Class 12 Logic and Philosophy Chapter 5 বাস্তববাদ Question Answer in Bengali, is a textbook prescribed by the Assam AHSEC Board Class XII Bengali Medium Students will find the solutions very useful for exam preparation. Assam Board HS 2nd Year Logic and Philosophy Question Answer in Bengali The experts of The Roy Library provide solutions for every textbook question Answer to help students understand and learn the language quickly. Class 12 Logic and Philosophy Chapter 5 বাস্তববাদ Solutions in Bengali are free to use and easily accessible. Class 12 Logic and Philosophy Chapter 5 বাস্তববাদ Notes in Bengali Medium Solutions by Roy Library helps students understand the literature lessons in the textbook. Class 12 Logic and Philosophy Chapter 5 বাস্তববাদ The sole purpose of the solutions is to assist students in learning the language easily.
Class 12 Logic and Philosophy Chapter 5 বাস্তববাদ
Class 12 Logic and Philosophy Chapter 5 বাস্তববাদ, Gives you a better knowledge of all the chapters. HS 2nd Year Logic and Philosophy in Bengali Notes. The experts have made attempts to make the solutions interesting, and students understand the concepts quickly. Assam Board HS 2nd Year Logic and Philosophy in Bengali Suggestion will be able to solve all the doubts of the students. Class 12 Logic and Philosophy in Bengali Solution, Provided are as per the Latest Curriculum and covers all the questions from the Assam AHSEC Board Class 12 Logic and Philosophy in Bengali Question Answer PDF. HS 2nd Year Logic and Philosophy in Bengali Syllabus are present on Roy Library’s website in a systematic order.
বাস্তববাদ
| TEXTUAL QUESTION ANSWER |
প্রশ্ন ১। সরল বাস্তববাদ কী? সরল বাস্তববাদের বৈশিষ্ট্যগুলি লেখো।
উত্তরঃ যে মতবাদ অনুযায়ী জ্ঞেয় বস্তুর অস্তিত্ব জ্ঞাতার মনের ওপর নির্ভরশীল নয়, সেই মতবাদকে সরল বাস্তববাদ বলে।
সরল বাস্তববাদ জ্ঞানের বিষয়বস্তু এবং প্রকৃতি নির্ণায়ক মতবাদ। এই মতবাদ অনুযায়ী বস্তু এবং গুণ মন বহির্ভূত। আমরা যে বস্তু জানি বা দেখি তা মনের উপর নির্ভরশীল নয়। জগতের সকল বস্তুর মন নিরপেক্ষগুণ আছে এবং বস্তু মন থেকে সম্পূর্ণ স্বতন্ত্র। জ্ঞেয় বস্তু তার গুণাবলি সহ জ্ঞাতার মন নিরপেক্ষভাবে অস্তিত্বশীল থাকে। একেই সরল বাস্তববাদ বলে। কারণ, বাহ্যবস্তুর অস্তিত্ব বিচার না করে সাধারণ এভাবেই চিন্তা করা হয়। তাদের মতে বস্তুকে সরাসরি জানতে পারি। সেইজন্য এই মতবাদকে সাক্ষাৎ বাস্তববাদ বলেও জানা যায়।
সরল বাস্তববাদের সাধারণ বৈশিষ্ট্যগুলি হল নিম্নরূপ—–
(ক) জ্ঞানের বিষয়বস্তুর জ্ঞাতার মন নিরপেক্ষ স্বাধীন অস্তিত্ব আছে। বাহ্য বস্তুর অস্তিত্ব,কেউ তাকে জানবে কি জানবে না, তার উপরে নির্ভর করে না।
(খ) আমাদের মনের বাইরে একটি বহিজগৎ আছে।
(গ) বাহ্য জগত যে ভাবে আছে, আমরা তাকে সেইভাবে প্রত্যক্ষ করি।
(ঘ) সরল বাস্তববাদ জ্ঞানের সত্যতা সম্পর্কিত অনুরূপতা ভাবকে সমর্থন করে।
প্রশ্ন ২। বৈজ্ঞানিক বাস্তববাদ কী? তার বৈশিষ্ট্যগুলি কী কী ?
