SCERT Class 6 Science Chapter 10 উষ্ণতা এবং এর পরিমাপ

Assam Board SCERT Class 6 Science Chapter 10 উষ্ণতা এবং এর পরিমাপ 100% New Edition Question Answer in Bengali Medium Now you are easily Access Here. SCERT Class 6 Science Textual Question Answer As Per The Latest New Syllabus. SCERT Class 6 Science Chapter 10 উষ্ণতা এবং এর পরিমাপ Solutions Download PDF File is the latest Updated Version prepared According to the SCERT Class 6 Amader Bigyan New Syllabus.

WhatsApp Channel
Join Now
YouTube Channel
Subscribe

SCERT Class 6 Science Chapter 10 উষ্ণতা এবং এর পরিমাপ

If you are looking for the Complete New Syllabus of SCERT Class 6 Science Solutions in Bengali Medium. ষষ্ঠ শ্রেণির আমাদের বিজ্ঞান পাঠ্যক্রমের প্রশ্ন উত্তর You can Download the PDF file prepared as per the New Curriculum from our Website. SCERT Class 6 Amader Bigyan Textbook Question Answer. SEBA Class 6 Science Question Answer Bengali Medium PDF is specially Designed to help students build concepts easily and prepare effectively for their Exams.

অনুশীলনীর প্রশ্নোত্তরসমূহ

শুদ্ধ উত্তরের বৃত্তটি কালি দিয়ে পূর্ণ করো:

১। পাশের চিত্রে থার্মোমিটার দ্বারা দেখানো সঠিক রিডিং কী?

(a) 15.0°C

(b) 36.0°C

(c) 25.0°C

(d) 32.0°C

উত্তরঃ (c) 25.0°C

২। ক্লিনিক্যাল থার্মোমিটারের পরিসর হলো-

(a) 35°C to 42°C

(b) 32°C to 45°C

(c) -10°C to 110°C

(d) 10°C to 100°C

উত্তরঃ (a) 35°C to 42°C

৩। মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা হলো―

(a) 98.6°C

(b) 34.0°C

(c) 37.0°C

(d) 37.0°F

উত্তরঃ (c) 37.0°C

৪। শূন্যস্থান পূর্ণ করো।

(a) একটি বস্তুর তাপমাত্রা তার __________ দ্বারা নির্ধারিত হয়।

উত্তরঃ উষ্ণতা।

(b) ফুটন্ত জলের তাপমাত্রা __________ থার্মোমিটার দিয়ে মাপা যায় না।

উত্তরঃ ক্লিনিক্যাল।

(c) উষ্ণতার পরিমাপ ডিগ্রি __________।

উত্তরঃ সেলসিয়াস।

৫। ‘’ক’ অংশ এর সাথে ‘খ’ অংশ মেলাও।

‘ক’ অংশ‘খ’ অংশ
(i) উষ্ণতার এস. আই. একক(A) 100° C
(ii) মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা(B) -10°C থেকে 110°C
(iii) পরীক্ষাগার থার্মোমিটারের পরিসর(C) 37°C বা 98.6°F
(iv) ফুটন্ত জলের তাপমাত্রা(D) কেলভিন

উত্তরঃ

‘ক’ অংশ‘খ’ অংশ
(i) উষ্ণতার এস. আই. একক(D) কেলভিন
(ii) মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা(C) 37°C বা 98.6°F
(iii) পরীক্ষাগার থার্মোমিটারের পরিসর(B) -10°C থেকে 110°C
(iv) ফুটন্ত জলের তাপমাত্রা(A) 100° C

৬। পরীক্ষাগারের থার্মোমিটার এবং ক্লিনিক্যাল থার্মোমিটারের মধ্যে সাদৃশ্য এবং পার্থক্যগুলি উল্লেখ করো।

উত্তরঃ পরীক্ষাগারের থার্মোমিটার এবং ক্লিনিক্যাল থার্মোমিটারের মধ্যে সাদৃশ্যগুলি হলো-

(i) উভয় প্রকার থার্মোমিটার একটি লম্বা, সরু, সুষম কাচের নলির দ্বারা গঠিত।

(ii) উভয় প্রকার থার্মোমিটার এর এক প্রান্তে একটি কুণ্ড বা বান্ধ থাকে।

(iii) উভয় প্রকার থার্মোমিটার-এর বাল্ব পারদ দ্বারা পূর্ণ থাকে।

(iv) উভয় প্রকার থার্মোমিটার এর কাচের নলের গায়ে সেলসিয়াস স্কেল-এর দাগ কাটা থাকে।

পরীক্ষাগারের থার্মোমিটার এবং ক্লিনিক্যাল থার্মোমিটার-এর মধ্যে পার্থক্যগুলি হলো ―

(i) পরীক্ষাগারের থার্মোমিটার-এর সাহায্যে -10° সেলসিয়াস থেকে 110° সেলসিয়াস পর্যন্ত উষ্ণতা মাপা যায়, অপরদিকে ক্লিনিক্যাল থার্মোমিটার-এর সাহায্যে 35° সেলসিয়াস থেকে 42° সেলসিয়াস পর্যন্ত উষ্ণতা মাপা যায়।

(ii) পরীক্ষাগারের থার্মোমিটার-এর বাল্ব-এর নিকটে কোনো বাঁকানো অংশ বা কিঙ্ক থাকে না, অপরদিকে ক্লিনিক্যাল থার্মোমিটার-এর বান্ধ-এর নিকটে একটা বাঁকানো অংশ বা কিঙ্ক আছে।

৭। আমরা একটা পরীক্ষাগারের থার্মোমিটার ব্যবহার করে আমাদের শরীরের তাপমাত্রা পরিমাপ করতে পারি না কেন?

উত্তরঃ ক্লিনিক্যাল থার্মোমিটার-এর বাল্ব-এর নিকটে একটা কিন্তু থাকে। এই কিঙ্ক থার্মোমিটর-এর রিডিং লিপিবদ্ধ করার সময়ে পারদের স্তম্ভকে বাল্বে চলে আসতে বাধা দেয়। কিন্তু পরীক্ষাগার থার্মোমিটারে এই কিন্তু না থাকার জন্য থার্মোমিটারটির দ্বারা কোনো বস্তুর তাপমাত্রা পরিমাপ করার সময় বস্তুটিতে থার্মোমিটারটি রাখা অবস্থায় উষ্ণতার রিডিং পড়ে তা লিপিবদ্ধ করতে হয়। কিন্তু এভাবে এধরনের থার্মোমিটার দ্বারা আমাদের শরীরের তাপমাত্রার রিডিং বা পাঠ পড়ে তা লিপিবদ্ধ করা সম্ভব নয়। সে জন্য আমরা একটা পরীক্ষাগারের থার্মোমিটার ব্যবহার করে আমাদের শরীরের তাপমাত্রা পরিমাপ করতে পারি না।

Below is the complete list of chapters for SEBA Class 6 Science Solutions Bengali Medium. Click on the required chapter title to start your preparation Today:

SEBA Class 6 Science Textual [New Updated]

Ankit Roy

Founder & CEO

Roy Library

Hi! I’m Ankit Roy, Founder & CEO of Roy Library—An Educational platform dedicated to helping students learn better with quality Notes, Study Materials, Exam Suggestions, Textbooks, Previous Year Question Papers, Academic News, Job-Related News, and other useful educational resources.

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top