Class 12 History Chapter 12 বিদ্রোহ ও রাজ Question Answer in Bengali is a textbook prescribed by the AHSEC Board Class 12 Bengali Medium Students will find the solutions very useful for exam preparation. Class 12 History Chapter 12 বিদ্রোহ ও রাজ Solutions in Bengali. The experts of The Roy Library provide solutions for every textbook question Answer to help students understand and learn the language quickly. Class 12 History Chapter 12 বিদ্রোহ ও রাজ Notes in Bengali are free to use and easily accessible.
Class 12 History Chapter 12 বিদ্রোহ ও রাজ
Bengali Medium Solutions by Roy Library helps students understand the literature lessons in the textbook. Class 12 History Chapter 12 বিদ্রোহ ও রাজ Question Answer in Bengali. The sole purpose of the solutions is to assist students in learning the language easily. HS 2nd year History in Bengali, Class 12 History Chapter 12 বিদ্রোহ ও রাজ Question answer in Bengali gives you a better knowledge of all the chapters. Assam AHSEC Board HS 2nd Year History in Bengali , Class 12 History Answers The experts have made attempts to make the solutions interesting, and students understand the concepts quickly. Assam AHSEC Board Class 12 History in Bengali Medium Books Solutions will be able to solve all the doubts of the students. Class XII History in Bengali Solutions Provided are as per the Latest Curriculum and covers all the questions from the AHSEC Board Class 12 History in Bengali Medium Textbooks. HS 2nd Year History in Bengali Syllabus are present on Roy Library’s website in a systematic order.
বিদ্রোহ ও রাজ (১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহ)
| TEXTUAL QUESTION ANSWER |
প্রশ্ন ১। বিদ্রোহী সিপাহীগণ কেন বহুস্থানে বিদ্রোহের নেতৃত্বের জন্য ভূতপূর্ব শাসকগণকে নেতৃত্ব দিতে চেয়েছিল?
উত্তরঃ ব্রিটিশ শক্তির মোকাবিলার জন্য বিদ্রোহীদের নেতৃত্ব ও সংগঠনের প্রয়োজন ছিল।
সুতরাং তারা ব্রিটিশ আগমনের পূর্বে নিম্নোক্ত কারণে নেতৃবৃন্দের নেতৃত্ব কামনা করেছিলেন:
(ক) প্রথমত তারা শেষ মোগল সম্রাট বাহাদুর শাহের আশীর্বাদ কামনা করেছিলেন। তারা তাঁকে বিদ্রোহের নেতৃত্ব গ্রহণের আবেদন জানান। প্রথমাবস্থায় বাহাদুর শাহ নেতৃত্ব গ্রহণে ইতস্তত করলেও পরে বিদ্রোহের নেতৃত্ব গ্রহণে সম্মত হন। তা সিপাহীদের অনুপ্রাণিত করেছিল।
(খ) কানপুরে দ্বিতীয় পেশোয়া বাজীরাওয়ের উত্তরাধিকার নানা সাহেবকে বিদ্রোহের নেতৃত্বে অনুরোধ করলে তিনি রাজি হন।
(গ) ঝালীর রানি লক্ষ্মীবাঈকেও বিদ্রোহীগণ বিদ্রোহের নেতৃত্ব গ্রহণ করতে অনুরোধ জানান। লক্ষ্মীবাঈ বিদ্রোহীদের নেতৃত্ব গ্রহণ করে অসীম সাহস ও বীরত্বের সঙ্গে বৃটিশদের বিরুদ্ধে সংগ্রাম করেন।
(ঘ) বিদ্রোহীগণ তদ্রূপ বিহারের আরার জমিদার কোঁয়র সিং-এর সাহায্য প্রার্থনা করেন। বিদ্রোহীরা কোঁয়র সিংকে নেতৃত্ব দিতে অনুরোধ করেন। কোঁয়র সিং তাতে সম্মত হন।
