Hello Viewers Today’s We are going to Share the Complete New Syllabus of SEBA Class 6 Bengali Chapter 13 সাপ এবং ব্যাং রাজা Question Answer As Per SCERT New Syllabus. SEBA Class 6 Bengali Chapter 13 সাপ এবং ব্যাং রাজা Solutions. Are you a Student of SEBA Class 6 Bengali Chapter 13 সাপ এবং ব্যাং রাজা Notes Download PDF. Class 6 Bengali Questions and Answers PDF for free using direct Download Link Given Below in This Post.
SEBA Class 6 Bengali Chapter 13 সাপ এবং ব্যাং রাজা
Today’s We have Shared in This Post, SEBA Class 6 Bengali Book PDF Solutions for Free. SEBA Class 6 Bengali Textbook Question Answer. I Hope, you Liked The information About The ক্লাস 6 বাংলা প্রশ্ন উত্তর. If you liked Assam Board ষষ্ঠ শ্রেণির বাংলা বইয়ের প্রশ্ন উত্তর Then Please Do Share this Post With your Friends as Well.
সাপ এবং ব্যাং রাজা
| ক্রিয়াকলাপ – পাঠভিত্তিক |
১। যতি চিহ্নের প্রতি লক্ষ রেখে শুদ্ধ উচ্চারণে লোককথাটি স্পষ্টভাবে পড়ো। লোককথাটির কোন কথাগুলি তোমার সবচেয়ে ভালো লেগেছে এবং কেন ভালো লেগেছে, সবাই মিলে এ সম্পর্কে আলোচনা করো।
উত্তরঃ ছাত্র-ছাত্রীরা নিজে করো।
২। নিম্নলিখিত প্রশ্নগুলির চারটি করে উত্তর দেওয়া আছে। শুদ্ধ উত্তরটিতে চিহ্ন দাও।
(i) বিষধর সাপটি কোথায় বিশ্রাম নিচ্ছিল?
(ক) পুকুরে।
(খ) গাছে।
(গ) পাহাড়ের ধারে।
(ঘ) পাথরের কোটরে।
উত্তরঃ (ঘ) পাথরের কোটরে।
(ii) ব্যাং রাজা বিষধর সাপটিকে কেন পুকুরে নিয়ে এসেছিল?
(ক) পুকুরের ব্যাং খাওয়ার জন্য।
(খ) নীতি-নিয়ম প্রণয়ন করার জন্য।
(গ) সমস্যা সমাধান করার জন্য।
(ঘ) বন্ধুত্বপূর্ণভাবে বসবাস করার জন্য।
উত্তরঃ (গ) সমস্যা সমাধান করার জন্য।
৩। লোককথাটি থেকে কয়েকটি শব্দ নির্বাচন করে নীচে লিখিত হয়েছে। ছোটো ছোটো দলে ভাগ হয়ে এ বিষয়ে আলোচনা করে শব্দগুলির শুদ্ধ অর্থ নির্ণয় করো। তির চিহ্ন দিয়ে শুদ্ধ অর্থের সঙ্গে শব্দটি যুক্ত করো। প্রয়োজনে অভিধান বা শিক্ষকের সাহায্য নেবে।
উত্তরঃ ছাত্র-ছাত্রীরা নিজে করো।
৪। নীচে প্রদত্ত শব্দগুলি অর্থের সাথে মেলাও―
উত্তরঃ
| শব্দ | অর্থ |
| (ক) মতান্তর | (ক) বয়স্ক ও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সম্পন্ন |
| (খ) বাতাবরণ | (খ) বিষন্ন। |
| (গ) মাতব্বর | (গ) মতের অমিল |
| (ঘ) মন-মরা | (ঘ) চুক্তির নিয়ম। |
| (ঙ) শর্ত | (ঙ) পরিবেশ। |
৫। উত্তর বলো এবং লেখো―
(ক) ব্যাং রাজা কোথায় বাস করত?
