Class 12 Bengali MIL Additional Chapter 7 পূব-পশ্চিম

Class 12 Bengali MIL Additional Chapter 7 পূব-পশ্চিম Question Answers As Per the New Syllabus. Students can easily browse the chapter-wise list to find the required questions and answers for Class 12 Bengali MIL Additional Chapter 7 পূব-পশ্চিম Notes. Here, you can also access HS 2nd Year Bengali MIL Important Solutions. You can also Download PDF for offline study.

WhatsApp Channel
Join Now
YouTube Channel
Subscribe

Class 12 Bengali MIL Additional Chapter 7 পূব-পশ্চিম

AHSEC Class 12 Bengali MIL Additional Notes are useful for revision and exam preparation. Students can explore the HS 2nd Year Bengali Additional Solutions for all chapters to understand important topics, strengthen their knowledge, and prepare confidently for their final examinations.

Additional Question Answer

১। অচিন্ত্যকুমার সেনগুপ্ত কোন পদে অধিষ্ঠিত ছিলেন ? 

উত্তরঃ চাকরি জীবনে কবি অচিন্ত্যকুমার ডিস্ট্রিক জাজ এবং স্পেশাল জুডিশিয়ান অফিসার পদে অধিষ্ঠিত ছিলেন । 

২। অচিন্ত্যকুমার সেনগুপ্ত রচিত বিখ্যাত কয়েকটি গ্রন্থের নাম লেখ ? 

উত্তরঃ অচিন্ত্যকুমার সেনগুপ্ত রচিত কয়েকটি গ্রন্থ হল – বেদে , আকস্মিক বাক জ্যোৎস্না , বিবাহের চেয়ে বড়ো , ইন্দ্রানী , প্রাচীর ও প্রান্তর , নবীনতা , উর্ণনাভ , আসমুদ্র ইত্যাদি । 

৩। কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে অচিন্ত্যকুমার সেনগুপ্ত কী সম্মান লাভ করেছিলেন ? 

উত্তরঃ কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে অচিন্ত্যকুমার সেনগুপ্ত ‘ জগতারিণী ’ পদক লাভ করেন । 

৪। ‘ তোমার ভাবনার বাতাস আমার ভাবনার বাগানে ফুল ফোটায় ’ — এখানে তোমারও আমার বলতে কাদের বোঝানো হয়েছে ? 

উত্তরঃ এখানো তোমার বলতে পূর্ববঙ্গকে এবং আমার বলতে পশ্চিমবঙ্গকে বোঝানো হয়েছে। 

৫ । ‘ আমরা এক বৃত্তে দুই ফুল’ ‘ — এখানে কবি ‘ এক বৃত্তে দুই ফুল ’ বলতে কী বুঝিয়েছেন ? 

উত্তরঃ কবি এখানে এক বৃত্তে দুই ফুল বলতে দ্বিখণ্ডিত বঙ্গকে অর্থাৎ পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গের সম্প্রদায় হিন্দু ও মুসলমানকে বুঝিয়েছেন । 

৬। আমরা পড়শী আর পড়শীরাই তো কী ? 

উত্তরঃ আমরা পড়শী আর পড়শীরাই তো আরশি । 

৭। কবি কোন বঙ্গকে সুলতানার সঙ্গে তুলনা করেছেন ? 

উত্তরঃ কবি পূর্ব বঙ্গকে সুলতানার সঙ্গে তুলনা করেছেন । 

৮। কবি পশ্চিমবঙ্গকে কার সঙ্গে তুলনা করেছেন ? 

উত্তরঃ কবি পশ্চিমবঙ্গকে অপূর্বর সঙ্গে তুলনা করেছেন । 

৯। কবি কোন বঙ্গকে মহবুব এর সঙ্গে তুলনা করেছেন ? 

উত্তরঃ কবি পশ্চিমবঙ্গকে মহবুব এর সঙ্গে তুলনা করেছেন । 

১০। কবি পূর্ববঙ্গকে কোন রমনীর সঙ্গে তুলনা করেছেন ? 

উত্তরঃ কবি পূর্ববঙ্গকে শ্যামলীর সঙ্গে তুলনা করেছেন । 

১১। ‘ এই ভাষায় আমাদের আনন্দে – আশ্চার্য সাক্ষাৎকার ’ – এখানে কোন ভাষার কথা বলা হয়েছে ? 

উত্তরঃ এখানে বাংলা ভাষার কথা বলা হয়েছে । 

১২। ‘ কবি কাদেরকে চিরন্তন কুলসাধক বলেছেন ? 

