Hello Viewers Today’s We are going to Share the Complete New Syllabus of SEBA Class 6 Bengali Chapter 12 মানুষ মানুষের জন্যে Question Answer As Per SCERT New Syllabus. SEBA Class 6 Bengali Chapter 12 মানুষ মানুষের জন্যে Solutions. Are you a Student of SEBA Class 6 Bengali Chapter 12 মানুষ মানুষের জন্যে Notes Download PDF. Class 6 Bengali Questions and Answers PDF for free using direct Download Link Given Below in This Post.
SEBA Class 6 Bengali Chapter 12 মানুষ মানুষের জন্যে
Today’s We have Shared in This Post, SEBA Class 6 Bengali Book PDF Solutions for Free. SEBA Class 6 Bengali Textbook Question Answer. I Hope, you Liked The information About The ক্লাস 6 বাংলা প্রশ্ন উত্তর. If you liked Assam Board ষষ্ঠ শ্রেণির বাংলা বইয়ের প্রশ্ন উত্তর Then Please Do Share this Post With your Friends as Well.
মানুষ মানুষের জন্যে
| ক্রিয়াকলাপ – পাঠভিত্তিক |
১। নীচে দেওয়া শুদ্ধ উত্তরটি এইভাবে (✔) চিহ্নিত করো―
(ক) নীচের কোন বাক্যটিতে গানটির মূল কথা প্রকাশ পেয়েছে?
মানুষ-মানুষকে পণ্য করে
মানুষের প্রতি মানুষের সহানুভূতিশীল হওয়া প্রয়োজন মানুষের উচিত পুরনো ইতিহাসের পুনরাবৃত্তি ঘটানো
দানবকে মানুষের অনুকরণ করা উচিত
উত্তরঃ মানুষের প্রতি মানুষের সহানুভূতিশীল হওয়া প্রয়োজন।
(খ) ‘যদি দানব কখনো বা হয় মানুষ
লজ্জা কি তুমি পাবে না- ও বন্ধু?’ গীতিকার কী কারণে লজ্জা পাওয়ার কথা বলেছেন?
যদি মানুষ কখনো দানব হয়।
যদি মানুষ কখনো দুর্বল হয়।
যদি দানব কখনো মানুষ হয়।
উত্তরঃ যদি দানব কখনো মানুষ হয়।
এই উত্তরগুলো তোমার কেন শুদ্ধ বলে মনে হয়েছে তা তোমার সহপাঠীদের সঙ্গে আলোচনা করে বলো।
উত্তরঃ ছাত্র-ছাত্রীরা নিজেরা করো।
২। নীচের শব্দগুলোর অর্থ অভিধান দেখে লেখো ― সহানুভূতি, পণ্য, জীবিকা, ইতিহাস, অথৈ।
উত্তরঃ সহানুভূতি- সমবেদনা, পন্য মালপত্র / জিনিসপত্র, জীবিকা – জীবন ধারণের উপায়, ইতিহাস- অতীত কাহিনী, অথৈ-সীমাহীন / গভীর।
৩। উত্তর বলো এবং লেখো –
(ক) গানটিতে মানুষের জন্য মানুষের কীভাবে চিন্তা করা উচিত বলে গীতিকার বলেছেন?
উত্তরঃ গানটিতে গীতিকার বলেছেন মানুষ মানুষের জন্যে। অর্থাৎ গীতিকার বলতে চেয়েছেন যে সব মানুষেরই উচিত পৃথিবীর সকল মানুষের জন্য মঙ্গল কামনা করা। এমনকি তার সামর্থ মতো অন্যকে সাহায্য করা। তাছাড়াও যদি কেউ তাকে অবলম্বন করে এগিয়ে যেতে চায়, অবশ্যই তাকে সঙ্গ দেওয়া উচিত।
(খ) গীতিকার কাদের সাহসের সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন?
উত্তরঃ গীতিকার দুর্বল, পীড়িত এবং অনুন্নত মানুষদের সাহসের সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন।
(গ) গানটিতে মানুষ দানব হয়ে উঠলে কেন লজ্জিত হতে হবে বলে গীতিকার মনে করেন?
