Class 12 Logic and Philosophy Chapter 1 আগমন এবং এর প্রকার

Class 12 Logic and Philosophy Chapter 1 আগমন এবং এর প্রকার Question Answer in Bengali, is a textbook prescribed by the Assam AHSEC Board Class XII Bengali Medium Students will find the solutions very useful for exam preparation. Assam Board HS 2nd Year Logic and Philosophy Question Answer in Bengali The experts of The Roy Library provide solutions for every textbook question Answer to help students understand and learn the language quickly. Class 12 Logic and Philosophy Chapter 1 আগমন এবং এর প্রকার Solutions in Bengali are free to use and easily accessible. Class 12 Logic and Philosophy Chapter 1 আগমন এবং এর প্রকার Notes in Bengali Medium Solutions by Roy Library helps students understand the literature lessons in the textbook. Class 12 Logic and Philosophy Chapter 1 আগমন এবং এর প্রকার The sole purpose of the solutions is to assist students in learning the language easily.

WhatsApp Channel
Join Now
YouTube Channel
Subscribe

Class 12 Logic and Philosophy Chapter 1 আগমন এবং এর প্রকার

Class 12 Logic and Philosophy Chapter 1 আগমন এবং এর প্রকার, Gives you a better knowledge of all the chapters. HS 2nd Year Logic and Philosophy in Bengali Notes. The experts have made attempts to make the solutions interesting, and students understand the concepts quickly. Assam Board HS 2nd Year Logic and Philosophy in Bengali Suggestion will be able to solve all the doubts of the students. Class 12 Logic and Philosophy in Bengali Solution, Provided are as per the Latest Curriculum and covers all the questions from the Assam AHSEC Board Class 12 Logic and Philosophy in Bengali Question Answer PDF. HS 2nd Year Logic and Philosophy in Bengali Syllabus are present on Roy Library’s website in a systematic order.

আগমন এবং এর প্রকার

TEXTUAL QUESTION ANSWER

প্রশ্ন ১। সংজ্ঞা দাও:

(ক) বৈজ্ঞানিক আগমন।

উত্তরঃ বৈজ্ঞানিক আগমন —- যে আগমন কোন বস্তু বা ঘটনার বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে, প্রকৃতির একরূপতা বিধি এবং কার্যকারণ বিধির উপর ভিত্তি করে একটি যথার্থ সামান্য বচন প্রতিষ্ঠা করে, তাকে বৈজ্ঞানিক আগমন বলে।

(খ) অবৈজ্ঞানিক আগমন।

উত্তরঃ অবৈজ্ঞানিক আগমন—- যে আগমন কোন বস্তু বা ঘটনার বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে, কোন কার্যকারণ সম্বন্ধের উপর ভিত্তি না করে কেবলমাত্র অবাধিত অভিজ্ঞতার উপর নির্ভর করে একটি যথার্থ সামান্য বচন প্রতিষ্ঠা করে, সেই আগমনকে অবৈজ্ঞানিক আগমন বলে।

(গ) সাদৃশ্যানুমান।

উত্তরঃ সাদৃশ্যানুমান—- সাদৃশ্যমূলক অনুমান হল এমন একটি অনুমান, যাতে দুটি জিনিসের মধ্যে কয়েকটি গুণের সাদৃশ্যের ভিত্তিতে আমরা অনুমান করি যে, তাদের মধ্যে একটি গুণের ও সাদৃশ্য থাকবে।

(ঘ) আগমনাত্মক ঝাঁপ।

উত্তরঃ আগমনাত্মক ঝাঁপ —- আগমনের মূল লক্ষণ হল আগমনাত্মক ঝাঁপ। আগমনাত্মক ঝাঁপ হল জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে, দৃষ্ট থেকে অ-দৃষ্টে বিশেষ থেকে সামান্যে বা ‘কয়েক’ থেকে ‘সকল’ এ যাবার পদ্ধতি। আগমনাত্মক ঝাঁপে ঝুঁকির সংকট থাকে বলে এই ঝাঁপকে আগমনাত্মক সংকটও বলা হয়।

