Class 12 Bengali MIL Additional Chapter 9 ফুলের বিবাহ

Class 12 Bengali MIL Additional Chapter 9 ফুলের বিবাহ Question Answers As Per the New Syllabus. Students can easily browse the chapter-wise list to find the required questions and answers for Class 12 Bengali MIL Additional Chapter 9 ফুলের বিবাহ Notes. Here, you can also access HS 2nd Year Bengali MIL Important Solutions. You can also Download PDF for offline study.

WhatsApp Channel
Join Now
YouTube Channel
Subscribe

Class 12 Bengali MIL Additional Chapter 9 ফুলের বিবাহ

AHSEC Class 12 Bengali MIL Additional Notes are useful for revision and exam preparation. Students can explore the HS 2nd Year Bengali Additional Solutions for all chapters to understand important topics, strengthen their knowledge, and prepare confidently for their final examinations.

Additional Question Answer

( ক ) অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ

১। নসীবাবুর বাগানে কমলাকান্ত কবে কার বিবাহ দেখেছিলেন ? 

উত্তরঃ কমলাকান্ত নসীবাবুর ফুলবাগানে ১ লা বৈশাখ মল্লিকা ফুলের বিবাহ দেখেছিলেন ।

২। মল্লিকা কলিকা – কন্যা কখন বিবাহযোগ্যা হয়ে উঠেছে ? 

উত্তরঃ মল্লিকার বৈকাল শৈশব প্রায় শেষ হয়ে এসেচে কলিকা কন্যা বিবাহযোগ্যা হয়ে উঠেছে।

৩। মল্লিকা কন্যার পিতা কে ? তার অবস্থা কেমন ? 

উত্তরঃ মল্লিকা কন্যার পিতা ক্ষুদ্র মল্লিকা বৃক্ষ । মল্লিকা বৃক্ষের অবস্থা বড়লোক নয় । তার ওপর আবার অনেকগুলি কন্যাদায়গ্রস্ত । 

৪। ‘ মেয়ে আছে ’ – কে কাকে এই প্রশ্ন করেছে এবং উত্তরে কি বলা হয়েছে ? 

উত্তরঃ ঘটকরাজ ভ্রমর মল্লিকাবৃক্ষকে এই প্রশ্ন করেছে । উত্তরে মল্লিকাবৃক্ষ পত্র সঞ্চালন করে জানিয়েছে মেয়ে আছে বলে । 

৫। ঘটকরাজ ভ্রমর মল্লিকা কনের বিবাহের সম্বন্ধ এনেছে কোন পাত্রের সঙ্গে ? 

উত্তরঃ ঘটকরাজ ভ্রমর মল্লিকা কনের বিবাহের জন্য গোলাবলাল গঙ্গোপাধ্যায় এর সম্বন্ধ এনেছে । 

৬। কুলাচার্য কে ? গোলাবের বংশ কেমন ? তাদের ‘ মেল ’ কি ? 

উত্তরঃ কুলাচার্য ঘটকরাজ ভ্রমর । গোলাবের বংশ বড়ো কুলীন । তারা‘ ফুলে মেলে ‘ । 

৭। গোলাবের বিবাহযাত্রায় কারা গন্ধ বিলিয়ে দেশ মাত করেছে ? কারা এসেছে নেশায় লাল হয়ে ? 

উত্তরঃ গোলাবের বিবাহ যাত্রায় গন্ধরাজের দল গন্ধ বিলিয়ে দেশ মাত করেছে । আর অশোক এসেছে নেশায় লাল হয়ে।  

৮। মল্লিকা – কন্যা এবং গোলাবলালের বিবাহে স্ত্রী – আচার পালন করেছে কারা ? 

উত্তরঃ মল্লিকা কন্যা এবং গোলাবলাল গঙ্গোপাধ্যায়ের বিবাহে কন্যা গৃহে স্ত্রী আচার পালন করেছে যুথি , মালতী , বকুল , রজনীগন্ধা প্রভৃতি । 

৯। মল্লিকা – গোলাবের বিবাহে পুরোহিত কে ? 

উত্তরঃ মল্লিকা – গোলাবের বিবাহে পুরোহিত নসীবাবুর ‘ ন ’ বছরের মেয়ে কুসুমলতা । 

১০। বাসরঘরে কে রসিকতা করতে গিয়ে শুকিয়ে গেছে ? 

উত্তরঃ বাসরঘরে সাদা বনে বাঁধা রসিকতা করতে গিয়ে টগর শুকিয়ে গেছে । 

১১। বকুল বাসরঘরে এক কোনে চুপ করে বসে থেকেছে কেন ? 

উত্তরঃ বকুল বাসরঘরে এক কোনে চুপ করে বসে থেকেছে কারণ বকুলের যত গুন , তত রূপ নেই ।

১২। বাসরঘরে কে নীল শাড়ি ছড়িয়ে জমকিয়ে বসেছে ? 

