Class 12 Bengali MIL Additional Chapter 2 অন্নদার আত্মপরিচয়

Class 12 Bengali MIL Additional Chapter 2 অন্নদার আত্মপরিচয় Question Answers As Per the New Syllabus. Students can easily browse the chapter-wise list to find the required questions and answers for Class 12 Bengali MIL Additional Chapter 2 অন্নদার আত্মপরিচয় Notes. Here, you can also access HS 2nd Year Bengali MIL Important Solutions. You can also Download PDF for offline study.

WhatsApp Channel
Join Now
YouTube Channel
Subscribe

Class 12 Bengali MIL Additional Chapter 2 অন্নদার আত্মপরিচয়

AHSEC Class 12 Bengali MIL Additional Notes are useful for revision and exam preparation. Students can explore the HS 2nd Year Bengali Additional Solutions for all chapters to understand important topics, strengthen their knowledge, and prepare confidently for their final examinations.

Additional Question Answer

১। কবি ভারতচন্দ্র রায়গুণাকর কবে , কোথায় জন্মগ্রহণ করেন ? 

উত্তরঃ ১৭১২ খ্রিষ্টাব্দে পশ্চিমবঙ্গের হুগলী জেলার পেঁড়ো গ্রামে ভারতচন্দ্র রায়গুণাকর জন্মগ্রহণ করেন । 

২। ‘ অন্নদার আত্মপরিচয় ’ কোন যুগের , কোন কাব্য থেকে নেওয়া হয়েছে ? 

উত্তরঃ অন্নদার আত্মপরিচয় মধ্যযুগের ‘ অন্নদামঙ্গল ’ কাব্য থেকে নেওয়া হয়েছে । 

৩। দেবী অন্নপূর্ণা কোন নদী পার হয়েছিলেন ? 

উত্তরঃ গঙ্গিনী নদী পার হয়েছিলেন দেবী অন্নপূর্ণা । 

৪। অন্নপূর্ণা দেবীর অপর নাম কী ? 

উত্তরঃ দেবী দূর্গা । 

৫। ঈশ্বরী পাটুনী কেন দেবীর পরিচয় জানতে চাইল ? 

উত্তরঃ ঈশ্বরী পাটুনী দেবীর পরিচয় জানতে চাইল , কারণ , একাকী কূলবধূ নদী পার হতে চয়েছে । 

৬। দেবী অন্নপূর্ণা কোন ভাষায় নিজের পরিচয় দিয়েছেন ? 

উত্তরঃ দেবী অন্নপূর্ণা দ্ব্যর্থবোধক ভাষায় নিজের পরিচয় দিলেন । 

৭। কোন তিথিতে দেবী অন্নপূর্ণার পূজা হয় ? 

উত্তরঃ চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে দেবী অন্নপূর্ণার পূজা হয় । 

৮। ঈশ্বরী পাটুনী দেবীর কাছে কি বর চায় ? 

উত্তরঃ ঈশ্বরী পাটুনী দেবীর কাছে বর চায় এই বলে যে , তার সন্তান যেন থাকে দুধে ভাতে । 

৯। ‘ বিশেষণে সবিশেষ কহিবারে পারি ’ – বলতে কি বুঝিয়েছে ? 

উত্তরঃ প্রচলিত প্রথা অনুযায়ী হিন্দু স্ত্রী স্বামীর নাম উচ্চারণ করেন না । অথচ স্বামীর সম্পূর্ণ পরিচয় দিতে হবে , তাই দেবী অন্নপূর্ণা স্বামীর ভালো – মন্দ সম্পূর্ণ পরিচয় দেওয়ার জন্য বিশেষণের মধ্যম গ্রহণ করতে চেয়েছেন । 

১০। “ ঈশ্বরীরে পরিচয় কহেন ঈশ্বরী ’ – দুজন ঈশ্বরী কে ? 

উত্তরঃ প্রথম ঈশ্বরী হলেন ঈশ্বরী পাটুনী গাঙ্গিনী নদীর খেয়া পারাবার মাঝি । তার দ্বিতীয় ঈশ্বরী হলেন দেবী অন্নপূর্ণা ।

১১। “ এ মেয়ে ত মেয়ে নয় দেবতা নিশ্চয় ’ – কে একথা বলেছে ? সে মেয়ে বলতে কি বোঝানো হয়েছে ? 

উত্তরঃ এ কথা ঈশ্বরী পাটুনী তার নিজের মনে মনে বলেছে । দেবী অন্নপূর্ণাকে ঈশ্বরী পাটুনী সম্ভ্রান্ত বংশের কুলীন বধূ বলেই মনে করেছেন , কিন্তু নৌকার সেঁউতিতে দেবীর চরণ স্পর্শ হওয়ার সঙ্গে সঙ্গে তা সোনায় পরিণত হয় । এই দেখে পাটুনী উক্ত কথাটি মনে করেন যে এই মেয়ে কোনো সাধারণ মেয়ে নয় , তিনি আসলে দেবতা । 

১২। তীরে উত্তরিল তরি তারা উত্তরিলা ’ – এখানে উত্তরিল এবং উত্তরিলা শব্দ দুটির অর্থ কী ? 

উত্তরঃ প্রথম উত্তরিল শব্দটি একটি ক্রিয়াপদ , যার কর্তা তরী অর্থাৎ তরি তীরে বা পারে লাগল । আর দ্বিতীয় উত্তরিলা ক্রিয়াপদটির কর্তা তারা । অর্থাৎ তারা নৌকা থেকে নামলেন । 

শব্দার্থ : 

ত্বরায় – শীঘ্র।

কোকনদ – পদ্ম , কমল। 

অহর্নিশ – দিনৰাত।

অষ্টাপদ – সোনা।

দ্বন্দ্ব – কলহ , বিবাদ।

বন্দ্যবংশ – বন্দ্যোপাধ্যায় বংশ , বন্দী বংশ বা দেবতা ।

Ankit Roy

Founder & CEO

Roy Library

Hi! I’m Ankit Roy, Founder & CEO of Roy Library—An Educational platform dedicated to helping students learn better with quality Notes, Study Materials, Exam Suggestions, Textbooks, Previous Year Question Papers, Academic News, Job-Related News, and other useful educational resources.

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top