(ঙ) অযোধ্যার লোকও নবাব ওয়াজিদ আলীর অপসারণে খুশি ছিলেন না। সুতরাং যখন তারা ব্রিটিশ শাসন অবসানের খবর পান তখন তার ব্রিটিশ কাদিরকে তাদের নেতারূপে ঘোষণা করে।
প্রশ্ন ২। বিদ্রোহীদের পরিকল্পনা ও সমন্বয়ের ইঙ্গিত বহন করা তথ্য প্রমাণসমূহ বিষয়ে আলোচনা কর।
উত্তরঃ ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহ ছিল সুপরিকল্পিত ও সুবিন্যস্থ। এর প্রমাণসমূহ নিম্নরূপ:
(ক) সিপাহী ও সাধারণ মানুষের মধ্যে সামঞ্জস্য ও সমন্বয় ছিল। উভয়ই শ্বেত সেনাদের আঘাত করতে চেয়েছিল।
(খ) বিদ্রোহীদের সুযোগ্য নেতা বাহাদুর শাহের সুনেতৃত্বের জন্য বিদ্রোহের গতি ত্বরান্বিত হয়েছিল।
(গ) হিন্দু ও মুসলমান উভয়ই একতাবদ্ধ হয়ে ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত হয়েছিল।
(ঘ) বিভিন্ন সেনা ছাউনির মধ্যে সংযোগ স্থাপিত ছিল।
(ঙ) সুপরিকল্পিত ও সুবিন্যস্ততারও প্রমাণ পাওয়া যায় অযোধ্যা বিদ্রোহের প্রকৃতিতে। অযোধ্যার বিদ্রোহীগণ সেনাবাহিনীর সেনাধ্যক্ষকে ভারতীয়দের দ্বারা সুরক্ষা ব্যবস্থা প্রদান করেছিল।
প্রশ্ন ৩। ধর্মীয় বিশ্বাস ১৮৫৭ খ্রিস্টাব্দের ঘটনাবলী কতটুকু গড়েছিল আলোচনা কর।
উত্তরঃ ঊনবিংশ শতকের প্রথম দিকে সতীদাহ প্রথা নিবারণ, হিন্দু বিধবার পুনর্বিবাহ বিধান প্রভৃতি সামাজিক সংস্কার এবং ইংরেজি শিক্ষার বিস্তার রেলওয়ে, টেলিগ্রাফ প্রভৃতির প্রবর্তন এবং বিদেশি খ্রিস্টানদের পারিবারিক সম্পত্তি লাভের আইন প্রণয়ন প্রভৃতির ফলে জনসাধারণের ধারণা হয়েছিল যে, ইংরেজগণ তাদের জাতি ও ধর্ম নষ্ট করে খ্রিস্টধর্ম প্রচারের ষড়যন্ত্র করছে। এই ধারণা বাংলা, বিহার ও অযোধ্যায় বিশেষ প্রসার লাভ করেছিল।
প্রশ্ন ৪। ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহ দমনের জন্য ব্রিটিশগণ কি কি পদক্ষেপ গ্রহণ করেছিল?
উত্তরঃ সিপাহী বিদ্রোহ দমনের জন্য ব্রিটিশ সরকার নানা প্রকার পদক্ষেপ গ্রহণ করেছিল। সেনাপতি হ্যাভেলক, নিকলসন, আউট্রাম, লরেন্স প্রভৃতি ইংরেজ কর্মচারীগণের সমবেত চেষ্টায় এবং লর্ড ক্যানিং-এর ধৈর্য্য ও বুদ্ধি কৌশল শীঘ্রই বিদ্রোহ দমন এবং বিদ্রোহীদের অধিকৃত স্থানগুলি পুনরায় অধিকার করা হয়। বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসিত এবং তাঁতিয়া তোপীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়।
প্রশ্ন ৫। বিদ্রোহীদের মধ্যে একতা নিশ্চিত করার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল?
উত্তরঃ বিদ্রোহীদের মধ্যে একতা নিশ্চিত করার জন্য নিম্নলিখিত ব্যবস্থাদি গ্রহণ করা হয়েছিল:
(ক) প্রত্যেক বিষয়ে প্রতিটি ঘোষণায় বিদ্রোহীগণ সমাজের সকল শ্রেণীর প্রতি আবেদন জানায়। এই ব্যাপারে তারা জাত ও সম্প্রদায় বিবেচনা করেনি।
(খ) বহুসংখ্যক ঘোষণা মুসলমান রাজাদের দ্বারা ঘোষিত হয়েছিল। কিছু সংখ্যক ঘোষণা অবশ্য তাদের নামে করা হয়েছিল। কিন্তু এই সকল ঘোষণায় হিন্দু জানা মানসিকতাকে বিবেচনা করা হয়েছিল।
(গ) বিদ্রোহে হিন্দু ও মুসলমান উভয়ের সমান সক্রিয় অংশগ্রহণ ছিল।
(ঘ) অনেকগুলি প্রচারপত্র বিলি করা হয় যেগুলিতে মোগল শাসনে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহাবস্থানের উল্লেখ করা হয়েছে। হিন্দু ও মুসলমানদের মধ্যে পূর্ণ ঐক্য ও সংহতি ছিল।
প্রশ্ন ৬। অযোধ্যাতেই বিশেষত বিদ্রোহ কেন সর্বাত্মক রূপ লাভ করেছিল?
