Class 12 History Chapter 4 দার্শনিক প্রত্যয় ও স্থাপত্য is a textbook prescribed by the AHSEC Board Class 12 Students will find the solutions very useful for exam preparation. Class 12 History Chapter 4 দার্শনিক প্রত্যয় ও স্থাপত্য The experts of The Roy Library provide solutions for every textbook question Answer to help students understand and learn the language quickly. Class 12 History Chapter 4 দার্শনিক প্রত্যয় ও স্থাপত্য Solutions are free to use and easily accessible.
Class 12 History Chapter 4 দার্শনিক প্রত্যয় ও স্থাপত্য
Bengali Medium Solutions by Roy Library helps students understand the literature lessons in the textbook. Class 12 History Chapter 4 দার্শনিক প্রত্যয় ও স্থাপত্য Question Answer in Bengali. The sole purpose of the solutions is to assist students in learning the language easily. Hs 2nd year History, Class 12 History Chapter 4 দার্শনিক প্রত্যয় ও স্থাপত্য question answer in Bengali gives you a better knowledge of all the chapters. Class 12 History Chapter 4 দার্শনিক প্রত্যয় ও স্থাপত্য Assam AHSEC Board HS 2nd Year, Class 12 History Chapter 4 দার্শনিক প্রত্যয় ও স্থাপত্য Answers The experts have made attempts to make the solutions interesting, and students understand the concepts quickly. Assam AHSEC Board Class 12 History Bengali Medium Books Solutions will be able to solve all the doubts of the students. Class XII History Solutions Provided are as per the Latest Curriculum and covers all the questions from the AHSEC Board Class 12 History Bengali Medium Textbooks. HS 2nd Year History Syllabus are present on Roy Library’s website in a systematic order.
দার্শনিক প্রত্যয় ও স্থাপত্য (সাংস্কৃতিক অগ্রগতি)
| TEXTUAL QUESTION ANSWER |
প্রশ্ন ১। উপনিষদীয় চিন্তাবিদদের ধারণাসমূহ দৈববাদী ও বস্তুবাদীগণ হতে পৃথক কি? যুক্তি সহকারে উত্তর দাও।
উত্তরঃ হ্যাঁ, উপনিষদীয় চিন্তাবিদদের ধারণাসমূহ দৈববাদী ও বস্তুবাদীগণ হতে পৃথক। তাদের মধ্যে প্রধান পার্থক্যসমূহ নিম্নরূপ:
