Class 12 History Chapter 1 ইট, মনি ও হাড় (হরপ্পা সভ্যতা) is a textbook prescribed by the AHSEC Board Class 12 Students will find the solutions very useful for exam preparation. Class 12 History Chapter 1 ইট, মনি ও হাড় (হরপ্পা সভ্যতা) The experts of The Roy Library provide solutions for every textbook question Answer to help students understand and learn the language quickly. Class 12 History Chapter 1 ইট, মনি ও হাড় (হরপ্পা সভ্যতা) Solutions are free to use and easily accessible.
Class 12 History Chapter 1 ইট, মনি ও হাড় (হরপ্পা সভ্যতা)
Bengali Medium Solutions by Roy Library helps students understand the literature lessons in the textbook. Class 12 History Chapter 1 ইট, মনি ও হাড় (হরপ্পা সভ্যতা) Question Answer in Bengali. The sole purpose of the solutions is to assist students in learning the language easily. Hs 2nd year Class 12 History Chapter 1 ইট, মনি ও হাড় (হরপ্পা সভ্যতা) question answer in Bengali gives you a better knowledge of all the chapters. Class 12 History Chapter 1 ইট, মনি ও হাড় (হরপ্পা সভ্যতা) Assam AHSEC Board HS 2nd Year, Class 12 History Chapter 1 ইট, মনি ও হাড় (হরপ্পা সভ্যতা) Answers The experts have made attempts to make the solutions interesting, and students understand the concepts quickly. Assam AHSEC Board Class 12 History Bengali Medium Books Solutions will be able to solve all the doubts of the students. Class XII History Solutions Provided are as per the Latest Curriculum and covers all the questions from the AHSEC Board Class 12 History Bengali Medium Textbooks. HS 2nd Year History Syllabus are present on Roy Library’s website in a systematic order.
ইট, মনি ও হাড় (হরপ্পা সভ্যতা)
| TEXTUAL QUESTION ANSWER |
প্রশ্নঃ ১। হরপ্পীয় নগরসমূহের লোকের খাদ্য সম্ভারের একটি তালিকা প্রস্তুত করো। এই খাদ্যসামগ্রী যোগান দেওয়া দলসমূহকে সনাক্ত করো।
উত্তরঃ হরপ্পাবাসীরা নানান ধরনের লতাগুল্ম জাতীয় উদ্ভিদ ও মৎস সহ বিবিধ প্রাণীজ আহার গ্রহণ করত। ঐ স্থানসমূহ হতে প্রাপ্ত দগ্ধ শস্য ও বীজ বিশ্লেষণ করে প্রত্নতাত্ত্বিকেরা এদের খাদ্যাভাস পুনর্নির্মাণ করতে সক্ষম হয়েছেন। মাংসের জন্য হরপ্পাবাসীরা পশুপালন এবং শিকার করার উপর নির্ভর করত। নীচে হরঙ্গীয় লোকের খাদ্যসত্তারের তালিকা এবং এই খাদ্য সামগ্রী যোগান দেওয়া দলসমূহকে চিহ্নিত করা হল।
| খাদ্য সামগ্রী | যোগানকারী গোষ্ঠী |
| ১। উদ্ভিদ হতে আহোরিত খাদ্য সামগ্রী | ১। খাদ্য সংগ্রহকারী গোষ্ঠী। |
| ২। মাংস এবং মাছ | ২। পশুপালনকারী এবং শিকারীগোষ্ঠী। |
| ৩। গম, যব, ভুট্টা, মসুর, মটরকলাই, তিল ইত্যাদি। | ৩। কৃষক গোষ্ঠী। |
প্রশ্নঃ ২। পুরাতত্ত্ববিদগণ কীভাবে হরপ্পীয় সমাজের আর্থ-সামাজিক বৈষম্যসমূহ তুলে ধরেছিলেন? এই ক্ষেত্রে তারা কী কী বৈষম্য লক্ষ্য করেছিলেন?