উত্তরঃ ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহ উত্তরপ্রদেশে বিশেষত অযোধ্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বর্তমান লক্ষ্ণৌর পার্শ্ববর্তী অযোধ্যা রাজ্য নিজ হাতে নিতে ব্রিটিশগণ বহুদিন হতে চিন্তা করছিল। ১৮০১ খ্রিস্টাব্দে অযোধ্যাকে ‘অধীনতামূলক মৈত্রী’ ব্যবস্থার মধ্যে আনয়ন করা হয়। নিজ সৈন্যবাহিনীর স্থানে ব্রিটিশ সৈন্যবাহিনী থাকায় নবাবের স্বাধীনতা হ্রাস পায়। ব্রিটিশগণ উপলব্ধি করতে পারবে যে নবাব ওয়াজিদ আলী খাঁ জনপ্রিয় নেতা নন। কিন্তু বাস্তবে তিনি সর্বজনবিদিত নেতা ছিলেন নবাব যখন অযোধ্যা ছেড়ে চলে যাচ্ছেন তখন এক বিশালসংখ্যক জনগণ অনশন করতে থাকে। তারা তাঁকে কানপুর পর্যন্ত অনুসরণ করে।
নবাব ক্ষমতাচ্যূত হলে দরবার ও তার সংস্কৃতির সমাপ্তি ঘটে। এই ভাবাবেগ- পূর্ণ ঘটনার বহিঃপ্রকাশ তাৎক্ষণিক বাহ্যিক ক্ষতির দ্বারা ঘটে। এর ফলে বহুসংখ্যক গায়ক, নর্তকী, কবি, শিল্পী, প্রশাসনিক বিষয়াদের চাকুরির অবসান ঘটে। বহুসংখ্যক লোক তাদের জীবিকা অর্জনের উপায় হারায়, কারণ তাদের পৃষ্ঠপোষক সম্রাট সিংহাসনচ্যূত হন। কৃষক, তালুকদার, জমিদার সর্বশ্রেণীর মানুষ ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহে অংশগ্রহণ করে।
অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ
প্রশ্ন ১। ভারতের স্বাধীনতা সংগ্রাম কখন আরম্ভ হয়েছিল?
উত্তরঃ ১৮৫৭ খ্রিস্টাব্দে।
প্রশ্ন ২। কোন্ ঘটনাকে ভারতে প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে অভিহিত করা হয়?
উত্তরঃ সিপাহী বিদ্রোহকে।
প্রশ্ন ৩। সিপাহী বিদ্রোহ কখন সংঘটিত হয়?
উত্তরঃ ১৮৫৭ খ্রিস্টাব্দে।
প্রশ্ন ৪। ভারতের শেষ মোঘল সম্রাট কে ছিলেন?
উত্তরঃ দ্বিতীয় বাহাদুর শাহ।
প্রশ্ন ৫। ভারতে কখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শেষ হয়েছিল?
উত্তরঃ ১৮৫৮ খ্রিস্টাব্দে।
প্রশ্ন ৬। ১৮৫৭ খ্রিস্টাব্দে ব্রিটিশের বিরুদ্ধে প্রথম সংঘবদ্ধ বিদ্রোহ কোথায় ঘটেছিল?
উত্তরঃ ব্যারাকপুরে।
প্রশ্ন ৭। ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহে ঝালীর রানি কে ছিলেন?
উত্তরঃ রানি লক্ষ্মীবাঈ।
প্রশ্ন ৮। সিপাহী বিদ্রোহে প্রথম শহীদ কে?
উত্তরঃ মঙ্গল পাণ্ডে।
প্রশ্ন ৯। সিপাহী বিদ্রোহকে কে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে আখ্যায়িত করেন?
উত্তরঃ ভি ডি সাভারকার।
প্রশ্ন ১০। কানপুরে ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন?
উত্তরঃ নানাসাহেব।
প্রশ্ন ১১। দিল্লিতে ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন?
