Class 12 Bengali MIL Additional Chapter 10 স্বাদেশিকতা Question Answers As Per the New Syllabus. Students can easily browse the chapter-wise list to find the required questions and answers for Class 12 Bengali MIL Additional Chapter 10 স্বাদেশিকতা Notes. Here, you can also access HS 2nd Year Bengali MIL Important Solutions. You can also Download PDF for offline study.
Class 12 Bengali MIL Additional Chapter 10 স্বাদেশিকতা
AHSEC Class 12 Bengali MIL Additional Notes are useful for revision and exam preparation. Students can explore the HS 2nd Year Bengali Additional Solutions for all chapters to understand important topics, strengthen their knowledge, and prepare confidently for their final examinations.
স্বাদেশিকতা
| Additional Question Answer |
১। ‘ বিশ্বভারতী ’ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর ।
২। কবে এবং কোথায় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয় ?
উত্তরঃ ১৮৫১ খ্রিস্টাব্দের ৭ ই মে কলকাতার জোড়াসাঁকো অঞ্চলের ঠাকুর পরিবারে ।
৩। রবীন্দ্রনাথ ঠাকুর কবে এবং কিসের জন্য নোবেল পুরস্কার পান ?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ খ্রিস্টাব্দে ‘ গীতাঞ্জলি ’ কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান।
৪। ‘ সে সময়টা দেশপ্রেমের সময় নয় ’ – কোন সময়কে এখানে নির্দেশ করা হয়েছে?
উত্তরঃ এখানে সে সময়টা বলতে উনবিংশ শতকের বঙ্গভূমিকে নির্দেশ করা হয়েছে ।
৫। রবীন্দ্রনাথের বাল্যকালে একশ্রেণির পাশ্চাত্য লোক দেশের কোন জিনিসকে দূরে ঠেকিয়ে রেখেছিল ?
উত্তরঃ রবীন্দ্রনাথের বাল্যকালে একশ্রেণির পাশ্চাত্য লোক দেশের ভাব ও ভাষাকে দূরে ঠেকিয়ে রেখেছিল ।
৬। নবগোপাল মিত্র কিসের কার্যকর্তা হিসাবে নিয়োজিত ছিলেন ?
উত্তরঃ নবগোপাল মিত্র জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে সৃষ্ট হিন্দুমেলার কর্মকর্তা হিসাবে নিয়োজিত ছিলেন ।
৭। রবীন্দ্রনাথ ঠাকুরের মেজদাদার নাম কী ?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুরের মেজদাদার নাম সত্যেন্দ্রনাথ ঠাকুর ।
৮ । হিন্দুমেলার সময়ে সত্যেন্দ্রনাথ ঠাকুর কোন গান রচনা করেছিলেন ?
উত্তরঃ হিন্দুমেলার সময়ে সত্যেন্দ্রনাথ ঠাকুর ‘ মিলে সবে ভারত সন্তান ’ গানটি রচনা করেন ।
৯। হিন্দুমেলায় কী কী করা হত ?
উত্তরঃ হিন্দুমেলায় দেশের স্তবগান , গীত , দেশানুরাগের কবিতা পাঠ , দেশীয় শিল্প , ব্যায়াম প্রভৃতি প্রদর্শনী ও দেশী গুনীলোকদের পুরস্কৃত করা হত ।
১০। লর্ড কার্জনের শাসন কালে রবীন্দ্রনাথ প্রবন্ধে উল্লেখিত কোন প্রবন্ধটি কে লিখেছিনে ?
উত্তরঃ লর্ড কার্জনের শাসন কালে রবীন্দ্রনাথ দিল্লী দরবার সম্বন্ধে একটি গদ্য প্রবন্ধ লিখেছিলেন ।
১১। ‘ আমার বড়ো বয়সে তিনি একদিন একথা আমাকে স্মরণ করাইয়া দিয়াছিলেন ’ তিনি বলতে বক্তা কাকে নির্দেশ করেছেন ?
উত্তরঃ এখানে তিনি বলতে নবীনচন্দ্র সেন মহাশয়কে নির্দেশ করেছেন ।
১২। ‘ সেই সভার সমস্ত অনুষ্ঠান রহস্যে আবৃত ছিল ’ – কোন সভার কথা বলা হয়েছে ?