উত্তরঃ পুরাতত্ত্ববিদগণ সাধারণত নিম্নলিখিত কৌশলগুলির দ্বারা লোকের আর্থ-সামাজিক অবস্থার মধ্যে পার্থক্য নির্ণয় করে থাকেন।
(i) সমাধি – সমাধির মধ্যে পার্থক্যকে বিশ্লেষণ করে লোকের আর্থ-সামাজিক অবস্থার মধ্যে পার্থক্য নির্ণয় করা হত। হরপ্পীয় সমাধিস্থলে মৃতদেহ গহ্বরে শায়িত করা হত। এর মধ্যে কিছু কিছু গহ্বরের ভেতরের দেওয়ালে ইটের গাঁথনি দেওয়া আভিজাত্যের ইঙ্গিত দেয়। যে সকল সমাধিতে মৃতদেহের সঙ্গে মূল্যবান সামগ্রী এবং অলঙ্কারাদি পাওয়া যেত সেগুলি অভিজাত লোকের আবার সাধারণ সামগ্রী থাকা সমাধিটি সাধারণ লোকের বলে মনে করা হয়।
(ii) বিলাস বহুল সামগ্রী – পুরাতত্ত্ববিদগণ কলা শিল্পের সামগ্রীগুলিকে দুই শ্রেণীতে ভাগ করেন-
(ক) দৈনন্দিন জীবনে ব্যবহৃত সামগ্রী। এবং
(খ) বিলাস ব্যাসনের উপকরণ।
প্রথম শ্রেণীর সামগ্রীগুলি যেমন পাথর, এবং কাদা দিয়ে তৈরী সামগ্রী জাঁতাকল, সূঁচ ইত্যাদি কম মূল্যবান এবং এগুলি জীবনধারণের জন্য অত্যাবশ্যক ছিল অন্যদিকে দ্বিতীয় শ্রেণির সামগ্রী যেমন কেয়িন্স দ্বারা নির্মিত ক্ষুদ্র পাত্র, সূতাকাটার টাকু ইত্যাদি মূল্যবান সামগ্রী বলে গণ্য হয়। যেসব অঞ্চলে দ্বিতীয় শ্রেণির সামগ্রীর চিহ্ন বেশী পাওয়া যায় সেই অঞ্চলকে অপেক্ষাকৃত ভাবে অভিজাত শ্রেণীর লোকের বাসস্থান বলে চিহ্নিত করা হয়।
প্রশ্নঃ ৩। হরপ্পীয় নগরসমূহের পয়ঃপ্রণালী নগর পরিকল্পনার ঈঙ্গিতবাহী কি? তোমার উত্তরের কারণ দর্শাও।
উত্তরঃ হরপ্পীয় সভ্যতার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য অতি অবশ্যই সভ্যতাটির নগরকেন্দ্রিক সভ্যতা। হরপ্পার প্রতিটি নগর ছিল পরিকল্পিতভাবে তৈরী। হরপ্পা সভ্যতার নগরসমূহ বর্তমান কালের উন্নত নগরের মতই পরিকল্পনা করে তৈরী করা। হরপ্পীয় নগরসমূহের পয়ঃপ্রণালীর ব্যবস্থাটি নগরগুলির পরিকল্পিত হওয়ার ঈঙ্গিত দেয়। হরপ্পা সভ্যতার অন্যতম স্বাতন্ত্র্যসূচক বৈশিষ্ট্য হল উহার উত্তমভাবে পরিকল্পিত পয়ঃপ্রণালী ব্যবস্থা। হরপ্পার নগরগুলিতে পথঘাটের সঙ্গে পরিকল্পিতভাবে পয়ঃপ্রণালী অর্থাৎ নর্দমা নির্মাণ করা হত। সম্ভবত পথ-ঘাট এবং নালা-নর্দমা প্রথম পরিকল্পনা অনুসারে প্রস্তুত করার পরে তার ধারে ধারে ঘর-বাড়ি নির্মাণ করা হতো। প্রতিটি ঘরের নিজস্ব নর্দমাযুক্ত স্নানঘর ছিল এবং প্রতিটি ঘর রাস্তার পরো প্রণালীর সাথে নর্দমা দ্বারা যুক্ত থাকতো। মূল খালগুলি কংক্রীটের ইটের গাঁথনি দিয়ে তৈরী ছিল এবং