Hello Viewers Today’s We are going to Share the Complete New Syllabus of SEBA Class 6 Bengali Chapter 10 সত্যজিৎ রায়ের দুটি সাক্ষাৎকার Question Answer As Per SCERT New Syllabus. SEBA Class 6 Bengali Chapter 10 সত্যজিৎ রায়ের দুটি সাক্ষাৎকার Solutions. Are you a Student of SEBA Class 6 Bengali Chapter 10 সত্যজিৎ রায়ের দুটি সাক্ষাৎকার Notes Download PDF. Class 6 Bengali Questions and Answers PDF for free using direct Download Link Given Below in This Post.
SEBA Class 6 Bengali Chapter 10 সত্যজিৎ রায়ের দুটি সাক্ষাৎকার
Today’s We have Shared in This Post, SEBA Class 6 Bengali Book PDF Solutions for Free. SEBA Class 6 Bengali Textbook Question Answer. I Hope, you Liked The information About The ক্লাস 6 বাংলা প্রশ্ন উত্তর. If you liked Assam Board ষষ্ঠ শ্রেণির বাংলা বইয়ের প্রশ্ন উত্তর Then Please Do Share this Post With your Friends as Well.
সত্যজিৎ রায়ের দুটি সাক্ষাৎকার
| ক্রিয়াকলাপ – পাঠভিত্তিক |
১। নীচে দেওয়া প্রশ্নগুলির শুদ্ধ উত্তর বের করে বৃত্তটি পূর্ণ করো।
(i) “উনি একটা ইন্সটিটিউশন।” ― এখানে কার কথা বলা হয়েছে?
(ক) সত্যজিৎ রায়।
(খ) সুকুমার রায়।
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর।
(ঘ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
উত্তরঃ (গ) রবীন্দ্রনাথ ঠাকুর।
(ii) ফেলুদা-সিরিজের প্রথম উপন্যাসের নাম কী?
(ক) সোনার কেল্লা।
(খ) বাদশাহি আংটি।
(গ) জয় বাবা ফেলুনাথ।
(ঘ) প্রোফেসর শঙ্কু।
উত্তরঃ (খ) বাদশাহি আংটি।
২। তুমি ওপরের দ্বিতীয় প্রশ্নের উত্তরটি কেন শুদ্ধ বলে বেছে নিয়েছ, সেই বিষয়ে বন্ধু-বান্ধবীদের সঙ্গে আলোচনা করে বলো।
উত্তরঃ ছাত্র-ছাত্রীরা নিজে করো।
৩। নীচের চিত্রে প্রথম মেঘের খণ্ডে থাকা শব্দগুলির অর্থ দ্বিতীয় মেঘের খণ্ডে দেওয়া হয়েছে। শব্দগুলির অর্থ খুঁজে বের করো। প্রয়োজন হলে অভিধানের সাহায্য নাও-
উত্তরঃ হামবড়া ― অহংকারী
অসোয়াস্তি ― অস্বস্তি
দ্বার ― দরজা
আমেজ ― রেশ
কৃতিত্ব ― নিপুনতা
অবজ্ঞা ― উপেক্ষা
৪। নীচে দেওয়া প্রশ্নগুলির উত্তর দাও:
(ক) সত্যজিৎ রায়ের অসমাপ্ত চিত্রনাট্যটির নাম কী?
উত্তরঃ সত্যজিৎ রায়ের অসমাপ্ত চিত্রনাট্যটির নাম ছিল ‘দ্য এলিয়েন’ (The Alien)। যা একটি ভারতীয়-আমেরিকান বিজ্ঞান অনুকাহিনী হিসেবে পরিকল্পনা করা হয়েছিল।
(খ) সত্যজিৎ রায় কত বছর বয়সে ‘দেবী’ চিত্রনাট্যটি তৈরী করেন?
উত্তরঃ সত্যজিৎ রায় তেত্রিশ বছর বয়সে ‘দেবী’ চিত্রনাট্যটি তৈরী করেন।
(গ) ‘পথের পাঁচালী’ চিত্রনাট্য তৈরী করার সময় সত্যজিৎ রায়ের বয়স কত ছিল?
