SEBA Class 6 Bengali Chapter 14 নদীপথে

Hello Viewers Today’s We are going to Share the Complete New Syllabus of SEBA Class 6 Bengali Chapter 14 নদীপথে Question Answer As Per The SCERT New Syllabus. SEBA Class 6 Bengali Chapter 14 নদীপথে Solutions. Are you a Student of SEBA Class 6 Bengali Chapter 14 নদীপথে Notes Download PDF. Class 6 Bengali Questions and Answers PDF for free using direct Download Link Given Below in This Post.

WhatsApp Channel
Join Now
YouTube Channel
Subscribe

SEBA Class 6 Bengali Chapter 14 নদীপথে

Today’s We have Shared in This Post, SEBA Class 6 Bengali Book PDF Solutions for Free. SEBA Class 6 Bengali Textbook Question Answer. I Hope, you Liked The information About The ক্লাস 6 বাংলা প্রশ্ন উত্তর. If you liked Assam Board ষষ্ঠ শ্রেণির বাংলা বইয়ের প্রশ্ন উত্তর Then Please Do Share this Post With your Friends as Well.

নদীপথে

ক্রিয়াকলাপ – পাঠভিত্তিক

১। নীচে প্রদত্ত প্রশ্নগুলোর শুদ্ধ উত্তর বেছে নিয়ে সঠিক বৃত্তটি কালি দিয়ে ভরাট করো-

(i) গৌহাটি (গুয়াহাটি) শব্দটির অর্থ কী?

(ক) গোরুর হাট।

(খ) সুপারির হাট।

(গ) নৌকার হাট।

(ঘ) সবজির হাট।

উত্তরঃ (খ) সুপারির হাট।

(ii) লেখক কার লেখা উপন্যাস পড়ছিলেন?

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর।

(খ) আইজ্যাক অ্যাসিমভ।

(গ) জে. বি. প্রিস্টলি।

(ঘ) জেমস জয়েসম।

উত্তরঃ (গ) জে. বি. প্রিস্টলি।

২। ওপরের প্রথম প্রশ্নের যে-উত্তরটি তুমি শুদ্‌দ বলে বেছে নিয়েছ, তার কারণ সহপাঠীদের সঙ্গে আলোচনা করো।

উত্তরঃ গৌহাটির নাম প্রাচীন পুথিপত্র ও শিলালেখ-তাম্রশাসনে আছে গুবাক হট্ট। ‘গুবাক’ শব্দের অর্থ সুপারি গাছ। তাই জায়গাটি কথাটির সুপারিরর হাট থেকে এসেছে বলে মনে হয়।

৩। ‘নদীপথে’ ভ্রমণ-কাহিনিটি পড়ে বন্ধুদের সামনে নিজের ভাষায় গল্পটি বলো।

উত্তরঃ ছাত্র-ছাত্রীরা নিজেরা করো।

৪। নীচের শব্দগুলোর সঙ্গে অর্থ দাগ টেনে মেলাও―

শব্দঅর্থ
মোকদ্দমানদীর তীর
কূলস্থির, যা কাঁপছে না
নীলাম্বরীকালচে
অকম্পিতনীল রঙের পোশাক পরিহিতা নারী
কৃষ্ণাভহাতি
ঐরাবতআইনি মামলা

উত্তরঃ

শব্দঅর্থ
মোকদ্দমাআইনি মামলা
কূলনদীর তীর
নীলাম্বরীনীল রঙের পোশাক পরিহিতা নারী
অকম্পিতস্থির, যা কাঁপছে না
কৃষ্ণাভকালচে
ঐরাবতহাতি

৫। নীচের প্রশ্নগুলোর উত্তর বলো আর লেখো:

(ক) মহাত্মা গান্ধী অসম সম্পর্কে কী মন্তব্য করেছিলেন?

উত্তরঃ নন্-কো-অপারেশনের সময় মহাত্মা যখন আসামে এসেছিলেন তখন এক অভিনন্দনের উত্তরে আসাম-বাসীদের বলেছিলেন, ‘you be-witchingly beautiful country’-জাদুকরী সৌন্দর্যের দেশ তোমাদের। ব্রহ্মপুত্র ও তার দুই কূলে নীল পাহাড়ের এই সার দেখলে এ বর্ণনার যথার্থ বোঝা যায়।

(খ) পলাশবাড়ি স্টেশনে স্টিমার কখন পৌঁছেছিল?

