SEBA Class 10 Home Science Additional Chapter 2 শিশুর বিকাশ এবং পারিবারিক অধ্যয়ন Question Answer Bengali Medium As Per SEBA New Syllabus Provided by The Roy Library. SEBA Class 10 Home Science Additional Chapter 2 শিশুর বিকাশ এবং পারিবারিক অধ্যয়ন Notes is made for SEBA Class 10 Elective Home Science Additional Notes Bengali Medium Students. SEBA Class 10 Home Science Important Solutions Bengali Medium We ensure that You can completely trust this content. SEBA Class 10 Home Science Additional Question Answer in Bengali. If you learn PDF Then you can Download Now PDF. I hope You Can learn Better Knowledge.
SEBA Class 10 Home Science Additional Chapter 2 শিশুর বিকাশ এবং পারিবারিক অধ্যয়ন
Today’s We have Shared in This Post SEBA Class 10th Elective Home Science Extra Solutions Bengali Medium. I Hope, you Liked The information About The SEBA Class 10 Home Science Important Notes in Bengali. If you liked SEBA Class 10 Home Science Important Solutions in Bengali Then Please Do Share this Post With your Friends as Well.
শিশুর বিকাশ এবং পারিবারিক অধ্যয়ন
| ADDITIONAL QUESTION ANSWER |
১। গর্ভধারণ বা নিষেচন কী?
উত্তরঃ স্ত্রী প্রজনন কোষ (ডিম্বাণু) এবং পুরুষ প্রজনন কোষের (শুক্রাণু) মিলনকে নিষেচন বা গর্ভধারণ বলা হয়।
২। বয়ঃসন্ধিকালে একটি মেয়ের ডিম্বাশয়ে কতগুলি ডিম্বাণু থাকে?
উত্তরঃ বয়ঃসন্ধিকালে একটি মেয়ের ডিম্বাশয়ে প্রায় ৪০০,০০০ ডিম্বাণু থাকে।
৩। প্রাক-প্রসূতি কাল বলতে কী বোঝায়?
উত্তরঃ মাতৃগর্ভে অঙ্কুরণ হওয়ার সময় থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় পর্যন্ত সময়টুকুকে প্রাক-প্রসূতি কাল বলে।
৪। প্রাক-প্রসূতি কালকে কয়টি ভাগে ভাগ করা যায়?
উত্তরঃ প্রাক-প্রসূতি কালকে তিনটি ভাগে ভাগ করা যায়— ডিম্বের কাল, ভ্রূণের কাল (প্রথম পর্যায়) এবং ভ্রূণের কাল (দ্বিতীয় পর্যায়)।
৫। ডিম্বের কাল কতদিন স্থায়ী হয়?
উত্তরঃ নিষেচন থেকে পরবর্তী ১৫ দিন পর্যন্ত সময়কে ডিম্বের কাল বলা হয়।
৬। মানবদেহের অভ্যন্তরের অঙ্গসমূহের আকৃতি গঠন কোন পর্যায়ে শুরু হয়?
উত্তরঃ ভ্রূণের প্রথম পর্যায়ে (আট সপ্তাহ পর্যন্ত) মানবদেহের অভ্যন্তরের অঙ্গসমূহের আকৃতি গঠন শুরু হয়।
৭। গর্ভস্থ শিশুর হৃৎপিণ্ডের স্পন্দন কখন আরম্ভ হয়?
উত্তরঃ ভ্রূণের প্রথম পর্যায়ের শেষে অর্থাৎ আট সপ্তাহ সম্পূর্ণ হওয়ার পর হৃৎপিণ্ডের স্পন্দন আরম্ভ হয়।
৮। ভ্রূণের দ্বিতীয় পর্যায় বা গর্ভস্থ শিশু (Foetus) পর্যায় কোনটি?
উত্তরঃ অষ্টম সপ্তাহ থেকে জন্ম পর্যন্ত সময়কাল হলো ভ্রূণের দ্বিতীয় পর্যায়।
৯। গর্ভবতী মায়ের আহারে পর্যাপ্ত ক্যালসিয়াম ও প্রোটিন কেন প্রয়োজন?