(ক) দৈববাদী ও বস্তুবাদীদের মতবাদের পার্থক্যসমূহ: দৈববাদীগণ বিশ্বাস করেন যে কোন ব্যক্তিই তার কর্মফল হতে রেহাই পাবে না। কোন ব্যক্তিই জীবনযাপনে সুখ অথবা দুঃখ পরিবর্তন করতে পারবে না। তা বাড়ানোও যায় না, কমানোও যায় না। জ্ঞানীগুণীজন মনে করেন যে তারা তাদের সৎকর্মের দ্বারা কর্মফল হতে পরিত্রাণ পাবে। কিন্তু তা সম্ভব নয়। সকল মানুষকে সুখ – দুঃখের সম্মুখীন হতে হয়।
বস্তুবাদীগণ ভিক্ষা, উৎসর্গ ও নিবেদনে বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে যে, পার্থিব জগৎ ছাড়া বহির্জগৎ বলে কিছুই নেই। মানুষ চারটি উপাদানে গঠিত। মৃত্যুর পর তার দেহের মাটির অংশ ধুলায় মিশে যায়, জলীয় অংশ জল, উত্তপ্ত অংশ আগুনে এবং বায়বীয় অংশ বাষ্পে বিলীন হয়ে যায়, এবং তার চেতনটি শূন্যে ভেসে বেড়ায়। অন্যভাবে বলা যায় মৃত্যুর পর আর অবশিষ্ট কিছুই থাকে না।
(খ) উপনিষদের দার্শনিক প্রত্যয়: উপরোক্ত মতবাদসমূহে আত্মা অথবা ভগবানের কোন স্থান নেই। সুতরাং উপনিষদের মতে ঈশ্বরের সঙ্গে আত্মার মিলন হল জীবনের প্রধান উদ্দেশ্য।
প্রশ্ন ২। জৈনধর্মের মূলশিক্ষার সারাংশ লেখ।
উত্তরঃ বর্ধমান মহাবীর আনুমানিক খ্রিঃ পূঃ ৫৪০ অব্দে এক ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম সিদ্ধার্থ এবং মাতার নাম ত্রিশলা। যশোদা নামে এক ক্ষত্রিয় কন্যার সাথে মহাবীরের বিবাহ হয়। তাঁর একটি কন্যাসন্তান ছিল। কিন্তু জীবের মুক্তির পথ অনসুন্ধানের জন্য তাঁর হৃদয় আকূল হয়ে ওঠে। মাত্র ত্রিশ বছর বয়সে সংসারের মায়ামোহ ত্যাগ করে তিনি ‘প্রবজ্যা’ গ্রহণ করেন ও কঠোর তপশ্চর্যায় নিমগ্ন হন। বারো বছর ভ্রাম্যমাণ জীবনে কঠোর তপশ্চর্যার ফলে তিনি ‘কেবলিন’ বা ‘কৈবল্য’ (সর্বজ্ঞ) ‘জিন’ (বিজয়ী) এবং ‘মহাবীর’ আখ্যা লাভ করেন। ‘জিন’ শব্দ থেকেই ‘জৈন’ নামের উৎপত্তি হয়েছে। দীর্ঘ ত্রিশ বছর গাঙ্গেয় উপত্যকার বিভিন্ন রাজ্যে তিনি ধর্মপ্রচার করেন। সম্ভবত ৭২ বছর বয়সে রাজগৃহের নিকট পাবা নগরীতে তিনি দেহরক্ষা করেন (খ্রিঃ পূঃ ৪৬৮ অব্দে)।
ধর্মমত: মহাবীর তাঁর পূর্ববর্তী তীর্থঙ্কর পার্শ্বনাথের ধর্মনীতিকে নিজ ধর্মাদর্শের মূল ভিত্তি হিসেবে গ্রহণ করেন। পার্শ্বনাথ প্রচারিত চারটি মূল নীতি ছিল —
(ক) অহিংসা।
(খ) মিথ্যা না বলা।
(গ) চুরি না করা (অচৌর্য)। এবং
(ঘ) পরদ্রব্য গ্রহণ না-করা (অপরিগ্রহ)।
