Class 12 Bengali MIL Additional Chapter 11 আমার জীবনস্মৃতি Question Answers As Per the New Syllabus. Students can easily browse the chapter-wise list to find the required questions and answers for Class 12 Bengali MIL Additional Chapter 11 আমার জীবনস্মৃতি Notes. Here, you can also access HS 2nd Year Bengali MIL Important Solutions. You can also Download PDF for offline study.
Class 12 Bengali MIL Additional Chapter 11 আমার জীবনস্মৃতি
AHSEC Class 12 Bengali MIL Additional Notes are useful for revision and exam preparation. Students can explore the HS 2nd Year Bengali Additional Solutions for all chapters to understand important topics, strengthen their knowledge, and prepare confidently for their final examinations.
আমার জীবনস্মৃতি
| Additional Question Answer |
১। ‘ আমার জীবন স্মৃতি ’ পাঠটির রচয়িতা কে ?
উত্তরঃ ‘ আমার জীবন স্মৃতি ’ পাঠটির রচয়িতা লক্ষ্মীকান্ত বেজবরুয়া ।
২। লক্ষ্মীনাথ বেজবরুয়া কবে জন্মগ্রহণ করেছিলেন ?
উত্তরঃ লক্ষ্মীনাথ বেজবরুয়া ১৮৬৪ সালে জন্মগ্রহন করেছিলেন ।
৩। লক্ষ্মীনাথ বেজবরুয়ার পিতার নাম কি ?
উত্তরঃ লক্ষ্মীনাথ বেজবরুয়ার পিতার নাম ছিল দীননাথ বেজবরুয়া ।
৪। ‘ আমার জীবনস্মৃতি ’ পাঠটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে ?
উত্তরঃ পাঠ্য অংশ ‘ আমার জীবনস্মৃতি ’ ‘ মোর জীবন সোঁয়রণ ’ গ্রন্থের থেকে নেওয়া হয়েছে।
৫। লক্ষ্মীনাথ বেজবরুয়া রচিত কবিতা পুথির নাম কি ?
উত্তরঃ লক্ষ্মীনাথ বেজবরুয়া রচিত কবিতা পুথির নাম কদমকলি ।
৬। লক্ষ্মীনাথ বেজবরুয়ার একমাত্র উপন্যাসটির নাম কি ?
উত্তরঃ লক্ষ্মীনাথ বেজবরুয়ার একমাত্র উপন্যাস পদম কুঁয়রী ।
৭। পূর্বে অসমের রাজধানী কোথায় ছিল ?
উত্তরঃ পূর্বে অসমের রাজধানী ছিল রংপুর বা শিবসাগর ।
৮। উমানন্দ কোথায় অবস্থিত ?
উত্তরঃ উমানন্দ মহাবাহু ব্রহ্মপুত্র নদের মাঝে একটি দ্বীপ রূপে অবস্থিত।
৯। লেখক গুয়াহাটী থেকে শিবসাগর পর্যন্ত কিসে করে গিয়েছিলেন ?
উত্তরঃ লেখক গুয়াহাটী থেকে শিবসাগর পর্যন্ত নৌকায় করে গিয়েছিলেন।
১০। ভারতের অন্যান্য স্থান এর সঙ্গে তুলনা করে অসমকে কি বলা হত ?
উত্তরঃ ভারতের অন্যান্য স্থান এর সঙ্গে তুলনা করে অসমকে ‘ মাছধরা’ জায়গা বলা হত ।
১১। শিবসাগরে লেখকের খেলার সাথী কে ছিল ?
উত্তরঃ শিবসাগরে লেখকের খেলার সাথী ছিল তাঁর দুই ভাইপো ।
১২। ‘ কিন্তু যখন রংপুর পৌঁছলাম তখন একটা অনির্বনীয় বীতরাগ আমার মনের সেই আনন্দকে শুকিয়ে দিল , কেন কে জানে ’ – লেখকের কেন আনন্দ হয়েছিল আর সেই আনন্দ কেনই বা রংপুর পৌছানোর সাথে সাথে বীতরাগে পরিণত হল ? – বুজিয়ে লেখো ।
উত্তরঃ লেখকের সময় অসমের রাজধানী ছিল রংপুর বা শিবসাগর । শিবসাগরে লেখকের পুরানো বাড়ি ছিল , লেখকের পিতা অবসর নেওয়ার পর সেখানে থাকবেন বলে স্থির হয়েছিল , তাই লেখক নৌকা করে গুয়াহাটি থেকে শিবসাগর গিয়েছিলেন । আর সেইজন্যই নতুন শহর শিবসাগর সম্বন্ধে লেখকের মনে আগ্রহ ও আনন্দ জন্মেছিল ।
গুয়াহাটি থেকে যখন লেখক ব্রহ্মপুত্রের কাছ থেকে বিদায় নিয়ে দিখৌ নদীর বুকে ঢুকেছেন তখন লেখকের মনে যেভাব হয়েছিল নিম্ন আর মধ্য অসম পার হয়ে যখন উজনি অসমের রংপুর শহরে ঢুকতেও তাঁর সেইরকমই মনে হয়েছিল । কিন্তু শিবসাগর পৌঁছে লেখকের মনে বীতরাগ জন্মালো । কারণ অসমকে অন্যান্য জায়গায় সঙ্গে তুলনা করে ‘ মাঝধরার জায়গা ‘ বলে বিদ্রুপ করা হত । আসলে নিম্ন অসমের সঙ্গে উজনি অসমের তুলনা করে শিবসাগরকে বিদ্রূপ করা হত । সেই জন্যই রংপুর পৌঁছানোর সাথে সাথে লেখকের মনে শিবসাগর সম্পর্কে বীতরাগ জন্মালো ।
১৩। লক্ষ্মীনাথ বেজবরুয়ার সময় আসামের রাজধানী কোথায় ছিল ? পাঠে উল্লিখিত শিবসাগরের তিনটি দেউলের নাম উল্লেখ করো ।
উত্তরঃ লক্ষ্মীনাথ বেজবরুয়ার সময় আসামের রাজধানী ছিল রংপুর বা শিবসাগর । শিবসাগরের তিনটি দেউলের নাম হল – বিষ্ণুদেউল , শিব দেউল , দেবীদেউল ।
শব্দার্থ ও টীকা :
রাজপ্রতিনিধি :- ব্রিটিশ শাসক ।
লুইত :- ব্রহ্মপুত্র ।
দিখৌ :- নাগা পাহাড় থেকে উৎপত্তি হয়ে এই উপনদী শিবসাগর হয়ে ব্রহ্মপুত্র মিশেছে ।
দিচাং :- অরুণাচল প্রদেশর পাটকাই পাহাড় থেকে এই নদীর উৎপত্তি । টিরাপ ও নাগাল্যাণ্ডের মোন্ জেলা থেকে প্রবাহিত হয়ে ডিব্ৰুগড় ও শিবসাগর হয়ে ব্রহ্মপুত্রে মিশেছে ।
বীতরাগ :- বিরাগ জন্মানো ।
দেউল :- দেব দেবীর মন্দির ।
ভাওনা :- অসমীয়া নাটকের অভিনয় ।
প্রহসন :- হাস্য রসাত্মক নাটক ।
অনির্বচনীয় :- বর্ণনাতীত ।
আপ্লুত :- আনন্দিত ।
সংকল্প :- প্রতিজ্ঞা ।

YouTube Channel