Class 12 History Chapter 14 মহাত্মা গান্ধী ও জাতীয় আন্দোলন Question Answer in Bengali is a textbook prescribed by the AHSEC Board Class 12 Bengali Medium Students will find the solutions very useful for exam preparation. Class 12 History Chapter 14 মহাত্মা গান্ধী ও জাতীয় আন্দোলন Solutions in Bengali. The experts of The Roy Library provide solutions for every textbook question Answer to help students understand and learn the language quickly. Class 12 History Chapter 14 মহাত্মা গান্ধী ও জাতীয় আন্দোলন Notes in Bengali are free to use and easily accessible.
Class 12 History Chapter 14 মহাত্মা গান্ধী ও জাতীয় আন্দোলন
Bengali Medium Solutions by Roy Library helps students understand the literature lessons in the textbook. Class 12 History Chapter 14 মহাত্মা গান্ধী ও জাতীয় আন্দোলন Question Answer in Bengali. The sole purpose of the solutions is to assist students in learning the language easily. HS 2nd year History in Bengali, Class 12 History Chapter 14 মহাত্মা গান্ধী ও জাতীয় আন্দোলন Question answer in Bengali gives you a better knowledge of all the chapters. Assam AHSEC Board HS 2nd Year History in Bengali, Class 12 History Answers The experts have made attempts to make the solutions interesting, and students understand the concepts quickly. Assam AHSEC Board Class 12 History in Bengali Medium Books Solutions will be able to solve all the doubts of the students. Class XII History in Bengali Solutions Provided are as per the Latest Curriculum and covers all the questions from the AHSEC Board Class 12 History in Bengali Medium Textbooks. HS 2nd Year History in Bengali Syllabus are present on Roy Library’s website in a systematic order.
মহাত্মা গান্ধী ও জাতীয় আন্দোলন
| TEXTUAL QUESTION ANSWER |
প্রশ্ন ১। সর্বসাধারণের মনে মহাত্মা গান্ধী কিভাবে নিজের পরিচয় দিতে চেয়েছিলেন?
উত্তরঃ মহাত্মা গান্ধী সহজ জীবন ও উন্নত দর্শনে বিশ্বাস করতেন। তিনি নিম্নোক্ত উপায়ে সাধারণ মানুষকে নিজের পরিচয় দিতেন:
(ক) গান্ধীজি পেশাগত অথবা বুদ্ধিদীপ্তের মতো আচরণ করতেন না। তিনি হাজার হাজার কৃষক, শ্রমিক ও কারিগরের মধ্যে মিশে থাকতেন।
(খ) তিনি অতি সাধারণ মানুষের পোশাক পরিধান করতেন। তিনি সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন ও তাদের ভাষায় কথা বলতেন। তিনি অতি সাধারণ ধুতি ও চাদর পরিধান করতেন। তিনি সাধারণ মানুষের মধ্যে মিশে থাকতে ও তাদের সঙ্গে কথা বলতে ভালোবাসতেন।
(গ) গান্ধীজি প্রতিদিন চরকায় সুতা কাটতেন। তিনি অন্যান্য জাতীয়তাবাদীদের এটাই অনুসরণ করতে উৎসাহ দিতেন। বস্তুত তিনি মানসিক ও শারীরিক শ্রমের সংমিশ্রণের পক্ষপাতী ছিলেন।
(ঘ) গান্ধীজি পরম্পরাগত জাতিব্যবস্থায় বিশ্বাসী ছিলেন না।
(ঙ) তিনি সদা মাতৃভাষায় কথা বলতেন।
প্রশ্ন ২। কৃষকগণ মহাত্মা গান্ধীকে কিভাবে উপলব্ধি করেছিল?
উত্তরঃ কৃষকগণ গান্ধীজিকে অত্যন্ত শ্রদ্ধা করত। তারা তাকে অলৌকিক ক্ষমতাযুক্ত একজন মহানব্যক্তি বলে গণ্য করত। তারা বিশ্বাস করত যে ঈশ্বর গান্ধীজিকে তাদের অভাব-অভিযোগগুলির সমাধানের জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন। তারা গান্ধীজিকে প্রভাবশালী ব্যক্তি হিসাবে গণ্য করেছেন যিনি স্থানীয় নেতাদের উপর আধিপত্য স্থাপন করবেন। এইজন্য কৃষকগণ গান্ধীজিকে ‘গান্ধীবাবা’, ‘গান্ধী মহারাজ’ অথবা ‘মহাত্মা’ বলে সম্বোধন করত। গান্ধীজি তাদের রক্ষা করবেন বলে তারা মনে করত। তারা গান্ধীজির সন্ন্যাসীর মতো জীবনযাপন পছন্দ করত।
প্রশ্ন ৩। জাতীয় সংগ্রামে লবণ আইন কেন একটি বিচার্য বিষয় হয়ে পড়েছিল?
