Class 12 History Chapter 10 কৃষক, জমিদার ও রাষ্ট্র is a textbook prescribed by the AHSEC Board Class 12 Bengali Medium Students will find the solutions very useful for exam preparation. Class 12 History Chapter 10 কৃষক, জমিদার ও রাষ্ট্র The experts of The Roy Library provide solutions for every textbook question Answer to help students understand and learn the language quickly. Class 12 History Chapter 10 কৃষক, জমিদার ও রাষ্ট্র Solutions are free to use and easily accessible.
Class 12 History Chapter 10 কৃষক, জমিদার ও রাষ্ট্র
Bengali Medium Solutions by Roy Library helps students understand the literature lessons in the textbook. Class 12 History Chapter 10 কৃষক, জমিদার ও রাষ্ট্র Question Answer in Bengali. The sole purpose of the solutions is to assist students in learning the language easily. HS 2nd year History in Bengali, Class 12 History Chapter 10 কৃষক, জমিদার ও রাষ্ট্র Question answer in Bengali gives you a better knowledge of all the chapters. Assam AHSEC Board HS 2nd Year History in Bengali , Class 12 History Answers The experts have made attempts to make the solutions interesting, and students understand the concepts quickly. Assam AHSEC Board Class 12 History in Bengali Medium Books Solutions will be able to solve all the doubts of the students. Class XII History in Bengali Solutions Provided are as per the Latest Curriculum and covers all the questions from the AHSEC Board Class 12 History in Bengali Medium Textbooks. HS 2nd Year History in Bengali Syllabus are present on Roy Library’s website in a systematic order.
রাজা ও কালক্রমণিকা
| TEXTUAL QUESTION ANSWER |
প্রশ্ন ১। মোগল দরবারে পাণ্ডুলিপি প্রস্তুত সম্পর্কে বিস্তৃতভাবে লেখ।
উত্তরঃ মোগল যুগে সকল গ্রন্থই পাণ্ডুলিপিরূপে অর্থাৎ হাতেলেখা পুঁথিরূপে পাওয়া গিয়েছিল। পাণ্ডুলিপি রচনা করার মুখ্য কেন্দ্র ছিল শাহী কিতাবখানা। কিতাবখানা শব্দটিকে গ্রন্থনায় বলা যায়। লিপিঘর নামক একটি ঘরে যোগল সম্রাটগণের সকল পাণ্ডুলিপি সংগ্রহ করে রাখা হয়েছিল।
পাণ্ডুলিপি রচনার বিভিন্ন কাজে বহু লোক জড়িত থাকত –
(ক) কাগজ প্রস্তুতকারীগণ পাণ্ডুলিপির পৃষ্ঠা প্রস্তুত করত।
(খ) লেখকগণ সুন্দর হাতের অক্ষরে পাঠের নকল করত।
(গ) চিত্রকরগণ পাঠের বিভিন্ন চিত্র অঙ্কন করত।
(ঘ) শিল্পীগণ এর উপর স্বর্ণজলের প্রলেপ দিতেন।
(ঙ) গ্রন্থ বাঁধাইকারীগণ সকল পৃষ্ঠা একত্র করে সুন্দর মোড়কে বাঁধাই করে রাখত।
সুন্দর হাতের অক্ষরে লেখা কার্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশল বলে বিবেচনা করা হত। পাণ্ডুলিপি সুরক্ষিত করে রাখা হত।
প্রশ্ন ২। মোগল প্রাদেশিক শাসন ব্যবস্থা সম্পর্কে লেখ। কেন্দ্র কিভাবে প্রদেশসমূহ নিয়ন্ত্রণ করত?