উত্তরঃ দার্শনিক লক জ্ঞাতা এবং জ্ঞেয় বস্তুর হম্পর্ককে বিজ্ঞান সম্মতভাবে ব্যাখ্যা করতে চেষ্টা করেছেন। এই জন্য লক এর বাস্তববাদ তত্ত্বটিকে বৈজ্ঞানিক বাস্তববাদ বলে।
জন লক এর প্রতীকাত্মক বাস্তববাদের মৌলিক বৈশিষ্ট্যগুলি হল—–
(ক) বাস্তববাদের অন্যান্য তথ্যের মতে, বৈজ্ঞানিক বাস্তববাদও বলে যে, জ্ঞেয় বস্তুর জ্ঞাতার মন নিরপেক্ষ অস্তিত্ব আছে।
(খ) আমরা কোন বস্তুকে প্রত্যক্ষ করি না। বস্তুর প্রতিরূপ বা প্রতিকল্পকে দেখতে পাই মাত্র।
(গ) জ্ঞান অর্জনের প্রক্রিয়া সম্পূর্ণ স্বাধীন এক প্রক্রিয়া । এই প্রক্রিয়া দ্বারা বস্তুর প্রকৃতি প্রভাবিত হয় না, কেবল তার প্রতিরূপ বা প্রতিকল্প প্রভাবিত হয়।
(ঘ) বস্তুর প্রকৃত স্বরূপ মুখ্য গুণগুলি দ্বারাই প্রকাশিত হয়, কারণ, এগুলি বস্তুর অপরিবর্তনীয় এবং বস্তুগত ধর্ম।
প্রশ্ন ৩। মুখ্য গুণ ও গৌণ গুণের পার্থক্য নির্দেশ করো।
উত্তরঃ দার্শনিক লক এর মতে মুখ্য গুণ ও গৌণ গুণের মধ্যে পার্থক্যগুলি হল নিম্নরূপ —-
(ক) মুখ্য গুণগুলি বস্তুর ভিতরে অন্তর্নিহিত ধর্ম হিসাবে থাকে। কিন্তু গৌণ গুণগুলি বস্তুর মৌলিক গুণ নয়, কারণ,তারা জ্ঞাতার মনের উপরে নির্ভরশীল।
(খ) স্থানও কালের পরিবর্তনের মধ্যে দিয়েও মুখ্য গুণগুলি একই থাকে। যেমন —-বস্তুর আকৃতি, বিস্তৃতি ইত্যাদি সকল অবস্থায় অপরিবর্তনীয় থাকে। কিন্তু গৌণ গুণগুলি মানুষে মানুষে,স্থান থেকে স্থানান্তরে পরিবর্তন হয়। যেমন —- বস্তুর স্বাদ, গন্ধ ইত্যাদি মানুষে মানুষে ভিন্ন হয়।
(গ) লক এর মতে, বাহ্য বস্তুগুলি মুখ্যগুণের প্রধান আশ্রয় বা আধার। অন্যদিকে, বাহ্যবস্তু এবং জ্ঞাতার মন উভয়ই গৌণ গুণের আধার।
(ঘ) মুখ্য গুণগুলি বস্তুর অপরিবর্তনীয় গুণ হওয়াতে প্রত্যক্ষভাবে মনে ধারণা সৃষ্টি করে। কিন্তু বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে গৌণ গুণগুলি ভিন্ন ভিন্ন ভাবে সৃষ্টি হয়।
প্রশ্ন ৪। লকের বৈজ্ঞানিক বাস্তববাদ একটি সন্তোষজনক মতবাদ কি যুক্তি দাও।
উত্তরঃ দার্শনিক জন লক সরল বাস্তববাদের দোষ ক্রটির সমালোচনা করতে গিয়ে বৈজ্ঞানিক বাস্তববাদের প্রবর্তন করেছিলেন। সরল বাস্তববাদের প্রত্যক্ষের কোন ব্যাখ্যা পাওয়া যায় না। বাস্তববাদের প্রকার হিসাবে বৈজ্ঞানিক বাস্তববাদ মনের বাইরে একটি স্বতন্ত্র বস্তুজগতের অস্তিত্ব স্বীকার করে। সরল বাস্তববাদের মতে, চেতনা আলোক রশ্মির মতো। ইন্দ্রিয় অভিজ্ঞতার মধ্য দিয়ে চেতনা বাহ্য জগতের বস্তুসমূহের উপর আলোকপাত করে। বাহ্য জগতের বস্তু যেমন, চেতনা তাকে সেই ভাবেই প্রকাশ করে।
