SEBA Class 10 Social Science Additional Chapter 2 মহাত্মা গান্ধি ও ভারতের স্বাধীনতা সংগ্রাম Question Answer Bengali Medium As Per SEBA New Syllabus. SEBA Class 10 Social Science Additional Chapter 2 মহাত্মা গান্ধি ও ভারতের স্বাধীনতা সংগ্রাম Notes. Class 10 Social Science Important Solutions Bengali Medium We ensure that You can completely trust this content. SEBA Class 10 Social Science Additional Question Answer in Bengali. If you learn PDF Then you can Download PDF. I hope You Can learn Better Knowledge.
SEBA Class 10 Social Science Additional Chapter 2 মহাত্মা গান্ধি ও ভারতের স্বাধীনতা সংগ্রাম
Today’s We have Shared in This Post SEBA Class 10 Social Science Additional Notes Bengali Medium. I Hope, you Liked The information About The SEBA Class 10 Social Science Important Notes in Bengali. If you liked SEBA Class 10 Social Science Important Question Answer Bengali Medium Then Please Do Share this Post With your Friends as Well.
মহাত্মা গান্ধি ও ভারতের স্বাধীনতা সংগ্রাম
| ADDITIONAL QUESTION ANSWER |
(a) অতি সংক্ষিপ্ত প্রশ্ন (১ নম্বর)
১। মহাত্মা গান্ধি কত সালে জন্মগ্রহণ করেছিলেন?
উত্তরঃ ১৮৬৯ সালের ২ অক্টোবর।
২। মহাত্মা গান্ধির পুরো নাম কী ছিল?
উত্তরঃ মোহন দাস করমচাঁদ গান্ধি।
৩। গান্ধিজি আইন অধ্যয়ন করার জন্য কত সালে লন্ডন গিয়েছিলেন?
উত্তরঃ ১৮৮৮ সালে।
৪। দক্ষিণ আফ্রিকায় গান্ধিজি কর্তৃক গঠিত রাজনৈতিক সংগঠনটির নাম কী?
উত্তরঃ ‘নাটাল ইন্ডিয়ান কংগ্রেস’।
৫। দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন গান্ধিজি কোন সংবাদ পত্র প্রকাশ করেছিলেন?
উত্তরঃ ‘ইন্ডিয়ান অপিনিয়ন’।
৬। সত্যাগ্রহ শব্দটির অর্থ কী?
উত্তরঃ সত্যের প্রতি আগ্রহ, অর্থাৎ সত্যনিষ্ঠ হয়ে কাজ করা।
৭। সত্যাগ্রহের মূল ভিত্তি কী?
উত্তরঃ সত্যাগ্রহের ভিত্তি হল অহিংসা।
৮। গান্ধিজি কার রচনার দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন?
উত্তরঃ লিও টলস্টয় ও থোরোর রচনার দ্বারা।
৯। গান্ধিজি কত সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন?
উত্তরঃ ১৯১৫ সালে।
১০। চম্পারণ সত্যাগ্রহ কত সালে অনুষ্ঠিত হয়েছিল?
উত্তরঃ ১৯১৭ সালে।
(b) সংক্ষিপ্ত প্রশ্ন (২ নম্বর)
১। সত্যাগ্রহ বলতে কী বোঝ?
উত্তরঃ সত্যাগ্রহ কেবল একপক্ষীয় প্রতিরোধ নয়। এর তাৎপর্য হল—জনতা গভীরভাবে নাছোড়বান্দার মতো রাজনৈতিক কার্যকলাপে আত্মনিয়োগ করবে। সত্যাগ্রহের ভিত্তি হল অহিংসা।
২। রাওলাট আইনের মূল বিষয় কী ছিল?
উত্তরঃ উক্ত আইনটি যে-কোনো একজন মানুষকে বিনা বিচারে কারাগারে নিক্ষেপ করার জন্য সরকারকে অধিকার প্রদান করেছিল।
৩। জালিওয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর কী করেছিলেন?
উত্তরঃ এই হত্যাকাণ্ডের ফলে সমগ্র দেশেই একটা অসন্তুষ্টির বাতাবরণ তৈরি হয়েছিল এবং এর প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ সরকারের দেওয়া ‘নাইট’ উপাধি ত্যাগ করেন।
৪। খিলাফৎ আন্দোলন কেন শুরু হয়েছিল?