উত্তরঃ দ্বিতীয় বাহাদুর শাহ।
প্রশ্ন ১২। ঝাঙ্গীতে ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন?
উত্তরঃ রানি লক্ষ্মীবাঈ।
প্রশ্ন ১৩। ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহীগণ কাকে হিন্দুস্থানের সম্রাট বলে ঘোষণা করেছিলেন?
উত্তরঃ দ্বিতীয় বাহাদুর শাহ।
প্রশ্ন ১৪। ভারতের শেষ মোগল সম্রাট কে ছিলেন?
উত্তরঃ দ্বিতীয় বাহাদুর শাহ।
প্রশ্ন ১৫। ১৮৫৭ খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহ প্রথম কোথায় আরম্ভ হয়েছিল?
উত্তরঃ মীরাটে।
প্রশ্ন ১৬। ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের সময় ভারতের গভর্নর-জেনারেল কে ছিলেন?
উত্তরঃ লর্ড ক্যানিং।
প্রশ্ন ১৭। ভারতে কখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে?
উত্তরঃ ১৮৫৮ খ্রিস্টাব্দে।
প্রশ্ন ১৮। মহারানির ঘোষণাপত্র কখন জারি করা হয়েছিল?
উত্তরঃ ১৮৫৮ খ্রিস্টাব্দে।
প্রশ্ন ১৯। ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহ ভারতবর্ষের কোন দুইটি অঞ্চলকে বেশি প্রভাবান্বিত করেছিল?
উত্তরঃ উত্তরপ্রদেশ ও বিহার।
প্রশ্ন ২০। কে, কখন অযোধ্যাকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন?
উত্তরঃ লর্ড ডালহৌসী ১৯৫৬ খ্রিস্টাব্দে অযোধ্যাকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন।
প্রশ্ন ২১। মৌলবী আহমেদ-উল্লা শাহ কে ছিলেন? ১৮৫৭ সালের বিদ্রোহে তাঁর অবদান কি ছিল?
উত্তরঃ মৌলবী আহমেদ-উল্লা দক্ষিণ ভারতের ১৮৫৭ সনের একমাত্র পথনির্দেশক ছিলেন।
তিনি দেশের জন্য জীবন উৎসর্গ করেছিলেন এবং হাজার হাজার লোককে জাতীয়তাবোধে অনুপ্রাণিত করেছিলেন।
সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ
প্রশ্ন ১। সম্পদ শোষণ বলতে কি বোঝ?
উত্তরঃ ভারতবর্ষ প্রাকৃতিক সম্পদে ভরপুর ছিল। ব্রিটিশ আমলে ব্রিটিশ শাসকগণ ভারতের অফুরন্ত প্রাকৃতিক সম্পদ শিল্পের কাঁচামাল হিসাবে ইংল্যান্ডে চালান দিত। একেই সম্পদ শোষণ বলে।
প্রশ্ন ২। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতবাসীর অসন্তোষের দুটি প্রধান কারণ লেখ।
উত্তরঃ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতবাসীর অসন্তোষের প্রধান কারণ দুটি নিম্নরূপ:
(ক) ব্রিটিশ শাসকবর্গ ভারতবাসীকে নানা উপায়ে রাজনৈতিকভাবে কোণঠাসা করতে চেষ্টা করে।
(খ) সামাজিক ও ধর্মীয় নানা কারণেও ভারতবাসীর মনে ব্রিটিশের বিরুদ্ধে অসন্তোষ দেখা দেয়।
প্রশ্ন ৩। ভারতে প্রারম্ভিক ব্রিটিশবিরোধী যে-কোন দুটি আন্দোলনের নাম লেখ।
উত্তরঃ ভারতে প্রারম্ভিক ব্রিটিশবিরোধী দুটি আন্দোলন নিম্নরূপ:
(ক) ১৭৭০ খ্রিস্টাব্দের বাংলা বিদ্রোহ।
(খ) ১৮০৪ খ্রিস্টাব্দের উড়িষ্যা বিদ্রোহ।
প্রশ্ন ৪। ১৮৫৭ খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহের দুটি কারণ লেখ।