অথবা,
মুঘল প্রাদেশিক প্রশাসনের প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
উত্তরঃ মোগল সাম্রাজ্য কয়েকটি প্রদেশে বিভক্ত ছিল। প্রদেশগুলিকে ‘সুবা’ বলা হত। এই সুবাগুলি দেওয়ান, বাখসি ও সর্দার দ্বারা শাসিত হত। প্রাদেশিক শাসনের প্রধান ছিলেন গভর্নর। তাঁকে ‘সুবেদার’ বলা হত। তিনি সরাসরি সম্রাটকে শাসন-সংক্রান্ত তথ্যাদি প্রেরণ করতেন।
প্রতিটি সুবা বিভিন্ন সরকারে বিভক্ত ছিল। প্রতিটি সরকারে আবার জেলাও থাকত। ফৌজদার জেলার শাসনকার্য পরিচালনা করতেন। প্রতিটি জেলায় আবার পরগণাও ছিল। এতে আংশিক উত্তরাধিকারী বিষয় থাকত। তাদের কানুনগো, চৌধুরী ও কুয়াজী বলা হত। প্রশাসনের প্রতিটি বিভাগে বহুসংখ্যক কেরানি, হিসাবরক্ষক, হিসাব পরীক্ষক ও তথ্যপ্রেরক ছিল। তাছাড়াও অভিযান্ত্রিক বিষয়ও ছিল।
প্রশ্ন ৩। মোগল রাজপরিবারের মহিলাগণের ভূমিকা আলোচনা কর।
উত্তরঃ মোগলগণ পারিবারিক ক্ষেত্রে ‘হেরেম’ শব্দটি প্রায়ই ব্যবহার করত। ‘হেরেম’ শব্দটি পারসি শব্দ ‘হারাম’ হতে উদ্ভূত হয়েছে, যার অর্থ হল ‘পবিত্রস্থান।’ মোগল পরিবার নিম্নোক্ত ব্যক্তিবর্গ নিয়ে গঠিত ছিল:
(ক) বাদশাহ ও তাঁর পত্নী ও উপপত্নী।
(খ) এর পর দূর ও দূরসম্পর্কীয় লোকগণ, যেমন—মাতা, মাতামহী, ভগ্নী, ছেলে-মেয়ে, খুড়া-খুড়ী প্রভৃতি।
(গ) মহিলা পরিচারিকা ও গোলামবৃন্দ।
মোগল শাসকদের দুইপ্রকার পত্নী থাকত—একজন হলেন বেগম এবং অন্যজন হলেন আখা।
মোগল রানি ও রাজকন্যাগণ আর্থিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ করতেন।
মোগল দরবারে মহিলাগণ পাণ্ডুলিপি রচনার কাজও করতেন। বাবর কন্যা গুলবদন বেগম ‘হুমায়ুননামা’ নামক গ্রন্থ রচনা করেছিলেন।
মোগল মহিলাগণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতেন। তারা রাজা ও রাজপুত্রের মধ্যে বিবাদের মীমাংসা করতেন।
প্রশ্ন ৪। মোগল সাম্রাজ্যকে এক আদর্শ রাজ্য সৃষ্টিকারী উপাদানসমূহ চিহ্নিত কর।
উত্তরঃ মোগল সাম্রাজ্যকে এক আদর্শ রাজ্য হিসাবে প্রতিষ্ঠা করার উপাদানসমূহ নিম্নরূপ:
(ক) ঐশ্বরিক শক্তি হিসাবে রাজাঃ মোগল দরবারে ঐতিহাসিকগণ বিভিন্ন তথ্যের দ্বারা বিচার করেছিলেন যে মোগল সম্রাটগণ ভগবান হতে এক ঐশ্বরিক শক্তি লাভ করেছিলেন। এই ধারণা মোগল সাম্রাজ্যকে এক আদর্শ রাজ্য হিসাবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করেছিল।