উত্তরঃ ব্যাং রাজা একটি পুকুরে বাস করত।
(খ) ব্যাং রাজা তার রাজ্যের ব্যাংগুলিকে কীভাবে দায়িত্ব পালনে আগ্রহী করে তুলেছিল?
উত্তরঃ ব্যাং রাজ্যে বসবাসকারী সকল ব্যাংদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। ব্যাং রাজা কিছু কিছু ব্যাং-কে গ্রাম-প্রধান, কর্মচারী ইত্যাদি পদে নিযুক্ত করেছিল। ফলে তার রাজ্যের ব্যাংগুলি দায়িত্ব পালনে আগ্রহী হয়ে ওঠে।
(গ) বিষধর সাপটি কেন রাগ করেছিল?
উত্তরঃ ব্যাং রাজাকে কে পাথর থেকে অন্য পাথরে লাফিয়ে লাফিয়ে যেতে দেখে রাগ করেছিল বিষধর সাপটি।
(ঘ) ব্যাং রাজার বন্ধু কোথায় থাকত?
উত্তরঃ ব্যাং রাজার বন্ধু পাহাড়ের অন্য ধারে থাকত।
(ঙ) বিষধর সাপটিকে ব্যাং রাজা কোথায় নিয়ে এসেছিল?
উত্তরঃ বিষধর সাপটিকে ব্যাং রাজা তাদের পুকুরে নিয়ে এসেছিল।
(চ) বিষধর সাপটি ব্যাং রাজাকে কী শর্তের কথা বলেছিল?
উত্তরঃ বিষধর সাপটি ব্যাং রাজার সমস্যা সমাধানের পরিবর্তে প্রতিদিন একটি করে ব্যাং খেতে চেয়েছিল।
৬। নীচের প্রশ্নগুলির উত্তর বিস্তৃতভাবে লেখো।
(ক) রাজা এবং প্রজাদের মধ্যে কেন মতান্তর হয়েছিল?
উত্তরঃ ব্যাং রাজা কিছু নিয়ম-কানুন চালু করেছিল যেমন বিহু এলে প্রথম ব্যাং রাজা গাইবে, নাচবে এবং বাকিরা সাথে সাথে নাচবে। কিন্তু বসন্ত ঋতু আসতেই সকলে আনন্দে গান গাইতে নাচ করতে শুরু করল। নিয়মভঙ্গ হয়েছে শুনে ব্যাং রাজা রেগে গেল। মাতব্বররা অনেক বোঝানোর চেষ্টা করল কিন্তু ব্যাং রাজা এই যুক্তি মানতে রাজি হল না। ফলে রাজা এবং প্রজাদের মতান্তর ঘটল।
(খ) ব্যাং রাজা ভবিষ্যতের জন্য কিছু নীতি-নিয়ম প্রণয়নের কথা কেন ভেবেছিল?
উত্তরঃ ব্যাং রাজা একদিন পুকুরের বড়ো পাথরে হেলান দিয়ে রোদ পোহাতে পোহাতে ভেবেছিল যে সে মারা যাবার পর তার সন্তানই রাজা হবে। তাই ভবিষ্যতের জন্য কিছু নীতি-নিয়ম প্রণয়নের কথা ভেবেছিল।
(গ) ব্যাং রাজা কেন সংকটে পড়েছিল?
উত্তরঃ সাপ ব্যাঙ রাজাকে সাহায্য করার পরিবর্তে প্রতিদিন একটা করে ব্যাঙ খেতে খেতে ব্যাঙ নিঃশেষ হয়ে যায়। তখন সাপ ক্ষুধায় কাতর হয়ে ব্যাং রাজাকে খেতে আসে। এভাবেই ব্যাং সংকটে পড়ে।
৭। নীচের বাক্যগুলি কে, কাকে, কেন বলেছিল?