এগুলি ‘চতুৰ্যাম’ নামে খ্যাত। মহাবীর এই চারটি নীতি গ্রহণ করেন এবং এর সাথে আরো একটি নীতি যোগ করেন। এই পঞ্চম নীতিটি হল ব্রহ্মচর্য, অর্থাৎ সংযমপূর্ণ পবিত্র জীবনযাপন করা। ‘পঞ্চমহাব্রত’ নামে খ্যাত এই পাঁচটি নীতিই জৈনধর্মের সারকথা। জৈনধর্মে ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার বা অস্বীকার করা হয়নি। জৈনরা জীবের ব্যাপক অস্তিত্বে বিশ্বাসী। এদের মতে, জীব শুধু প্রাণীজগতে নেই, লতা, গুল্ম, মাটি, পাথর, ধাতু সবেতেই প্রাণ আছে। কর্মের বন্ধনই জীবকে অপবিত্র করে তোলে। কর্মফল ভোগ করতেই জীবের পুনর্জন্ম ঘটে। এই কর্মবন্ধন ছিন্ন করতে পারলেই জীবনের ‘মোক্ষ’ বা মুক্তিলাভ ঘটবে। মুক্তিলাভের উপায় হিসেবে মহাবীর তিনটি পথ নির্দেশ করেছেন, যথা — সৎ – বিশ্বাস, সৎ – আচরণ ও সৎ – জ্ঞান। এই তিনটি নীতি ‘ত্রি-রত্ন’ নামে খ্যাত। জৈনগণ ছিলেন কঠোর কৃচ্ছ্রসাধনে বিশ্বাসী। জৈনধর্মে অহিংসার ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়।
প্রশ্ন ৩। সাঁচীর স্তুপ সংরক্ষণে ভূপালের বেগমদের অবদান সম্বন্ধে আলোচনা কর।
উত্তরঃ ভূপালের দুইজন নবাব সাহজাঁহা বেগম ও তাঁর উত্তরাধিকারী সুলতান জাঁহা বেগম সাঁচী সহ অন্যান্য ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণের জন্য নানাপ্রকার ব্যবস্থা গ্রহণ করেছিলেন:
(ক) তাঁরা সাঁচী স্তুপ সংরক্ষণের জন্য অর্থ দান করেছিলেন।
(খ) সুলতান জাঁহা বেগম সাঁচীতে একটি যাদুঘর ও একটি অতিথিশালা নির্মাণের জন্য অর্থ মঞ্জুর করেছিলেন।
(গ) এই অতিথিশালায় জন মার্শাল অবস্থান করে বহু গ্রন্থ রচনা করেন। সাঁচী সম্পর্কিত তাঁর লিখিত অনেকগুলি গ্রন্থ তিনি জাঁহা বেগমকে দান করেন।
এইভাবে বেগমদের সুস্থ সিদ্ধান্তের ফলে সাঁচী টিকে রয়েছে।
প্রশ্ন ৪। নারীপুরুষগণ কি কারণবশত সংঘে যোগদান করেছিল বলে তুমি মনে কর?
উত্তরঃ নিম্নলিখিত কারণেই সম্ভবত নারী ও পুরুষগণ সংঘে যোগদান করেছিল:
(ক) তারা জগতের পার্থিব সুখ-স্বাচ্ছন্দ্য হতে দূরে সরে থাকতে চেয়েছিল।
(খ) সংঘের জীবনযাত্রা সহজ, সরল ও সুশৃঙ্খল ছিল।
(গ) সংঘে থেকে তারা যুদ্ধের দর্শন গভীরভাবে অধ্যয়ন করতে পারত।
(ঘ) বহুলোক ধর্মশিক্ষক হওয়ার জন্য সংঘে প্রবেশ করেছিল।
(ঙ) সংঘে সকল লোককেই সমান গণ্য করা হত। সংঘে রাজা, সম্ভ্রান্তশালী লোক ও সাধারণ মানুষ থাকত। তারা সবাই অত্যন্ত বিনয়ী ছিল। ভিক্ষু অথবা ভিক্ষুণী হওয়ার পর কারও পূর্বের সামাজিক মর্যাদা থাকত না।
(চ) সংঘের আভ্যন্তরীণ কার্য গণতান্ত্রিক ছিল। তারা আলোচনার মাধ্যমে সহমতে গুরুত্ব প্রদান করত।
প্রশ্ন ৫। সাঁচীর ভাস্কর্যসমূহ বুঝতে বৌদ্ধ সাহিত্যের জ্ঞান কতদূর সাহায্য করে?