উত্তরঃ বৃটিশ শাসনকালে লবণ আইন সরকারকে লবণ তৈরির একচেটিয়া অধিকার প্রদান করে। অধিকাংশ ভারতবাসীই এই আইন অস্বীকার করে, কারণ লবণ হল দৈনন্দিন জীবনযাত্রার এক অপরিহার্য্য সামগ্রী। কিন্তু ব্রিটিশ সরকার ব্যক্তিগত কাজে লবণ তৈরি বেআইনি বলে ঘোষণা করে। তারা জনগণকে অধিক মূল্যে দোকান হতে লবণ কিনতে বাধ্য করে। সরকারের একচেটিয়া অধিকার থাকার জন্য সাধারণ মানুষ এই ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ করতে পারত না।
গান্ধীজি বাস্তবজ্ঞানসম্পন্ন লোক ছিলেন। তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে জনগণ লবণ আইন সমর্থন করে না। সুতরাং লবণ আইন তার লক্ষ্যবস্তু ছিল। জনগণ যেহেতু ব্রিটিশ শাসনে অসন্তুষ্ট ছিলেন সেই হেতু তিনি জনগণকে লবণ আইনের বিরুদ্ধে সংগঠিত করেছিলেন এবং লবণ সত্যাগ্রহ আন্দোলন আরম্ভ করেছিলেন। সুতরাং লবণ আইন জাতীয় আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়েছিল।
প্রশ্ন ৪। জাতীয় আন্দোলন অধ্যয়নের জন্য সংবাদপত্র কেন একটি প্রয়োজনীয় মাধ্যম হিসাবে গণ্য করা হয়?
উত্তরঃ সমসাময়িককালের সংবাদপত্রগুলি জাতীয় আন্দোলন অধ্যয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে আমাদের অধিক জানতে হলে আমাদের ইংরেজি ও অন্যান্য ভারতীয় ভাষার সংবাদপত্র অধ্যয়ন করতে হবে।
সংবাদপত্রকে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে গণ্য করা হয় নিম্নলিখিত কারণসমূহের জন্য:
(ক) সমসাময়িককালের সংবাদপত্রসমূহ মহাত্মা গান্ধী পরিচালিত জাতীয় আন্দোলনের নানাবিধ খবর পরিবেশন করে।
(খ) এই সংবাদপত্রগুলি মহাত্মা গান্ধীর গুরুত্বপূর্ণ ক্রিয়াকলাপ, ভাষণ ও বিবৃতি পরিবেশন করেছিল।
(গ) সংবাদপত্রগুলি সাধারণ ভারতবাসী কিভাবে মহাত্মা গান্ধীকে উপলব্ধি করেছিল তা পরিবেশন করে।
অবশ্য সংবাদপত্রের সংবাদ সাবধানতা অবলম্বনপূর্বক পাঠ করা উচিত কারণ কখনও কখনও পরিবেশিত সংবাদ অতিরঞ্জিত হয়ে থাকে।
প্রশ্ন ৫। চরকাকে কেন জাতীয়তাবাদের প্রতীকরূপে নির্বাচন করা হয়েছিল?
উত্তরঃ গান্ধীজি প্রতিনিয়ত চরকার ব্যবহার করতেন।
নিম্নোক্ত কারণে তিনি চরকাকে জাতীয়তাবাদের প্রতীকরূপে নির্বাচন করেছিলেন:
(ক) চরকা শারীরিক শ্রমের প্রতীকস্বরূপ। মহাত্মা গান্ধী সর্বদা শ্রমের মর্যাদায় বিশ্বাস করতেন। তিনি নিজহাতে কাজ করতে ভালোবাসতেন। অবশ্য তিনি চরকাকে একপ্রকার যন্ত্রবিশেষ মনে করতেন।
(খ) গান্ধীজি যন্ত্রের বিরোধী ছিলেন, কারণ তা মানুষকে দাসত্বে পরিণত করে। তিনি যন্ত্র ও প্রযুক্তিকে গুরুত্ব না দিয়ে শ্রমের মর্যাদার প্রতি গুরুত্ব আরোপের প্রতীক হিসাবে চরকার প্রশংসা করতেন।
(গ) গান্ধীজি মনে করতেন যে চরকা মানুষকে আত্মনির্ভরশীল করতে পারবে, কারণ তা মানুষের আয় বৃদ্ধি করে।
(ঘ) চরকার ঢাকার কার্য গান্ধীজিকে পরম্পরাগত জাতিভেদের সীমারেখা অতিক্রম করতে সহায়তা করেছিল।
বস্তুত, গান্ধীজি চরকাকে জাতীয়তাবাদের প্রতীক হিসাবে নির্বাচন করতে চেয়েছেন। সুতরাং তিনি অন্যান্য জাতীয়তাবাদীদের চরকা ব্যবহার করতে উৎসাহিত করেছিলেন।
প্রশ্ন ৬। অসহযোগ আন্দোলনকে কেন একপ্রকার প্রতিবাদ বলে গণ্য করা হয়?