আলগা ইটের দ্বারা ঢাকা ছিল, যা পরিষ্কার করার জন্য অপসারিত করা যেত। ঘরের নর্দমাগুলি প্রথমে একটি নিষ্কাশন কূপ অথবা আচ্ছাদিত গর্তে খালি করা হত এবং এটাতে বর্জ্য পদার্থ থিতিয়ে গেলে বর্জ্য জল পথনালীতে বয়ে যেত। দীর্ঘ পথনালীতে কিছু দূর পরে পরে পরিষ্কার করার জন্য নিষ্কাশন কূপও থাকত। পয়ঃনালীগুলি রাস্তার নীচে দিয়ে তৈরী করা হত।
সুতরাং দেখা গেল যে হরপ্পীয় নগরসমূহে উন্নত পয়ঃপ্রণালী ব্যবস্থা ছিল যা পরিকল্পনা ছাড়া অসম্ভব ছিল। কাজেই হরপ্পীয় নগরসমূহের পয়ঃপ্রণালী নগর পরিকল্পনার ঈঙ্গিতবাহী।
প্রশ্নঃ ৪। হরপ্পীয় সভ্যতায় পুঁতি তৈরি করার আবশ্যকীয় উপাদানগুলির তালিকা প্রস্তুত করো। কোন একটি ধরনের পুঁতি তৈরি করার প্রক্রিয়া বর্ণনা করো।
উত্তরঃ হরপ্পা যুগে পুঁতি তৈরির জন্য কার্ণেলিয়া, জেস্পা’র, স্ফটিক, সিয়েটাইট জাতীয় পাথর, সোনা, পিতল, ব্রোঞ্জ, তামা ইত্যাদি ধাতু ছাড়াও ঝিনুক ফেয়িন্স এবং টেরাকোটা জাতীয় পদার্থ ব্যবহৃত হত। কোন কোন পুঁতি দুই বা ততোধিক পাথরকে সংযোজক পদার্থ দ্বারা যুক্ত করে নির্মাণ করা হত। পুঁতিগুলি গোলাকার, চোঙাকৃতি ইত্যাদি আকারের হতো। উপাদান অনুযায়ী নির্মাণকৌশলও পরিবর্তিত হতো। ষ্টিয়াটাইট্ নামক কোমল পাথরের চূর্ণের কাদাটে মিশ্রণ থেকেও পুঁতি তৈয়ারী করা হত। কাৰ্ণেলিয়ান নামক পুঁতি উৎপাদনের কাঁচামাল থেকে বিভিন্ন পর্যায়ে আগুনে গলিয়ে পাওয়া পিণ্ডগুলিকে পাতলা টুকরা করে কর্কশ আকার দেওয়া হত এবং সবশেষে চূড়ান্ত আকার দেওয়ার জন্য পরত করা হত এবং এরপর পেষণ করা, ঘষামাজা ও ছিদ্র করার সমস্ত প্রক্রিয়াটি সম্পূর্ণ হত।
চানহুদারো, লোথাল এবং চোলাভিরাতে বিভিন্ন ধরনের পুঁতি তৈরী করা হত।
প্রশ্নঃ ৫। মহেঞ্জোদারোর স্বাতন্ত্র্যসূচক বৈশিষ্ট্য বর্ণনা করো।
উত্তরঃ হরপ্পা সভ্যতার সবচেয়ে সুপরিচিত এবং বৈশিষ্ট্যপূর্ণ স্থান ছিল মহেঞ্জোদারো। মহেঞ্জোদারোর নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য উহাকে সভ্যতার সর্বাধিক পরিচিত এবং বৈশিষ্টপূর্ণ বলা যায়।
(i) পরিকল্পিত নগর – মহেঞ্জোদারোর সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল উহার পরিকল্পিত নগারকেন্দ্রীক বসতি। নগরের ঘরবাড়ি, রাস্তা-ঘাট, পয়ঃপ্রণালী ইত্যাদি নির্দেশ করে যে মহেঞ্জোদারো নগরটি সম্পূর্ণভাবে পরিকল্পনা করে নির্মাণ করা হয়েছিল।