উত্তরঃ ‘পথের পাঁচালী’ চিত্রনাট্য তৈরী করার সময় সত্যজিৎ রায়ের ৩০ বছর বয়স ছিল।
(ঘ) কত খ্রিস্টাব্দে এরকুল পোয়ারোর আবির্ভাব ঘটে?
উত্তরঃ ১৯২৩ খ্রিস্টাব্দে এরকুল পোয়ারোর আবির্ভাব ঘটে।
(ঙ) সত্যজিৎ রায়ের প্রথম প্রিয় গোয়েন্দা চরিত্রটির নাম কী?
উত্তরঃ সত্যজিৎ রায়ের প্রথম প্রিয় গোয়েন্দা চরিত্রটির নাম ফেলুদা।
৫। নীচে দেওয়া প্রশ্নগুলির উত্তর দাও।
(ক) আত্মজীবনী মূলক চলচ্চিত্র করার বিষয়ে সত্যজিৎ রায়ের অভিমত কী ছিল?
উত্তরঃ আত্মজীবনী মূলক চলচ্চিত্র করার বিষয়ে সত্যজিৎ রায় বলেছেন যে, গোয়েন্দারা সব সময় কাজে ব্যস্ত তাদের গোয়েন্দার পিছনে। তাছাড়া গোয়েন্দারা নিজেরা ভালো আত্মজীবনীমূলক চলচ্চিত্র করলে যদি প্রশংসা করার যোগ্য হয়, তাহলে নিজেকেই নিজের পিঠ চাপড়াতে হয়।
(খ) সুকুমার রায়কে নিয়ে ছবি করার বিষয়ে যে কথাগুলি আলোচিত হয়েছে তা লেখো।
উত্তরঃ সুকুমার রায়কে নিয়ে ছবি করার বিষয়ে সত্যজিৎ রায় বলেছেন যে, সেভাবে কখনও মনে হয় না যে সুকুমার রায়কে নিয়ে ছবি করার। তাছাড়া তিনি আরো বলেছেন যে যদি ওনাকে নিয়ে ছবি করতে হয় তাহলে কি পদ্ধতি নিতে হবে তা নিয়ে তিনি চিন্তিত।
(গ) ফেলুর বয়স নিয়ে প্রশ্নকর্তার সঙ্গে সত্যজিৎ রায়ের কী কথা হয়েছিল?
উত্তরঃ ফেলুর বয়স নিয়ে প্রশ্নকর্তার সঙ্গে সত্যজিৎ রায়ের যে কথা হয়েছিল তা হল: শুরুতে ফেলুর বয়স ছিল সাতাশ-আটাশ বছর। বর্তমানে বয়স পঁয়ত্রিশ বছর হয়ে গেছে। তাছাড়া তিনি বলেছেন এসব চরিত্রের বয়স বাড়ানো চলে না।
৬। কে, কাকে বলেছিল লেখো –
(ক) “আপনাকে একবার শুধু দেখতে চাই।”
উত্তরঃ কোনো পাঠক সত্যজিৎ রায়কে বলে আপনাকে একবার শুধু দেখতে চাই।
(খ) “‘হযবরল’, ‘আবোল-তাবোল’ এগুলোতে মজার তো শেষ নেই।”
উত্তরঃ সত্যজিৎ রায় প্রশ্নকর্তাকে বলেছিলেন, ‘হযবরল’, ‘আবোল-তাবোল’ এগুলোতে মজার তো শেষ নেই।
(গ) “ফেলুদার সঙ্গে কলকাতা পুলিশের সম্পর্ক কেমন?”
উত্তরঃ প্রশ্নকর্তা সত্যজিৎ রায়কে বলেছিল ―ফেলুদার সঙ্গে কলকাতা পুলিশের সম্পর্ক কেমন?