(ঙ) প্রকৃত আগমন।

উত্তরঃ প্রকৃত আগমন —– প্রকৃত আগমন হল সেই আগমন যেখানে আগমনাত্মক ঝাঁপ থাকে অর্থাৎ জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে, বিশেষ থেকে সামান্যে পৌঁছানোর ঝুঁকি থাকে।

(চ) যথার্থ বচন।

উত্তরঃ যথার্থ বচন —– যথার্থ বচন হল সেই বচন যার বিধেয়পদ উদ্দেশ্যপদের সম্পর্কে নতুন জ্ঞান দেয় এবং যা উদ্দেশ্যপদের লক্ষণার্থের মধ্যে থাকে না।

(ছ) সু-সাদৃশ্যানুমান।

উত্তরঃ সু-সাদৃশ্যানুমান – সু – সাদৃশ্যানুমান হল সেই সাদৃশ্যানুমান, যাতে দুটি জিনিসের মধ্যে মৌলিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হয়।

(জ) কু- সাদৃশ্যানুমান।

উত্তরঃ কু- সাদৃশ্যানুমান—– কু- সাদৃশ্যানুমান হল সেই সাদৃশ্যানুমান যেখানে দুটি জিনিসের মধ্যে গৌণ সাদৃশ গুণের ভিত্তিতে সিদ্ধান্ত করা হয়।

প্রশ্ন ২। উদাহরণ দাও ——

(ক) বৈজ্ঞানিক আগমন।

উত্তরঃ বৈজ্ঞানিক আগমনের উদাহরণ —-

রাম হয় মরণশীল।

শ্যাম হয় মরণশীল।

যদু হয় মরণশীল।

মধু হয় মরণশীল।

সকল মানুষ হয় মরণশীল।

(খ) অবৈজ্ঞানিক আগমন।

উত্তরঃ অবৈজ্ঞানিক আগমনের উদাহরণ-

সকল কাক হয় কালো।

(গ) শাব্দিক বচন।

উত্তরঃ শাব্দিক বচনের উদাহরণ —–

সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন।

(ঘ) সু – সাদৃশ্যানুমান।

উত্তরঃ সু- সাদৃশ্যানুমানের উদাহরণ ——

পৃথিবী এবং মঙ্গলগ্ৰহের মধ্যে কতগুলি সাদৃশ্য যেমন —‘ দুটি একই সৌরজগতের গ্ৰহ, দুটির মধ্যে বায়ুমণ্ডল,তাপ, মাটি, সমুদ্র আছে ‘ দেখে অনুমান করা হয় যে পৃথিবীতে জনবসতি আছে অতএব মঙ্গলগ্ৰহেও জনবসতি আছে।

প্রশ্ন ৩। পার্থক্য দেখাও —-

(ক) নিগমন এবং আগমন।

উত্তরঃ নিগমন এবং আগমনের পার্থক্য হল—-

(১) আগমনে আমরা বিশেষ থেকে সামান্যে উপনীত হই কিন্তু নিগমনে আমরা সামান্য থেকে বিশেষ উপনীত হই।

(২) আগমন অনুমানের সিদ্ধান্ত সব সময় আশ্রয়বাক্য থেকে অধিক ব্যাপক হয় কিন্তু নিগমন অনুমানে সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে অধিক ব্যাপক হতে পারে না। সিদ্ধান্ত হয় আশ্রয়বাক্যের সমব্যাপক হবে না ব্যাপক হবে।

(৩) আগমন অনুমানে, আশ্রয়বাক্যের বস্তুগত সত্যতা বিচার করা হয় কিন্তু নিগমন অনুমানে আশ্রয়বাক্যকে সত্য বলে ধরে নেওয়া হয়,এর বস্তুগত সত্যতা বিচার করা হয় না।

(৪) নিগমন অনুমান আকারগত সত্যতার সঙ্গে জড়িত কিন্তু আগমন অনুমান আকারগত এবং বস্তুগত উভয়প্রকার সত্যতার সঙ্গে জড়িত।