(ii) বিভাজিত বসতি – মহেঞ্জোদারোর বসতিটি দুই ভাগে বিভাজিত ছিল। প্রথমটি ছোট কিন্তু উপরে অবস্থিত যাতে অভিজাত শ্রেণির লোকেরা বসবাস করত অন্যদিকে নীচের ভাগটি বড়ছিল যেখানে শ্রমিক শ্রেণির লোকেরা বাস করত।
(iii) পরিকল্পিত পয়ঃপ্রণালী – মহেঞ্জোদারোর আরেকটি বৈশিষ্ট্য ছিল পরিকল্পিত পয়ঃ প্রণালী। সড়কের নীচে দিয়ে পাকা নর্দমা তৈরী করা হত এবং আধুনিক কালের মত নার্দনাগুলিতে ম্যানহোল থাকত।
(iv) গৃহনির্মাণে উন্নত কারিগরী ব্যবস্থা – মহেঞ্জোদারোর নিম্নশহরের ঘরবাড়িগুলি ঝলসানো ইট দ্বারা তৈরী করা হত। তানেকগুলি ঘরে উঠান মধ্যস্থলে রেখে চারিদিকে কোঠা নির্মিত হতো। ঘরগুলি একতল এবং দ্বিতল বিশিষ্ট হত। দ্বিতল বিশিষ্ট ঘরগুলিতে দোতালায় যাওয়ার জন্য সিঁড়ি থাকতো। প্রতিটি ঘরে নিজস্ব শানবাধানো নর্দমাযুক্ত স্প্যানিঘর থাকতো। নর্দমাগুলি থ্রাচীরের মধ্য দিয়ে পথের নর্দমার সাথে যুক্ত থাকতো।
(v) বৃহৎ স্নানাগার – মহেঞ্জোদারোর সবচেয়ে উল্লেখজনক স্থাপত্য কীর্তি ছিল এর বৃহৎ স্নানাগার। এটি একটি বৃহৎ আয়তক্ষেত্র সদৃশ স্নানাগার ছিল। এই স্নানাগারটির মাঝখানে একটি জলাশয় ছিল। নগর দুর্গের ঠিক মাথায় স্নানাগারটি অবস্থিত ছিল। স্নানাগারটির উভয় প্রান্তে উঠা নামার জন্য সিঁড়ি ছিল।
প্রশ্নঃ ৬। হস্তশিল্প উৎপাদনের জন্য হরপ্পা সভ্যতায় প্রয়োজনীয় উপাদানের তালিকা প্রস্তুত করো এবং সেই উপাদান কীরূপে জোগাড় করা হত আলোচনা করো।
উত্তরঃ পুরাতত্ত্ববিদগণ সাধারণত নিম্নলিখিত কৌশলগুলির দ্বারা লোকের আর্থ-সামাজিক অবস্থার মধ্যে পার্থক্য নির্ণয় করে থাকেন।
(i) সমাধি – সমাধির মধ্যে পার্থক্যকে বিশ্লেষণ করে লোকের আর্থ-সামাজিক অবস্থার মধ্যে পার্থক্য নির্ণয় করা হত। হরপ্পীয় সমাধিস্থলে মৃতদেহ গহ্বরে শায়িত করা হত। এর মধ্যে কিছু কিছু গহ্বরের ভেতরের দেওয়ালে ইটের গাঁথনি দেওয়া আভিজাত্যের ইঙ্গিত দেয়। যে সকল সমাধিতে মৃতদেহের সঙ্গে মূল্যবান সামগ্রী এবং অলঙ্কারাদি পাওয়া যেত সেগুলি অভিজাত লোকের আবার সাধারণ সামগ্রী থাকা সমাধিটি সাধারণ লোকের বলে মনে করা হয়।
(ii) বিলাস বহুল সামগ্রী – পুরাতত্ত্ববিদগণ কলা শিল্পের সামগ্রীগুলিকে দুই শ্রেণীতে ভাগ করেন-
(ক) দৈনন্দিন জীবনে ব্যবহৃত সামগ্রী। এবং
(খ) বিলাস ব্যাসনের উপকরণ।