উত্তরঃ গল্পটিতে মানুষ দানব হয়ে উঠলে মানবজাতিকে লজ্জিত হতে হবে বলে গীতিকার মনে করেন। মানুষের চারিত্রীক বৈশিষ্ট্য হ’ল মানুষকে সাহায্য করা, তাকে উপকার করা। কিন্তু মানুষ যদি দানব হয়ে ওঠে, তাহলে সে মানবজাতিকে ধ্বংস করে দিতে পারে। মানুষ যদি দানবের মতো আচরণ করে তাহলে মানুষেরাই লজ্জিত হবে বলে গীতিকার মনে করেন।
(ঘ) গানটির কোন্ কথাগুলোর সঙ্গে তুমি সহমত পোষণ করো এবং কেন করো?
উত্তরঃ “মানুষ মানুষের জন্য,
জীবন জীবনের জন্যে,”
“লজ্জা কি তুমি পাবে না – ও বন্ধু”
“বলো কী তোমার ক্ষতি, জীবনের অথৈ নদী,
পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি।”
উপরোক্ত কথাগুলির সঙ্গে আমি সহমত পোষণ করি। কারণ উপরোক্ত কথাগুলি মানুষের উপকার এবং সাহায্যের বার্তা দেয়।
৪। উত্তর লেখো―
(ক) গানটিতে কবি মানুষের প্রতি মানুষের সহানুভূতিশীল চিন্তার প্রয়োজন বলে কেন বলেছেন?
উত্তরঃ পৃথিবীতে সৃষ্ট জীবগুলির মধ্যে মানুষ হ’ল সর্বশ্রেষ্ঠ। মানুষেরা একে অপরের সাহায্যে আজ মানব সভ্যতাকে আধুনিক সভ্যতায় নিয়ে আসতে পেরেছে, তাছাড়া মানুষের আপদে বিপদে, প্রাকৃতিক বিপর্যয়ে মানুষেই পাশে দাঁড়িয়েছে। তাই মানব সমাজের উন্নতির জন্য গানটিতে কবি মানুষের প্রতি মানুষের সহানুভূতিশীল চিন্তার প্রয়োজন বলে মনে করেছেন।
(খ) গানটিতে কোন্ কোন্ কথায় গীতিকারের মনের ক্ষোভ প্রকাশ পেয়েছে?
উত্তরঃ মানুষ মানুষকে পণ্য করে। মানুষ মানুষকে জীবিকা করে। পুরানো ইতিহাস ঘাঁটলে সেরকম অনেক তথ্য পাওয়া যায়। মানুষ যদি দানব হয়- এই কথাগুলির মধ্যে দিয়ে গানটিতে গীতিকার মনের ক্ষোভপ্রকাশ করেছেন।
(গ) দানব কি কখন মানুষ হতে পারে? তোমার কী মনে হয় লেখো।
উত্তরঃ দানব কখনও মানুষ হ’তে পারে না, যার যা ধর্ম, যার যা চারিত্রিক বৈশিষ্ট্য সে কখনই সম্পূর্ণরূপে ত্যাগ করে আদর্শবান হ’তে পারে না। দানবের ধর্ম দস্যুতা করা, ধ্বংস করা সে কখনই মানুষের মতো সৃষ্টিশীল হ’তে পারবে না।
৫। নীচের অংশটির গদ্যরূপ লেখো―
‘বলো কী তোমার ক্ষতি
জীবনের অথৈ নদী,
পার হয় তোমাকে ধরে
দুর্বল মানুষ যদি?’