(খ) বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক আগমন।

উত্তরঃ বৈজ্ঞানিক আগমন এবং অবৈজ্ঞানিক আগমনের মধ্যে পার্থক্য হল——

(১) বৈজ্ঞানিক আগমন দুই ধরণের পর্যবেক্ষণের উপর নির্ভর করে —- সকল পর্যবেক্ষণ এবং পরীক্ষণ। কিন্তু অবৈজ্ঞানিক আগমন কেবল সরল পর্যবেক্ষণের উপর নির্ভর করে।

(২) বৈজ্ঞানিক আগমনের ভিত্তি হল প্রকৃতির একরূপতা নীতি এবং কার্যকারণ বিধি, কিন্তু অবৈজ্ঞানিক আগমনের ভিত্তি কেবল অভিজ্ঞতার একরূপতা বা অবাধিত অভিজ্ঞতা।

(৩) বৈজ্ঞানিক আগমনের সিদ্ধান্ত নিশ্চিত কিন্তু অবৈজ্ঞানিক আগমনের সিদ্ধান্ত সম্ভাবনামূলক।

(৪) বৈজ্ঞানিক আগমনের প্রক্রিয়াটি জটিল কিন্তু অবৈজ্ঞানিক আগমনের প্রক্রিয়াটি সরল।

(গ) সাদৃশ্যানুমান এবং বৈজ্ঞানিক আগমন।

উত্তরঃ বৈজ্ঞানিক আগমন এবং সাদৃশ্যানুমানের মধ্যে পার্থক্য হল——

(ক) বৈজ্ঞানিক আগমনে আমরা বিশেষ থেকে সামান্যের জ্ঞানে পৌঁছুই কিন্তু সাদৃশ্যানুমানে আমরা বিশেষ থেকে বিশেষের জ্ঞানে পৌঁছুই।

(খ) বৈজ্ঞানিক আগমন কার্যকারণ সম্বন্ধের জ্ঞানের উপর প্রতিষ্ঠিত কিন্তু সাদৃশ্যানুমানে কার্যকারণ সম্বন্ধে কোন জ্ঞান থাকে না।

(ঘ) সাদৃশ্যানুমান এবং এবং অবৈজ্ঞানিক আগমন।

উত্তরঃ সাদৃশ্যানুমান এবং অবৈজ্ঞানিক আগমনের মধ্যে পার্থক্যগুলি হল——

(১) সাদৃশ্যানুমানে আমরা একটি বিশেষ দৃষ্টান্ত থেকে অপর একটি বিশেষ দৃষ্টান্তে যাই কিন্তু অবৈজ্ঞানিক আগমনে আমরা বিশেষ দৃষ্টান্ত থেকে সামান্যে যাই।

(২) সাদৃশ্যানুমানের ভিত্তি হল অপূর্ণ সাদৃশ্য কিন্তু অবৈজ্ঞানিক আগমনের ভিত্তি হল অবাধিত অভিজ্ঞতা।

(৩) সাদৃশ্যানুমান, পদের লক্ষণার্থ সম্পর্কে আমাদের জ্ঞান বৃদ্ধি করে কিন্তু অবৈজ্ঞানিক আগমন, পদের বাচ্যার্থ সম্পর্কে আমাদের জ্ঞান বৃদ্ধি করে।

(৪) সাদৃশ্যানুমানে সিদ্ধান্তের সম্ভাব্যতা নির্ভর করে জ্ঞাত সদৃশ গুণের সংখ্যা এবং গুরুত্বের উপর কিন্তু অবৈজ্ঞানিক আগমনে সিদ্ধান্তের সম্ভাব্যতা নির্ভর করে অবাধিত অভিজ্ঞতার উপর।

(ঙ) প্রকৃত অনুমান এবং তথাকথিত আগমন।

উত্তরঃ প্রকৃত আগমন এবং তথাকথিত আগমনের মধ্যে পার্থক্য হল—— প্রকৃত আগমনে আগমনাত্মক ঝাঁপ থাকে অর্থাৎ জ্ঞাত সত্য থেকে সত্যে, দৃষ্ট থেকে অ-দৃষ্টে, বিশেষ থেকে সামান্যে পৌঁছানোর ঝুঁকি থাকে কিন্তু তথাকথিত আগমনে আগমনাত্মক ঝাঁপ থাকে না।