উত্তরঃ ঝুমকা ফুল নীলশাড়ি ছড়িয়ে বসেছে । 

১৩। অন্যান্য ফুলের সঙ্গে তুলনায় গোলাপের গৌরব সমধিক কেন ? 

উত্তরঃ কারণ গোলাব সাক্ষাৎ বাঞ্ছামালীর সন্তান । তার স্বহস্তরোপিত । যদি বলা হয় গোলাবে কাঁটা আছে তাহলে বলতে হয় কোন ফুলে কাঁটা নেই । 

১৪। কমলাকান্ত যখন দেখলেন যে ফুলের বিবাহের কিছু নেই ? 

উত্তরঃ কমলাকান্ত যখন নেশায় আচ্ছন্ন তখন নসীবাবুর ‘ ন ’ বছরের মেয়ে কুসমলতা কমলাকান্তকে বলেছে – ‘ ও কি ঢুলে পড়লে যে , রাত হয়েছে , বাড়ি চলুন । ‘ তার ডাকেই কমলাকান্তের চমক ভাঙে আর নেশা ভাঙলে দেখেছেন ফুলের বিবাহের কিছুই নেই । 

১৫। ফুলের বিবাহযাত্রায় বরপক্ষের বিপদ ঘটেছে কেন ? কনে পক্ষের ও কুল যায় কেন ? কে তাদের এই বিপদ থেকে উদ্ধার করেছেন ? 

উত্তরঃ গোলাবলালের বিবাহযাত্রায় বাহকের বায়না নিয়েছিল বাতাস । কিন্তু ঠিক কাজের সময়ে বাতাসকে আর খুঁজে পায়নি কেউ । সহযাত্রী কমলাকান্ত দেখছেন সবাই থমকে দাঁড়িয়ে পড়েছে বিপদের সম্মুখীন হয়ে এদিকে লগ্ন পার হয়ে গেলে মল্লিকাদেরও কুলভঙ্গ হবে । মল্লিকাকন্যা হবে লগ্নভ্রষ্টা । তাই তখন কমলাকান্ত স্বয়ং বাহকের দায়িত্ব বহন করে সকলকে মল্লিকাপুরে নিয়ে গেছেন । 

১৬। ‘ ফুলের বিবাহ ’ বঙ্কিমচন্দ্রের কোন গ্রন্থের অন্তর্গত ? কোন মাসের, কত তারিখ এই বিয়ে সম্পন্ন হয়েছিল ? এই বিয়ের ঘটক কে ছিলেন ? 

উত্তরঃ ‘ ফুলের বিবাহ ’ বঙ্কিমচন্দ্রের ‘ কমলাকান্তের দপ্তর ’ নামক গ্রন্থের অন্তর্গত । ফুলের বিবাহ বৈশাখ মাসের এক তারিখে ১ লা বৈশাখ সম্পন্ন হয়েছিল । এই বিয়ের ঘটক ছিলেন ভ্রমররাজ । 

শব্দার্থ ও টীকা : 

কলিকাকন্যা :- কুঁড়ি অবস্থার কন্যা ।

উদ্যান :- বাগান ।

অবগুণ্ঠনমতী :- ঘোমটা দেওয়া নারী ।

ঘটকালী :- যে ব্যক্তি মধ্যবর্তী হয়ে বিয়ের যোগ্য পাত্র – পাত্রীর মধ্যে সম্বন্ধ স্থাপন করেন তাঁকে ঘটক বলে । আর এই সম্বন্ধ স্থাপন প্রক্রিয়ার নাম ঘটকালী ।

কুলীন :- সদবংশীয় । বল্লাল সেন প্রবর্তিত নবগুনবিশিষ্ট কুলমর্যাদা সম্পন্ন ব্রাহ্মণ।

উচ্চিঙ্গড়া :- উইচিংড়ে এক ধরনের পোকা ।

রাতকানা :- যিনি রাতে দেখতে পান না ।

খদ্যোত :- জোনাকি ।

নিতবর :- বিয়ের সময় যে বালক সহচর হিসাবে বরের পাশে থাকে । ওই বালককে কোলবরও বলা হয়ে থাকে ।

মোসায়ের :- চাটুকার ।

কুরুবক :- মিন্টি ফুল বা ঝাঁটি ফুলের গাছ ।

কুটজ :- গিরিমল্লিকা ফুলের গাছ ।

পরিমল :- সুগন্ধ ।

অনিত্য :- চিরস্থায়ী নয় এমন ।

Ankit Roy

Founder & CEO

Roy Library

Hi! I’m Ankit Roy, Founder & CEO of Roy Library—An Educational platform dedicated to helping students learn better with quality Notes, Study Materials, Exam Suggestions, Textbooks, Previous Year Question Papers, Academic News, Job-Related News, and other useful educational resources.

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top