৭। “তখন আবার ভাবি যে নিজেকে যদি দেখতে না দিই তাহলে আবার ভাববে যে লোকটা বড্ড হামবড়া। সেজন্য আমাকে একটু অবারিতদ্বার করেও রাখতে হয়েছে।”- শিক্ষক-শিক্ষয়িত্রীর সাহায্য নিয়ে উক্ত কথাগুলির তাৎপর্য ব্যাখ্যা করো।
উত্তরঃ সত্যজিৎ রায় একজন বিখ্যাত ব্যক্তিত্ব। তাই লোকেরা তাকে নিয়ে অনেক আলোচনা করে। এমনকি অনেক কিছু লেখালেখি করে। সত্যজিৎ রায় বলেছেন তাতে তাঁর কোনো আপত্তি নেই। কিন্তু কেউ যদি টেলিফোন করে বলে, তাঁর সাথে দেখা করতে চাই, তাহলেই অস্বস্তি বোধ করেন। কারণ সময়ের অনেক অভাব। তাই তিনি তাদের বলেন, তাঁর ছবিগুলি দেখতে এবং তাঁর গল্পগুলি পড়তে। কিন্তু অনেকে বলে একবার মাত্র দেখতে চাই। তখন তিনি ভাবেন যে নিজেকে যদি দেখতে না দিই, তাহলে আবার লোকেরা ভাববে যে তিনি বড়ো অহংকারী। তাই সেই সমস্ত মানুষদের জন্য তাঁকে একটু অবারিতদ্বার করেও রাখতে হয়।
৮। সাক্ষাৎকার দুটির কোন কথাগুলি তোমার বেশি ভালো লেগেছে এবং কেন ভালো লেগেছে দলবদ্ধ ভাবে আলোচনা করো।
উত্তরঃ সাক্ষাৎদুটির মধ্যে অনেক কথাই ভালো লেগেছে। সেগুলির মধ্যে কিছু কিছু আছে যেগুলি উল্লেখ না করলেই হয় না।
সেগুলি হল-
(i) নিজেকে যদি দেখতে না দিই, তাহলে আবার ভাববে যে লোকটা বড্ড হামবড়া। সেজন্য আমাকে একটু অবারিতদ্বার করেও রাখতে হয়েছে।
(ii) দ্যাখো, ওঁকে সবাই দূর থেকেই সমীহ করত।
(iii) ওর সম্পর্কে এক সঙ্গে কথা না বলাই ভালো। উনি একটা ইন্সটিটিউশন।
(iv) ‘পথের পাঁচালী’র চিত্ররূপ দেওয়ার কথা ভাববার সঙ্গে সঙ্গে বিভূতিভূষণ মারা গেছেন।
(v) বিভূতিভূষণ একদিন এলেন, দশ মিনিট বসলেন, আমি ছবি আঁকলাম। মুখ দেখে বললেন, বাহ! বেশ হয়েছে।
(vi) মাপেটস্ করে করা নিশ্চয় যায়। অবশ্য অ্যানিমেশনও আছে।
(vii) না, না, খুব একটা অল্প বয়স তো না।
(viii) ফেলুদার যে এবারে পঁচিশ বছরে পা দিচ্ছে, সে খেয়াল আমার নিজের ছিল না।
(ix) পাঠকদের অনেকেরই মতে ফেলুদার প্রথম উপন্যাস ‘বাদশহী আংটি’ সবচেয়ে ভালো।
(x) কথাটা ভুল। বয়স্ক উপাদান না থাকলে ছোটো-বড়ো সকলেই ফেলুদার গল্প পড়ত না।
(xi) – ভালো বলেই তো মন হয়। ফেলুর অনেক উপন্যাসেই পুলিশ ইলেক্টরদের সাক্ষাৎ পাওয়া যায়, যারা ফেলু সম্পর্কে মোটামুটি শ্রদ্ধাশীল।’
(xii) সহকারীরা লিখলে একটা সুবিধা আছে যে গোয়েন্দাকে নিজের পিঠ নিজেই চাপড়াতে হয় না।
| ভাষা-অধ্যয়ন |
এসো, জেনে নিই―