(চ) সু-সাদৃশ্যানুমান এবং কু- সাদৃশ্যানুমান।

উত্তরঃ সু-সাদৃশ্যানুমান —– সু সাদৃশ্যানুমান হল সেই সাদৃশ্যানুমান, যাতে দুটি জিনিসের মধ্যে মৌলিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হয়। যেমন —- পৃথিবী এবং মঙ্গলগ্ৰহের মধ্যে সাদৃশ্য হল —- দুটিই সৌরজগতের গ্ৰহ, দুটির মধ্যেই একই বায়ুমণ্ডল, মাটি, সমুদ্র, উত্তাপ ইত্যাদি আছে। পৃথিবীতে জনবসতি আছে। সুতরাং মঙ্গলগ্রহেও জনবসতি আছে।

কু- সাদৃশ্যানুমান—- কু- সাদৃশ্যানুমান হল সেই সাদৃশ্যানুমান, যাতে দুটি জিনিসের মধ্যে গৌণ সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত করা হয়। উদাহরণস্বরূপ – মানুষের মতই উদ্ভিদের জন্ম, বৃদ্ধি, এবং ক্ষয় আছে। মানুষের বুদ্ধি আছে। অতএব, উদ্ভিদেরও বুদ্ধি আছে।

প্রশ্ন ৪। টীকা লেখো —–

(ক) প্রকৃত আগমন।

উত্তরঃ প্রকৃত আগমন হল আগমনের প্রধান দুটি ভাগের একটি। প্রকৃত আগমন হল সেই আগমন যে আগমনে আগমনাত্মক ঝাঁপ থাকে অর্থাৎ এখানে আমরা জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে, দৃষ্ট থেকে অ-দৃষ্টে, বিশেষ থেকে সামান্যে, বা ‘কয়েক’ থেকে ‘সকল’ এ পৌঁছুই। এখানে কয়েকটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে একটি সামান্য বা সার্বিক বচন প্রতিষ্ঠা করা হয়।

প্রকৃত আগমন তিন প্রকারের হয়। যথা —–

(ক) বৈজ্ঞানিক আগমন।

(খ) অবৈজ্ঞানিক আগমন বা অপূর্ণগণনাভিত্তিক আগমন। এবং

(গ) সাদৃশ্যানুমান।

(খ) আগমনাত্মক ঝাঁপ।

উত্তরঃ আগমনাত্মক ঝাঁপ হল প্রকৃত আগমনের প্রধান লক্ষণ। আগমনাত্মক ঝাঁপটি সাধারণ ঝাঁপ নয়। এটি একটি অন্ধকারে ঝাঁপ। আগমনে কয়েকটি বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে একটি যথার্থ সামান্য বচন প্রতিষ্ঠা করা হয়। এখানে দেখা দৃষ্টান্ত থেকে না দেখা- দৃষ্টান্তে, জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে, বিশেষ থেকে সামান্যে পৌঁছানোর ঝাঁপ টিকে আগমনাত্মক ঝাঁপ বলে। এখানে আমরা প্রমাণের বাইরে যাই, ফলে তাতে একটি ঝুঁকি থাকে। এজন্য আগমনাত্মক ঝাঁপকে আগমনের সংকটও বলা হয়। মিল এবং বেইনের মতে এই আগমনাত্মক ঝাঁপটি আগমনের অস্তিত্বের প্রমাণ।

(গ) তথাকথিত আগমন।

উত্তরঃ আগমনের প্রধান দুটি ভাগ হল—–

(ক) প্রকৃত আগমন। এবং 

(খ) তথাকথিত আগমন বা আগমনাভাস। 

তথাকথিত আগমন হল সেই আগমন অনুমানে ‘ আগমনাত্মক ঝাঁপ ‘ থাকে না। এই আগমনাত্মক ঝাঁপটি হল বিশেষ থেকে সামান্যে,জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে যাবার পদ্ধতি বা প্রক্রিয়া। তথাকথিত আগমনে এই ঝাঁপটি থাকে না বলেই একে ‘ তথাকথিত ‘ বলা হয়। আবার তথাকথিত আগমনকে আগমন বলার কারণ হল এটি আকারগতভাবে আগমনই।