উত্তরঃ এখানে স্বাদেশিকতার সভার কথা বলা হয়েছে , যেই সভাটি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে আয়োজিত হয়েছিল ।
১৩। স্বদেশে কীসের কারখানা স্থাপন করা স্বাদেশিকতার সভার উদ্দেশ্যের মধ্যে অন্যতম ছিল ?
উত্তরঃ স্বদেশে দিয়াশলাই কারখানা স্থাপন করা ছিল স্বাদেশিকতা সভার অন্যতম উদ্দেশ্য ।
১৪। তাঁহার মধ্যে নানা বৈপরীত্যের সমাবেশ ঘটিয়াছিল ’ – কার কথা এখানে বলা হয়েছে ?
উত্তরঃ শ্রীরাজনারায়ণ বসুর মধ্যে নানা বৈপরীত্যের সমাবেশ ঘটায় কথা এখানে বলা হয়েছে।
১৫ । ‘ এক সূত্রে বাঁধিয়াছি সহস্ৰটি মন য এক কার্যে সঁপিয়াছি সহস্ৰ জীবন ‘ – কে এই গানটি গেয়েছিলেন ।
উত্তরঃ গান গেয়েছিলেন রাজনারায়ণ বসু ।
১৬। ‘ স্বাদেশিকতা ’ প্রবন্ধটি কার লেখা ?
উত্তরঃ স্বাদেশিকতা প্রবন্ধটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ।
শব্দার্থ ও টীকা :
স্বদেশাভিমান :- স্বদেশের প্রতি ভালোবাসা ।
মাতৃভাষা :- জন্মসূত্রে মায়ের কাছ থেকে পাওয়া ভাষা ।
পিতৃদেব :- রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ।
সর্বজনীন পরিচ্ছদ :- সকলের পরিধানযোগ্য পোশাক ।
পেনো বাড়ি :- অব্যবহৃত বাড়ি ।
অর্বাচীন :- অল্প বয়স্ক ।
নিষ্কৃতি :- মুক্তি ।
খদ্যোত :- জোনাকি ।
নিতবর :- বিয়ের সময় যে বালক সহচর হিসাবে বরের পাশে থাকে । ওই বালককে কোলবরও বলা হয়ে থাকে ।
মোসায়ের :- চাটুকার ।
কুরুবক :- মিন্টি ফুল বা ঝাঁটি ফুলের গাছ ।
কুটজ :- গিরিমল্লিকা ফুলের গাছ ।
পরিমল :- সুগন্ধ ।
অনিত্য :- চিরস্থায়ী নয় এখন ।
হিন্দুমেলা :- ১৮৬৭ সালে নাগোপাল মিত্রের উদ্যোগে এবং গণেন্দ্রনাথ ঠাকুরের আনুকূল্যে ও উৎসাহে হিন্দুমেলা আয়োজিত হয় । সভাটির উদ্দেশ্য ছিল দেশে স্বদেশ চেতনা – জাগিয়ে তোলা । গণেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ‘ হিন্দুমেলা’র সম্পাদক এবং নবগোপাল মিত্র সহকারী সম্পাদক। এই মেলাতে সর্বপ্রথম জাতীয় শিল্পপ্রদর্শনী আয়োজিত হয় । দেশের উন্নতির সঙ্গে সম্পর্কিত প্রতিটি বিষয়ই এই মেলার বিচার্য বিষয় ছিল ।
নবগোপাল মিত্র :- জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির অতি ঘনিষ্ট নবগোপাল মিত্র । তিনি ‘ তত্ত্ববোধিনী সভা’র সঙ্গে জড়িত ছিলেন । তিনি ‘ ন্যাশনাল পেপার ’ এর পরিচালক ছিলেন । সেই যুগের অন্যতম জাতীয়তাবোধ এই নেতা দেশাত্মবোধ জাগিয়ে তোলার উদ্দেশ্যেই ‘ চৈত্রমেলা ’ ‘ হিন্দুমেলা’র অন্যতম আয়োজক ছিলেন ।
মেজ দাদা :- রবীন্দ্রনাথ মেজদাদা হলে সত্যেন্দ্রনাথ ঠাকুর । প্রথম ভারতীয় আই.সি.এস তিনি । তিনি সাহিত্য ও সংগীতের অনুরাগী ছিলেন । তাঁর রচনাগুলি হল – – বোম্বাই মিত্র আমার বাল্যকথা ও আমার বোম্বাই প্রবাস , বৌদ্ধধর্ম ইত্যাদি তাঁর বিখ্যাত রচনা ।

YouTube Channel