(ক) “বিহু এলে আমিই প্রথম গান গাইব ও নাচব।”
উত্তরঃ কথাটি ব্যাং রাজা তার বাকি ব্যাঙদের বলেছিল। ব্যাং রাজা নিজের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে এই নিয়ম চালু করেছিল।
(খ) “এসব ঋতুর বা উৎসবের গান। যারা গাইছে গাইতে থাকুক। আমরাও কি উৎসবের আনন্দ অনুভব করছি না।”
উত্তরঃ ব্যাঙ রাজার নিয়ম-নীতি অন্য ব্যাং-রা ভঙ্গ করার জন্য রাজা রেগে গিয়েছিল। ব্যাঙ রাজাকে শান্ত করার জন্য মাতব্বরা এই কথা বলেছিল।
(গ) “আমার মতো শক্তিশালী কাউকেই তুই পাবি না।”
উত্তরঃ ব্যাং রাজা পাহাড়ের ওপাশে বন্ধুকে খুঁজতে এসেছে শুনে সাপ ব্যাঙ রাজাকে এই কথা বলেছিল কারণ সাপ ব্যাঙ রাজার সকল সমস্যা সহজেই সমাধান করে দিতে পারবে।
(ঘ) “এসব জানি না। তুমিই তো আমাকে এখানে ডেকে এনেছিলে।”
উত্তরঃ ব্যাঙ রাজা ক্ষুধায় কাতর সাপকে জানিয়েছিল যে পুকুরে আর কোনো ব্যাঙ অবশিষ্ট নেই, এই কথা শুনে সাপ ব্যাঙ রাজাকে এই কথা বলেছিল।
৮। ‘অগ্র-পশ্চাৎ বিবেচনা না করে কাজ করলে নিজেরই বিপদ হয়।”- শিক্ষকের সাহায্য নিয়ে বাক্যটির তাৎপর্য ব্যাখ্যা করো।
উত্তরঃ আমরা অনেক সময় আবেগ প্রবণ হয়ে বা ক্রোধের বশে ভবিষ্যতের কথা না ভেবে অনেক ভুল কাজ করে বসি। এই ভুলের মাশুল অনেক দিন বা সারাজীবন ধরে গুনতে হতে পারে। কোন কাজ করতে হলে অনেক ভাবতে হয়। কথায় আছে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তাই ‘অগ্র-পশ্চাৎ বিবেচনা না করে কাজ করলে নিজেরই বিপদ হয়।’ কথাটি যথার্থ সত্য।
৯। লোককথাটিতে যে সব সর্বনাম পদ রয়েছে সেগুলি খুঁজে বের করে লেখো ―
উত্তরঃ তাদের, তার, তারা, আমার, আমি, এদের, তুই, তোকে, তাকে, সে, আমাকে, তুমি
১০। নীচে লিখিত বাক্য দুটি লক্ষ করো―
(ক) “ব্যাং রাজা মাতব্বরদের যুক্তি মানতে রাজি হলো না।”
(খ) “আমার সেনাদের ডাকলে এক্ষুনি এসে তারা তোকে চারদিকে থেকে ঘিরে ফেলবে।”
উপরের বাক্য দুটিতে নীচে দাগ দেওয়া শব্দগুলি অসমাপিকা ক্রিয়া।
১১। উপযুক্ত সংযোজক অব্যয় বসিয়ে খালি জায়গা পূর্ণ করো
(ক) আমি বই মেলায় যাব ________ লোককথার বই কিনব। (কিন্তু /যদি / আর)
উত্তরঃ আমি বই মেলায় যাব আর লোককথার বই কিনব।
(খ) ________ বৃষ্টি হয় তবে এবার ফসল ভালো হবে। (কিন্তু / যদি /আর)
উত্তরঃ যদি বৃষ্টি হয় তবে এবার ফসল ভালো হবে।
