’ (১৮৬৫)।
১০। নবকুমার কোন গ্রামের অধিবাসী ছিলেন?
উত্তরঃ নবকুমার সপ্তগ্রামের অধিবাসী ছিলেন।
১১। নবকুমার কী উদ্দেশ্যে গঙ্গাসাগরে গিয়েছিলেন?
উত্তরঃ নবকুমার গঙ্গাসাগরে স্নান করার উদ্দেশ্যে গিয়েছিলেন।
১২। গঙ্গাসাগরে স্নান পর্ব শেষে নৌকাটি কোথায় এসে ভিড়েছিল?
উত্তরঃ গঙ্গাসাগরে স্নান পর্ব শেষ করে যাত্রীবাহী নৌকাটি রসুলপুরে এসে ভিড়েছিল।
১৩। নবকুমার কেন জঙ্গলে প্রবেশ করেছিলেন?
উত্তরঃ নবকুমার নদীতীরের জঙ্গলে শুকনো কাঠ সংগ্রহের জন্য প্রবেশ করেছিলেন।
১৪। নবকুমারকে পরিত্যাগ করার পর নৌকাটি কীভাবে ভেসে গিয়েছিল?
উত্তরঃ জোয়ার আসায় নৌকাটি ভেসে গিয়েছিল।
১৫। নির্জন সমুদ্রতীরে নবকুমারের সবচেয়ে বড় ভয় কী ছিল?
উত্তরঃ নির্জন সমুদ্রতীরে নবকুমারের সবচেয়ে বড় ভয় ছিল নরখাদক বাঘের।
১৬। নবকুমার ক্ষুধা-তৃষ্ণায় কাতর হয়ে কোথায় ঘুমিয়ে পড়েছিলেন?
উত্তরঃ নবকুমার ক্ষুধা-তৃষ্ণায় কাতর হয়ে একটি বালিয়াড়ির গায়ে পিঠ দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন।
১৭। গভীর রাতে নবকুমারের নিদ্রাভঙ্গ হওয়ার পর তিনি কী দেখতে পান?
উত্তরঃ গভীর রাতে নবকুমারের নিদ্রাভঙ্গ হওয়ার পর তিনি বহুদূরে একটি আলোকবিন্দু দেখতে পান।
১৮। কাপালিক কোন ধরনের সাধক ছিলেন?
উত্তরঃ কাপালিক বামাচারী সন্ন্যাসী এবং তন্ত্রসাধক ছিলেন।
১৯। কাপালিকের সাধনার জন্য কীসের প্রয়োজন হয়?
উত্তরঃ কাপালিকের সাধনার জন্য মৃতদেহের প্রয়োজন হয়।
২০। কাপালিকের পালিতা কন্যার নাম কী?
উত্তরঃ কাপালিকের পালিতা কন্যার নাম কপালকুণ্ডলা।
যদি আপনি এর থেকে বেশি প্রশ্নের উত্তর চান তাহলে নীচের Buy লিঙ্কে ক্লিক করুন
SEBA Class 10 Bengali Additional Question Answer [New Syllabus Updated]
| S.L No. | CONTENTS |
| Chapter – 1 | প্রার্থনা |
| Chapter – 2 | বিজয়া দশমী |
| Chapter – 3 | গ্রাম্যছবি |
| Chapter – 4 | প্রতিনিধি |
| Chapter – 5 | আবার আসিব ফিরে |
| Chapter – 6 | সাগর সঙ্গমে নবকুমার |
| Chapter – 7 | বাংলার নবযুগ |
| Chapter – 8 | বলাই |
| Chapter – 9 | আদরিণী |
| Chapter – 10 | তোতা কাহিনী |
| Chapter – 11 | অরুণিমা সিনহা |
| Chapter – 12 | কম্পিউটার কথা, ইন্টারনেট কথকতা |
| Chapter – 13 | এসো উদ্যোক্তা হই |
| Chapter – 14 | জীবন-সংগীত |
| Chapter – 15 | কাণ্ডারী হুশিয়ার |
| Chapter – 16 | পিতা-পুত্র |
| Chapter – 17 | অরণ্য প্রেমিক |
| Chapter – 18 | শ্রীকান্ত ও ইন্দ্রনাথ |
| Chapter – 19 | উজান গাঙ বাইয়া |

Hi! I’m Ankit Roy, a full time blogger, digital marketer and Founder of Roy Library. I shall provide you all kinds of study materials, including Notes, Suggestions, Biographies and everything you need.