তথাকথিত আগমন আবার তিন প্রকারের হয়। যথা —-

(ক) পূর্ণ আগমন বা পূর্ণগণনাভিত্তিক আগমন।

(খ) যুক্তি সাদৃশ্যানুমান বা সদৃশ যুক্তিভিত্তিক অনুমান। এবং

(গ) ঘটনা সংযোজন বা সামান্যাভিকরণ।

(ঘ) আগমনের প্রয়োজনীয়তা।

উত্তরঃ তর্কবিজ্ঞান আকারগত এবং বস্তুগত উভয়প্রকার সত্যতা বিচার করে। নিগমন অনুমান কেবল আকারগত সত্যতার সঙ্গে জড়িত। অর্থাৎ নিগমনে আশ্রয়বাক্যকে সত্য বলে ধরে নেওয়া হয় কিন্তু তার বস্তুগত সত্যতা বিচার করা হয় না। একটি গ্ৰহনযোগ্য যুক্তির জন্য তার আকার গত এবং বস্তুগত উভয়প্রকার সত্যতাই বিচার্য। তাই যুক্তির বাস্তব সত্যতার জন্য আগমন অনুমানের প্রয়োজন।

একটি যুক্তির বস্তুগত সত্যতা নির্ভর করে তার আশ্রয়বাক্যের বস্তুগত সত্যতার উপর। ন্যায় অনুমান তার সামান্য আশ্রয়বাক্যের জন্য আগমন অনুমানের উপর নির্ভরশীল। সামান্য সংশ্লেষক বচনের বস্তুগত সত্যতা প্রতিষ্ঠিত হয় আগমন অনুমানের দ্বারা। ন্যায়  অনুমানের একটি নিয়ম হল যে একটি বৈধ ন্যায় অনুমানে অন্ততঃ একটি আশ্রয়বাক্য সামান্য হতে হবে, কারণ, দুটি বিশেষ আশ্রয়বাক্য থেকে কোন সিদ্ধান্ত নিঃসৃত হয় না। এই সামান্য আশ্রয়বাক্যটি আগমন অনুমান থেকে পাওয়া যায়।

অতএব তর্কবিজ্ঞানে আগমনের প্রয়োজনীয়তা অবশ্য স্বীকার্য।

প্রশ্ন ৫। সংক্ষিপ্ত উত্তর দাও:

(ক) আগমন কয় প্রকারের হয়? সেগুলি কী কী?

উত্তরঃ আগমন দুই প্রকারের ——

(ক) প্রকৃত আগমন। এবং

(খ) তথাকথিত আগমন।

(খ) আগমনের মূল লক্ষণ কী?

উত্তরঃ আগমনের মূল লক্ষণ হল আগমনাত্মক ঝাঁপ।

(গ) সাদৃশ্যানুমানের মূল্য কীভাবে নিরূপণ করা যায়?

উত্তরঃ সাদৃশ্যানুমানের মূল্য নিম্নলিখিত নিয়মগুলির উপর নির্ভর করে —–

(১) জ্ঞাত সদৃশ গুণগুলির সংখ্যা এবং গুরুত্ব যত‌‌‌ বেশি হবে, সাদৃশ্যানুমানের মূল্য তত‌‌‌ বেশি হবে।

(২) জ্ঞাত বৈসাদৃশ্য থাকা গুণের সংখ্যা এবং গুরুত্ব যত‌‌‌ বেশি হবে সাদৃশ্যানুমানের মূল্য তত‌‌‌ কম হবে।

(৩) বস্তুর জ্ঞাত গুণগুলির তুলনায় অজ্ঞাত গুণসসমূহের সংখ্যা যত বেশি হবে, সাদৃশ্যানুমানের মূল্য তত‌‌‌ কম হবে।

(ঘ) বৈজ্ঞানিক আগমন কোন প্রকারের বচন প্রতিষ্ঠা করে?