অথবা,
“অসহযোগ আন্দোলন একপ্রকার প্রতিবাদ।” বিস্তৃত আলোচনা কর।
উত্তরঃ ১৯১৯ খ্রিস্টাব্দের ভারত শাসন আইন ভারতীয়দের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পারে নি। তাছাড়া বিধ্বংসী বিশ্বযুদ্ধের ফলে সমগ্র দেশে খাদ্যাভাব, মহামারী ও দ্রব্যমূল্য বৃদ্ধি হওয়ায় মানুষের দুর্দশা বৃদ্ধি পেতে থাকে। শাসন-সংস্কারের খবর প্রকাশিত হওয়ার পর সমগ্র দেশে আন্দোলনের আগুন আবার জ্বলে ওঠে। এমতাবস্থায় ব্রিটিশ সরকার শাসন-সংস্কার দূরে রেখে কঠোর দমননীতির আশ্রয় গ্রহণ করে। কুখ্যাত রাওলাট আইন প্রবর্তন এই দমননীতির অঙ্গবিশেষ। এই আইনে সম্মতি না দেওয়ার জন্য মহাত্মা গান্ধী লর্ড চেমসফোর্ডকে অনুরোধ করেন। কিন্তু ইতিমধ্যেই এই আইন বিধিবদ্ধ হয়েছে।
রাওলাট আইন ছিল দমনমূলক। এই আইন অনুসারে বিনা বিচারে যে-কোন ব্যক্তিকে অনির্দিষ্টকাল পর্যন্ত আটক রাখা যেত। এই আইনের বিরুদ্ধে সমগ্র দেশে হরতাল, শান্তিপূর্ণ সত্যাগ্রহ দ্বারা এর প্রতিবাদ জানানো হয়। কিন্তু সরকার দমনমূলক নীতি অব্যাহত রেখে পাঞ্জাবে সামরিক আইন বলবৎ করে।
এই সামরিক আইন, দমন-নীতি প্রভৃতি অগ্রাহ্য করে ১৯১৯ খ্রিস্টাব্দের ১৩ই এপ্রিল পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। অমৃতসর শহরের নিকটবর্তী এই স্থানে সেদিন নিরস্ত্র প্রতিবাদীদের উপর ব্রিটিশ সরকারের সেনানায়ক ডায়ার গুলি চালানোর নির্দেশ দিয়ে বহু নর-নারী ও শিশুকে হত্যা করে। বহুলোক আহতও হয়।
এই নির্মম হত্যাকাণ্ডের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন ও বিক্ষোভ আরম্ভ হয়। এই বিক্ষোভের জন্য বহু সত্যাগ্রহী বিভিন্ন রকমের শাস্তিও পেয়েছিলেন। অবশেষে ১৯২০ খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন আরম্ভ করেন।
ইতিমধ্যে বিশ্বযুদ্ধে তুর্কীদের উপর ইংরেজের অমানবীয় আচরণে ভারতের মুসলমানগণ ক্ষুণ্ন হয়েছিলেন। মহম্মদ আলি ও সৌকত আলি নামে দুই ভাইয়ের নেতৃত্বে মুসলমানগণ ব্রিটিশের বিরুদ্ধে খিলাফৎ আন্দোলন গড়ে তোলেন। গান্ধীজি কংগ্রেসের আন্দোলনের সঙ্গে খিলাফৎ আন্দোলন সংযুক্ত করতে সমর্থ হন। ১৯২০ খ্রিস্টাব্দে কলকাতা এবং ঐ বৎসরের শেষদিকে নাগপুর কংগ্রেস অধিবেশনে যৌথ আন্দোলনের নীতি গ্রহণ করা হয়। এই যৌথ আন্দোলনের লক্ষ্য ছিল-
(ক) পাঞ্জাবে ব্রিটিশের অমানুষিক অত্যাচারের প্রতিবাদ।
(খ) তুর্কী সাম্রাজ্যের উপর ব্রিটিশের অবিচারের প্রতিবাদ। এবং
(গ) ভারত স্বরাজ গঠন।
এই অহিংস আন্দোলনের সূচনা করেন মহাত্মা গান্ধী। অহিংস অসহযোগ এবং আইন অমান্য—এই দুইটিই অহিংসার আদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠিত করে গান্ধীজি আন্দোলনে এক নূতন যুগের সূচনা করেন।
ব্রিটিশ সরকারকে অচল করে দেওয়ার জন্য আইনসভা, বিচারালয়, সরকারি চাকরি, স্কুল, কলেজ প্রভৃতি বর্জন করে অহিংস আন্দোলনে যোগদান করার জন্য গান্ধীজি ভারতবাসীকে আহ্বান জানান। জমির খাজনা ব্রিটিশ সরকারকে জমা না দেওয়ার জন্য আহ্বান জানানো হয়। আফিং, ভাঙ, মদ, সিগারেট প্রভৃতি বিদেশি মাদকদ্রব্য বর্জন করতেও বলা হয়। চরকায় সুতা কাটা, খদ্দরের কাপড় পরা আন্দোলনের অন্তর্ভুক্ত করা হয়। মহাত্মা গান্ধীর প্রতি অসীম শ্রদ্ধার জন্য ভারতবাসী এইগুলি মেনে নিয়ে আন্দোলনে যোগদান করে।
লালা লাজপত রায়, মতিলাল নেহরু, মহম্মদ আলি, সৌকত আলি, চিত্তরঞ্জন দাশ, জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসু, সরোজিনী নাইডু প্রমুখ দেশের প্রায় অধিকাংশ নেতা এই আন্দোলনে যোগদান করেন। আসাম হতে চন্দ্রকান্ত শর্মা, তরুণরাম ফুকন, নবীনচন্দ্র বরদলৈ প্রমুখ নেতারাও আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন।
অসহযোগ আন্দোলনকে দমন করার ব্যাপক আন্দোলন আরম্ভ হয়। ঠিক তখনই ব্রিটিশ রাজসিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স-অব-ওয়েলস ভারতে আসেন। সেইদিন দেশের সর্বত্র বিক্ষোভ দেখানো হলে জনতার উপর নির্মম লাঠি চালানো হয় এবং ব্যাপক ধরপাকড় আরম্ভ হয়। মহাত্মা গান্ধীজি সহ বহু নেতা কারারুদ্ধ হলেন। পুলিশের অত্যাচারে বহু লোকের মৃত্যু ও অনেক লোক আহত হয়। পুলিশের এই অত্যাচারের বিরুদ্ধে বিক্ষোভ জানাতে উত্তর প্রদেশের চৌরিচৌরা নামক স্থানে বিক্ষুব্ধ একদল জনতা একটি থানা আক্রমণ করে কয়েকজন পুলিশকে হত্যা করে।
অহিংসা আন্দোলনের মধ্যে এই হিংসাত্মক ঘটনা ঘটার প্রতিবাদে গান্ধীজি আন্দোলন প্রত্যাহার করে নেন। গান্ধীজির এইরূপ সিদ্ধান্তে জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসু প্রমুখ নেতারা অসন্তোষ প্রকাশ করেন। গান্ধীজির ছয় বৎসরের কারাবাস হয়। এদিকে তুরস্কের গাজী মুস্তাফা কামাল আতাতুর্ক বিজয়ী হলে সুলতান গদিচ্যুত হন এবং সঙ্গে সঙ্গে ভারতের খিলাফৎ আন্দোলনের অবসান ঘটে এবং তখনই অসহযোগ আন্দোলনের প্রথম পর্যায়ের যবনিকা পড়ে।
প্রশ্ন ৭। গোলটেবিল বৈঠকের আলোচনাসমূহ কেন অমীমাংসিত হয়েছিল?