উত্তরঃ ১৮৫৭ খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহের দুটি কারণ নিম্নরূপ:
(ক) ডালহৌসীর স্বত্ববিলোপ নীতির প্রয়োগ।
(খ) এন্ফিল্ড রাইফেল-এর প্রবর্তন।
প্রশ্ন ৫। ১৮৫৭ খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহের যে-কোন দুইজন নেতার নাম লেখ।
উত্তরঃ ১৮৫৭ খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহের দুইজন নেতার নাম-
(ক) বাহাদুর শাহ। ও
(খ) নানা সাহেব।
প্রশ্ন ৬। ১৮৫৭ খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহ ব্যর্থ হওয়ার দুটি কারণ লেখ।
উত্তরঃ ১৮৫৭ খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহ ব্যর্থ হওয়ার দুটি কারণ নিম্নরূপঃ
(ক) বিদ্রোহীগণ ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত এবং ঐক্যহীন ছিল।
(খ) বিদ্রোহীদের কোন নির্দিষ্ট কর্মপন্থা ছিল না।
প্রশ্ন ৭। সিপাহী বিদ্রোহের যে-কোন দুটি ফলাফল লেখ।
উত্তরঃ সিপাহী বিদ্রোহের দুটি ফলাফল নিম্নরূপ:
(ক) সিপাহী বিদ্রোহের ফলে ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে এবং সরাসরি ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়।
(খ) সাধারণ ভারতবাসী রাজনৈতিক অধিকার সম্পর্কে সচেতন হয়ে ওঠে।
প্রশ্ন ৮। ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহ নিম্নোক্ত স্থানগুলিতে কার কার নেতৃত্বে পরিকল্পিত হয়েছিল?
কানপুর, ঝালী, বিহার ও লক্ষ্ণৌ
উত্তরঃ কানপুর — নানা সাহেব।
ঝাঙ্গী — রানি লক্ষ্মীবাঈ।
বিহার — কোঁয়র সিং।
লক্ষ্ণৌ (অযোধ্যা) — ব্রিজিস কাদির।
প্রশ্ন ৯। কোন্ কোন্ শ্রেণীর লোক ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহ প্রচার করেছিলেন?
উত্তরঃ নিম্নোক্ত শ্রেণীর লোক ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহ পরিচালনা করেছিলেন:
(ক) সাধারণ পুরুষ ও মহিলা।
(খ) ধর্মীয় লোক।
(গ) স্বঘোষিত ধর্মীয় নেতৃবৃন্দ।
(ঘ) স্থানীয় নেতৃবৃন্দ।
প্রশ্ন ১০। স্বত্ববিলোপ নীতি’ কে প্রবর্তন করেছিল? এই নীতিতে ব্রিটিশ রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত করা একটি দেশীয় রাজ্যের নাম লেখ।
উত্তরঃ লর্ড ডালহৌসী স্বত্ববিলোপ নীতি প্রবর্তন করেন। এই নীতির দ্বারা প্রথম সাতারা ব্রিটিশ রাজ্যভুক্ত করা হয়।
প্রশ্ন ১১। ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহে অসমে প্রধান নেতা কে ছিলেন? এই প্রধান নেতার সঙ্গে ফাঁসী দেওয়া অন্য বিদ্রোহী নেতার নাম উল্লেখ কর।
উত্তরঃ ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহে অসমের প্রধান নেতা ছিলেন মণিরাম দেওয়ান। পিয়ালী ফুকনকে তাঁর সঙ্গে ফাঁসী দেওয়া হয়।
প্রশ্ন ১২। ১৮৫৭ খ্রিস্টাব্দের সিপাহীরা কাকে ‘হিন্দুস্থানের সম্রাট’ হিসাবে মনোনীত করেছিলেন? তিনি শেষ জীবন কোথায় অতিবাহিত করেছিলেন?