উত্তরঃ প্রথম বিশ্বযুদ্ধে তুর্কিদের পরাজয়ের ফলে খলিফার গুরুত্ব কমে গিয়েছিল। ভারতীয় মুসলমানরা খলিফার এই দুর্ভাগ্যে শঙ্কিত হয়ে তাঁর মর্যাদা পুনরুদ্ধারের জন্য খিলাফৎ সমিতি গঠন করে আন্দোলন শুরু করে।
৫। অসহযোগ আন্দোলনের দুটি ইতিবাচক দিক উল্লেখ করো।
উত্তরঃ অসহযোগ আন্দোলনের ফলে হাতে সুতা কাটা ও তাঁতবোনার উন্নতির মাধ্যমে স্বদেশি আন্দোলন দানা বেঁধেছিল এবং হিন্দু-মুসলমানের ঐক্য সাধিত হয়েছিল।
৬। অসহযোগ আন্দোলনের দুটি নেতিবাচক দিক কী কী?
উত্তরঃ বিধানমণ্ডল, আদালত ও সরকারি শিক্ষা প্রতিষ্ঠান—এই তিন বর্জন করাকে অসহযোগ আন্দোলনের নেতিবাচক দিক হিসেবে চিহ্নিত করা যায়।
৭। কেন গান্ধিজি অসহযোগ আন্দোলন বন্ধ করেছিলেন?
উত্তরঃ ১৯২২ সালের ৫ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের চৌরিচৌরায় হিংসাত্মক সংঘর্ষে ২২ জন পুলিশ নিহত হলে গান্ধিজি মর্মাহত হন এবং আন্দোলন বন্ধ করে দেন।
৮। সাইমন কমিশন কেন বর্জন করা হয়েছিল?
উত্তরঃ সাইমন কমিশনে একজনও ভারতীয় সদস্য না-থাকার প্রতিবাদে কংগ্রেস এই কমিশন বর্জন করেছিল।
৯। ১৯৩০ সালের ২৬ জানুযারি তারিখটির গুরুত্ব কী?
উত্তরঃ লাহোর অধিবেশনে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ১৯৩০ সালের ২৬ জানুযারি দিনটি সারা দেশে প্রথম স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়েছিল।
১০। লর্ড আরউইনের কাছে গান্ধিজির দেওয়া যে-কোনো দুটি দাবি উল্লেখ করো।
উত্তরঃ (i) মদ্যপান ও মাদকদ্রব্য বর্জন করা। এবং
(ii) লবণের ওপর থেকে কর তুলে নেওয়া।
(c) রচনাধর্মী প্রশ্ন (৩/৫ নম্বর)
১। অসহযোগ আন্দোলনের কারণসমূহ আলোচনা করো।
উত্তরঃ প্রথম বিশ্বযুদ্ধের ফলে ভারতের অর্থনীতি ও মানব সম্পদে বিরূপ প্রভাব পড়েছিল, যা দেশবাসীর মধ্যে অসন্তুষ্টির সৃষ্টি করে। ১৯১৯ সালের রাওলাট অ্যাক্টের মাধ্যমে ব্রিটিশদের বর্ধিত দমনমূলক নীতি এবং জালিওয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের ফলে ভারতীয়দের মনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। এছাড়া ব্রিটিশদের দ্বারা অর্থনৈতিক শোষণ এবং খিলাফৎ আন্দোলনের প্রতি সমর্থন অসহযোগ আন্দোলনে ইন্ধন জুগিয়েছিল। কংগ্রেসের ১৯২১ সালের বিশেষ সভায় গান্ধিজির নেতৃত্বে এই আন্দোলন শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়।
২। জালিওয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও।
