SEBA Class 10 Bengali Chapter 12 কম্পিউটার কথা, ইন্টারনেট কথকতা

Join Roy Library Telegram Groups

SEBA Class 10 Bengali Chapter 12 কম্পিউটার কথা, ইন্টারনেট কথকতা Question Answer As Per SEBA New Syllabus Provided by The Roy Library. SEBA Class 10 Bengali Chapter 12 কম্পিউটার কথা, ইন্টারনেট কথকতা Notes is made for SEBA Bengali Medium Students. SEBA Class 10 Bengali Chapter 12 কম্পিউটার কথা, ইন্টারনেট কথকতা Solutions We ensure that You can completely trust this content. If you learn PDF Then you can Download Now PDF. I hope You Can learn Better Knowledge.

Join Buttons

SEBA Class 10 Bengali Chapter 12 কম্পিউটার কথা, ইন্টারনেট কথকতা

Today’s We have Shared in This Post SEBA Class 10 Bengali MIL Solutions with you. I Hope, you Liked The information About The SEBA Class 10 Bengali MIL PDF Download. If you liked SEBA Class 10 Bengali Question Answer Then Please Do Share this Post With your Friends as Well.

কম্পিউটার কথা, ইন্টারনেট কথকতা

অনুশীলনী

(ক) অতি সংক্ষিপ্ত উত্তর দাও:

১। কম্পিউটারের প্রাক-পুরাতন প্রাজ্ঞ প্রপিতামহ হিসেবে কোন যন্ত্রটিকে গণ্য করা যায়?

উত্তরঃ অ্যাবাকাসকে।

২। কোন বিজ্ঞানীকে কম্পিউটারের জনক বলা হয়?

উত্তরঃ ব্রিটিশ গণিতবিদ চার্লস ব্যাবেজকে।

৩। কম্পিউটার সাধারণ ভাবে কী কী কাজ করে?

উত্তরঃ কম্পিউটার সাধারণত অঙ্ক কষা, ছবি আঁকা, লেখা, ছাপানো, গান বা মিউজিক শোনানো, ই-মেল করা, সিনেমা দেখা ইত্যাদি কাজ করে থাকে।

৪। আমাদের দেশে এই যন্ত্রটি কবে জনপ্রিয়তা লাভ করে?

উত্তরঃ আমাদের দেশে এই যন্ত্রটি ১৯৯০-এর দশক থেকেই ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করে।

৫। আধুনিক পৃথিবীকে কম্পিউটার কী পরিচিতি দান করেছে?

উত্তরঃ আধুনিক পৃথিবীকে কম্পিউটার ‘ডিজিট্যাল ওয়ার্লড’ পরিচিতি দান করেছে।

(খ) সংক্ষিপ্ত উত্তর দাও:

১। এ মুহূর্তে জীবনের কোন কোন ক্ষেত্রে কম্পিউটারের অনুপ্রবেশ ঘটেছে?

উত্তরঃ এ মুহূর্তে কম্পিউটার উচ্চ গবেষণাগার, কল-কারখানা, যানবাহন, স্কুল, কলেজ, পাড়ার ক্লাব, কমিউনিটি হল এবং মুদির দোকান পর্যন্ত অনুপ্রবেশ করেছে।

২। কম্পিউটারের কোন জিনিসগুলো সম্পর্কে আমরা একেবারেই অচেতন?

উত্তরঃ আমরা কম্পিউটারে আগে থেকেই দেওয়া ‘বাংলা ইন্সক্রিপ্ট’ সম্পর্কে একেবারেই অচেতন।

৩। কম্পিউটার কি সত্যিই আমাদের কর্মদক্ষতা বাড়িয়েছে?

উত্তরঃ পাঠ্য অনুযায়ী, কম্পিউটার সত্যিই আমাদের কর্মদক্ষতা বাড়িয়েছে কিনা সে বিষয়ে সন্দেহ জাগে। কারণ, অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল এমনকি বৈদ্যুতিন মাধ্যমেও ভুলের ছড়াছড়ি দেখা যায়, যদিও এই যন্ত্রটির মধ্যে নির্ভুল কাজের সমস্ত প্রতিশ্রুতি রয়েছে।

৪। কম্পিউটারে কাজের সঙ্গে কী অকাজের বন্দোবস্ত করা আছে?

উত্তরঃ কম্পিউটারে কাজের সঙ্গে অকাজের বন্দোবস্ত হিসেবে অবিদ্যার অধিষ্ঠান, অপজ্ঞান, ট্র্যাস ইনফরমেশন, অসত্য কথা এবং বিনোদনের ছদ্মবেশে মস্তিষ্ককে ঘুম পাড়িয়ে রাখার আয়োজন রয়েছে।

৫। আমাদের শিশু কিশোর পড়ুয়ারা কেন কম্পিউটারকে যথাযথ ভাবে ব্যবহার করতে পারে না?