উত্তরঃ বিকাল চারটের সময় পলাশবাড়ি স্টেশনে পৌঁছেছিলো।

(গ) খালাসি কীসে সাবান ঘসছিল?

উত্তরঃ খালাসি একটা নীল কুর্তায় সবান ঘসছিল।

(ঘ) স্টিমার-স্টেশনের ওয়েটিং ফ্ল্যাটের নাম কী ছিল?

উত্তরঃ ওয়েটিং ফ্লাটের নাম ছিল ‘ইন্দ্র’।

(ঙ) লেখক সপ্তাহের কোন্ বারে ধুবড়ি পৌঁছেছিলেন?

উত্তরঃ শনিবার দিন লেখক ধুবড়ি পৌঁছোছিলেন।

৬। পাঠ্য ভ্রমণকাহিনি অবলম্বনে নীচে প্রদত্ত স্থানগুলি সম্পর্কে দুটি করে বাক্য লেখো-

উত্তরঃ (ক) পলাশবাড়ি: এটি একটি স্টেশন। এর পাড়ে অনোক বড়ো নৌকা বাঁধা আছে। ঘাটের ওপর কমলালেবু, ডিম ও পায়রা বিক্রি হচ্ছে। উত্তরদিকে পাহাড়ের….।

(খ) পাণ্ডুঘাট: পাণ্ডুঘাট শিলং যাত্রীদের পারাপারের স্টিমার অনেক আলো জালিয়ে ঘাটে লেগে আছে। এখান থেকে গৌহাটি শহরের আলো দেখা যায়।

(গ) বিলাশীপাড়া: বিলাসীপাড়াতে শীতের ব্রহ্মপুত্র একদম স্থির। এই জলের ওপর আলো ছায়ার খেলা দেখা যাচ্ছে। এক ঠিক পেছনেই এক সার পাহাড়।

৭। মোটরগাড়ি দেখে লেখক কেন খুশি হয়েছিলেন, তার কারণ ব্যাখ্যা করো।

উত্তরঃ বেশ কয়েকদিন হল লেখক জলপথে স্টিমারের উপর বসে দিনগুলি কাটাচ্ছিলেন শহরের মানুষ তাই মোটরগাড়ি ছাড়া ও দেখা নিত্য অভ্যাস। এতদিন শুধু গাছপালা ও জল দেখেই কাঠছে। হঠাৎ পাঁচ দিনের পর মোটরগাড়ি দেখে মনটা একটু খুশি হয়ে উঠল।

৮। তোমার পাঠ্য ভ্রমণকাহিনীর ভিত্তিতে ব্রহ্মপুত্র নদের সৌন্দর্যের বিবরণ দাও।

উত্তরঃ ব্রহ্মপুত্র নদীর দুই ধারে পাহাড়ের সারি। নদীর মাঝখান থেকে পাহাড়ের দৃশ্য অতি মনোরম। গাছে-গুল্মে ঢাকা কৃষ্ণভি সব পাহাড়। শীতকালে ব্রহ্মপুত্রের স্রোত থাকে না বলে মনে হয়। এই নিস্তরঙ্গ জলের রোদের খেলা স্টিমারের ডেকের ছাদে বসে দেখতে অপূর্ব লাগে। পূর্নিমা রাতে পাতলা মেঘে ঢাকা চাঁদের আলোতে তীরের পাহাড় ও নদীতে তার ছায়া অবাস্তব বলে মনে হয়। নদীর মাঝখানে গ্রানাইট পাথরে ধার – বাঁধানো উঁচু ভিতের উপর বড়ো বড়ো গাছের ঘন বন তার মধ্য দিয়ে উমানন্দ-ভৈরবের ছড়া দেখা যায়।

গৌহাটির কাছে স্টিমার থেকে মাল নামছে বিস্তর। বাঁদিকের পাহাড় সব দূরে দূরে। ঘাসবিহীন উঁচু চর চলেছে মাইলের পর মাইল। বেলা পড়ে এলে মনে হয় একখণ্ড কালো মেঘ সূর্যকে আড়াল করেছে-রূপালি শারির পাড় দেওয়া নীল রঙের আঁচল।

Below is the complete list of chapters for SCERT Class 6 Bengali Solutions. Click on the required chapter title to start your preparation Today.

Ankit Roy

Founder & CEO

Roy Library

Hi! I’m Ankit Roy, Founder & CEO of Roy Library—An Educational platform dedicated to helping students learn better with quality Notes, Study Materials, Exam Suggestions, Textbooks, Previous Year Question Papers, Academic News, Job-Related News, and other useful educational resources.

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top