উত্তরঃ ১৯১৯ সালের ১৩ এপ্রিল অমৃতসরের জালিওয়ানওয়ালাবাগে একটি জনসভা অনুষ্ঠিত হয়েছিল। সেই মাঠের চারদিকে উঁচু দেওয়াল ছিল এবং প্রবেশের জন্য একটিমাত্র সরু পথ ছিল। সভা চলাকালীন হঠাৎ জেনারেল ডায়ার নির্দেশ দেন এবং নিরাপত্তা রক্ষীরা নিরস্ত্র মানুষের ওপর নির্দয়ভাবে গুলি চালায়। এই গুলিবর্ষণে শত শত লোকের মৃত্যু হয় এবং বহু লোক আহত হয়। এই ঘটনার প্রতিবাদে সমগ্র দেশে অসন্তোষ ছড়িয়ে পড়ে এবং রবীন্দ্রনাথ ঠাকুর ‘নাইট’ উপাধি ত্যাগ করেন।
৩। ডান্ডি যাত্রার প্রেক্ষাপট ও গুরুত্ব বর্ণনা করো।
উত্তরঃ আইন অমান্য আন্দোলনের অংশ হিসেবে ১৯৩০ সালে গান্ধিজি ‘লবণ সত্যাগ্রহ’ শুরু করেন যা ডান্ডি যাত্রা নামে পরিচিত। ১৯৩০ সালের ১২ মার্চ গান্ধিজি ও তাঁর অনুগামীরা সবরমতী আশ্রম থেকে ডান্ডি নামক গ্রামের অভিমুখে যাত্রা করেন। ২৫ দিনে প্রায় ৩৮৫ কিলোমিটার পথ অতিক্রম করে ৬ এপ্রিল তাঁরা ডান্ডিতে উপস্থিত হন। সেখানে গান্ধিজি নিজে লবণ প্রস্তুত করে লবণ আইনের বিরোধিতা করেন। এই আন্দোলন ভারতের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশসহ সারা দেশে ছড়িয়ে পড়ে এবং হাজার হাজার মানুষ কারাবরণ করে।
(d) শূন্যস্থান পূরণ (১ নম্বর)
১। ১৮৬৯ সালের ২ অক্টোবর গুজরাটের _______ নামক স্থানে মহাত্মা গান্ধির জন্ম হয়েছিল।
উত্তরঃ পোরবন্দর।
২। সত্যাগ্রহের ভিত্তি হল _______।
উত্তরঃ অহিংসা।
৩। জালিওয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর _______ উপাধি ত্যাগ করেন।
উত্তরঃ নাইট।
(e) সত্য/মিথ্যা (১ নম্বর)
১। ১৯১৫ সালে গান্ধিজি ভারত ত্যাগ আন্দোলনে নেতৃত্ব দেন।
উত্তরঃ মিথ্যা।
২। চম্পারণ সত্যাগ্রহে গান্ধিজি সাধারণ কৃষকদের নেতৃত্ব দিয়েছিলেন।
উত্তরঃ সত্য।
৩। সাইমন কমিশনে দুজন ভারতীয় সদস্য ছিলেন।
উত্তরঃ মিথ্যা।
(f) মিল খুঁজে বের করো (২ নম্বর)
| স্তম্ভ ‘ক’ | স্তম্ভ ‘খ’ |
| (১) চৌরিচৌরা ঘটনা | (ক) ১৯৩০ সাল |
| (২) ডান্ডি যাত্রা | (খ) ১৯৪২ সাল |
| (৩) ভারত ত্যাগ আন্দোলন | (গ) ১৯২২ সাল |
| (৪) জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড | (ঘ) ১৯৪৬ সাল |
| (৫) প্রত্যক্ষ দাবি দিবস | (ঙ) ১৯১৯ সাল |
উত্তরঃ
| স্তম্ভ ‘ক’ | স্তম্ভ ‘খ’ |
| (১) চৌরিচৌরা ঘটনা | (গ) ১৯২২ সাল |
| (২) ডান্ডি যাত্রা | (ক) ১৯৩০ সাল |
| (৩) ভারত ত্যাগ আন্দোলন | (খ) ১৯৪২ সাল |
| (৪) জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড | (ঙ) ১৯১৯ সাল |
| (৫) প্রত্যক্ষ দাবি দিবস | (ঘ) ১৯৪৬ সাল |

Hi! I’m Ankit Roy, a full time blogger, digital marketer and Founder of Roy Library. I shall provide you all kinds of study materials, including Notes, Suggestions, Biographies and everything you need.
YouTube Channel