উত্তরঃ বৈজ্ঞানিক আগমন যথার্থ সামান্য বচন প্রতিষ্ঠা করে।

(ঙ) সাদৃশ্যানুমান কয় প্রকারের হয়? নাম করো।

উত্তরঃ সাদৃশ্যানুমান দুই প্রকারের —- 

১। সু- সাদৃশ্যানুমান। এবং

২। কু- সাদৃশ্যানুমান।

(চ) আগমন কি কেবল আকারগত সত্যতার সঙ্গে জড়িত?

উত্তরঃ না, আগমন আকারগত এবং বস্তুগত উভয়প্রকার সত্যতার সঙ্গে জড়িত।

(ছ) ‘ আগমন,নিগমন অনুমানের আশ্রয়বাক্য সামান্য বচনটিকে প্রতিষ্ঠা করো।’—– কথাটি কি সত্য।

উত্তরঃ হ্যাঁ , এটা সত্য।

(জ) আগমনে জ্ঞাত বিষয় থেকে অজ্ঞাত বিষয়ে যাবার গতিকে কী বলে?

উত্তরঃ আগমনাত্মক ঝাঁপ।

(ঝ) সাদৃশ্যানুমানের সিদ্ধান্তটি কি সম্ভাবনামূলক?

উত্তরঃ হ্যাঁ, সাদৃশ্যানুমানের সিদ্ধান্তটি সম্ভাবনামূলক।

প্রশ্ন ৬। উত্তর দাও:

(ক) বৈজ্ঞানিক আগমন কাকে বলে?

উত্তরঃ যে আগমন কোন বস্তু বা ঘটনার বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে, প্রকৃতির একরূপতা বিধি এবং কার্যকারণ বিধির উপর ভিত্তি করে একটি যথার্থ সামান্য বচন প্রতিষ্ঠা করে, তাকে বৈজ্ঞানিক আগমন বলে।

(খ) বৈজ্ঞানিক আগমনের বৈশিষ্ট্যগুলি কী কী?

উত্তরঃ বৈজ্ঞানিক আগমনের মূল বৈশিষ্ট্য  হল—-

(১) বৈজ্ঞানিক আগমনের সিদ্ধান্তে একটি যথার্থ সামান্য বচন প্রতিষ্ঠিত হয়।

(২) বৈজ্ঞানিক আগমনে একটি আগমনাত্মক ঝাঁপ থাকে।

(৩) বৈজ্ঞানিক আগমনের দুটি পূর্বস্বীকৃত নীতি হল– কার্যকারণ নীতি এবং প্রকৃতির একরূপতা নীতি।

(ঘ) বৈজ্ঞানিক আগমনের সিদ্ধান্ত নিশ্চিত হয়।

(গ) অবৈজ্ঞানিক আগমন কাকে বলে? অবৈজ্ঞানিক আগমনের বৈশিষ্ট্যগুলি কী কী?

উত্তরঃ যে আগমন কোন বস্তু বা ঘটনার বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে, কোন কার্যকারণ সম্বন্ধের উপর ভিত্তি না করে, কেবলমাত্র অবাধিত অভিজ্ঞতার উপর নির্ভর করে একটি যথার্থ সামান্য বচন প্রতিষ্ঠা করা হয় তাকে অবৈজ্ঞানিক আগমন বলে। উদাহরণস্বরূপ সকল কাক হয় কালো।

অবৈজ্ঞানিক আগমনের বৈশিষ্ট্যগুলি হল—–

(ক) অবৈজ্ঞানিক আগমন একটি যথার্থ বচন প্রতিষ্ঠা করে।

(খ) অবৈজ্ঞানিক আগমন বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণের উপর নির্ভর করে।

