Class 12 Bengali MIL Additional Chapter 18 কৈশোরকাল ও তার উপযোগী শিক্ষা

Class 12 Bengali MIL Additional Chapter 18 কৈশোরকাল ও তার উপযোগী শিক্ষা Question Answers As Per the New Syllabus. Students can easily browse the chapter-wise list to find the required questions and answers for Class 12 Bengali MIL Additional Chapter 18 কৈশোরকাল ও তার উপযোগী শিক্ষা Notes. Here, you can also access HS 2nd Year Bengali MIL Important Solutions. You can also Download PDF for offline study.

WhatsApp Channel
Join Now
YouTube Channel
Subscribe

Class 12 Bengali MIL Additional Chapter 18 কৈশোরকাল ও তার উপযোগী শিক্ষা

AHSEC Class 12 Bengali MIL Additional Notes are useful for revision and exam preparation. Students can explore the HS 2nd Year Bengali Additional Solutions for all chapters to understand important topics, strengthen their knowledge, and prepare confidently for their final examinations.

Additional Question Answer

১। কৈশোরকালে কিশোর – কিশোরীদের মধ্যে কী ধরণের আচরণ লক্ষ্য করা যায় ? 

উত্তরঃ এই সময় কিশোর বিভিন্ন জটিলতার সম্মুখীন হয় । এই সময়ে তাদের আচরণ কখনো শিশুদের মতো । কখনও বা প্রাপ্তবয়স্কের মতো । 

২। কৈশোরকালে ষ্টেনলি হল কীরকম কাল বলে মনে করেন ? 

উত্তরঃ ষ্টেনলি হলের মতে কৈশোরকাল সময়টি জীবনের জটিলতম সংকটপূর্ণ সময় । 

৩। দিবা স্বপ্নের আর একটি নাম কি ? দিক স্বপ্নে ধনাত্মক না ঋণাত্মক দিক কোনটি প্রধান ? 

উত্তরঃ দিবা স্বপ্নের আর একটি নাম অলীক কল্পনা । দিবা স্বপ্নের একটি ধনাত্মক দিক থাকলেও তার ঋণাত্মক দিকটিই প্রধান ।

৪। দিবা স্বপ্নের ধনাত্মক দিকটি কি ? 

উত্তরঃ কিশোর – কিশোরর অফুরন্ত কল্পনা শক্তিকে সৃষ্টিশীল কার্যে প্রয়োগ করাকেই দিবা স্বপ্নের ধনাত্মক দিক বলা হয়। 

৫I শূন্যস্থান পূর্ণ করোঃ 

( ক ) কৈশোর হল শিশু বিকাশের ___স্তর । 

উত্তরঃ কৈশোর হল শিশু বিকাশের তৃতীয় স্তর । 

( খ ) শিশুর জগত ও প্রাপ্ত বয়স্কের জগতের সন্ধিক্ষণকে ___কাল বা কৈশোর কাল বলা হয়েছে । 

উত্তরঃ বয়ঃসন্ধিকাল ।

( গ ) বীর পজার ____ এই বয়সের একটি লক্ষণ বলা যেতে পারে ।

উত্তরঃ প্রবৃত্তি ।  

৬। মাধ্যমিক শিক্ষার লক্ষ্য তিনটি কি কি ? 

উত্তরঃ মাধ্যমিক শিক্ষার লক্ষ্য তিনটি হল – 

( ক ) দেশের সমসাময়িক , রাজনৈতিক , সামাজিক বা অর্থনৈতিক সমস্যার পটভূমিতে বর্তমান ও ভবিষ্যতের চাহিদা পূরণের জন্য শিক্ষা ব্যবস্থাকে গড়ে তোলা । 

( খ ) ধর্ম নিরপেক্ষ দেশের সুনাগরিক হিসাবে প্রয়োজনীয় গুণাবলী আয়ও করে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে সহায়তা করা । 

( গ ) জাতীয় সংহতির বিকাশ সাধন করা ।

৭। নিজস্বতার সংঘাত কি এবং কিভাবে তা সৃষ্টি হয় ? 