প্রথম শ্রেণীর সামগ্রীগুলি যেমন পাথর, এবং কাদা দিয়ে তৈরী সামগ্রী জাঁতাকল, সূঁচ ইত্যাদি কম মূল্যবান এবং এগুলি জীবনধারণের জন্য অত্যাবশ্যক ছিল অন্যদিকে দ্বিতীয় শ্রেণির সামগ্রী যেমন কেয়িন্স দ্বারা নির্মিত ক্ষুদ্র পাত্র, সূতাকাটার টাকু ইত্যাদি মূল্যবান সামগ্রী বলে গণ্য হয়। যেসব অঞ্চলে দ্বিতীয় শ্রেণির সামগ্রীর চিহ্ন বেশী পাওয়া যায় সেই অঞ্চলকে অপেক্ষাকৃত ভাবে অভিজাত শ্রেণীর লোকের বাসস্থান বলে চিহ্নিত করা হয়।
প্রশ্নঃ ৭। পুরাতত্ত্ববিদগণ অতীতকে কীরূপে পূনর্নিমাণ করেন, আলোচনা করো।
উত্তরঃ পুরাতত্ত্ববিদগণ সাধারণতঃ বস্তুগত নিদর্শনের উপর ভিত্তি করে অতীতকে পূনর্নির্মাণ করে থাকেন। যে বস্তুগুলি প্রাচীন কাল থেকে অক্ষত থাকে সেগুলি সাধারণত পাথর ঝলসানো মাটি অথবা ধাতু নির্মিত হয়ে থাকে। এই বস্তুগুলি বিভিন্ন প্রকারের পাত্র, যন্ত্রপাতি, অলঙ্কারাদি, গৃহে ব্যবহৃত বিভিন্ন প্রকারের বস্তু ইত্যাদি হয়। অন্যদিকে জৈবিক বস্তু যেমন কাপড়, চামড়া, কাঠ ইত্যাদি দ্বারা তৈরী বস্তু পচনশীল এবং বিয়োজনযোগ্য হওয়ায় নষ্ট হয়ে যায়। কাজেই অতীতের পূনর্নির্মাণের জন্য পুরাতত্ত্ববিদদের অবিয়োজনযোগ্য বস্তু উপরই নির্ভর করতে হয়। এই সকল বস্তু আবিষ্কারের পর প্রত্নতাত্ত্বিকেরা বস্তু সমূহের শ্রেণিবিভাগ করেন। এই শ্রেণিবিভাগ দুই ধরনের হয়—
(i) বস্তুটি কি তার উপর ভিত্তি করে যেমন পাথর, কাদা, ধাতু, অস্থি, হাতীর দাঁত ইত্যাদি। এবং
(ii) বস্তুটির কাজের অর্থাৎ ব্যবহারের উপর ভিত্তি করে, যেমন এটা বুঝতে হবে বস্তুটি একটি যন্ত্রাংশ না অলংকার। নাকি দুটোই আচার-অনুষ্ঠানের জন্য ব্যবহৃত কোন বস্তু। কোন বস্তুর ব্যবহার বা কার্যকারিতা নির্ণয় একটি জটিল বিষয়। প্রত্নতাত্ত্বিকরা বিভিন্ন উপায়ের দ্বারা বস্তুগুলির কার্যকারিতা নির্ণয় করেন। যেমন–
(i) বস্তুর কার্যকারিতা বুঝার একটি উপায় হল বর্তমানে ব্যবহৃত হয় এমন সকল বস্তুর সঙ্গে তার সাদৃশ্য বিবেচনা করা, যেমন— জাতাকল, পাথরের ফলক, পাত্র ইত্যাদি।
(ii) তাছাড়া আরেকটি উপায় হল বস্তুটি কোন্ পরিপ্রেক্ষিতে আবিষ্কার হয়েছিল তা নির্ণয় করা। যেমন বস্তুটি কি ঘরে, নর্দমায়, সমাধিস্থলে, চুল্লীতে বা ইটের পাজায় পাওয়া গেছে তা নির্ণয় করা।
(iii) কখনও প্রত্নতত্ত্ববিদরা অপ্রত্যক্ষ প্রমাণের সাহায্য নিয়ে থাকেন যেমন কাপড় সম্বন্ধে তথ্য উদ্ধারের জন্য আমাদের ভাস্কর্যের বর্ণনার উপর নির্ভর করতে হয়।