(গ) অবৈজ্ঞানিক আগমনে আগমনাত্মক ঝাঁপ থাকে।

(ঘ) অবৈজ্ঞানিক আগমনের ভিত্তি হল অবাধিত অভিজ্ঞতা।

(ঙ) অবৈজ্ঞানিক আগমনের সিদ্ধান্ত সম্ভাব্য হয়।

(চ)অবৈজ্ঞানিক আগমনের সিদ্ধান্ত সম্ভাব্য হয়।

(ছ) অবৈজ্ঞানিক আগমন কার্যকারণ বিধির উপর নির্ভর করে না।

(ঘ) বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক আগমনের সাদৃশ্য নিরূপণ করো।

উত্তরঃ বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক আগমনের মধ্যে সাদৃশ্য গুলি হল—-

(১) বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক উভয় প্রকার আগমনের সিদ্ধান্ত একটি যথার্থ সামান্য বচন।

(২) কিছু সংখ্যক বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক আগমনের ভিত্তি।

(৩) বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক, উভয়প্রকার আগমনই আগমনাত্মক ঝাঁপ থাকে।

(৪) বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক উভয়প্রকার আগমনে সামান্যীকরণ করা হয়।

(ঙ) সাদৃশ্যানুমানের প্রকৃত সম্পর্কে আলোচনা করো।

উত্তরঃ সাদৃশ্যানুমানের প্রকৃত বিশ্লেষণ করলে আমরা পাই —–

(১) সাদৃশ্যানুমান এমন একটি অনুমান, যাতে আমরা একটি বিশেষ দৃষ্টান্ত থেকে অপর একটি বিশেষ দৃষ্টান্তে যাই।

(২) সাদৃশ্যানুমানের ভিত্তি হল দুটি বিষয়ের মধ্যে কয়েকটি গুণের সাদৃশ্য। এই সাদৃশ্য বা মিল অপূর্ণ সাদৃশ্য।

(৩) সাদৃশ্যানুমানে আগমনাত্মক ঝাঁপ থাকে। সেহেতু সাদৃশ্যানুমান প্রকৃত আগমনের একটি রূপ।

(৪) সাদৃশ্যানুমানে কার্যকারণ সম্বন্ধের উপর ভিত্তি করা হয় না।

(৫) সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত সম্ভাব্যমূলক হয়।

(চ) সাদৃশ্যানুমান কী? সাদৃশ্যানুমানের বিভিন্ন প্রকারগুলি কী? আলোচনা করো।

উত্তরঃ সাদৃশ্যানুমান হল এমন একটি আগমন যাতে দুটি জিনিসের মধ্যে কয়েকটি গুণের সাদৃশ্যের ভিত্তিতে আমরা অনুমান করি যে তাদের মধ্যে অপর একটি গুণেরও সাদৃশ্য থাকবে।

সাদৃশ্যানুমান দুই প্রকারের হয়। যথা ——

(১) সু- সাদৃশ্যানুমান। এবং

(২) কু- সাদৃশ্যানুমান।

(১) সু- সাদৃশ্যানুমান—– সু- সাদৃশ্যানুমান হল সেই সাদৃশ্যানুমান, যাতে দুটি জিনিসের মধ্যে মৌলিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হয়। যেমন—- পৃথিবী এবং মঙ্গলগ্ৰহের মধ্যে সাদৃশ্য হল, দুটিই সৌরজগতের গ্ৰহ, দুটির মধ্যে একই বায়ুমণ্ডল, মাটি, সমুদ্র, উত্তাপ ইত্যাদি আছে। পৃথিবীতে জনবসতি আছে। অতএব মঙ্গলগ্ৰহেও জনবসতি আছে।

(২) কু- সাদৃশ্যানুমান — কু- সাদৃশ্যানুমান হল সেই সাদৃশ্যানুমান, যাতে দুটি জিনিসের মধ্যে গৌণ সাদৃশ গুণের ভিত্তিতে সিদ্ধান্ত করা হয়। যেমন — মানুষের মত‌‌‌ উদ্ভিদের জন্ম, বৃদ্ধি, এবং ক্ষয় আছে। মানুষের বুদ্ধি আছে অতএব, উদ্ভিদের বুদ্ধি আছে।

(ছ) বৈজ্ঞানিক আগমনের ভিত্তিগুলি কী কী?