উত্তরঃ মহাত্মা গান্ধীর নেতৃত্বে ডাণ্ডি যাত্রায় ব্রিটিশ উপলব্ধি করতে পেরেছিল যে তাদের শাসন চিরস্থায়ী নয়। তাদের যদি দীর্ঘদিন শাসন করতে হয় তাহলে ভারতীয়দের শাসন ও নীতিনির্ধারণে অন্তর্ভুক্ত করতে হবে। এইজন্য ব্রিটিশ সরকার লন্ডনে পরপর তিনটি গোলটেবিল বৈঠকের ব্যবস্থা করেন।
প্রথম গোলটেবিল বৈঠক ১৯৩০ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে কোন ভারতীয় নেতা যোগদান না করায় বৈঠক নিষ্ফল হয়ে যায়। সুতরাং ১৯৩১ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে গান্ধীজিকে কারামুক্ত করা হয়। ১৯৩১ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে পুনরায় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। গান্ধীজি এতে যোগদান করেন। ফলে গান্ধী-আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুযায়ী গান্ধীজি আইন অমান্য আন্দোলন স্থগিত রাখতে সম্মত হন।
১৯৩১ খ্রিস্টাব্দের শেষদিকে লন্ডনে দ্বিতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। গান্ধীজি কংগ্রেসের পক্ষে বৈঠকে যোগদান করেন। কংগ্রেস সারা দেশের নেতৃত্ব করে, গান্ধীজির এই দাবি মুসলিম লীগ প্রত্যাখ্যান করে। দেশীয় রাজাগণ গান্ধীজির এই দাবি অস্বীকার করেন। তাদের মতে তাদের রাজ্যে কংগ্রেসের কোন এক্তিয়ার নেই। এইরূপ মতানৈক্যের ফলে বৈঠক অমীমাংসিত থেকে যায়। গান্ধীজি ভগ্নহৃদয়ে দেশে ফিরে এসে পুনরায় আইন অমান্য আন্দোলন আরম্ভ করেন।
প্রশ্ন ৮। জাতীয় আন্দোলনের প্রকৃতি মহাত্মা গান্ধী কিভাবে পরিবর্তন করেছিলেন?
উত্তরঃ জাতির জনক মহাত্মা গান্ধী ১৮৬৯ খ্রিস্টাব্দের ২রা অক্টোবর কাথিয়াবাড়ের অন্তর্গত পোরবন্দরে জন্মগ্রহণ করেন। রাজকোর্ট ও ভাবনগরে স্কুল ও কলেজী শিক্ষালাভের পর ১৮৮৮ খ্রিস্টাব্দে তিনি ব্যারিস্টারি পড়বার জন্য লন্ডন গমন করেন। ব্যারিস্টারি পরীক্ষায় উত্তীর্ণ হবার পর ১৮৯৯ খ্রিস্টাব্দে গান্ধীজি স্বদেশে ফিরে আসেন। গান্ধীজি অত্যন্ত লাজুক প্রকৃতির থাকায় ভারতে আইন ব্যবসায়ে বিশেষ সুবিধা করতে পারেন নি।
দক্ষিণ আফ্রিকায় সত্যাগ্রহ: ১৮৯৩ খ্রিস্টাব্দে গান্ধীজি একটি বিশেষ মামলা পরিচালনার জন্য দক্ষিণ আফ্রিকায় গিয়ে আইন ব্যবসা আরম্ভ করেন। দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গরা ভারতীয়দের উপর অত্যাচার করে তাদের জীবন ও সম্পত্তি বিপন্ন করার প্রতিবাদে গান্ধীজি সেখানে সত্যাগ্রহ আন্দোলন আরম্ভ করে ন্যায় ও সত্যের মর্যাদা রক্ষার জন্য নীরবে সকল অত্যাচার সহ্য করে শত্রু মনোভাব পরিবর্তনের চেষ্টা করেন। তাঁর চেষ্টায় দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ন্যাটালের ভারতীয়গণ ভোটাধিকার লাভ করেন।
ভারতের সত্যাগ্রহ: দক্ষিণ আফ্রিকা হতে স্বদেশে প্রত্যাবর্তন করে বিহারের চম্পারণ জেলায় কৃষকদের উপর নীলকর সাহেবদের অত্যাচারের প্রতিবাদে ১৯১৫ খ্রিস্টাব্দে ভারতে প্রথম সত্যাগ্রহ আন্দোলন আরম্ভ করেন। এর পর আহমেদাবাদের বস্ত্রকল শ্রমিকদের উপর মালিকের অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন করে সাফল্য অর্জন করেন।
ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান: ১৯১৭ খ্রিস্টাব্দে গান্ধীজি ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করে প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের অন্যতম হলেন। ১৯২০ খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস গান্ধীজির ‘অহিংসা-অসহযোগ’ এবং ‘সত্যাগ্রহ’ প্রস্তাব গ্রহণ করে জাতীয় আন্দোলন চালনার পূর্ণ দায়িত্ব তাঁর উপর অর্পণ করে। ইংরেজ সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের জন্য তিনি আইন সভার সদস্যগণকে এবং সরকারি কর্মচারীগণকে পদত্যাগ, ছাত্রছাত্রীদের ব্রিটিশ সরকার পরিচালিত বিদ্যালয় এবং আইনজ্ঞদের আদালত বর্জনের আহ্বান করেন। বহু ভারতবাসী বিদেশি দ্রব্য বর্জন করে সত্যাগ্রহে যোগদান করতে থাকেন। কিন্তু শেষ পর্যন্ত আন্দোলন অহিংসাচ্যুত হওয়ায় গান্ধীজি আন্দোলন স্থগিত করেন।
খিলাফৎ আন্দোলন: প্রথম বিশ্বযুদ্ধ শেষে তুরস্কের খলিফাকে জার্মান পক্ষে যুদ্ধে যোগ দেওয়ার অজুহাতে ইংরেজ সরকার সিংহাসনচ্যুত করলে ভারতীয় মুসলমানগণ খলিফার পক্ষে ভারতে আন্দোলন আরম্ভ করেন। গান্ধীজি মুসলমানদের এই আন্দোলনকে কংগ্রেসের অন্তর্ভুক্ত করেন।
আইন অমান্য আন্দোলন: ১৯১৯ খ্রিস্টাব্দের গান্ধীজির নেতৃত্বে আইন অমান্য ও বরদৌলী সত্যাগ্রহ আন্দোলনে ভারতীয় জনগণ অভূতপূর্ব সাড়া দেয়। কিন্তু এই আন্দোলন হিংসায় রূপান্তরিত হলে তিনি তা বন্ধ করে দেন। ১৯৩০ খ্রিস্টাব্দে গান্ধীজি ডাণ্ডি অভিযান করে লবণ আইন অমান্য করে কারাবরণ করেন।
গোলটেবিল বৈঠক: ব্রিটিশ সরকার আলাপ-আলোচনার মাধ্যমে মীমাংসায় উপনীত হবার জন্য ১৯৩০ খ্রিস্টাব্দে লন্ডনে প্রথম গোলটেবিল বৈঠক আহ্বান করেন। কংগ্রেস তা বয়কট করে। বড়লাট আরউইনের সঙ্গে গান্ধীজির একটি চুক্তি সম্পাদিত হয়। চুক্তির শর্তানুযায়ী গান্ধীজি আন্দোলন প্রত্যাহার করে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগদান করেন। মুসলীম লীগ নেতা জিন্নার চাপে ব্রিটিশ সরকার সাম্প্রদায়িক বাঁটোয়ারা প্রস্তাবের পক্ষপাতী থাকায় গান্ধীজি ডিসেম্বর মাসে বৈঠক ত্যাগ করে এসে দেখেন যে জাতীয়তাবাদের উপর সরকারি নির্যাতন চলছে। গান্ধীজি বড়লাটের সঙ্গে দেখা করার অনুমতি চেয়ে ব্যর্থ হন। তাঁকে ও অন্যান্য নেতাকে গ্রেপ্তার করে জাতীয় কংগ্রেসকে বেআইনি ঘোষণা করা হয়।
কংগ্রেস মন্ত্রিসভার পদত্যাগ: ১৯৩৫ খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের শর্ত অনুযায়ী ১৯৩৭ খ্রিস্টাব্দে কংগ্রেস মোট নয়টি প্রদেশে মন্ত্রিসভা গঠন করে। কিন্তু কংগ্রেসের অনুমতি ছাড়া ইংরেজ সরকার ভারতকে যুদ্ধে লিপ্ত করার প্রতিবাদে গান্ধীজির নির্দেশে কংগ্রেসী মন্ত্রিসভা পদত্যাগ করে।
ভারত ছাড়ো আন্দোলন: ১৯৪২ খ্রিস্টাব্দে গান্ধীজি ‘’ভারত ছাড়ো’ আন্দোলন করলে ভারতের জনগণ তাতে অভূতপূর্ব সাড়া দেন। সরকারি অত্যাচারে অসংখ্য নর-নারী এই আন্দোলনে প্রাণ হারান।
ভারত-বিভাগ: ১৯৪৭ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকারের ভারত বিভাগের প্রস্তাব গান্ধীজি প্রথমে নাকচ করেছিলেন, কিন্তু পরে নেতৃবৃন্দের অনুরোধে তাতে সম্মতি দান করেন।