উত্তরঃ জীবন সংগ্রামে টিকে থাকার জন্য জীবনের সীমাহীন, গভীর নদীকে পার হওয়ার জন্য দুর্বল মানুষ যদি তোমাকে ধরে পার হয়, তাতে তোমার কোনো ক্ষতি হবে না।
৬। গানটির মূল বক্তব্য নিজের ভাষায় লেখো।
উত্তরঃ পৃথিবীতে মানুষ মানুষের জন্য জীবনপণ ক’রে কাজ করে। তাছাড়া প্রত্যেকটি জীবিত প্রাণীর জন্য অন্য কোনো জীবিত প্রাণী মরণপণ ক’রে লড়াই করে চলে। সমস্ত জীবের মধ্যে মানুষই পারে মানুষের প্রতি সহানুভূতি দেখাতে।
মানুষ মানুষকে পণ্য হিসাবে ভেবে নিয়ে জীবিকা নির্বাহ করে। পুরানো ইতিহাস ঘাঁটলে তার অনেক প্রমাণ পাওয়া যায়। সেই ইতিহাস পড়লে মানবসমাজ নিজেরাই লজ্জা পাই।
তাছাড়া মানুষের এটা ভাবা দরকার যে কোনো দুস্থ, পীড়িত দুর্বল মানুষ যদি, অন্য একজন মানুষকে অবলম্বন করে পৃথিবীতে বেঁচে থাকে, তাহলে তারতো আর কোনো ক্ষতি হয় না। দুর্বল মানুষেরা যদি তাকে অবলম্বন করে জীবন নদে সাঁতার দিতে চায়, তাহলে তো কোনো অসুবিধা নেই।
মানুষইতো মানুষের জন্য। মানুষ যদি মানুষ না হয়ে, অমানুষের মতো কাজ করে, তাতো ভারী লজ্জার ব্যাপার। মানুষকেই মানুষের পাশে দাঁড়ানো উচিত। মানুষের পরিবর্তে দানব যদি মানুষের মতো কাজ করে, তাহলে তো সমগ্র মানবজাতীর লজ্জা। দানব কখনও মানুষ হয় না। তাও ব্যতিক্রমিকভাবে দানব যদি মানুষের মতো কাজ করে, তা দেখে মানুষই লজ্জা পাবে।
| ভাষা-অধ্যয়ন |
৭। নীচের শব্দগুলোর নঞর্থক রূপ লেখো―
(ক) যাব ― যাব না
(খ) খেলে ― খেলে না
(ঘ) খেলেছে ― খেলছে না
(ঙ) লেখছে ― লেখছেনা
(চ) লেখে ― লেখে না
(ছ) খেয়েছে ― খেয়েছে না
(জ) পড়েছে ― পড়ছে না
(ঝ) দেখে ― দেখে না
৮। নীচের শব্দগুলোর বিপরীতার্থক শব্দ লেখো ―
উত্তরঃ
| শব্দ | বিপরীতার্থক শব্দ |
| সবল | দুর্বল |
| ভুল | ঠিক |
| নতুন | পুরাতন |
| লাভ | ক্ষতি |
| ভালো | মন্দ |
৯। এসো, ধাঁধার উত্তর খুঁজি―
কবিতাটিতে তিন বর্ণের একটি শব্দ আছে, যার প্রথম দুই বর্ণের অর্থ প্রাণী এবত শেষের দুইটি বর্ণ বোঝায় জঙ্গল। শব্দটি বের করে লেখো।
উত্তরঃ জীবন।
১০। নীচের ক্রিয়াপদগুলি উপযুক্ত বাক্সে বসাও―
পড়বে, পড়তে, দেখলে, দেখেছি, ভেবে, ভাবো, নিয়ে, নিই, লেখে, লিখতে
| অসামাপিকা ক্রিয়া | সমাপিকা ক্রিয়া |
| উদাহরণ ― খেয়ে | খেয়েছে |
উত্তরঃ
| অসামাপিকা ক্রিয়া | সমাপিকা ক্রিয়া |
| ১। পড়তে | পড়বে |
| ২। দেখলে | দেখেছি |
| ৩। ভেবে | ভাবো |
| ৪। নিয়ে | নিই |
| ৫। লিখতে | লেখে |
| জ্ঞান-সম্প্রসরণ |
১১। গানটিতে গীতিকার মানুষকে মানুষের প্রতি সহানুভূতিশীল হতে বলেছেন। প্রকৃত মানুষ হতে গেলে আমাদের কী কী গুণ থাকা প্রয়োজন? শিক্ষকের কাছ থেকে জেনে লেখো।