‘পাঠটির ‘সত্যজিৎ রায়ের পরিচিতি’ অংশে তোমারা ‘গ্রহণ’, ‘নির্মাণ’, ‘কারণ’, ‘ভাষণ’ – এই শব্দগুলি পেয়েছ। এখানে প্রতিটি শব্দে ‘ণ’ বর্ণটি আছে। এই শব্দগুলিতে ‘ণ’ ব্যবহার করার বিশেষ কারণ রয়েছে। এখানে ণত্ববিধি প্রযোজ্য হয়েছে। এই নিয়ম অনুসারে শব্দে থাকা ঋ, র এবং য-এর পরে দন্ত্য ‘ন’ হয়ে যায় মূর্ধন্য ‘ণ’। উদাহরণস্বরূপ – ঋণ, তৃণ, মৃণাল শব্দগুলিতে (‘ণ’-এর পূর্বে ‘ঋ’ বর্ণ থাকার জন্য), কারণ, নিমন্ত্রণ, গ্রহণ শব্দগুলিতে (‘ণ’-এর পূর্বে ‘র’ বর্ণ থাকার জন্য), ভাষণ, গবেষণা, ভীষণ শব্দগুলিতে (‘ণ’-এর পূর্বে ‘ষ’ বর্ণ থাকার জন্য) মূর্ধন্য ‘ণ’ হয়েছে।
৯। ওপরে আলোচিত ণত্ববিধির নিয়ম অনুসারে নীচে প্রদত্ত শব্দগুলি শুদ্ধ করে লেখো―
উত্তরঃ
| ধারণ | পৌরানিক | কর্ন | বিভীষন |
| ধারণ | পৌরাণিক | কর্ণ | বিভীষণ |
| স্বর্ন | মসৃন | গ্রহন | পূর্ন |
| স্বর্ণ | মসৃণ | গ্রহণ | পূর্ণ |
১০। ঝুড়িতে থাকা শব্দগুলি ণত্ববিধি অনুসারে বিচার করে নীচের তালিকাটির উপযুক্ত স্থানে বসাও―
ধরণি, তৃণ, সম্ভাষণ, বর্ষণ, বর্ণ, মৃণাল, ঋণ, শোষণ, চরণ, প্রাণ, চূর্ণ, তোষণ, ভূষণ, ঘৃণা
উত্তরঃ
| ‘ঋ’ থাকার জন্য | ‘র’ থাকার জন্য | ‘ষ’ থাকার জন্য |
| তৃণ, মৃণাল, ঋণ, ঘৃণা | ধরনি, বর্ণ, চরণ, প্রাণ, চূর্ণ | সম্ভাষণ, বর্ষণ, শোষণ, তোষণ, ভূষণ |
১১। সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের বিষয়ে বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে লেখো।
উত্তরঃ ছাত্র-ছাত্রীরা নিজেরা করে।
১২। শব্দজালটি মনোযোগ দিয়ে দেখো এবং এখান থেকে অর্থপূর্ণ শব্দ খুঁজে বের করে নীচে দেওয়া শূন্যস্থান পূর্ণ করো। প্রয়োজনে পাঠের সাহায্য নাও।
উত্তরঃ (ক) যিনি প্রশ্ন করেন ― প্রশ্নকর্তা
(খ) কবিগুরু রবীন্দ্রনাথ
(গ) একটি পদবি রথ / রানা / কর
(ঘ) উপন্যাসের চরিত্র – ফেলুদা
(ঙ) কথা সাহিত্যের একটি প্রকার উপন্যাস
যদি আপনি এর চেয়ে আরও বেশি প্রশ্ন-উত্তর খুঁজছেন, তাহলে নিচে দেওয়া Buy Now লিঙ্কে ক্লিক করুন
Below is the complete list of chapters for SCERT Class 6 Bengali Solutions. Click on the required chapter title to start your preparation Today.
| CHAPTER | CONTENTS |
|---|---|
| 01 | বলো বলো বলো সবে |
| 02 | খরগোশ ও সিংহ |
| 03 | গ্রন্থ পাঠ |
| 04 | চলো গাছের চারা রোপন করি |
| 05 | আষাঢ় |
| 06 | বৈজ্ঞানিক মানসিকতা এবং আমাদের সমাজ |
| 07 | অপু-দুর্গা |
| 08 | বিরুবালা রাভা |
| 09 | খুড়োর কল |
| 10 | সত্যজিৎ রায়ের দুটি সাক্ষাৎকার |
| 11 | মাইনুর টনসিলাইটিস |
| 12 | মানুষ মানুষের জন্যে |
| 13 | সাপ এবং ব্যাং রাজা |
| 14 | নদীপথে |
| 15 | নৌকা বাইচের গান |
YouTube Channel