SEBA Class 10 Bengali Additional Chapter 18 শ্রীকান্ত ও ইন্দ্রনাথ

SEBA Class 10 Bengali Additional Chapter 18 শ্রীকান্ত ও ইন্দ্রনাথ Question Answer As Per New Syllabus Provided by The Roy Library. SEBA Class 10 Bengali Additional Chapter 18 শ্রীকান্ত ও ইন্দ্রনাথ Notes is made for SEBA Bengali Medium Students. SEBA Class 10 Bengali Additional Solutions We ensure that You can completely trust this content. Class 10 Bengali Additional Solutions. If you learn PDF Then you can Download Now PDF. I hope You Can learn Better Knowledge.

WhatsApp Channel
Join Now
YouTube Channel
Subscribe

SEBA Class 10 Bengali Additional Chapter 18 শ্রীকান্ত ও ইন্দ্রনাথ

Today’s We have Shared in This Post SEBA Class 10 Bengali External Solutions. I Hope, you Liked The information About The SEBA Class 10 Bengali Additional Question Answer. If you liked SEBA Class 10 Bengali Extra Question Answer Then Please Do Share this Post With your Friends as Well.

শ্রীকান্ত ও ইন্দ্রনাথ

ADDITIONAL QUESTION ANSWER

১। গল্পের প্রথম রাতে বাঁশির সুর শুনে পিসিমা কাকে বাঁশি বাজানোর সন্দেহ করেছিলেন?

উত্তরঃ পিসিমা রায়েদের ইন্দ্রকে বাঁশি বাজানোর সন্দেহ করেছিলেন।

২। ইন্দ্রনাথ হেডমাস্টারের পিঠের উপর কী করেছিল?

উত্তরঃ ইন্দ্রনাথ হেডমাস্টারের পিঠের উপর একটা কিছু করে ঘৃণাভরে ইস্কুলের রেলিং ডিঙিয়ে বাড়ি  চলে এসেছিল।

৩। পণ্ডিতজি তাঁর নিজের শিখা কোথায় ফিরে পেয়েছিলেন?

উত্তরঃ পণ্ডিতজি নিজের শিখা নিজের চাপকানের পকেটেই ফিরে পেয়েছিলেন।

৪। ইন্দ্রনাথ কলম ফেলে কী হাতে তুলেছিল?

উত্তরঃ ইন্দ্রনাথ কলম ফেলে নৌকার দাঁড় হাতে তুলেছিল।

৫। শ্রীকান্তের বাড়িতে কিসের সেজ জ্বালিয়ে সবাই পড়তে বসেছিল?

উত্তরঃ শ্রীকান্তের বাড়িতে রেড়ির তেলের সেজ জ্বালিয়ে সবাই পড়তে বসেছিল।

৬। মেজদার কঠোর তত্ত্বাবধানে কতক্ষণ পড়ার সময় ছিল?

উত্তরঃ মেজদার কঠোর তত্ত্বাবধানে পড়ার সময় ছিল সন্ধ্যা সাড়ে সাতটা থেকে নয়টা পর্যন্ত।

৭। মেজদা কাগজের টিকিটে কী লিখে দিতেন?

উত্তরঃ মেজদা কাগজের টিকিটে ‘বাইরে’, ‘থু থু ফেলা’, ‘নাকঝাড়া’ এবং ‘তেষ্টা পাওয়া’ ইত্যাদি লিখে দিতেন।

৮। মেজদা কতবার এন্ট্রান্স ফেল করেছিলেন?

উত্তরঃ মেজদা দুবার এন্ট্রান্স ফেল করেছিলেন।

৯। মেজদার কি ধরনের ব্যামো ছিল?

উত্তরঃ মেজদার ফিটের ব্যামো ছিল।

১০। চোরকে মারতে মারতে আধমরা করে কে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল?

উত্তরঃ দেউড়ির দরওয়ানরা চোরকে মারতে মারতে আধমরা করে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল।

১১। রামকমল ভট্টাচার্য আফিং খেয়ে কী বলেছিলেন?

উত্তরঃ রামকমল ভট্টাচার্য আফিং খেয়ে বলেছিলেন যে একটি মস্ত ভালুক বৈঠকখানা থেকে বেরিয়ে এসেছে।

১২। মেজদার মতে সেটি কী ছিল?

উত্তরঃ মেজদার মতে সেটি ছিল ‘দি রয়েল বেঙ্গল টাইগার’।

১৩। ডালিম গাছের ঝোপের মধ্যে বসে থাকা জানোয়ারটিকে সর্বপ্রথম কে দেখতে পেয়েছিল?

উত্তরঃ পালোয়ান কিশোরী সিং ডালিম গাছের ঝোপের মধ্যে বসে থাকা জানোয়ারটিকে সর্বপ্রথম দেখতে পেয়েছিল।

১৪। কে লণ্ঠন হাতে নির্ভয়ে বাঘ দেখতে গিয়েছিল?

উত্তরঃ ইন্দ্রনাথ লণ্ঠন হাতে নির্ভয়ে বাঘ দেখতে গিয়েছিল।

১৫। বাঘ সেজে আসা বহুরূপীর আসল নাম কী ছিল?

উত্তরঃ বাঘ সেজে আসা বহুরূপীর আসল নাম ছিল ছিনাথ।

১৬। ছিনাথের বাড়ি কোথায় ছিল?

উত্তরঃ ছিনাথের বাড়ি ছিল বারাসতে।

১৭। ছিনাথ আগের দিন কী সেজে গান শুনিয়ে গিয়েছিল?

উত্তরঃ ছিনাথ আগের দিন নারদ সেজে গান শুনিয়ে গিয়েছিল।

১৮। পিসেমশাই মহাক্রোধে কী হুকুম দিলেন?

উত্তরঃ পিসেমশাই মহাক্রোধে ‘শালাকো কান পাকাড়কে লাও’ হুকুম দিলেন।

১৯। পিসেমশাই বহুরূপীর কী কাটিয়ে দিতে চেয়েছিলেন?

উত্তরঃ পিসেমশাই বহুরূপীর ল্যাজ কাটিয়ে দিতে চেয়েছিলেন।

২০। ইন্দ্রনাথ শ্রীকান্তকে রাতে কোথায় যেতে বলেছিল?

উত্তরঃ ইন্দ্রনাথ শ্রীকান্তকে রাতে তার ডিঙিতে করে মাছ ধরতে যেতে বলেছিল।

Below is the complete list of chapters for SEBA Class 10 Bengali Additional Question Answer. Click on the required chapter title to start your preparation Today:

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top