উত্তরঃ আমাদের শিশু-কিশোর পড়ুয়ারা ইন্টারনেটের তথ্যের হাটে পথ হারিয়ে, গুগলকে সবজান্তা বিশ্বাস করে, নিঃশর্ত আত্মসমর্পণ করার ফলে কম্পিউটারকে যথাযথ ভাবে ব্যবহার করতে পারে না। এতে তাদের অর্জনের অভিঘাত, আহরণের মাধুর্য বা সৃজনের গভীর অনুভূতি থাকে না।

৬। ইন্টারনেটের বাংলা প্রতিশব্দ কী?

উত্তরঃ ইন্টারনেটের বাংলা প্রতিশব্দ হল ‘আন্তর্জাল’।

৭। কম্পিউটার এবং ইন্টারনেটে কি মাতৃভাষায় কাজ খুব কঠিন?

উত্তরঃ না, কম্পিউটার এবং ইন্টারনেটে মাতৃভাষায় কাজ করা কঠিন নয়। অতি সহজে এবং নিখরচায় এতে মাতৃভাষায় লেখা যায়।

৮। কম্পিউটারকে একটি মুক্ত বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় বলার যুক্তি কী?

উত্তরঃ ইন্টারনেটের সঙ্গে যুক্ত হওয়ার পর কম্পিউটার নিজেই একটি মুক্ত বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় হয়ে উঠেছে, কারণ একটি মাত্র ক্লিকের মাধ্যমে ইতিহাস, বিজ্ঞান, ভূগোল, সাহিত্য, ভাষা এবং জ্ঞান-বিজ্ঞানের সমস্ত তথ্য এতে পাওয়া যায়।

৯। মুনীর অপটিমা কী?

উত্তরঃ মুনীর অপটিমা হলো বাংলা লিখনকর্মের আদি কীবোর্ড (১৯৬৫), যা অধ্যাপক ভাষা বিজ্ঞানী মুনীর চৌধুরি-র নামে পরিচিতি লাভ করে।

১০। যে দুজন বাংলাদেশের মুক্তি সংগ্রামী ভাষা বিজ্ঞানী কম্পিউটার এবং ইন্টারনেটের বাংলা প্রয়োগে বিশেষ অবদান রেখেছে তাঁদের নাম করো।

উত্তরঃ কম্পিউটার এবং ইন্টারনেটের বাংলা প্রয়োগে বিশেষ অবদান রাখা দুজন মুক্তি সংগ্রামী ভাষা বিজ্ঞানী হলেন মুনীর চৌধুরি এবং মুস্তাফা জব্বার।

Class 10 Bengali Textual Question Answer [New Syllabus Updated]

S.L. No.সূচীপত্র
অধ্যায় -১প্রার্থনা
অধ্যায় -২বিজয়া দশমী
অধ্যায় -৩গ্রাম্যছবি
অধ্যায় -৪প্রতিনিধি
অধ্যায় -৫আবার আসিব ফিরে
অধ্যায় -৬সাগর-সঙ্গমে নবকুমার
অধ্যায় -৭বাংলার নবযুগ
অধ্যায় -৮বলাই
অধ্যায় -৯আদরিণী
অধ্যায় -১০তোতা কাহিনি
অধ্যায় -১১অরুণিমা সিনহা: আত্মবিশ্বাস ও সাহসের এক নাম
অধ্যায় -১২কম্পিউটার কথা, ইন্টারনেট কথকতা
অধ্যায় -১৩এসো উদ্যোক্তা হই
অধ্যায় -১৪জীবন সংগীত
অধ্যায় -১৫কাণ্ডারী হুঁশিয়ার
অধ্যায় –১৬পিতা ও পুত্ৰ
অধ্যায় -১৭অরণ্য প্রেমিক: লবটুলিয়ার কাহিনি
অধ্যায় –১৮শ্ৰীকান্ত ও ইন্দ্ৰনাথ
অধ্যায় -১৯উজান গাঙ বাইয়া
বাংলা ব্যাকরণ
S.L. Noবৈচিত্রপূর্ণ আসাম
অধ্যায় -১তিওয়াগণ
অধ্যায় -২দেউরিগণ
অধ্যায়নেপালিভাষী গোর্খাগণ
অধ্যায়বোড়োগণ
অধ্যায়মটকগণ
অধ্যায়মরাণগণ
অধ্যায়মিসিংগণ
অধ্যায়মণিপুরিগণ
অধ্যায়রাভাগণ
অধ্যায়১০চুটিয়াগণ

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top