Class 12 Advance Bengali Chapter 6 হায় চিল

Class 12 Advance Bengali Chapter 6 হায় চিল Question Answers As Per the New Syllabus. Students can easily browse the chapter-wise list to find the required questions and answers for Class 12 Advance Bengali Chapter 6 হায় চিল Notes. Here, you can also access HS 2nd Year Advance Bengali Solutions. You can also Download PDF for offline study.

WhatsApp Channel
Join Now
YouTube Channel
Subscribe

Class 12 Advance Bengali Chapter 6 হায় চিল

AHSEC Class 12 Advance Bengali Notes are useful for revision and exam preparation. Students can explore the HS 2nd Year Advance Bengali Solutions for all chapters to understand important topics, strengthen their knowledge, and prepare confidently for their final examinations.

TEXTUAL QUESTION ANSWER

প্রশ্ন ১। ‘হায় চিল’ কবিতাটির মূল বক্তব্যবিষয়টি সংক্ষেপে লিখ।

উত্তরঃ ‘হায়চিল’ কবিতায় কবি জীবনানন্দের এক রোমান্টিক মনের পরিচয় পাওয়া যায়। কবি এক বৃষ্টি ঝরা দুপুরে বাংলার মেঘলা আকাশে ধানসিঁড়ির তীরে উড়ন্ত চিলের ডাককে কান্নার মতো মনে করছেন। সেই কান্নার সুর যেন কবি হৃদয়ের সুপ্ত হৃদয়ের বেদনাকে জাগ্রত করে তুলছে। কবি তাঁর হারানো প্রেয়সীর বিচ্ছেদ বেদনা ভুলে থাকতে চান। কিন্তু এই চিলের ডাকে কবির অন্তরে প্রেয়সীর পুরানো স্মৃতি জাগ্রত হয়। অতীত দিনের কবি প্রিয়ার ম্লান চক্ষু ভেসে উঠে যে চক্ষু বেতের ফলের মতো নীলাভ। সে ছিল পৃথিবীর রাজকন্যার মতো রূপসী। কিন্তু আজ আর সে পৃথিবীতে নেই। চিলের কান্নার সুরে কবি হৃদয়ের নিদ্রিত প্রিয়া বিরহ যন্ত্রণাকে আবার নতুন করে জাগিয়ে তুলে।

এতে কবি অসহায় বোধ করেন। সেকারণে কবি চিলকে প্রশ্ন করেন – কেন সে পুরানো স্মৃতিকে জাগিয়ে তুলে। চিলটি যেন কবির হৃদয়ে আর ব্যথা সঞ্চার না করে।

প্রশ্ন ২। ‘হায় চিল’ কবিতার মধ্যে কবির প্রকৃতিচেতনার যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো।

উত্তরঃ কবি জীবনানন্দ দাশের লেখনীর প্রধান বৈশিষ্ট্য প্রকৃতি চেতনা। তাঁর সাহিত্যে প্রকৃতি ও মানুষের মেলবন্ধনের অপরূপ ছবি দৃষ্টিগোচর হয়। কবি প্রকৃতির নানা রূপ, রঙ, রহস্য ইন্দ্রিয় দিয়ে উপভোগ করে একের পর এক আপনভঙ্গীতে করে গেছেন অনবদ্য সৃষ্টি। জীবনানন্দের ‘মহাপৃথিবী’ কাব্যগ্রন্থের অন্তর্গত ‘হায় চিল’ কবিতার মধ্যে কবির প্রকৃতি চেতনার পরিচয় পাওয়া যায়। ধানসিঁড়ি নদীর পাশে আকাশের চিলকে কেঁদে কেঁদে উড়তে দেখেন কবি। চিলের এই করুণ কান্নার ফলে কবির আপন প্রেমিকার ম্লান চোখ মনে পড়ে যায়। কবির প্রিয়া আজ কবির কাছে নেই। কবির অন্তরে রয়েছে বিচ্ছেদ বেদনা। কবিতার ছন্দের মধ্যে প্রকৃতির স্পর্শে প্রস্ফুটিত হয়েছে কবির অন্তহীন অন্তর বেদনা।

শব্দার্থ ও টীকা:

হায় চিল – জীবনানন্দ দাশের করিতায় ‘চিল’ বারবার দেখা দিয়েছে প্রতীকরূপে। চিলকে সাধারণতঃ খুব উপরে উড়ে যাওয়া লক্ষ্যভেদী লোভী পাখী বলে মনে করা হয়। কিন্তু এখানে কবির দৃষ্টিতে চিল প্রিয়া বিচ্ছিন্ন বিরহীদের প্রতীক।

ধানসিঁড়ি নদী – পূর্ববঙ্গের একটি নদী।

Ankit Roy

Founder & CEO

Roy Library

Hi! I’m Ankit Roy, Founder & CEO of Roy Library—An Educational platform dedicated to helping students learn better with quality Notes, Study Materials, Exam Suggestions, Textbooks, Previous Year Question Papers, Academic News, Job-Related News, and other useful educational resources.

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top