উত্তরঃ বুদ্ধের জীবনীগ্রন্থ হতে জানা যায় তিনি এক ঝোপবিশিষ্ট গাছের নীচে বসে ধ্যানমগ্ন হয়ে থেকে মহাজ্ঞান তথা বুদ্ধত্ব লাভ করেছিলেন। পুরাতন ভাস্করগণের অনেকে বুদ্ধকে মানবীয় রূপে প্রকাশ করা হতে বিরত থেকে কিছুসংখ্যক প্রতীকের দ্বারা তাঁর উপস্থিতির সংকেত দিয়েছিলেন। উদাহরণস্বরূপ শূন্য আসন বুদ্ধের ধ্যানমগ্ন অবস্থা বোঝাচ্ছে। তবে একটি কথা স্পষ্ট যে ভাস্কর্যসমূহে থাকা বস্তু বা চিত্তসমূহের সাহিত্যিক ব্যাখ্যা দেওয়া সহজ নয়। উদাহরণস্বরূপ গাছের কথা ধরা যাক। গাছ কেবল গাছই নয়, তা বুদ্ধের জীবনের কোন একটি ঘটনাও বোঝাচ্ছে। এইসব প্রতীক সম্বন্ধে ভালোভাবে বুঝবার জন্য ঐতিহাসিকগণকে যে সকল ভাব এইসকল শিল্প সৃষ্টি করেছে তাদের পরম্পরার সঙ্গে সঠিকভাবে পরিচিত হতে হবে।
প্রশ্ন ৬। বৈষ্ণব ও শৈব ধর্মের উত্থানের সঙ্গে জড়িত ভাস্কর্য ও স্থাপত্যের অগ্রগতির বিষয়ে আলোচনা কর।
উত্তরঃ বৈষ্ণববাদ হিন্দুধর্মের একটি শাখা। এরা বিষ্ণুকে প্রধান দেবতা হিসাবে পূজা করে। ঠিক সেইভাবে শৈববাদ হিন্দুধর্মের একটি পরম্পরা যা শিবকে প্রধান দেবতা (মহাদেব) বলে গণ্য করেন। এইরূপ পূজার্চনা ভক্তির উপর গুরুত্ব আরোপ করে যা ভক্ত ও ঈশ্বরের মধ্যে যোগসূত্র স্থাপন করে।
স্থাপত্য: সাঁচীর স্তুপ যখন বিকাশলাভ করে তখন মন্দিরের অবস্থিতি ছিল। এই মন্দিরগুলি দেবদেবীর মূর্তি স্থাপনের জন্য নির্মিত হয়েছিল। প্রাচীন মন্দিরগুলি ছিল ছোট চৌকোণবিশিষ্ট কক্ষযুক্ত। তার মাত্র একটি দ্বার ছিল যেখান দিয়ে পূজারি মন্দিরে প্রবেশ করত। ধীরে ধীরে গর্ভগৃহে একটি লম্বা কাঠামো তৈরি হয়। এইসকল মন্দিরের দেয়াল স্থাপত্যকার্যে পরিপূর্ণ ছিল।
ভাস্কর্য: বহুসংখ্যক অবতারকে মূর্তি হিসাবে দেখানো হয়েছে। এই মূর্তিগুলিকে অন্য দেবতা হিসাবে দেখানো হয়েছে। শিবকে লিঙ্গরূপে দেখানো হয়েছে। কিন্তু অন্যান্য বহুক্ষেত্রে শিবকে মানবরূপে দেখানো হয়েছে। এইসকল চিত্র ভগবানের চিত্রের উপর প্রতিষ্ঠিত ছিল।
প্রশ্ন ৭। কিভাবে এবং কি কারণে স্তুপসমূহ নির্মিত হয়েছিল আলোচনা কর।