উত্তরঃ গীতিকার গল্পটিতে মানুষকে মানুষের প্রতি সহানুভূতিশীল হ’তে বলেছেন। প্রকৃত মানুষ হ’লে মানুষের মধ্যে কিছু বৈশিষ্ট্য বা গুণাবলী থাকা বাঞ্ছনীয়। প্রথমেই তাকে মনে রাখতে হবে মানুষ মানুষের জন্য। প্রত্যেকটা মানুষের জীবণে উত্থান-পতন আছে। প্রত্যেকটা মানুষের জীবনেরই সুসময় এবং দুঃসময় আসে। প্রকৃত মানুষ হ’তে গেলে একজন মানুষ অন্য জনের বিপদে ঝাঁপিয়ে পড়বে, অনাথ অসুস্থ মানুষের সেবা করবে। একজনের অসময়ে সে সহানুভূতিশীল হ’য়ে উঠবে। এমনকি প্রকৃত মানুষ যারা হবে, তারা কোনো দুর্ঘটনা বা প্রাকৃতিক বিপর্যেয়র সময় সবার আগে দৌড়ে যাবে এবং আর্তের সেবায় সে নিজেকে নিয়োজিত করবে। সর্বোপরি এটা বলা যায় যে যারা প্রকৃত মানুষ হবে, তারা কেবলমাত্র স্বার্থপরের মতো নিজের কথা চিন্তা না করে তার পাশাপাশি সকল মানুষের কথা চিন্তা করবে।
১২। তোমরা নিশ্চয়ই তোমাদের সহপাঠী বা অন্য কাউকে সাহায্য করেছ। অন্যের জন্য করা ভালো কাজগুলো ডায়েরিতে লিখবে এবং শ্রেণিকক্ষে সবাইকে পড়ে শোনাবে।
উত্তরঃ তুমি অন্যের জন্য যে যে ভালো কাজগুলি করেছ, সেগুলি ডায়েরিতে ভালো করে লিখে রাখ। এমনকি ক্লাসের সহপাঠীদেরও যদি কোনো ভাবে সাহায্য করে থাক তাহলে সেগুলিকেও ডায়েরিতে লিখে রাখ। তারপর তোমার সময়মতো ক্লাসের সহপাঠীদের কাছে তোমার ডায়েরীতে লেখা বিষয়গুলি পড়ে শোনাও এবং তাদেরও কিছু ওরকম লেখা থাকলে সেগুলি শোনো এবং নিজেদের মধ্যে আলোচনা কর।
১৩। ‘মানুষ মানুষের জন্যে’ গানটি শ্রেণির সকল ছাত্র-ছাত্রী একক ও দলীয়ভাবে গাইতে চেষ্টা করবে। (শিক্ষকে অবশ্যই ছাত্র-ছাত্রীরা গান গাওয়ার সময় খেয়াল করবেন, প্রয়োজন অডিও, ভিডিও ক্যাসেট বা স্থানীয় অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নেবেন।)
উত্তরঃ ছাত্র-ছাত্রীরা নিজেরা চেষ্টা করো। প্রয়োজনে শ্রেণী শিক্ষকের সাহায্য নাও।
১৪। তোমরা প্রত্যেকে তোমাদের ভালো এবং মন্দ দিকের একটি তালিকা প্রস্তুত করো এবং মন্দ দিকগুলো দূর করার জন্য কী করবে এ ব্যাপারে সংক্ষেপে লেখো ভালো দিক মন্দ দিকমন্দ দিক দূর করার উপায়।
উত্তরঃ ১। বন্ধুদের সাহায্য করা।
২। বৃদ্ধদের এবং ছোটো ছেলেদের রাস্তা পার করা।
৩। বিপদের সময় মানুষের পাশে থাকা।
১। রাস্তা ঘাটে পথ কুকুরকে আঘাত করা।
২। মুখে বাজে কথা বলা।
৩। স্কুল না গিয়ে খেলে বেড়ানো।
৪। মানুষকে বিপথে চালনা করা।
১। যাতে বুঝতে পারে তাদের প্রাণ আছে।
২। নিজেকে শোধরাতে হবে। ভালোভাবে কথা বলা শিখতে হবে।
৩। নিয়মিত বিদ্যালয়ে যাওয়ার জন্য বোঝাতে হবে।
৪। মানুষ যাতে সঠিক পথে যায় সে বিষয়ে সচেতন করতে হবে।
যদি আপনি এর চেয়ে আরও বেশি প্রশ্ন-উত্তর খুঁজছেন, তাহলে নিচে দেওয়া Buy Now লিঙ্কে ক্লিক করুন
Below is the complete list of chapters for SCERT Class 6 Bengali Solutions. Click on the required chapter title to start your preparation Today.
| CHAPTER | CONTENTS |
|---|---|
| 01 | বলো বলো বলো সবে |
| 02 | খরগোশ ও সিংহ |
| 03 | গ্রন্থ পাঠ |
| 04 | চলো গাছের চারা রোপন করি |
| 05 | আষাঢ় |
| 06 | বৈজ্ঞানিক মানসিকতা এবং আমাদের সমাজ |
| 07 | অপু-দুর্গা |
| 08 | বিরুবালা রাভা |
| 09 | খুড়োর কল |
| 10 | সত্যজিৎ রায়ের দুটি সাক্ষাৎকার |
| 11 | মাইনুর টনসিলাইটিস |
| 12 | মানুষ মানুষের জন্যে |
| 13 | সাপ এবং ব্যাং রাজা |
| 14 | নদীপথে |
| 15 | নৌকা বাইচের গান |
YouTube Channel