উত্তরঃ বৈজ্ঞানিক আগমনের ভিত্তিগুলি হল—- প্রকৃতির একরূপতা বিধি এবং কার্যকারণ বিধি।

(জ) তথাকথিত আগমনের বিভিন্ন প্রকারগুলি কী কী?

উত্তরঃ তথাকথিত আগমন তিন প্রকারের হয়। যথা — 

(১) পূর্ণ আগমন বা পূর্ণগণনাভিত্তিক অনুমান। 

(২) যুক্তিসাদৃশ্যানুমান বা সদৃশ যুক্তিভিত্তিক অনুমান। এবং

(৩) ঘটনা সংযোজন বা সামান্যাভিকরণ।

(ঝ) অবৈজ্ঞানিক আগমন কাকে বলে? অবৈজ্ঞানিক আগমন কোন অর্থে বৈজ্ঞানিক আগমনের পথ প্রশস্ত করে?

উত্তরঃ যে আগমন কোন বস্তু বা ঘটনার বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে, কোন কার্যকারণ সম্বন্ধের উপর ভিত্তি না করে কেবলমাত্র অবাধিত অভিজ্ঞতার উপর নির্ভর করে একটি যথার্থ সামান্য বচন প্রতিষ্ঠা করে, সেই আগমনকে অবৈজ্ঞানিক আগমন বলে।

অবৈজ্ঞানিক আগমনের প্রধান মূল্য হল— কার্যকারণ সম্বন্ধের আভাস বা ইঙ্গিত দেবার ক্ষমতা। দুটি বস্তু বা ঘটনাকে সর্বদা বা প্রায়ই সম্বন্ধযুক্ত দেখলে, সেই দুটি বস্তু বা ঘটনার মধ্যে কার্যকারণ সম্বন্ধ আছে, এমন আভাস পাওয়া যায়। এই ইঙ্গিত থেকে সত্যিই তাদের মধ্যে কার্যকারণ সম্বন্ধ আছে কি না, সে বিষয়ে বৈজ্ঞানিক অনুসন্ধান আরম্ভ করা যায়। যদি এই কার্যকারণ সম্বন্ধ প্রমাণ হয় তবে অবৈজ্ঞানিক আগমন বৈজ্ঞানিক আগমনের নিশ্চয়তা লাভ করবে এবং বৈজ্ঞানিক আগমনের মর্যাদায় উন্নীত হবে। তাই এটা বলা যায় যে অবৈজ্ঞানিক আগমন বৈজ্ঞানিক আগমনের পথ প্রশস্ত করে। আগমনের প্রাথমিক স্তরে এটা অনেক সাহায্য করে।

(ঞ) সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত কেন সম্ভাবনামূলক হয় ?

উত্তরঃ সাদৃশ্যানুমান দুটি বিষয়ের মধ্যে কয়েকটি গুণের সাদৃশ্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়,কোন কার্যকারণ সম্বন্ধের ভিত্তিতে নয়। এজন্যই সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত সর্বদা সম্ভাব্য হয়।

Class 12 Logic and Philosophy Textual Question Answer

S.L. No.সূচি-পত্র
অধ্যায় -১আগমন এবং এর প্রকার
অধ্যায় -২আগমনের ভিত্তি
অধ্যায় -৩প্রকল্প
অধ্যায় -৪মিলের পরীক্ষণমূলক অনুসন্ধা
অধ্যায় -৫বাস্তববাদ
অধ্যায় -৬ভাববাদ
অধ্যায় -৭নীতিবিদ্যা
অধ্যায় -৮ধর্ম
Ankit Roy

Founder & CEO

Roy Library

Hi! I’m Ankit Roy, Founder & CEO of Roy Library—An Educational platform dedicated to helping students learn better with quality Notes, Study Materials, Exam Suggestions, Textbooks, Previous Year Question Papers, Academic News, Job-Related News, and other useful educational resources.

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top