উত্তরঃ স্তুপের উৎপত্তি: বৌদ্ধধর্মের সাথে সংশ্লিষ্ট স্থাপত্য – কীর্তিগুলির মধ্যে অন্যতম হল স্তুপ। মহাপরিনির্বাণ সওন্ত অনুসারে মৃত্যুশয্যায় শায়িত বুদ্ধকে তাঁর শিষ্যরা প্রশ্ন করেছিলেন যে, মৃত্যুর পর তাঁর সমাধি কি পরিকল্পনায় নির্মিত হবে? বুদ্ধ তাঁর রুগ্ন হস্ত শূন্যে সঞ্চালন করে একটি অর্ধবৃত্তাকার রেখা অঙ্কন করেন। এ থেকে শিষ্যদের ধারণা হয় যে, তিনি স্তুপ নির্মাণের ইঙ্গিত করছেন। এই ঘটনা থেকে বোঝা যায় যে, স্তুপ নির্মাণের পদ্ধতি বুদ্ধের পূর্বে, সম্ভবত বৈদিক যুগ থেকেই জ্ঞাত ছিল। বৈদিক রীতি অনুসারে মৃতদেহের ভস্মাবশেষ শ্মশানে প্রোথিত করা হত। সম্ভবত এ থেকেই বৌদ্ধ ও জৈনগণ স্তুপের ধারণা লাভ করেন। তবে পরবর্তীকালে বৌদ্ধদের সাথে স্তুপের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। অনেকে মনে করেন, স্তুপ হল বিশ্বব্রহ্মাণ্ডের ক্ষুদ্র সংস্করণ। বৌদ্ধগণ প্রথমদিকে তাদের উপাসনাস্থলে স্তুপ নির্মাণ করত, ক্রমশ স্তুপ নির্মাণও পুণ্যকর্ম বলে বিবেচিত হতে থাকে এবং বুদ্ধের জীবনের সাথে সংশ্লিষ্ট স্থানগুলিতে ভক্তগণ স্তুপ নির্মাণ করতে থাকেন।
স্তুপের গঠন: প্রথমে স্তুপের গঠনপ্রণালী ছিল জটিলতা বর্জিত। স্তুপের জন্য নির্দিষ্ট ভূমিতে প্রথমে একটি ‘বেদি’ বা ‘বেদিকা’ প্রস্তুত করা হত। এর উপর গঠিত ক্ষুদ্র বেদিকে বলা হত ‘মেধী’। ‘অণ্ড’ নামে পরিচিত স্তুপের অর্ধগোলাকার, গম্বুজাকার অংশ এই মেধীর উপর রক্ষিত হত। অণ্ডই ছিল স্তুপের মূল উপাদান। অণ্ডের উপরিভাগ সামান্য সমতল হত। এখানে একটি চতুষ্কোণ রেলিং-বেষ্টিত স্থান থাকত। এর মাঝখান থেকে উত্থিত হত একটি কাষ্ঠ অথবা প্রস্তর – নির্মিত দণ্ড। এই দণ্ডকে বলা হত ছত্রদণ্ড। এর সাথে যুক্ত থাকত ছত্রাবলী। স্তুপকে বেষ্টন করে কাঠের বা পাথরের বেষ্টনী থাকত। এই বেষ্টনীর ভিতর একটি আবদ্ধ পথের সৃষ্টি হত, যাকে বলা হত প্রদক্ষিণ পথ। এই পথে স্তুপ প্রদক্ষিণ করে মানুষ শ্রদ্ধা নিবেদন করত। এখানে পৌঁছবার জন্য স্তুপের চারদিকে চারটি তোরণদ্বার থাকত। কিছু স্তুপে বুদ্ধদেব বা তাঁর প্রধান শিষ্যদের দেহাবশেষ রক্ষিত হত। কিছু স্তুপ বুদ্ধের স্মৃতি-বিজড়িত স্থানে স্থাপিত হত। এই স্তুপগুলিকে স্মারকস্তুপ বলা যায়। এছাড়া ধার্মিক বৌদ্ধগণ বুদ্ধের প্রতীক হিসেবে আরাধনা করার জন্যও কিছু স্তুপ নির্মাণ করতেন। দক্ষিণ ভারতীয় স্তুপগুলির নির্মাণশৈলী ছিল কিছু আলাদা। প্রথমদিকে সমগ্র স্তুপটি নিশ্ছিদ্র ইটের গাঁথনি দিয়ে তৈরি হত। পরে স্তুপের কেন্দ্রে ও বাইরে দুটি গোলাকার প্রাচীর নির্মাণ করে সে – দুটিকে যুক্ত করে মধ্যবর্তী অংশ মাটি দিয়ে পূর্ণ করা হত। সম্ভবত ইটের ব্যবহার কমানোর জন্যই গঠনরীতিতে এ ধরনের পরিবর্তন আনা হয়েছিল। প্রথমে স্তূপের গঠন যেরূপ ছিল, পরবর্তীকালে তাতে আরো কিছু পরিবর্তন সাধিত হয়। স্তুপগুলি ক্রমশই অধিক উচ্চতাপ্রাপ্ত হতে থাকে। গম্বুজগুলি ক্রমশ শঙ্কু আকৃতি লাভ করতে থাকে। ছত্রদণ্ডের উচ্চতা ও ছত্রাবলীর সংখ্যাও আনুপাতিক হারে বৃদ্ধি পায়।