(খ) একত্রীকরণ শক্তি: মোগল সাম্রাজ্যে হিন্দু, জৈন, শিখ, মুসলমান, জোরাস্ট্রিরিয়ান প্রভৃত বিভিন্ন নৃগোষ্ঠী ও ধর্মীয় সম্প্রদায়ের লোক বাস করত। সম্রাট ছিলেন সকল শক্তি ও শান্তির উৎস। সকল ধর্মীয় গোষ্ঠী ও নৃগোষ্ঠী তাঁর অধীন ছিল। সম্রাটের এই ক্ষমতা মোগল সাম্রাজ্যকে আদর্শ রাজ্য হিসাবে তৈরি করতে সহায়তা করেছিল।
(গ) ন্যায্য সার্বভৌমত্ব—এক সামাজিক চুক্তি: আবুল ফজল ন্যায্য সার্বভৌমত্বকে এক সামাজিক চুক্তি বলে অভিহিত করেছেন। সম্রাট প্রজাগণের মূল চারটি প্রধান সত্তা রক্ষা করেছিলেন। এইগুলি হল-(অ) জীবন (জান); (আ) ধন (মাল); (ই) সম্মান (নামস); ও (ঈ) বিশ্বাস (দীন)।
মোগল রাজতন্ত্রে ন্যায় প্রদান করা সর্বোত্তম সদগুণ বলে ভাবা হত। ন্যায় বিচার দৃশ্যমান করবার জন্য কলাশিল্পীগণ বিভিন্ন প্রতীক তৈরি করেছিলেন।
প্রশ্ন ৫। কি কি বিষয়সমূহ উপমহাদেশের বাইরের অঞ্চলসমূহে মোগল নীতি ও দৃষ্টিভঙ্গির আকার প্রদান করেছিল?
উত্তরঃ নিম্নোক্ত কারকসমূহ উপমহাদেশের বাইরের অঞ্চলসমূহে মোগল নীতি ও দৃষ্টিভঙ্গির আকার প্রদানে সহায়তা করেছিল:
(ক) অটোমান সাম্রাজ্য-তীর্থযাত্রা ও ব্যবসা-বাণিজ্য: বাণিজ্যের কারণে ব্যবসায়ী ও তীর্থযাত্রার কারণে তীর্থযাত্রীগণের গমনাগমনের প্রতি দৃষ্টি রেখে মোগল সাম্রাজ্য ও অটোমান সাম্রাজ্যের অধীনস্থ অঞ্চলসমূহের মধ্যে সম্পর্ক ও এক, বোঝাপড়ার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়েছিল। এই ব্যবস্থা মক্কা-মদিনার মতো গুরুত্বপূর্ণ তীর্থস্থানে অবস্থিত ‘হিজ’ অর্থাৎ অটোমান আরব ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য ছিল।
(খ) মোগল দরবারে জেসুইটগণ: ইউরোপীয়গণ ভারত বিষয়ে জেসুইট ধর্মপ্রচারক, পর্যটক, কূটনীতিবিদ্ ও ব্যবসায়ীগণের রচনা হতে তথ্যাদি আহরণ করেছিল। মোগল দরবার বিষয়ে ইউরোপীয় লেখকগণের রচিত বিবরণসমূহের মধ্যে জেসুইটদের বিবরণই সবচেয়ে প্রাচীন।
আকবর খ্রিস্টধর্ম বিষয়ে জ্ঞান লাভ করতে চেয়েছিলেন। তিনি জেসুইট পুরোহিতদের আমন্ত্রণ করতে গোয়ায় একটি মিশন প্রেরণ করেছিলেন। এই মিশন প্রথমে ফতেপুর সিক্রির ইবাদতখানায় হিন্দু, মুসলমান, জৈন, পারসি ও খ্রিস্টান ধর্মগুরুদের আমন্ত্রণ করেছিল। মোগল শাসকগণ ঐশ্বরীক তত্ত্বের আধারে প্রভাবশালীরূপে একটি বহুজাতিক সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন।
প্রশ্ন ৬। ভারতের একখানি মানচিত্র অঙ্কন করে মোগল শাসনাধীন অঞ্চলসমূহ দেখাও।
উত্তরঃ Students Do Yourself.
অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ
প্রশ্ন ১। মোগল শব্দটি কোন্ শব্দ হতে উদ্ভূত হয়েছে?
উত্তরঃ ‘মংগোল’ শব্দ হতে।
প্রশ্ন ২। মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তরঃ বাবর।
প্রশ্ন ৩। ‘জাংগল বুক’-এর লেখক কে?
উত্তরঃ রুডয়ার্ড কিপলিং।
প্রশ্ন ৪। আবুল ফজল কে ছিলেন?
উত্তরঃ আকবরের মন্ত্রী ও সাহিত্যিক ছিলেন।
প্রশ্ন ৫। কোন্ যুদ্ধের পর ভারতে মোগল সাম্রাজ্যের ভিত সুদৃঢ় হয়?
উত্তরঃ পানিপথের দ্বিতীয় যুদ্ধ।
প্রশ্ন ৬। আকবরের সময় মেবারের রাণা কে ছিলেন?
উত্তরঃ প্রতাপ সিংহ।
প্রশ্ন ৭। কোন্ মোগল সম্রাট ইংরেজদের ভারতে ব্যবসা করার অনুমতি দিয়েছিলেন?
উত্তরঃ জাহাঙ্গির।
প্রশ্ন ৮। আকবরের রাজস্বমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ টোডরমল।
প্রশ্ন ৯। ঔরঙ্গজেবের উৎখাত করা দাক্ষিণাত্যের দুটি রাজ্যের নাম লেখ।
উত্তরঃ বিজাপুর ও গোলকুণ্ডা।
প্রশ্ন ১০। আকবর কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তরঃ সিন্ধুর অমরকোটে।
প্রশ্ন ১১। আকবর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তরঃ ১৫৪২ খ্রিস্টাব্দে।
প্রশ্ন ১২। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কখন ঘটে?
উত্তরঃ ১৫৫৬ খ্রিস্টাব্দে।
প্রশ্ন ১৩। হলদিঘাটের যুদ্ধ কখন ঘটে?
উত্তরঃ ১৫৫৭ খ্রিস্টাব্দে।
প্রশ্ন ১৪। হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়?
উত্তরঃ মোগল ও রাণা প্রতাপের মধ্যে।
প্রশ্ন ১৫। জাহাঙ্গিরের প্রকৃত নাম কি?
উত্তরঃ সেলিম।
প্রশ্ন ১৬। ইংরেজ প্রতিনিধি হকিন্স ও স্যার টমাস রো কোন্ মোগল সম্রাটের রাজত্বকালে ভারতে আসেন?
উত্তরঃ জাহাঙ্গিরের।
প্রশ্ন ১৭। কোন্ মোগল সম্রাট ইংরেজদের সুরাটে বাণিজ্যের অনুমতি দেন?
উত্তরঃ জাহাঙ্গির।
প্রশ্ন ১৮। ‘মোগল চিত্র-শিল্প’ নামক চিত্রাঙ্কন রীতি কে প্রবর্তন করেন?
উত্তরঃ জাহাঙ্গির।
প্রশ্ন ১৯। দিল্লির লালকেল্লা কে নির্মাণ করেন?
উত্তরঃ শাহজাহান।
প্রশ্ন ২০। জামা মসজিদ কে নির্মাণ করেন?
উত্তরঃ শাহজাহান।
প্রশ্ন ২১। ঔরঙ্গজেবের মৃত্যু কখন হয়?
উত্তরঃ ১৭০৭ খ্রিস্টাব্দে।
প্রশ্ন ২২। টোডরমল কে ছিলেন?
উত্তরঃ আকবরের রাজস্বমন্ত্রী।
প্রশ্ন ২৩। আকবর তাঁর সাম্রাজ্যকে কি নামে বিভক্ত করেন?
উত্তরঃ সুবায়।
প্রশ্ন ২৪। আকবরের সময় কে কর সংগ্রহ করত?