উত্তরঃ কিশোর – কিশোরীদের মনে বিপরীত মনোভাবাপন্ন অনুভূতির ফলে মনে সংঘাত আসে । নৈতিকতাবোধ , মূল্যবোধ , সামাজিক দায়বদ্ধতা ইত্যাদি আদর্শের সঙ্গে বাস্তব জগতের পার্থক্যের জন্য কিশোর – কিশোরী নিজের মনোভাবকে বিশদ ব্যাখ্যার দ্বারার বোঝার চেষ্টা করতে পারে না , এর ফলে আবেগ ও ঔদ্ধত্যের শিকার হয়ে কিশোর – কিশোরীদের নিজস্বতার সংঘাত হয় । 

৮। কৈশোর কালের জন্য প্রস্তুত করা মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমে থাকা চারটি প্রধান প্রাথমিক ও মৌলিক বিষয় কি কি ? 

উত্তরঃ কৈশোর কালের জন্য প্রস্তুত করা মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমে সন্নিবিষ্ট করা চারটি প্রাথমিক ও মৌলিক বিষয় হল – 

( ১ ) ভাষাশিক্ষা ।

( ২ ) গণিত ।

( ৩ ) বিজ্ঞান ।

( ৪ ) সমাজ বিজ্ঞান । 

৯। কিশোর – কিশোরীদের মনে প্রতিযোগিতার মনোভাব কীভাবে গড়ে উঠে ? এর ফলে কী হয় ? 

উত্তরঃ কৈশোরকালে মানুষের নিজস্ব মতাদর্শ গড়ে উঠে ও নৈতিক ক্ষেত্রে তার প্রভাবও পড়ে । ধর্ম দর্শন বা জীবনের লক্ষ্য উদ্দেশ্যের প্রতি উৎকণ্ঠা জাগে এবং তার ফলেই মানসিক অন্তর্দ্বন্দ্বেরও সৃষ্টি হতে পারে । কিছু ক্ষেত্রে অভিভাবক বা সমাজের বয়োজ্যেষ্ঠ ব্যক্তির মতাদর্শ এড়িয়ে নিজস্ব যুক্তি বিচার বিবেচনার এক নতুন নৈতিকতা সমৃদ্ধ সমাজ সৃষ্টি করতে চায় কিশোরেরা । যৌবনের অফুরন্ত শক্তি যোগায় কৈশোর মনে এক সার্বজনীন বিশ্ব ভ্রাতৃত্ববোধের মনোভাব সৃষ্টি করে । সমাজ সচেতনার সঙ্গে গড়ে ওঠে নিঃস্বার্থ মনোভাব , যার ফলে কিশোরেরা নতুন সমাজ গড়তে ব্রতী হয় । ন্যায়ের জন্য লড়ার মনোভাবেই তাদের বিশ্বের অনেক সামাজিক বিপ্লবে অংশ নিতে উদ্বুদ্ধ করে । নৈতিকতার এই বিকাশেই সামাজিক দায়বদ্ধতা দেশপ্রেম বা বিশ্বপ্রেমের ভাবের উদয় করে কিশোর মনে । 

১০। জীবনের কোন সময়কালকে মনোবৈজ্ঞানিকেরা কৈশোরকাল বলে চিহ্নিত করেছেন ? এই কালের ব্যতিক্রমও লক্ষ্য করা যায় কেন ? 

উত্তরঃ এগারো বারো বৎসর থেকে আঠারো উনিশ বৎসর পর্যন্ত সময়কে মনোবিজ্ঞানীরা কৈশোর কাল বলেছেন । 

এই কালের ব্যতিক্রম লক্ষ্য করা যায় নিঙ্গভেদে , ব্যক্তিভেদে বা জলবায়ু তারতম্য অনুসারে । উপরোক্ত কারণের ফলে ছেলেদের চাইতে মেয়েদের, শীতের দেশের শিশু থেকে গরম জলবায়ুর দেশের শিশুদের কৈশোর অবস্থা প্রাপ্তি আগে ঘটে । 

১১। কৈশোর কালে দৃষ্ট বৌদ্ধিক বিকাশ সম্বন্ধে লেখো । 

উত্তরঃ বৌদ্ধিক বিকাশ — শারিরীক বিকাশের সঙ্গে কৈশোর অবস্থায় দ্রুত মানসিক বিকাশ ঘটে । মস্তিষ্কের গঠন প্রক্রিয়া পূর্ণতা পাওয়ার ফলে উচ্চস্তরীয় জ্ঞান ও দক্ষতামূলক শিক্ষা লাভের জন্য তারা উপযুক্ত হয়ে উঠে । বিমূর্ত চিন্তা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে এই কালে কিশোর – কিশোরীদের বিশ্লেষণাত্মক এবং সংশ্লেষণাত্মক শক্তির পূর্ণ বিকাশ ঘটে । এর ফলে তার স্বাধীন ও মৌলিক চিন্তাধারার শক্তি অর্জন করে । 