প্রত্নতত্ত্ববিদদের উল্লেখনীয় বস্তুর পরিকাঠামোর বিকাশ করতে হয়। যতক্ষণ পর্যন্ত একটি শীল-মোহরের পরিপ্রেক্ষিত নির্ণয় করা সম্ভব হয় না ততক্ষণ পর্যন্ত ওর সাংস্কৃতিক পরম্পরা নির্ণয় করা যায় না। কাজেই কোন একটি শীল-মোহর কোথায় কী পরিপ্রেক্ষিতে আবিষ্কার করা হয়েছে তাও নির্ণয় করতে হয়। অতীতের ধর্মীয় বিশ্বাস ও আচার- অনুষ্ঠান পুনর্নির্মাণের প্রচেষ্টা হয়েছে শীলমোহরগুলির পরীক্ষার মাধ্যমে। হরপ্পীয় ধর্মের পূনর্নির্মাণ এই ধারণার উপর ভিত্তি করে করা হয়েছে যে পরবর্তী পরম্পরাসমূহ পূর্ববর্তী পরম্পরার অর্থাৎ বর্তমান হতে অতীতের দিকে অনুসন্ধান করেন। সমান্তরালে উপস্থাপিত হয়। এটির কারণ হল প্রত্নতাত্ত্বিকেরা জানা হতে অজানার দিকে অৰ্থাৎ বৰ্তমান হতে অতীতের দিকে অনুসন্ধান করেন।
প্রশ্নঃ ৮। রঞ্জীয় সমাজে শাসকদের কার্যকলাপ বর্ণনা করে।
উত্তরঃ হরপ্পীয় সমাজে শাসকদের কার্যকলাপ বর্ণনা করার সময় এই বিষয় উল্লেখযোগ্য যে হরপ্পা সমাজে শাসক শ্রেণির উপস্থিতি সম্বন্ধে ঐতিহাসিক এবং পুরাতত্ত্ববিদগণের মধ্যে কোন ঐক্যমত গড়ে উঠেনি। এর প্রধান কারণ হল বিভিন্ন সময়ে আবিষ্কার হওয়া প্রত্নতাত্ত্বিক সাক্ষ্যসমূহ এই বিষয়ে কিছুটা ভিন্ন ভাবধারার প্রদর্শন করে এবং তাছাড়া কোন রাজা বা শাসক সেই সময়ে থাকার কোন বাস্তব প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু তবুও কিছু প্রত্নতাত্ত্বিক বিভিন্ন যুক্তির মাধ্যমে শাসক থাকার কথা উপস্থাপন করেন।
মহেঞ্জোদারোতে একটি সুবিশাল ইমারতকে পুরাতত্ত্ববিদরা থ্রাসাদ বলে পরিচিতি জ্ঞাপন করলেও এর সঙ্গে জড়িত কোন অত্যাশ্চর্য আবিষ্কার ছিল না। একটি পাথরের মূর্তিকে পুরোহিত রাজা হিসাবে চিহ্নিত করা হয়েছে। কারণ পুরাতত্ত্ববিদ গণ মেসোপটেমিয়ার সভ্যতা সম্বন্ধে জ্ঞাত ছিলেন যেখানে পুরোহিতরা শাসক ছিলেন। পুরাতত্ত্ববিদরা মেসোপটেমিয়ার সভ্যতার সঙ্গে হরপ্পা সভ্যতার সাদৃশ্য থাকায় এই সিদ্ধান্ত নিয়েছিলেন যে পুরোহিতরা শাসকের ভূমিকায় ছিলেন। অন্যদিকে কিছু ঐতিহাসিক এই মত পোষণ করেন যে হরপ্পা সমাজে কোন শাসকছিলেন না এবং সকলের সমান মর্যাদা ছিল। আবার কেউ কেউ মনে করেন যে সভ্যতার বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন শাসক সমাজের নিয়ন্ত্রণ করতেন।
কিন্তু তথাপিও বেশীরভাগ ঐতিহাসিক মনে করেণ যে হরপ্পাতে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ছিল কারণ এমন কিছু নিদর্শন বা সাক্ষ্য পাওয়া গিয়েছিল যেগুলি শাসক ছাড়া অসম্ভব ছিল। যেমন—