কিন্তু লক বলেন, মন অনেকটা ক্যামেরার ফিলমের মতো। ক্যামেরার ফিলমে যেমন বাহ্য বস্তুর ছবি পড়ে, তেমনি মনের পটেও বাহ্য বস্তুর ছবি পড়ে। লকের বাস্তববাদে সরল বাস্তববাদের মতোই মন ও বাহ্য বস্তুর স্বতন্ত্র অস্তিত্ব স্বীকার করা হয়েছে। আমাদের সাধারণ অভিজ্ঞতায় বাহ্য বস্তুর মধ্যে অনেক গুণ দেখতে পাই। যেমন —- আকার, ওজন, বর্ণ, কাঠিন্য ইত্যাদি। এই গুণগুলি কে লক দুই শ্রেণিতে ভাগ করেছেন—– মুখ্য গুণ ও গৌণ গুণ। বস্তুর পরিবর্তনের সঙ্গে যে গুণ বস্তুর মধ্যে অবিচ্ছেদ্যভাবে জড়িত সেগুলি মুখ্য গুণ। যেমন — আকার , ওজন, কাঠিন্য। আর যেগুলি বস্তু নির্ভর নয়, মানুষের মন নির্ভর, সেগুলি গৌণ গুণ। যেমন — স্বাদ , বর্ণ, গন্ধ ইত্যাদি।
লক এর মতে, কোন বস্তু সম্পর্কে মানুষের যখন ইন্দ্রিয় গ্ৰাহ্য অভিজ্ঞতা হয়, তখন তার মুখ্য গুণগুলির সম্পর্কে আমাদের মনে ধারণা সৃষ্টি হয়। এই সব মুখ্যগুণের আধার হিসাবে অস্তিত্ব থাকলেও মন প্রত্যক্ষভাবে গুণগুলিকে জানতে পারে। গুণের আধার হিসাবে যে দ্রব্য, তা অজ্ঞেয় এবং অজ্ঞাত।
দার্শনিক লক এর মতে,মন বাইরের কোন কিছুকে প্রত্যক্ষ করতে পারে না। নিজের ধারণাগুলিকেই প্রত্যক্ষ করতে পারে। ধারণাগুলি বস্তুর প্রতীক । আমরা প্রত্যক্ষভাবে আমাদের মনের ধারণাগুলিকেই জানতে পারি। বস্তু সম্পর্কে আমাদের পরোক্ষ জ্ঞান হয় মাত্র।
এহ জ্ঞানের সত্যতা জানা যাবে, যখন ধারণার সঙ্গে বস্তুর মিল থাকে। ধারণাগুলি বস্তুর হুবহু প্রতীক বা প্রতিলিপি হয়। এই জন্যই বাস্তববাদকে প্রতীকবাদ বলে। লকের এই মতবাদকে বৈজ্ঞানিক বা স্ববিচার বাস্তববাদ বলা হয়।
প্রশ্ন ৫। সংক্ষিপ্ত টীকা লেখো —
(ক) সরল বা লৌকিক বাস্তববাদ।
উত্তরঃ যে মতবাদ অনুযায়ী জ্ঞেয় বস্তুর অস্তিত্ব জ্ঞাতার মনের ওপর নির্ভরশীল নয়, সেই মতবাদকে সরল বাস্তববাদ বলে।