উত্তরঃ কবি পূর্ব ও পশ্চিম উভয় বাংলার মানুষদের চিরন্তন কুলসাধক বলেছেন । 

শব্দার্থ ও টীকা : 

শীতল লক্ষ্যা : বর্তমান বাংলাদেশের অন্তর্গত একটি নদী । লক্ষ্যা নামেও এই নদীটি পরিচিত। এটি ব্রহ্মপুত্রের একটি শাখা নদী । নারায়ণগঞ্জ এই নদীর তীরেই অবস্থিত । 

ময়ূরাক্ষী : এটি একটি নদী । পশ্চিমবঙ্গের বীরভূম ও মুর্শিবাদ জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে । নদীটি পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে ঝাড়খণ্ডের ত্রিকূট পাহাড় থেকে নির্গত হয়ে , ঝাড়খণ্ড হয়ে প্রবাহিত হয়েছে । নদীটি‘ মোর নামেও পরিচিত । 

ভৈরব : ভৈরব বাংলাদেশের একটি নদী । মেহেরপুর জেলার টেঙ্গামারি থেকে উৎপন্ন হয়ে যশোহর শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে । নদীটির একটি শাখা খুলনা ইছামতী ভারত – বাংলাদেশের সীমান্ত গঠন করেছে । খুলনা শহর এই নদীর তীরেই অবস্থিত । 

রূপনারায়ণ : পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত নদী । ছোটনাগপুরের ঢালেশ্বরী থেকে উৎপন্ন হয়ে নদীটি পুরুলিয়া ও বাকুরা জেলায় প্রবাহিত। নদীটি মেদিনীপুরের খাটালের কাছে শিলাবতী নদীর সঙ্গে যুক্ত হয়েছে । এই নদী আবার বাঁকুড়াতে দ্বারকেশ্বরী নামে পরিচিত ।

কর্ণফুলি : কর্ণফুলি বাংলাদেশে চট্টগ্রাম অঞ্চলে প্রবাহিত একটি নদী । এটি ভারতবর্ষের মিজোরামের লুসাই পর্বত থেকে নির্গত ।

শিলাবতী : এই নদীটি ‘ শিলাই ’ নামেও পরিচিত ।পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার ছোটনাগপুর থেকে উৎপন্ন হয়েছে । নদীটি পশ্চিমবঙ্গের বাঁকুড়া ও মেদিনীপুর জেলায় প্রবাহিত । 

পিয়ালী : এটি একটি নদী । নদীটি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগণা জেলার সুন্দরবন অঞ্চলের অবস্থিত । 

পায়রা : পূর্ব বাংলার দক্ষিণ অংশের একটি নদী ।

ভাটিয়ালী : বাংলার লোকসংগীত । বাংলাদেশর মাঝির ভাটার টানে নৌকা ছেড়ে দিয়ে ভাটিয়ালি সুরে গান গায় ।

গম্ভীরা : গম্ভীরা একটি লোকসংগীত ও লোকনাট্য । মালদহ জেলার প্রচলিত গাজন উৎসবে গম্ভীরা গাওয়া হয় ।

সারি : পূর্ববঙ্গের মাঝিদের বিশেষ গান ।

জারি : জারি হল একজাতীয় গান । কারবালার ঘটনাবলি নিয়ে বাংলার গ্রামাঞ্চলের শোকগাথা জাতীয় গান । 

বাউল : রায় বঙ্গের মহজিয়া সাধকদের সাধন সংগীত । মূলতঃ এগুলি দেহসাধনার বা দেহতত্ত্ব আশ্রিত গান । 

ধনেখালি : পশ্চিমবঙ্গের হুগলি জেলার চুঁচুড়া , মহকুমার ধনিয়াখানি অঞ্চলের বিখ্যাত তাঁতের শাড়ি ।

লাবন্য : সৌন্দর্য ।

আরশি : আয়না ।

অচিন : অপরিচিত ।

দুর্বার : নিবারণ ।

থান : স্থান ।

অমৃতদীপিত :- অমরত্বে উজ্জ্বল ।

অচিন পাখি :- জীবের প্রাণ ।

Ankit Roy

Founder & CEO

Roy Library

Hi! I’m Ankit Roy, Founder & CEO of Roy Library—An Educational platform dedicated to helping students learn better with quality Notes, Study Materials, Exam Suggestions, Textbooks, Previous Year Question Papers, Academic News, Job-Related News, and other useful educational resources.

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top