স্বাধীনতার পূজারি ব্যতীত অস্পৃশ্যতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মহাত্মা গান্ধীর অবদান অসামান্য। কিন্তু কালের প্রভাবে অহিংসা মন্ত্রের পূজারি মহাত্মা গান্ধীকে ১৯৪৮ খ্রিস্টাব্দের ৩০শে জানুয়ারি আততায়ীর হাতে প্রার্থনাসভায় প্রাণ দিতে হয়।
ভারতের জাতীয় জীবনে মহাত্মা গান্ধীর জীবন একটি বিরাট শিক্ষাস্বরূপ। ভারতীয় সংস্কৃতি ও ধর্মের শ্রেষ্ঠ বৈশিষ্ট্যগুলির এক অভূতপূর্ব সমন্বয় ঘটেছিল গান্ধীজির চরিত্রে। জাতিকে আত্মমর্যাদায় প্রতিষ্ঠিত করতে যে জাতীয়তা বোধের প্রয়োজন, মহাত্মা গান্ধী তা ভারতীয়দের মধ্যে জাগিয়েছিলেন। মহাত্মা গান্ধী সত্যই মহান আত্মার যুগপুরুষ ছিলেন। তাঁর প্রদর্শিত পথ ধরে চলতে পারলে শুধু ভারত নয়, সমগ্র বিশ্বের মঙ্গল সাধিত হবে। গান্ধীজি ভারতীয় জাতির জনক।
অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ
প্রশ্ন ১। অহিংস নীতির প্রবর্তক কে ছিলেন?
উত্তরঃ মহাত্মা গান্ধী।
প্রশ্ন ২। গান্ধীজি কখন সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তরঃ ১৯১৫ খ্রিস্টাব্দে।
প্রশ্ন ৩। গ্রাম-স্বরাজের প্রবক্তা কে ছিলেন?
উত্তরঃ মহাত্মা গান্ধী।
প্রশ্ন ৪। ‘ভারত রক্ষা আইন’ কখন প্রবর্তন করা হয়েছিল?
উত্তরঃ ১৯১৪ খ্রিস্টাব্দে।
প্রশ্ন ৫। জালিয়ানওয়ালাবাগ কোথায় অবস্থিত?
উত্তরঃ পাঞ্জাবের অমৃতসরে।
প্রশ্ন ৬। গান্ধীজি কখন লবণ আইন ভঙ্গ করেন?
উত্তরঃ ১৯৩০ খ্রিস্টাব্দের ৬ এপ্রিল।
প্রশ্ন ৭। গান্ধীজি কখন ডাণ্ডি যাত্রা করেন?
উত্তরঃ ১৯৩০ খ্রিস্টাব্দের ৫ এপ্রিল।
প্রশ্ন ৮। সীমান্ত গান্ধী কাকে বলা হত?
উত্তরঃ খান আব্দুল গফুর খানকে।
প্রশ্ন ৯। প্রথম গোলটেবিল বৈঠক কখন অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৩০ খ্রিস্টাব্দে।
প্রশ্ন ১০। গান্ধী-আরউইন চুক্তি কখন স্বাক্ষরিত হয়?
উত্তরঃ ১৯৩১ খ্রিস্টাব্দের ৫ই মার্চ।
প্রশ্ন ১১। দ্বিতীয় গোলটেবিল বৈঠক কোন্ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৩১ খ্রিস্টাব্দে।
প্রশ্ন ১২। সাম্প্রদায়িক বাঁটোয়ারা কখন ঘোষিত হয়?
উত্তরঃ ১৯৩২ খ্রিস্টাব্দের ১৬ই আগস্ট।
প্রশ্ন ১৩। ‘সাম্প্রদায়িক বাঁটোয়ারা’ কে ঘোষণা করেন?
উত্তরঃ ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড।
প্রশ্ন ১৪। গান্ধীজিকে কে ‘নগ্ন ফকির’ বলেছিলেন?
উত্তরঃ ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল।
প্রশ্ন ১৫। ক্রিপস্ মিশন কখন ভারতবর্ষে আসে?
উত্তরঃ ১৯৪২ খ্রিস্টাব্দের ২৩শে মার্চ।
প্রশ্ন ১৬। জার্মানি কখন পোল্যান্ড আক্রমণ করে?
উত্তরঃ ১৯৩৯ খ্রিস্টাব্দের ১লা সেপ্টেম্বর।
প্রশ্ন ১৭। জার্মানি কখন সোভিয়েত রাশিয়া আক্রমণ করে?
উত্তরঃ ১৯৪১ খ্রিস্টাব্দে ২২শে জুন।
প্রশ্ন ১৮। প্রথম বিশ্বযুদ্ধ কখন শুরু হয়?
উত্তরঃ ১৯৩৯ খ্রিস্টাব্দের ১লা সেপ্টেম্বর।
প্রশ্ন ১৯। কোন্ আন্দোলনকে ৪২-এর গণআন্দোলন বলে অভিহিত করা হয়?
উত্তরঃ ভারত ত্যাগ আন্দোলনকে।
প্রশ্ন ২০। কোন্ আন্দোলনকে আগস্ট বিপ্লব বলে অভিহিত করা হয়?