উত্তরঃ দিওয়ান।
প্রশ্ন ২৫। ‘মনসবদারি’ প্রথার প্রবর্তন কে করেন?
উত্তরঃ আকবর।
প্রশ্ন ২৬। শুদ্ধ উত্তরটি খুঁজে বের কর:
(ক) আকবরের সময়ে উপনিষদ/মহাভারত/রামচরিত মানস সংস্কৃত থেকে ফরাসি ভাষায় অনুবাদ করা হয়েছিল।
উত্তরঃ মহাভারত।
(খ) সম্রাট আকবরের রাজসভায় বিখ্যাত সংগীতজ্ঞ ছিলেন হরিদাস/তানসেন।
উত্তরঃ তানসেন।
(গ) ফতেপুর সিক্রি/মোতি মসজিদ/শালিমার বাগ শাহজাহানের সময় নির্মিত।
উত্তরঃ মোতি মসজিদ।
প্রশ্ন ২৭। মোগল রাজত্বকালে লেখকদের নাম ও তাঁদের গ্রন্থরাজির বিষয়ে উল্লেখ কর।
উত্তরঃ
| গ্রন্থের নাম | লেখকের নাম |
| তুজুক-ই-বাবরি | বাবর |
| তুজুক-ই-জাহাঙ্গিরি | জাহাঙ্গির |
| আকবরনামা | আবুল ফজল |
| আইন-ই-আকবরি | আবুল ফজল |
| হুমায়ুননামা | গুলবদন বেগম |
| রামচরিত মানস | তুলসীদাস |
সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ
১। যোগল কাদের বলা হত?
উত্তরঃ মোগল নামটি ‘মঙ্গল’ শব্দ হতে উদ্ভূত হয়েছে। যদিও এই নামটি এখন ব্যবহার করা হয়, শাসকীয় রাজবংশ নিজে এই নামটি মনোনীত করেনি। মঙ্গোলগণ তাদের আদি বাসস্থান হতে মধ্য এশিয়ার পশ্চিমাংশে গিয়ে সেই স্থানের মুসলমানদের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিলেন। এই অঞ্চলের লোক তাদের ‘মোগল’ বলেছিল।
প্রশ্ন ২। মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তাঁকে কেন ভারতে জোর করে পাঠানো হয়?
উত্তরঃ বাবর ছিলেন মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। ভারতে নূতন ভূখণ্ড ও সম্পদের সন্ধানে তাঁকে জোর করে পাঠানো হয়েছিল।
প্রশ্ন ৩। হুমায়ুন কে ছিলেন? তাঁকে কেন ভারত হতে বহিষ্কার করা হয়েছিল?
উত্তরঃ হুমায়ুন বাবরের পুত্র ও উত্তরাধিকারী ছিলেন। তিনি আফগান নেতা শেরশাহের কাছে পরাজিত হয়ে ভারত হতে পলায়ন করেন।
প্রশ্ন ৪। তিনজন মোগল শাসকের নাম লেখ।
উত্তরঃ তিনজন মোগল শাসক হলেন —
(ক) বাবর।
(খ) হুমায়ুন। ও
(গ) আকবর।
প্রশ্ন ৫। কাকে ‘গ্রেট মোগল’ বলা হয়? তিনি কখন ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন?
উত্তরঃ আকবরকে ‘গ্রেট মোগল’ বলা হয়। তিনি ১৫৫৬ খ্রিস্টাব্দে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন।
প্রশ্ন ৬। মোগল ইতিহাসের রচয়িতা কারা ছিলেন? তাঁরা কোন্ চারটি বিষয়ের উপর গুরুত্ব দিয়েছিলেন?