সরল বাস্তববাদ জ্ঞানের বিষয়বস্তু এবং প্রকৃতি নির্ণায়ক মতবাদ। এই মতবাদ অনুযায়ী বস্তু এবং গুণ মন বহির্ভূত। আমরা যে বস্তু জানি বা দেখি তা মনের উপর নির্ভরশীল নয়। জগতের সকল বস্তুর মন নিরপেক্ষগুণ আছে এবং বস্তু মন থেকে সম্পূর্ণ স্বতন্ত্র। জ্ঞেয় বস্তু তার গুণাবলি সহ জ্ঞাতার মন নিরপেক্ষভাবে অস্তিত্বশীল থাকে। একেই সরল বাস্তববাদ বলে। কারণ, বাহ্যবস্তুর অস্তিত্ব বিচার না করে সাধারণ এভাবেই চিন্তা করা হয়। তাদের মতে বস্তুকে সরাসরি জানতে পারি। সেইজন্য এই মতবাদকে সাক্ষাৎ বাস্তববাদ বলেও জানা যায়।
(খ) মুখ্য গুণ।
উত্তরঃ যে সমস্ত গুণ জ্ঞাতার মন নিরপেক্ষ অথবা বস্তুনিষ্ঠ ধর্ম, তাদের মুখ্য গুণ বলা হয়। যেমন — বিস্তৃতি, ওজন, বিভাজ্যতা, গতি ইত্যাদি।
(গ) গৌণ গুণ।
উত্তরঃ যে সমস্ত গুণ জ্ঞাতার মন নিরপেক্ষ নয় অথবা যে সমস্ত গুণ বস্তুর মনগত ধর্ম, তাদের গৌণ গুণ বলা হয়। যেমন —- বস্তুর রূপ, রস, গন্ধ ইত্যাদি।
(ঘ) জন লক এর প্রতীকী বাস্তববাদ।
উত্তরঃ লক এর এই মতবাদকে বৈজ্ঞানিক বা সবিচার বাস্তববাদ বলে। এই মতবাদ প্রতিলিপি হিসাবে বা প্রতীকী হিসাবে ব্যবহৃত হয়। তাই এই মতবাদকে প্রতীকবাদ বা প্রতিনিধিত্ব বাস্তববাদ বলা হয়।
প্রশ্ন ৬। সরল বাস্তববাদ ও বৈজ্ঞানিক বাস্তববাদের মধ্যে পার্থক্য নির্দেশ করো।
উত্তরঃ সরল বাস্তববাদ ও বৈজ্ঞানিক বাস্তববাদের মধ্যে পার্থক্যগুলি হল —–
(ক) সরল বাস্তববাদ মতে, বাহ্য জগতের মন নিরপেক্ষ অস্তিত্ব আছে। জ্ঞাতা প্রত্যক্ষভাবে তাকে জানতে পারে। কিন্তু বৈজ্ঞানিক বাস্তববাদ মতে, বস্তুর মন নিরপেক্ষ স্বতন্ত্র অস্তিত্ব আছে বটে, বস্তুর জ্ঞান ধারণার মধ্যে পাওয়া যায়।
(খ) সরল বাস্তববাদ মতে,জ্ঞাতা যখন বাহ্য জগতের সম্পর্কে জ্ঞান লাভ করে তখন বাহ্য জগতের বস্তুগুলোর সঙ্গে তাদের যাবতীয় গুণগুলোকেই প্রত্যক্ষভাবে জানতে পারে। কিন্তু বৈজ্ঞানিক বাস্তববাদ বস্তুর দুই ধরণের গুণের কথা বলে —- মুখ্য গুণ ও গৌণ গুণ। মুখ্য গুণগুলোর স্বাধীন, মন-নিরপেক্ষ অস্তিত্ব আছে, কিন্তু গৌণ গুণগুলোর অস্তিত্ব জ্ঞাতার মন নির্ভর।
Class 12 Logic and Philosophy Textual Question Answer
| S.L. No. | সূচি-পত্র |
| অধ্যায় -১ | আগমন এবং এর প্রকার |
| অধ্যায় -২ | আগমনের ভিত্তি |
| অধ্যায় -৩ | প্রকল্প |
| অধ্যায় -৪ | মিলের পরীক্ষণমূলক অনুসন্ধা |
| অধ্যায় -৫ | বাস্তববাদ |
| অধ্যায় -৬ | ভাববাদ |
| অধ্যায় -৭ | নীতিবিদ্যা |
| অধ্যায় -৮ | ধর্ম |

YouTube Channel