উত্তরঃ ভারত ত্যাগ আন্দোলনকে।
শুদ্ধ উত্তরটি বের কর:
প্রশ্ন ১। গান্ধীজি সর্বপ্রথম কোথায় অহিংসা নীতি প্রয়োগ করেছিলেন?
(ক) দক্ষিণ আফ্রিকায়।
(খ) সবরমতী আশ্রমে।
(গ) চম্পারণে।
(ঘ) ডাণ্ডিতে।
উত্তরঃ (ক) দক্ষিণ আফ্রিকায়।
প্রশ্ন ২। গান্ধীজির কল্পনা করা গ্রাম-স্বরাজের মধ্যমণি ছিল—
(ক) গ্রাম।
(খ) পঞ্চায়েত।
(গ) শহর।
(ঘ) সংসদ।
উত্তরঃ (খ) পঞ্চায়েত।
প্রশ্ন ৩। ভারতরক্ষা আইন প্রবর্তিত হয়—
(ক) ১৯১০ খ্রিস্টাব্দে।
(খ) ১৯১১ খ্রিস্টাব্দে।
(গ) ১৯১৫ খ্রিস্টাব্দে।
(ঘ) ১৯১৯ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (গ) ১৯১৫ খ্রিস্টাব্দে।
প্রশ্ন ৪। গান্ধীজি কত খ্রিস্টাব্দে চম্পারণ সত্যাগ্রহ আরম্ভ করেন?
(ক) ১৯১৭ খ্রিস্টাব্দে।
(খ) ১৯২০ খ্রিস্টাব্দে।
(গ) ১৯৩০ খ্রিস্টাব্দে।
(ঘ) ১৯৪২ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (ক) ১৯১৭ খ্রিস্টাব্দে।
প্রশ্ন ৫। মহাত্মা গান্ধীকে কে ‘অর্ধনগ্ন ফকির’ বলেছিলেন?
(ক) লর্ড মাউন্টব্যাটেন।
(খ) উইনস্টন চার্চিল।
(গ) লর্ড পামারস্টোন।
(ঘ) বেঞ্জামিন ডিজরেলি।
উত্তরঃ (খ) উইনস্টন চার্চিল।
প্রশ্ন ৬। গান্ধীজি কত খ্রিস্টাব্দে লন্ডনে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগদান করেন?
(ক) ১৯৩১ খ্রিস্টাব্দে।
(খ) ১৯৩০ খ্রিস্টাব্দে।
(গ) ১৯৩৫ খ্রিস্টাব্দে।
(ঘ) ১৯৩৮ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (ক) ১৯৩১ খ্রিস্টাব্দে।
প্রশ্ন ৭। পুণা চুক্তি কখন সম্পাদিত হয়?
(ক) ১৯৩০ খ্রিস্টাব্দে।
(খ) ১৯৩১ খ্রিস্টাব্দে।
(গ) ১৯৩২ খ্রিস্টাব্দে।
(ঘ) ১৯৩৩ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (ঘ) ১৯৩৩ খ্রিস্টাব্দে।
প্রশ্ন ৮। কত তারিখে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়?
(ক) ১৯২০ খ্রিস্টাব্দের ১০ই এপ্রিল।
(খ) ১৯২১ খ্রিস্টাব্দের ২১ই এপ্রিল।
(গ) ১৯১৯ খ্রিস্টাব্দের ১৩ই এপ্রিল।
(ঘ) ১৯৩০ খ্রিস্টাব্দের ১৫ই এপ্রিল।
উত্তরঃ (গ) ১৯১৯ খ্রিস্টাব্দের ১৩ই এপ্রিল।
প্রশ্ন ৯। মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়—
(ক) ১৯০০ খ্রিস্টাব্দে।
(খ) ১৯০৬ খ্রিস্টাব্দে।
(গ) ১৯১৬ খ্রিস্টাব্দে।
(ঘ) ১৯২০ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (খ) ১৯০৬ খ্রিস্টাব্দে।
প্রশ্ন ১০। জওহরলাল নেহরু সর্বপ্রথম ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন—
(ক) ১৯২৯ খ্রিস্টাব্দের ৩১শে ডিসেম্বর।
(খ) ১৯৩০ খ্রিস্টাব্দের ২৬শে জানুয়ারি।
(গ) ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬শে জানুয়ারি।
(ঘ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৫ই আগস্ট।
উত্তরঃ (ক) ১৯২৯ খ্রিস্টাব্দের ৩১শে ডিসেম্বর।
প্রশ্ন ১১। কোন্ দিনটিকে ভারতের প্রথম স্বাধীনতা দিবস হিসাবে উদযাপন করা হয়েছিল?
(ক) ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৫ই আগস্ট।
(খ) ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬শে জানুয়ারি।
(গ) ১৯৩০ খ্রিস্টাব্দের ১৫ই আগস্ট।
(ঘ) ১৯৩০ খ্রিস্টাব্দের ২৬শে জানুয়ারি।
উত্তরঃ (খ) ১৯৩০ খ্রিস্টাব্দের ২৬শে জানুয়ারি।
প্রশ্ন ১২। শের-ই-পাঞ্জাব কাকে বলা হয়?
