SEBA Class 10 Bengali Additional Chapter 15 কাণ্ডারী হুশিয়ার

SEBA Class 10 Bengali Additional Chapter 15 কাণ্ডারী হুশিয়ার Question Answer As Per New Syllabus Provided by The Roy Library. SEBA Class 10 Bengali Additional Chapter 15 কাণ্ডারী হুশিয়ার Notes is made for SEBA Bengali Medium Students. SEBA Class 10 Bengali Additional Solutions We ensure that You can completely trust this content. Class 10 Bengali Additional Solutions. If you learn PDF Then you can Download Now PDF. I hope You Can learn Better Knowledge.

WhatsApp Channel
Join Now
YouTube Channel
Subscribe

SEBA Class 10 Bengali Additional Chapter 15 কাণ্ডারী হুশিয়ার

Today’s We have Shared in This Post SEBA Class 10 Bengali External Solutions. I Hope, you Liked The information About The SEBA Class 10 Bengali Additional Question Answer. If you liked SEBA Class 10 Bengali Extra Question Answer Then Please Do Share this Post With your Friends as Well.

কাণ্ডারী হুশিয়ার

ADDITIONAL QUESTION ANSWER

১। কাজী নজরুল ইসলাম কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন?

উত্তরঃ কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালের ২৪ মে তারিখে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।

২। কাজী নজরুল ইসলামের পিতার নাম কী?

উত্তরঃ তাঁর পিতার নাম কাজী ফকির আহমদ।

৩। কবি নজরুল কেন স্কুল ছেড়েছিলেন?

উত্তরঃ স্কুলের শিক্ষাগ্রহণ শেষ হওয়ার আগেই নজরুল সৈন্যবাহিনীতে যোগ দেন।

৪। নজরুল কত সালে করাচি থেকে ফিরে এসে কাব্যচর্চায় মনোযোগ দেন?

উত্তরঃ ১৯২০ সালে তিনি করাচি থেকে ফিরে এসে কাব্যচর্চাতে মনোনিবেশ করেন।

৫। বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলাম ‘বিদ্রোহী কবি’ নামে কেন বিখ্যাত?

উত্তরঃ বিদেশী ব্রিটিশ সরকারের বিরাগভাজন হয়ে তিনি কারাদণ্ডও ভোগ করেছিলেন। অত্যাচার-উৎপীড়নের বিরুদ্ধে রচিত তাঁর কবিতা মানুষকে সংগ্রামে উদ্বুদ্ধ করে, তাই তিনি বিদ্রোহী কবি নামে বিখ্যাত।

৬। কবির রচিত উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থের নাম লেখো।

উত্তরঃ তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে ‘অগ্নিবীণা’, ‘বিষের বাঁশী’, ‘দোলনচাঁপা’, ‘সিন্ধু-হিন্দোল’, ‘সর্বহারা’, ‘ছায়ানট’, ‘বুলবুল’ এবং ‘চন্দ্রবিন্দু’ অন্যতম।

৭। ‘কাণ্ডারী হুশিয়ার’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

উত্তরঃ ‘কাণ্ডারী হুশিয়ার’ কবিতাটি ‘সর্বহারা’ কাব্যের অন্তর্গত।

৮। কবি নজরুল ইসলাম কয়টি পত্রিকা প্রকাশ করে দেশপ্রেম ও মানবতার আদর্শ প্রচার করেছিলেন?

উত্তরঃ কবি ‘ধূমকেতু’ ও ‘লাঙ্গল’ নামে দুটি পত্রিকা প্রকাশ করে দেশপ্রেম ও মানবতার আদর্শ প্রচার করেছিলেন।

৯। কবি নজরুল কত সালে মৃত্যুবরণ করেন?

উত্তরঃ ১৯৭৬ সালের ২৯ আগস্ট বিদ্রোহী কবি নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন।

১০। ‘কাণ্ডারী হুশিয়ার’ কবিতায় কবি স্বাধীনতাকামী ভারতবাসীকে কী বিষয়ে সতর্ক করেছেন?

উত্তরঃ পাঠ্য কবিতায় কবি স্বাধীনতাকামী ভারতবাসীকে অতি সন্তর্পণে স্বাধীনতা যুদ্ধকে চালিয়ে যেতে হুশিয়ারি ব্যক্ত করেছেন।

১১। পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ শাসনের মূল বৈশিষ্ট্য কী ছিল?

উত্তরঃ পরাধীন ভারতবর্ষের শ্রমজীবী নিরীহ সাধারণ মানুষের উপর কুখ্যাত ব্রিটিশ শাসনের অত্যাচার ও উৎপীড়ন ছিল।

১২। ‘মাতৃমন্ত্রে দীক্ষিত সান্ত্রীরা’ বলতে কাদের বোঝানো হয়েছে?

উত্তরঃ মাতৃমন্ত্রে দীক্ষিত সান্ত্রীরা বলতে স্বাধীনতাকামী মানুষকে বোঝানো হয়েছে।

১৩। ‘দুর্গম’ শব্দের অর্থ কী?

উত্তরঃ ‘দুর্গম’ শব্দের অর্থ হলো দুঃখে গমন করা যায় যেখানে, যাতায়াতের পক্ষে কষ্টকর।

১৪। ‘পারাবার’ শব্দের অর্থ কী?

উত্তরঃ ‘পারাবার’ শব্দের অর্থ হলো সমুদ্র।

১৫। ‘হিম্মৎ’ শব্দের অর্থ কী?

উত্তরঃ ‘হিম্মৎ’ শব্দের অর্থ হলো সাহস।

১৬। ‘কাণ্ডারী’ বলতে কবিতায় কাকে বোঝানো হয়েছে?

উত্তরঃ ‘কাণ্ডারী’ বলতে এখানে হাল রক্ষককে বোঝানো হয়েছে, যিনি মুক্তির তরীকে পার করাবেন।

১৭। ‘সন্তরণ’ শব্দের অর্থ কী?

উত্তরঃ ‘সন্তরণ’ শব্দের অর্থ হলো সাঁতার।

১৮। ‘মহাভার’ শব্দের ব্যাসবাক্য কী?

উত্তরঃ ‘মহাভার’ শব্দের ব্যাসবাক্য হলো ‘মহান যে ভার’।

১৯। ‘অসহায়’ শব্দের ব্যাসবাক্য কী?

উত্তরঃ ‘অসহায়’ শব্দের ব্যাসবাক্য হলো ‘ন সহায়’।

২০। ‘পশ্চাৎ’ শব্দের বিপরীত শব্দ কী?

উত্তরঃ ‘পশ্চাৎ’ শব্দের বিপরীত শব্দ হলো ‘অগ্র’।

Below is the complete list of chapters for SEBA Class 10 Bengali Additional Question Answer. Click on the required chapter title to start your preparation Today:

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top