উত্তরঃ দ্বিতীয় বাহাদুর শাহকে।
শেষ জীবন তিনি রেঙ্গুনে অতিবাহিত করেন।
প্রশ্ন ১৩। ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের যে-কোন দুটি সামাজিক কারণ উল্লেখ কর।
উত্তরঃ ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের দুটি সামাজিক কারণ নিম্নরূপ:
(ক) রক্ষণশীল ভারতীয় ব্রিটিশের সামাজিক সংস্কারে অসন্তুষ্ট ছিল।
(খ) পাশ্চাত্য ভাবধারার প্রভাবে একশ্রেণীর ভারতবাসী; ইংরাজদের প্রতি বিরূপ ভাবাপন্ন ছিল।
প্রশ্ন ১৪। ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের দুটি রাজনৈতিক কারণ উল্লেখ কর।
উত্তরঃ ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের দুটি রাজনৈতিক কারণ নিম্নরূপ:
(ক) ব্রিটিশগণ দত্তক প্রথার স্বীকৃতি দেয় নি। তারা অযোধ্যা সাঁতারা, ঝালী প্রভৃতি ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত কর।
(খ) ব্রিটিশ সরকার অধিকৃত অঞ্চলে তাদের শাসনব্যবস্থা প্রবর্তন করে। এর ফলে ভারতবাসীর মনে তীব্র ব্রিটিশ বিরোধী অসন্তোষ দানা বাঁধে।
প্রশ্ন ১৫। ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের সময় দুইটি ধর্মীয় কারণ উল্লেখ কর।
উত্তরঃ ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের দুটি ধর্মীয় কারণ নিম্নরূপ:
(ক) ভারতবাসী উপলব্ধি করতে পারে যে ইংরেজগণ তাদের ধর্মীয় রীতিনীতি ধ্বংস করছে।
(খ) ভারতবাসী খ্রিস্টান মিশনারীদের কার্যকলাপ পছন্দ করত না। সুতরাং তারা ব্রিটিশ শাসন হতে মুক্তি চেয়েছিল।
প্রশ্ন ১৬। ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের তৎকালীন কারণ কি ছিল?
উত্তরঃ সেনাবাহিনীর মধ্যে ‘এনফিল্ড’ রাইফেল নামক একপ্রকার বন্দুকের প্রবর্তনই সিপাহী বিদ্রোহের তৎকালীন কারণ। সেনাবাহিনীর মধ্যে যখন গুজব রটল যে, হিন্দু ও মুসলমানদের জাতি নষ্ট করবার জন্য এই বন্দুকের টোটাতে গোরু ও শুকরের চর্বি মিশ্রিত করা হয়েছে, তখন অসন্তোষের বহ্নি প্রজ্বলিত হয়ে বিদ্রোহে পরিণত হল।
প্রশ্ন ১৭। দিল্লিতে ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহ কে পরিচালনা করেছিলেন? এই বিদ্রোহে দিল্লির উপর বিদ্রোহীদের নিয়ন্ত্রণের প্রভাব কি ছিল?
উত্তরঃ ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহে দিল্লিতে দ্বিতীয় বাহাদুর শাহ বিদ্রোহ পরিচালনা করেছিলেন।
বিদ্রোহী কর্তৃক দিল্লি নিয়ন্ত্রণের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সমগ্র গাঙ্গেয় উপত্যকা ও পশ্চিম দিল্লির সেনা ছাউনিতে বিদ্রোহ তীব্র আকার ধারণ করে।
প্রশ্ন ১৮। ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহ কখন ও কোথায় সর্বপ্রথম শুরু হয়েছিল ? বিদ্রোহ কে শুরু করেছিলেন।
উত্তরঃ ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহ ১০ই মে শুরু হয়েছিল। মীরাটের সেনা ছাউনিতে সিপাহীরা আরম্ভ করেছিলেন। বিদ্রোহীরা দেশীয় পদাতিক সেনা ছিল।
প্রশ্ন ১৯। বৃটিশ শাসনের বিরুদ্ধে সাঁওতালদের বিদ্রোহ করার দুটি কারণ উল্লেখ কর।
উত্তরঃ বৃটিশ শাসনের বিরুদ্ধে সাঁওতালদের বিদ্রোহের দুটি কারণ নিম্নরূপঃ
(ক) উপনিবেশিক সরকার সাঁওতালদের জমির উপর অতিরিক্ত কর আরোপ করেন।
(খ) সাঁওতালগণ তাদের নিজের মতানুসারে একটি আদর্শ বিশ্ব তৈরি করতে চেয়েছিলেন।
প্রশ্ন ২০। বশ্যতামূলক মিত্রতা নীতির দুটি শর্ত উল্লেখ কর।
উত্তরঃ বশ্যতামূলক মিত্রতা নীতির দুটি শর্ত নিম্নরূপ:
(ক) ইংরেজ সরকার দেশীয় রাজাদের আভ্যন্তরীণ ও বাহিরের বিপদ থেকে সুরক্ষার দায়িত্ব গ্রহণ করবে।
(খ) মিত্র রাজাদের রাজ্যে একটি ইংরেজ সেনা ছাউনি রাখা হবে।
সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ
প্রশ্ন ১। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতবাসীর অসন্তোষের প্রধান কারণসমূহ উল্লেখ কর।
উত্তরঃ ১৭৫৭ খ্রিস্টাব্দের পলাশীর যুদ্ধের পর ভারতবর্ষে ব্রিটিশ আধিপত্য সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়। ইংরেজ সরকার শোষণ ও দমন নীতির মাধ্যমে শাসনকার্য পরিকল্পনা করতে থাকে। ফলে ভারতবাসীর মনে ক্রমশ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অসন্তোষ দানা বাঁধতে থাকে। এর প্রধান প্রধান কারণসমূহ নিম্নরূপ:
(ক) ইংরেজ শাসকবর্গ ভারতবাসীকে নানা উপায়ে রাজনৈতিকভাবে কোণঠাসা করতে চেষ্টা করে। তাঁরা ভারতবাসীকে রাজনৈতিক অধিকার হতে বঞ্চিত করে। ব্রিটিশ শাসকবর্গের কার্যকলাপ জনমনে দারুণ আশঙ্কা ও উত্তেজনার সৃষ্টি করে।
(খ) সামাজিক ও ধর্মীয় নানা কারণেও ভারতবাসীর মনে ব্রিটিশের বিরুদ্ধে তীব্র অসন্তোষ দানা বেঁধেছিল। বিভিন্ন প্রকার সামাজিক ও ধর্মীয় সংস্কার, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, ইংরেজি শিক্ষার প্রবর্তন প্রভৃতির ফলে জনসাধারণের ধারণা হয়েছিল যে ইংরেজগণ তাদের জাতি ও ধর্ম নষ্ট করবার জন্য ষড়যন্ত্র করছে।
(গ) ইংরেজ সরকারের নূতন অর্থব্যবস্থা বিশেষত কৃষিনীতি ও শিল্পনীতির ফলে পূর্বতন অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ে। ফলে ভারতবাসীব, আর্থিক দুর্দশা বৃদ্ধি পায়। দেশীয় রাজ্যগুলি ইংরেজরা অধিকার করায়, তাদের কর্মচারীগণ বেকার হয়ে পড়ে। এইভাবে ভারতবাসীর আর্থিক অবস্থা সঙ্গীন হয়ে পড়ে। এই সকল নানা কারণে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতবাসীর অসন্তোষ, ঘৃণা ও বিদ্বেষ উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে।
প্রশ্ন ২। ভারতে প্রারম্ভিক ব্রিটিশবিরোধী আন্দোলন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টীকা লেখ।
উত্তরঃ ইংরেজদের দমন ও শোষণমূলক নীতির ফলে ভারতবাসীর মনে সন্তোষ উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। ভারতের বিভিন্ন স্থানে, বিশেষত বাংলাদেশে, ব্রিটিশ বিরোধী আন্দোলনের মাধ্যমে ভারতবাসীর অসন্তোষের বহিঃপ্রকাশ ঘটে। ইংরেজদের শোষণমূলক রাজস্বনীতি, চিরাচরিত রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন, দেশীয় বিচারব্যবস্থায় হস্তক্ষেপ, দেশীয় রীতি-নীতি বিরোধী কার্যকলাপ বাংলা ও বিহারের বিভিন্ন স্থানে ইংরেজ শাসনের বিরুদ্ধে বিদ্রোহের সৃষ্টি করেছিল। মেদিনীপুর হতে শুরু করে দক্ষিণ বিহার, ছোটনাগপুর, উড়িষ্যা প্রভৃতি অঞ্চলে চৌয়াড়দের বিদ্রোহ পুনঃপুনঃ দেখা দিয়েছিল। মেদিনীপুরের জঙ্গলমহল, সিংভূমের হোজ, ছোটনাগপুরের কোল ও মুণ্ডা, মানভূমের ভূমিজ, রাজমহলের সাঁওতাল বিদ্রোহ, আসামের খাসিয়া, গারো, নাগা ও উড়িষ্যার খোন্দ বিদ্রোহ ইংরেজ শাসকদের ব্যতিব্যস্ত করে তুলেছিল। ১৮০৩ খ্রিস্টাব্দে উড়িষ্যা ইংরেজদের অধীনে আসে। পরের বৎসর অর্থাৎ ১৮০৪ খ্রিস্টাব্দে খুরদার রাজা ব্রিটিশের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। ১৮১৭ খ্রিস্টাব্দে খুরদার ইংরেজ শাসন পুনঃস্থাপিত হয়। মাদ্রাজের অন্তর্গত খোন্দমহলে ১৮১৫ খ্রিস্টাব্দে ব্রিটিশ বিরোধী আন্দোলনের শুরু হয়। ব্রিটিশ সরকার বিদ্রোহ দমন করে খোন্দমহল মাদ্রাজের অধীন হতে সরিয়ে নিয়ে কটকের অধীনে স্থাপন করে। ১৮২৪ খ্রিস্টাব্দের ইঙ্গ-ব্রহ্ম যুদ্ধের পর হতে আসামের খাসিয়া, গারো, নাগা প্রভৃতি উপজাতি ও বিভিন্ন সময়ে বিভিন্ন স্থান বিশেষত বাংলাদেশে বিভিন্ন সময়ে ব্রিটিশের বিরুদ্ধে বিদ্রোহ করে।
প্রশ্ন ৩। সিপাহী বিদ্রোহের রাজনৈতিক কারণগুলি কি ছিল?