কথিত আছে, মৌর্য সম্রাট অশোক বুদ্ধের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য ভারতের বিভিন্ন প্রান্তে ৮৪,০০০ স্তুপ নির্মাণ করেছিলেন। অবশ্য নেপালের স্তুপটি ছাড়া এই যুগের কোন স্তুপকেই তাদের মূলরূপে পাওয়া যায়নি। প্রাচীন স্তুপগুলির মধ্যে ভারহুত, বোধগয়া ও সাঁচীর স্তুপগুলির উল্লেখ করা যায়। সাঁচীর প্রাচীনতম স্তুপটি সম্রাট অশোকের নির্মিত। অবশ্য খ্রিঃ পূঃ দ্বিতীয় শতকে এটিকে পুনর্নির্মিত করা হয়েছিল। এর আয়তন বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছিল। স্তুপটির চারদিকে এই সময়েই প্রাচীর নির্মাণ করা হয়েছিল। সাঁচীর এই স্তুপটি ভারতের বৃহত্তম স্তুপগুলির অন্যতম। খ্রিঃ পূঃ দ্বিতীয় শতকে পুনর্নির্মাণের পর স্তুপটির বনিয়াদের ব্যাস হয় ১২০ ফুট ও উচ্চতা হয় ৫৪ ফুট।
Class 12 History Textual Question Answer
| S.L. No. | সূচীপত্র |
| প্রথম খণ্ড | |
| অধ্যায় -1 | ইট, মনি ও হাড় |
| অধ্যায় -2 | রাজা, কৃষক ও নগরসমূহ |
| অধ্যায় -3 | জ্ঞাতিত্ব, বর্ণ ও শ্রেণি (প্রাচীন সমাজ) |
| অধ্যায় -4 | দার্শনিক প্রত্যয় ও স্থাপত্য (সাংস্কৃতিক অগ্রগতি) |
| অধ্যায় -5 | প্রাগৈতিহাসিক যুগ — ৬৫০ খ্রিস্টাব্দ |
| দ্বিতীয় খণ্ড | |
| অধ্যায় -6 | পর্যটকদের দৃষ্টিতে (দশম থেকে সপ্তদশ শতক) |
| অধ্যায় -7 | ভক্তি ও সুফী পরম্পরা |
| অধ্যায় -8 | একটি সাম্রাজ্যবাদী রাজধানী – বিজয়নগর |
| অধ্যায় -9 | কৃষক, জমিদার ও রাষ্ট্র |
| অধ্যায় -10 | কৃষক, জমিদার ও রাষ্ট্র |
| তৃতীয় খণ্ড | |
| অধ্যায় -11 | উপনিবেশবাদ ও গ্রামাঞ্চল |
| অধ্যায় -12 | বিদ্রোহ ও রাজ (১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহ) |
| অধ্যায় -13 | উপনিবেশিক নগর |
| অধ্যায় -14 | মহাত্মা গান্ধী ও জাতীয় আন্দোলন |
| অধ্যায় -15 | দেশ বিভাজনের উপলব্ধি |
| অধ্যায় -16 | সংবিধান প্রণয়ন |
| অধ্যায় -17 | মানচিত্র অঙ্কনকার্য |

YouTube Channel