১২। কত সনে ভারত সরকার শিক্ষানীতিতে মাধ্যমিক শিক্ষার জন্য কিছু নতুন বিষয় সুপারিশ করেছিলেন ? সেগুলো কী কী সংক্ষেপে লেখো। 

উত্তরঃ ১৯৮৬ সালে ভারত সরকারে শিক্ষানীতিতে মাধ্যমিক শিক্ষার জন্য কিছু নতুন বিষয় সুপারিশ করেছিলেন । সেগুলো হলো—

( ক ) মাধ্যমিক শিক্ষাস্তর একটি উপযুক্ত স্তর যেখানে ছেলে মেয়েদের কলা , বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগের উপযোগিতা সম্পর্কে জ্ঞান প্রদান করা সম্ভব । যার ফলে ছেলে মেয়েরা উচ্চশিক্ষার জন্য বিভিন্ন বিভাগ বেছে নিতে পারে । 

( খ ) এই স্তরের ছাত্র – ছাত্রীদের দেশের ইতিহাস , সংস্কৃতি ও জাতীয় সংহতি দেশের প্রতি দায়িত্ব , কর্তব্য ও অধিকার সম্পর্কে সচেতন করা যেতে পারে । 

১৩। কিশোর – কিশোরীদের শিক্ষাস্তর বিশেষীকরণ পাঠ্যক্রম না থাকার কারণ কী ? সংক্ষেপে লেখো । 

উত্তরঃ মাধ্যমিক শিক্ষাস্তর সাধারণ শিক্ষার মাধ্যমে ছাত্র – ছাত্রীদের পূর্ণ ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে সাহায্য করে । এই স্তরে কোনো ধরনের বিশেষীকরণ পাঠ্যক্রম নেই । সেইজন্য নানা ধরনের সহপাঠ্যক্রমিক বিষয়গুলি মধ্য দিয়ে কিশোর – কিশোরীদের পূর্ণ বিকাশ অর্থাৎ শারীরিক , মানসিক বৌদ্ধিক , সামাজিক , নৈতিক আবেগিক , সৌন্দর্যবোধের বিকাশ ঘটানো সম্ভব । 

১৪। কৈশোর কাল ও তার উপযোগী শিক্ষা ‘ পাঠটি তোমাদের পাঠ্যক্রমে সন্নিবিষ্ট করা কতখানি যুক্তিযুক্ত বলে তুমি মনে করো , আলোচনা করে বুঝিয়ে দাও । 

উত্তরঃ সমস্ত জীব জগতের বৃদ্ধি ও বিকাশ এক স্বতঃস্ফূর্ত অন্তহীন ধারা, মানব জীবন তার ব্যতিক্রম নয় । একটি শিশু বেড়ে ওঠে বিভিন্ন স্তরের মধ্য দিয়ে । বাল্যকাল ও প্রাপ্ত বয়স্কের মাঝের সময় হলো কৈশোর কালের সময়সীমা । ব্যক্তি জীবনের জটিলতাপূর্ণ কৈশোর কালের কথা প্রসঙ্গে আলোচ্য কৈশোরকাল ও তার উপযোগী শিক্ষা ’ ― একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ । 

আলোচ্য পাঠটিতে কৈশোরকালকে ‘ বয়ঃসন্ধিকাল ’ বলে চিহ্নিত করা হয়েছে । স্টেনলি হলের মতে এই সময়টি জীবনের একটি জটিলতম সময়।মনোবৈজ্ঞানিকেরা কৈশোর কালের যে সময়সীমা নির্ণয় করেছে তা ১১-১২ বছর ধরে ১৮-১৯ বছর পর্যন্ত । 

এই সময়সীমাতে কিশোরেরা এমন একটি পর্যায়ে থাকে যেখানে তারা না শিশু না প্রাপ্তবয়স্ক — কোনো দলের অন্তর্ভুক্ত হতে পারে না । ফলে একটি অদ্ভুত দোদুল্যমান মানসিকতায় তার ভোগে । এছাড়া এসময়ই তাদের শারীরিক , বৌদ্ধিক , আবেগিক নৈতিক ও সামাজিক বিকাশও লক্ষ্য করা যায় । 