(i) সুষম হস্তকলা – বিভিন্ন ধাতব পাত্র, মাটির পাত্র, শীল-মোহরের ওজন এবং আকৃতি বিভিন্ন হস্তকলাসমূহ একই ধরনের ছিল যা নিশ্চয়ই শাসকের নেওয়া সিদ্ধান্তের বলে হয়েছে। কাজেই এই বিষয়টি শাসক শ্রেণির অবদান বলে ধরা যায়।
(ii) ইটের নির্দিষ্ট আকার – জম্মু হতে গুজরাট এই বিস্তৃত অঞ্চলে ইটের একটি আকার এবং আয়তন কোন শাসক দ্বারা নেওয়া সিদ্ধান্ত ছাড়া অসম্ভব ছিল। সুতরাং ইটের সুকম আকার এবং আয়তন শাসকের অবদান বলা যায় নিশ্চিতভাবে।
(iii) নির্দিষ্ট অঞ্চলে বসতি স্থাপন – কিছু কিছু নির্দিষ্ট অঞ্চলে কৌশলগতভাবে বসতি স্থাপনও কেন্দ্রীয় শাসকের সিদ্ধান্তের ফলে সম্ভব হয়েছিল।
(iv) শ্রমিকদের স্থানান্তর – বিভিন্ন নির্মাণ কার্যের জন্য শ্রমিকদের এক স্থান থেকে অন্যস্থানে স্থানান্তরও শাসকের একটি কার্য বলে মনে করা হয়।
(v) নগর পরিকল্পনা প্রস্তুত – হরপ্পার নগরগুলিকে বিশ্লেষণ করলে বুঝা যায় যে প্রতিটি নগর পরিকল্পিতভাবে প্রস্তুত করা হয়েছে। নগরের রাস্তাঘাট, পয়ঃপ্রণালী, স্নানাগার ইত্যাদির পরিকল্পনা শাসক শ্রেণিত ছাড়া অসম্ভব ছিল। কাজেই নগর পরিকল্পনা শাসকের অবদান বলা যায়।
(vi) দূরবর্তী স্থান হতে কাঁচামাল সংগ্রহ – হরপ্পার শাসকগণ হস্তশিল্পের জন্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহের জন্য দূরবর্তী স্থানে অভিযান চালাতেন।
Class 12 History Textual Question Answer
| S.L. No. | সূচীপত্র |
| প্রথম খণ্ড | |
| অধ্যায় -1 | ইট, মনি ও হাড় |
| অধ্যায় -2 | রাজা, কৃষক ও নগরসমূহ |
| অধ্যায় -3 | জ্ঞাতিত্ব, বর্ণ ও শ্রেণি (প্রাচীন সমাজ) |
| অধ্যায় -4 | দার্শনিক প্রত্যয় ও স্থাপত্য (সাংস্কৃতিক অগ্রগতি) |
| অধ্যায় -5 | প্রাগৈতিহাসিক যুগ — ৬৫০ খ্রিস্টাব্দ |
| দ্বিতীয় খণ্ড | |
| অধ্যায় -6 | পর্যটকদের দৃষ্টিতে (দশম থেকে সপ্তদশ শতক) |
| অধ্যায় -7 | ভক্তি ও সুফী পরম্পরা |
| অধ্যায় -8 | একটি সাম্রাজ্যবাদী রাজধানী – বিজয়নগর |
| অধ্যায় -9 | কৃষক, জমিদার ও রাষ্ট্র |
| অধ্যায় -10 | কৃষক, জমিদার ও রাষ্ট্র |
| তৃতীয় খণ্ড | |
| অধ্যায় -11 | উপনিবেশবাদ ও গ্রামাঞ্চল |
| অধ্যায় -12 | বিদ্রোহ ও রাজ (১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহ) |
| অধ্যায় -13 | উপনিবেশিক নগর |
| অধ্যায় -14 | মহাত্মা গান্ধী ও জাতীয় আন্দোলন |
| অধ্যায় -15 | দেশ বিভাজনের উপলব্ধি |
| অধ্যায় -16 | সংবিধান প্রণয়ন |
| অধ্যায় -17 | মানচিত্র অঙ্কনকার্য |
YouTube Channel