(গ) সবার চাইতে ভালো পাউরুটি আর ঝোলাগুড়। (কিন্তু / যদি / আর)
উত্তরঃ সবার চাইতে ভালো পাউরুটি আর ঝোলাগুড়।
(ঘ) আমি খেলতে যাব নতুবা ঘরে বসে বই পড়ব। (কিন্তু / যদি /নতুবা)
উত্তরঃ আমি খেলতে যাব নতুবা ঘরে বসে বই পড়ব।
১২। এসো, ধাঁধার উত্তর সন্ধান করি―
(ক) ব্যাং কারে ভয় পায়।
চিবিয়ে নয় গিলে খায়।
উত্তরঃ সাপ।
(খ) বাঘের মতো লাফায়
কুকুরে মতো বসে
টুক করে জলে ডোবে
তুলোর মতো ভাসে।
উত্তরঃ ব্যাঙ।
| জ্ঞান-সম্প্রসরণ |
১৩। তোমরা বিভিন্ন জনজাতি গোষ্ঠীর মানুষজনদের তো দেখেছ। নিশ্চয়ই লক্ষ করেছে গোষ্ঠী ভেদে সাজপোশাকের পার্থক্য হয়। নীচের ছকের এক পাশে জনজাতি গোষ্ঠীর নাম অন্য পাশে তাঁরা কী ধরনের সাজ পোশাক পরিধান করেন লেখো।
| ক্রমিক নং | জনজাতি গোষ্ঠীর নাম | পরিধেয় সাজপোশাক |
| ১। | টাংমা | মেখেলা খোজা বা ঘটছা |
| ২। | ||
| ৩। | ||
| ৪। |
উত্তরঃ নিচে বিভিন্ন জনজাতি গোষ্ঠীর নাম এবং তাদের পরিধেয় সাজপোশাক পূরণ করে দেওয়া হলো―
| ক্রমিক নং | জনজাতি গোষ্ঠীর নাম | পরিধেয় সাজপোশাক |
| ১ | টাঙাম | মেখেলা, খোজা বা ঘটছা |
| ২ | মিশিং | রিগুম, গালুক, রিসা |
| ৩ | বড়ো | ডকনা, আরোনাই, জাম্বুরা |
| ৪ | দিমাসা | রিগুম, রিসা, কেবাম |
| ৫ | কার্বি | পিনিক, খংজেক, পোংখেপ |
| ৬ | রাভা | কোপা, কাচি, জেংকা |
| ৭ | হাজং | পিনন, খাদি, পাগড়ি |
| ৮ | চকমা | ধুতি সদৃশ পোশাক, রিনাই, হাজা |
| ৯ | তিওয়া (লালুং) | পচু, কামিজ, চাদর |
| ১০ | সাঁওতাল | ফাঁটা শাড়ি, গামছা, ব্লাউজ |
যদি আপনি এর চেয়ে আরও বেশি প্রশ্ন-উত্তর খুঁজছেন, তাহলে নিচে দেওয়া Buy Now লিঙ্কে ক্লিক করুন
Below is the complete list of chapters for SCERT Class 6 Bengali Solutions. Click on the required chapter title to start your preparation Today.
| CHAPTER | CONTENTS |
|---|---|
| 01 | বলো বলো বলো সবে |
| 02 | খরগোশ ও সিংহ |
| 03 | গ্রন্থ পাঠ |
| 04 | চলো গাছের চারা রোপন করি |
| 05 | আষাঢ় |
| 06 | বৈজ্ঞানিক মানসিকতা এবং আমাদের সমাজ |
| 07 | অপু-দুর্গা |
| 08 | বিরুবালা রাভা |
| 09 | খুড়োর কল |
| 10 | সত্যজিৎ রায়ের দুটি সাক্ষাৎকার |
| 11 | মাইনুর টনসিলাইটিস |
| 12 | মানুষ মানুষের জন্যে |
| 13 | সাপ এবং ব্যাং রাজা |
| 14 | নদীপথে |
| 15 | নৌকা বাইচের গান |
YouTube Channel