বিশেষত শারীরিক ও আবেগিক বিকাশের ফলে এই সময়ের ছেলে – মেয়েরা বিভিন্ন বিমূর্ত চিন্তার অধিকারী হয় । অন্তঃস্রাবী গ্রন্থি নিঃসরণ তাদের মানসিকভাবে বিভিন্ন পরিবর্তনের সম্মুখীন করে । 

এছাড়া এই কৈশোরকালেই সামাজিক ও নৈতিকভাবে তাদের সঠিক শিক্ষা দিতে পারলে তাদের বলিষ্ঠ চিন্তাধারা গড়ে তুলতে সহায় করে । 

কৈশোর কালের উপযোগী শিক্ষাকে ১৯৫২-৫৩ সালে তিনটি পর্যায়ে ভাগ করা হয়েছে । কারণ এই তিন স্তরে তাদের মানসিক বিকাশ হয় । 

কৈশোরকালেই Co – curricular activities সম্পর্কে কিশোরদের সঠিকভাবে অবহিত করতে পারলে তবেই দেশের ভবিষ্যৎ প্রজন্ম এক বলিষ্ঠ মেরুদণ্ড নিয়ে দেশ গঠন করতে পারবে । 

সুতরাং এই পাঠটি উচ্চতর মাধ্যমিক দ্বিতীয় বর্ষে অন্তর্ভুক্ত করায় বর্তমান প্রজন্ম নিজের প্রতিভার বিকাশ ও বলিষ্ঠ ব্যক্তিত্ব গঠন করতে সক্ষম হবে । 

১৫। কৈশোর কালের উপযোগী শিক্ষার সঙ্গে মূল্যবোধ শিক্ষা ওতঃপ্রোতভাবে জড়িত । এই মন্তব্যের পক্ষে বা বিপক্ষে যুক্তিসহ আলোচনা করো । 

উত্তরঃ কৈশোরকালে মানুষের নিজস্ব মতাদর্শ গড়ে ওঠে ও নৈতিক ক্ষেত্রে তার প্রভাবও পড়ে । ধর্ম দর্শন বা জীবনের লক্ষ্য উদ্দেশ্যের প্রতি উৎকণ্ঠা জাগে এবং তার ফলেই মানসিক অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে । কিছু ক্ষেত্রে অভিভাবক বা সমাজের বয়োজ্যেষ্ঠ ব্যক্তির মতাদর্শ এড়িয়ে নিজস্ব যুক্তি , বিচার – বিবেচনার এক নতুন নৈতিকতা সমৃদ্ধ সমাজ সৃষ্টি করতে চায় কিশোরেরা , যৌবনের অফুরন্ত শক্তির জোয়ার কৈশোর মনে এক সার্বজনীন বিশ্ব ভ্রাতৃত্ববোধের মনোভাব সৃষ্টি করে । সমাজ সচেতনার সঙ্গে গড়ে ওঠে নিঃস্বার্থ মনোভাব , যার ফলে কিশোরেরা নতুন সমাজ গড়তে ব্রতী হয় । ন্যায়ের বিপ্লবে অংশ নিতে উদ্বুদ্ধ করে । নৈতিকতার এই বিকাশই সামাজিক দায়বদ্ধতা দেশপ্রেম বা বিশ্বপ্রেমের ভাবের উদয় করে কিশোর মনে । 

শব্দার্থ : 

অভাবনীয় :- অপ্রত্যাশিত।

মনোবিজ্ঞান :- মনের প্রকৃতি সম্বন্ধীয় বিজ্ঞান।

দিবাস্বপ্ন :- অলীক কল্পনা।

পরানুভূতি :- অন্যের জন্য অনুভব বা আত্মত্যাগ করা।

জন্মলগ্ন :- জন্মানোর সময়।

দ্রুতগতি :- খুব তাড়াতাডি।

Ankit Roy

Founder & CEO

Roy Library

Hi! I’m Ankit Roy, Founder & CEO of Roy Library—An Educational platform dedicated to helping students learn better with quality Notes, Study Materials, Exam Suggestions, Textbooks, Previous Year Question Papers, Academic News, Job-Related News, and other useful educational resources.

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top