উত্তরঃ মোগল দরবারের ইতিহাসবিদগণ মোগল ইতিহাস রচনা করেন। তাঁরা নিম্নোক্ত চারটি বিষয়ের উপর গুরুত্ব প্রদান করেন:
(ক) শাসকের সঙ্গে জড়িত ঘটনাবলী।
(খ) রাজপরিবার।
(গ) রাজদরবার।
(ঘ) যুদ্ধ ও প্রাদেশিক শাসন।
প্রশ্ন ৭। মোগল শাসনকালে পারসিতে অনুদিত হওয়া দুটি সংস্কৃত সাহিত্যের নাম লেখ।
উত্তরঃ মোগল শাসনকালে পারসিতে অনুদিত হওয়া দুটি সংস্কৃত সাহিত্য হল — রামায়ণ ও মহাভারত।
প্রশ্ন ৮। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে? এই প্রতিষ্ঠানটি কখন স্থাপিত হয়েছিল?
উত্তরঃ এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা হলেন স্যার উইলিয়াম জোন্স। ১৭৮৪ খ্রিস্টাব্দে এই প্রতিষ্ঠানটি স্থাপিত হয়েছিল।
প্রশ্ন ৯। সু-ই-কুল ধারণাটি কি ছিল?
উত্তরঃ সু-ই-কুল-এর অর্থ হল চূড়ান্ত শাস্তি। আবুল ফজল-এর উল্লেখ করেছেন। এটা সুশাসনের ভিত্তি। এর মূল কথা নিম্নরূপ:
(ক) কেউ রাষ্ট্রীয় কর্তৃত্ব অবজ্ঞা করতে পারে না।
(খ) অন্তঃকলহ থেকে বিরত থাকা।
প্রশ্ন ১০। জিজিয়া কি ছিল এবং কে এটা বিলোপ করেন? কে এটা পুনঃপ্রবর্তন করেন?
উত্তরঃ জিজিয়া একপ্রকার কর যা অ-মুসলমানদের উপর ধার্য করা হত। আকবর ১৫৬৪ খ্রিস্টাব্দে এটা বিলোপ করেন। কিন্তু ঔরঙ্গজেব এটা পুনরায় প্রবর্তন করেন।
Class 12 History Textual Question Answer
| S.L. No. | সূচীপত্র |
| প্রথম খণ্ড | |
| অধ্যায় -1 | ইট, মনি ও হাড় |
| অধ্যায় -2 | রাজা, কৃষক ও নগরসমূহ |
| অধ্যায় -3 | জ্ঞাতিত্ব, বর্ণ ও শ্রেণি (প্রাচীন সমাজ) |
| অধ্যায় -4 | দার্শনিক প্রত্যয় ও স্থাপত্য (সাংস্কৃতিক অগ্রগতি) |
| অধ্যায় -5 | প্রাগৈতিহাসিক যুগ — ৬৫০ খ্রিস্টাব্দ |
| দ্বিতীয় খণ্ড | |
| অধ্যায় -6 | পর্যটকদের দৃষ্টিতে (দশম থেকে সপ্তদশ শতক) |
| অধ্যায় -7 | ভক্তি ও সুফী পরম্পরা |
| অধ্যায় -8 | একটি সাম্রাজ্যবাদী রাজধানী – বিজয়নগর |
| অধ্যায় -9 | কৃষক, জমিদার ও রাষ্ট্র |
| অধ্যায় -10 | কৃষক, জমিদার ও রাষ্ট্র |
| তৃতীয় খণ্ড | |
| অধ্যায় -11 | উপনিবেশবাদ ও গ্রামাঞ্চল |
| অধ্যায় -12 | বিদ্রোহ ও রাজ (১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহ) |
| অধ্যায় -13 | উপনিবেশিক নগর |
| অধ্যায় -14 | মহাত্মা গান্ধী ও জাতীয় আন্দোলন |
| অধ্যায় -15 | দেশ বিভাজনের উপলব্ধি |
| অধ্যায় -16 | সংবিধান প্রণয়ন |
| অধ্যায় -17 | মানচিত্র অঙ্কনকার্য |
YouTube Channel