উত্তরঃ গর্ভস্থ শিশুর হাড়, দাঁত এবং মাংসপেশির যথাযথ বিকাশের জন্য ক্যালসিয়াম ও প্রোটিন প্রয়োজন।
১০। স্বাভাবিকভাবে কতদিন পর সন্তান ভূমিষ্ঠ হয়?
উত্তরঃ সাধারণত ২৮০ দিন বা ৯ মাস ৭ দিন পর সন্তান ভূমিষ্ঠ হয়।
১১। প্রাক-প্রসূতি কালে ডিম্বের বিনাশ হওয়ার একটি কারণ লেখো।
উত্তরঃ ডিম্বের পর্যায়ে যদি খাদ্যবস্তু কোষের ভেতরে না থাকে, তবে খাদ্যের অভাবে ডিম্বটি নষ্ট হয়ে যেতে পারে।
১২। ভ্রূণের প্রথম পর্যায়ে বিপদের একটি কারণ কী?
উত্তরঃ মায়ের শরীরে ভিটামিন বা প্রোটিনের অভাব থাকলে ডিম্বের বিনাশ হতে পারে।
১৩। গর্ভবতী মায়ের দৈনিক কত ক্যালোরি শক্তি প্রয়োজন?
উত্তরঃ একজন গর্ভবতী মায়ের দৈনিক প্রায় ২৫০০ ক্যালোরি শক্তি প্রয়োজন।
১৪। গর্ভবতী মায়ের খাদ্যে প্রোটিনের পরিমাণ কত হওয়া উচিত?
উত্তরঃ গর্ভবতী মায়ের দৈনিক ৫০ গ্রাম প্রোটিন গ্রহণ করা প্রয়োজন।
১৫। এনিমিয়া হলে গর্ভস্থ শিশুর কী ক্ষতি হতে পারে?
উত্তরঃ এনিমিয়া বা রক্তাল্পতা হলে রক্তের অভাবে গর্ভস্থ শিশুর মৃত্যু পর্যন্ত হতে পারে।
১৬। বহুমূত্র রোগ থাকলে গর্ভস্থ শিশুর ওজনে কী পরিবর্তন হয়?
উত্তরঃ বহুমূত্র রোগ থাকলে গর্ভস্থ শিশুর ওজন অস্বাভাবিকভাবে বেড়ে যায়।
১৭। গর্ভবতী মায়ের কেন নিয়মিত মাসিক পরীক্ষা করানো উচিত?
উত্তরঃ শিশুর নিয়মিত বিকাশ এবং মায়ের ওজন ও রক্তচাপ ঠিক আছে কি না তা জানার জন্য মাসিক পরীক্ষা জরুরি।
১৮। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে পরিবারের কী ধরনের প্রস্তুতি নেওয়া উচিত?
উত্তরঃ শিশুর জন্য পরিষ্কার কাপড়, কাঁথা, তোয়ালে এবং জীবাণুমুক্ত করার জন্য গরম জল ও প্রয়োজনীয় উপকরণের ব্যবস্থা রাখা উচিত।
১৯। ভূমিষ্ঠ হওয়ার পর স্বাভাবিক শিশুর ওজন সাধারণত কত হয়?
উত্তরঃ ভূমিষ্ঠ হওয়ার পর একটি স্বাভাবিক শিশুর ওজন প্রায় ২.৫ কেজি (২৫০০ গ্রাম) হয়।
২০। শিশুর জন্মের পর প্রথম কয়েকদিন মায়ের স্তন থেকে যে হালকা হলুদ বর্ণের তরল নিঃসৃত হয় তাকে কী বলে?
উত্তরঃ একে কলোস্ট্রাম (Colostrum) বা শালদুধ বলা হয়।

Hi! I’m Ankit Roy, a full time blogger, digital marketer and Founder of Roy Library. I shall provide you all kinds of study materials, including Notes, Suggestions, Biographies and everything you need.