(ক) চন্দ্রশেখর আজাদ।
(খ) লালা লাজপত রায়।
(গ) রঞ্জিত সিং।
(ঘ) গুরু গোবিন্দ সিং।
উত্তরঃ (খ) লালা লাজপত রায়।
প্রশ্ন ১৩। “স্বরাজ আমার জন্মগত অধিকার; এবং আমি তা চাই-ই।” এই উক্তিটি করেছিলেন—
(ক) লোকমান্য তিলক।
(খ) মহাত্মা গান্ধী।
(গ) গোপালকৃষ্ণ গোখলে।
(ঘ) সর্দার বল্লভভাই প্যাটেল।
উত্তরঃ (ক) লোকমান্য তিলক।
প্রশ্ন ১৪। সীমান্ত গান্ধী কাকে বলা হত?
(ক) মহম্মদ আলি জিন্না।
(খ) সৈয়দ কাশিম রাজভী।
(গ) খান আব্দুল গফ্ফর খান।
(ঘ) শওকত আলি।
উত্তরঃ (গ) খান আব্দুল গফ্ফর খান।
প্রশ্ন ১৫। স্বাধীন ভারতের গভর্নর-জেনারেল ছিলেন-
(ক) মতিলাল নেহেরু।
(খ) লর্ড মাউন্টব্যাটেন।
(গ) রাজা গোপালাচারী।
(ঘ) ডঃ রাজেন্দ্র প্রসাদ।
উত্তরঃ (খ) লর্ড মাউন্টব্যাটেন।
প্রশ্ন ১৬। ভারতের স্বাধীনতার সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন-
(ক) উইনস্টন চার্চিল।
(খ) গ্লাডস্টোন।
(গ) ক্লিমেন্ট এটলি।
(ঘ) ডিজরেলি।
উত্তরঃ (গ) ক্লিমেন্ট এটলি।
প্রশ্ন ১৭। অসহযোগ আন্দোলন আরম্ভ হয়েছিল-
(ক) ১৯২০ খ্রিস্টাব্দে।
(খ) ১৯৩০ খ্রিস্টাব্দে।
(গ) ১৯৪২ খ্রিস্টাব্দে।
(ঘ) ১৯২৬ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (ক) ১৯২০ খ্রিস্টাব্দে।
প্রশ্ন ১৮। আইন অমান্য আন্দোলন আরম্ভ হয়েছিল—
(ক) ১৯২০ খ্রিস্টাব্দে।
(খ) ১৯৩০ খ্রিস্টাব্দে।
(গ) ১৯৩৩ খ্রিস্টাব্দে।
(ঘ) ১৯৪২ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (খ) ১৯৩০ খ্রিস্টাব্দে।
প্রশ্ন ১৯। হোমরুল আন্দোলনের প্রতিষ্ঠাতা কে?
(ক) অ্যানি বেসান্ত।
(খ) মহাত্মা গান্ধী।
(গ) জওহরলাল নেহরু।
(ঘ) গোপালকৃষ্ণ গোখলে।
উত্তরঃ (ক) অ্যানি বেসান্ত।
প্রশ্ন ২০। কোন্ ভারতীয় মনীষীর পৃষ্ঠপোষকতায় ভারতে ইংরাজি শিক্ষা প্রবর্তনের ব্যবস্থা করা হয়?
(ক) পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
(খ) রাজা রামমোহন রায়।
(গ) গোবিন্দ রানাডে।
(ঘ) দেবেন্দ্র নাথ ঠাকুর।
উত্তরঃ (গ) গোবিন্দ রানাডে।
Class 12 History Textual Question Answer
| S.L. No. | সূচীপত্র |
| প্রথম খণ্ড | |
| অধ্যায় -1 | ইট, মনি ও হাড় |
| অধ্যায় -2 | রাজা, কৃষক ও নগরসমূহ |
| অধ্যায় -3 | জ্ঞাতিত্ব, বর্ণ ও শ্রেণি (প্রাচীন সমাজ) |
| অধ্যায় -4 | দার্শনিক প্রত্যয় ও স্থাপত্য (সাংস্কৃতিক অগ্রগতি) |
| অধ্যায় -5 | প্রাগৈতিহাসিক যুগ — ৬৫০ খ্রিস্টাব্দ |
| দ্বিতীয় খণ্ড | |
| অধ্যায় -6 | পর্যটকদের দৃষ্টিতে (দশম থেকে সপ্তদশ শতক) |
| অধ্যায় -7 | ভক্তি ও সুফী পরম্পরা |
| অধ্যায় -8 | একটি সাম্রাজ্যবাদী রাজধানী – বিজয়নগর |
| অধ্যায় -9 | কৃষক, জমিদার ও রাষ্ট্র |
| অধ্যায় -10 | কৃষক, জমিদার ও রাষ্ট্র |
| তৃতীয় খণ্ড | |
| অধ্যায় -11 | উপনিবেশবাদ ও গ্রামাঞ্চল |
| অধ্যায় -12 | বিদ্রোহ ও রাজ (১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহ) |
| অধ্যায় -13 | উপনিবেশিক নগর |
| অধ্যায় -14 | মহাত্মা গান্ধী ও জাতীয় আন্দোলন |
| অধ্যায় -15 | দেশ বিভাজনের উপলব্ধি |
| অধ্যায় -16 | সংবিধান প্রণয়ন |
| অধ্যায় -17 | মানচিত্র অঙ্কনকার্য |

YouTube Channel