উত্তরঃ সিপাহী বিদ্রোহের রাজনৈতিক কারণগুলির মধ্যে লর্ড ডালহৌসির স্বত্ব বিলোপ নীতির প্রয়োগই হল অন্যতম। এই নীতির দ্বারা তিনি সাতারা, ঝাঙ্গী, নাগপুর, সম্বলপুর প্রভৃতি রাজ্যগুলি ইংরেজ অধিকারভুক্ত করেন, দিল্লিশ্বর বাহাদুর শাহকে বিতাড়নের পরিকল্পনা, নানা সাহেবের বৃত্তিলোপ, সিকিমের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং অযোধ্যার বেগমদের উপর অত্যাচার প্রভৃতি ইংরেজদের বিরুদ্ধে ভারতীয়দের অসন্তোষ বৃদ্ধি করছিল। দেশীয় রাজারা মনে করেছিলেন ইংরেজ সমস্ত ভারতবর্ষ গ্রাস করে ফেলবে। ইংরেজ রাজ প্রতিষ্ঠিত হওয়ায় মুসলমান ওমরাহরা যারা এতদিন রাজকার্য পরিচালনা করেছেন তাদের রাজকার্য পরিচালনার কোন অধিকার রইল না। বহু শত বৎসর আধিপত্য খাটানোর পর এইভাবে বঞ্চিত হওয়া মুসলমান অভিজাত সম্প্রদায়ের মধ্যে ইংরেজদের বিরুদ্ধে অসন্তোষ বৃদ্ধি পেতে থাকে।
Class 12 History Textual Question Answer
| S.L. No. | সূচীপত্র |
| প্রথম খণ্ড | |
| অধ্যায় -1 | ইট, মনি ও হাড় |
| অধ্যায় -2 | রাজা, কৃষক ও নগরসমূহ |
| অধ্যায় -3 | জ্ঞাতিত্ব, বর্ণ ও শ্রেণি (প্রাচীন সমাজ) |
| অধ্যায় -4 | দার্শনিক প্রত্যয় ও স্থাপত্য (সাংস্কৃতিক অগ্রগতি) |
| অধ্যায় -5 | প্রাগৈতিহাসিক যুগ — ৬৫০ খ্রিস্টাব্দ |
| দ্বিতীয় খণ্ড | |
| অধ্যায় -6 | পর্যটকদের দৃষ্টিতে (দশম থেকে সপ্তদশ শতক) |
| অধ্যায় -7 | ভক্তি ও সুফী পরম্পরা |
| অধ্যায় -8 | একটি সাম্রাজ্যবাদী রাজধানী – বিজয়নগর |
| অধ্যায় -9 | কৃষক, জমিদার ও রাষ্ট্র |
| অধ্যায় -10 | কৃষক, জমিদার ও রাষ্ট্র |
| তৃতীয় খণ্ড | |
| অধ্যায় -11 | উপনিবেশবাদ ও গ্রামাঞ্চল |
| অধ্যায় -12 | বিদ্রোহ ও রাজ (১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহ) |
| অধ্যায় -13 | উপনিবেশিক নগর |
| অধ্যায় -14 | মহাত্মা গান্ধী ও জাতীয় আন্দোলন |
| অধ্যায় -15 | দেশ বিভাজনের উপলব্ধি |
| অধ্যায় -16 | সংবিধান প্রণয়ন |
| অধ্যায় -17 | মানচিত্র অঙ্কনকার্য |

YouTube Channel