Class 12 Bengali MIL Additional Chapter 14 দিবসের শেষে

Class 12 Bengali MIL Additional Chapter 14 দিবসের শেষে Question Answers As Per the New Syllabus. Students can easily browse the chapter-wise list to find the required questions and answers for Class 12 Bengali MIL Additional Chapter 14 দিবসের শেষে Notes. Here, you can also access HS 2nd Year Bengali MIL Important Solutions. You can also Download PDF for offline study.

WhatsApp Channel
Join Now
YouTube Channel
Subscribe

Class 12 Bengali MIL Additional Chapter 14 দিবসের শেষে

AHSEC Class 12 Bengali MIL Additional Notes are useful for revision and exam preparation. Students can explore the HS 2nd Year Bengali Additional Solutions for all chapters to understand important topics, strengthen their knowledge, and prepare confidently for their final examinations.

Additional Question Answer

১। রতি জাতিতে কী ছিল ? 

উত্তরঃ রতি জাতিতে নাপিত ছিল । 

২। রতি নাপিতের বাড়ির উত্তর দিকে কি আছে ? 

উত্তরঃ রতি নাপিতের বাড়ির উত্তর দিকে বেনুবন ও বাঁশ বন আছে । 

৩। রতি নাপিতের বাড়ির দক্ষিণ দিকে কি আছে ? 

উত্তরঃ রতি নাপিতের বাড়ির দক্ষিণ দিকে বিস্তৃত অঞ্চল জুড়ে শস্য ক্ষেত্র আছে । 

৪। রতি স্বভাবে কেমন ? 

উত্তরঃ রতি স্বভাবে রাগী । 

৫। রতির ছেলের নাম কী ? 

উত্তরঃ রতির ছেলের নাম পাঁচু । 

৬। রতির স্ত্রীর নাম কী ?

উত্তরঃ রতির স্ত্রীর নাম নারানী । 

৭। পাঁচুর আগে নারানীর কয়টি পুত্র জন্মেছিল ? 

উত্তরঃ পাঁচুর আগে নারানীর তিনটি পুত্র জন্মেছিল । 

৮। ‘ আয় , নেয়ে আমি ’ – কে , কাকে নিয়ে নেয়ে আসার কথা বলেছিল ? নেয়ে মানে কী ? 

উত্তরঃ রতি নাপিত তার ছেলে পাঁচুকে নিয়ে নেয়ে আসার কথা বলেছে।‘ নেয়ে ’ শব্দের মানে স্নান করা । 

৯। কামদা নদীর দুই তীরের পরিবেশ কেমন ? 

উত্তরঃ কামদা নদীর দুই তীরের পরিবেশ নির্জন , নিস্তব্ধ । 

১০। ‘ রতি তুই বাবুর আশ্রয়ে থেকেও এমন অজ্ঞ ? ’ – কে , কাকে একথা বলেছিল ? 

উত্তরঃ জলধর রাজবংশী একথা রতি নাপিতকে বলেছিল । 

১১। ‘ রতি নাপিতের বাড়িটার অবস্থান ক্ষেত্র বড়ো চমৎকার ’ – অবস্থান ক্ষেত্রটি কেমন উল্লেখ করো । 

উত্তরঃ রতির বাড়ির পূর্বে নদী কামদা , আর পশ্চিমে রয়েছে বাগান , উত্তরে আছে বেনুবন , দক্ষিণে বিস্তৃত শস্যক্ষেত্র । পাখির ডাকেই রতির ঘুম ভাঙে । 

১২। রতির বাড়ির পশ্চিম দিকের বাগানের মালিক কে ? তার কিসের বাগান ? 

উত্তরঃ রতির বাড়ির পশ্চিম দিকের বাগানের মালিক যাদব দাস । তাঁর আম – কাঠালের বাগান। 

১৩। রতির চরিত্র নিষ্কলঙ্ক নয় কেন ? 

উত্তরঃ রতির একগুয়ে কোপন স্বভাবের । গ্রীষ্মের দিনে রামচন্দ্র পুরের হাটে লোকে রতিকে আম কাঁঠাল বিক্রি করতে দেখেছে । কিন্তু ঐ আম কাঁঠাল কোথা থেকে রতি সংগ্রহ করেছে জিজ্ঞাসা করলে কোনো সঠিক উত্তর পাওয়া যায় না । লোকের ধারণা রতি তার বাড়ির পিছনের যাদবের বাগানের আম – কাঁঠাল চুরি করে হাটে বিক্রি করে । তাই রতিকে নিষ্কালঙ্ক বলা যায় না । 

১৪। ‘ সেইটি হাতে করিয়া অপরাধী পাঁচু চোখের জল ফেলিতে ফেলিতে বাপের আগে আগে নদীর দিকে চলিল ।’— সেইটি বলতে কোন জিনিসটির কথা বলা হয়েছে ? পাঁচুকে অপরাধী বলার কারণ কী ? 

উত্তরঃ সেইটি বলতে পাঁচুর একটি খেলার ঘটের কথা বলা হয়েছে । দুপুর বেলা যখন পাঁচুর মা ঘুমাচ্ছিল তখন পাঁচু তার সমবয়সী কয়েকজন ছেলে মেয়েকে নিয়ে কাঁঠাল চুরি করে খেয়ে , সারা গায়ে কাঁঠালের রস মেখে মাটিতে গড়াগড়ি করে একাকার করেছিল । পাঁচুর এই কাণ্ড কারখানাকে অপরাধ বলা হয়েছে । 

শব্দার্থঃ 

আভা :- দীপ্তি।

নিদ্ৰাভিভূত :- ঘুমে বিভোর।

অসংলগ্ন :- অবান্তর।

প্রাঙ্গনে :- উঠানে।

নিষ্পলক :- চোখের পলক না ফেলে।

নিবৃত্তি :- ক্ষান্তি।

দুর্নিরীক্ষ্য :- যা দৃষ্টিগোচর করা কঠিন।

পান্থর :- ফ্যাকাশে।

একগুঁয়ে :- গোঁয়ার।

কোপন স্বভাব :- রাগী স্বভাব।

ইতর ভদ্র :- ছোট লোক।

প্রসব গৃহ :- আঁতুর ঘর।

আধিবৈদিক :- দৈবজাত।

প্রহরণ :- অস্ত্র।

সশঙ্ক :- চিন্তার সঙ্গে।

নরস্বাতিনী :- মানুষ হত্যা করে যে।

দুর্লঙ্ক :- অতিক্রম করা যায় না এমন।

দংষ্ট্রা :- দাঁত।

তৃণস্তূপ :- ঘাসের স্তূপ।

আড়ষ্টজিত্বা :- জিহ্বা স্থির।

স্তম্ভিত :- বিস্ময়।

বিমূঢ় :- অবাক।

নিশ্চল :- স্তব্ধ।

Ankit Roy

Founder & CEO

Roy Library

Hi! I’m Ankit Roy, Founder & CEO of Roy Library—An Educational platform dedicated to helping students learn better with quality Notes, Study Materials, Exam Suggestions, Textbooks, Previous Year Question Papers, Academic News, Job-Related News, and other useful educational resources.

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top