Class 12 Bengali MIL Additional Chapter 15 গণেশ জননী Question Answers As Per the New Syllabus. Students can easily browse the chapter-wise list to find the required questions and answers for Class 12 Bengali MIL Additional Chapter 15 গণেশ জননী Notes. Here, you can also access HS 2nd Year Bengali MIL Important Solutions. You can also Download PDF for offline study.
Class 12 Bengali MIL Additional Chapter 15 গণেশ জননী
AHSEC Class 12 Bengali MIL Additional Notes are useful for revision and exam preparation. Students can explore the HS 2nd Year Bengali Additional Solutions for all chapters to understand important topics, strengthen their knowledge, and prepare confidently for their final examinations.
গণেশ জননী
| Additional Question Answer |
১। বনফুল কার ছদ্মনাম ?
উত্তরঃ বনফুল বলাই চাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম।
২। ‘ গণেশ জননী ‘ গল্পের গণেশ কে ?
উত্তরঃ ‘ গণেশ জননী ‘ গল্পের গণেশ একটি হাতি।
৩। এই পরাধীন দরিদ্র দেশে কী থাকবার কথা নয় ?
উত্তরঃ এই পরাধীন দরিদ্র দেশে প্রাইভেট প্র্যাকাটিস থাকার কথা নয় ।
৪। পশু চিকিৎসক ট্রেনে কত সময় সফর করেছিলেন ?
উত্তরঃ পশু চিকিৎসক ট্রেনে সাত – আট ঘণ্টা সফর করেছিলেন ।
৫। যিনি কথককে স্টেশনে নিতে এসেছিলেন তিনি কী প্রশ্ন করেছিলেন ?
উত্তরঃ যিন কথককে স্টেশনে নিতে এসেছিলেন তিনি কথকের সুটকেশটা তুলে নিলেন ।
৬। ভদ্রলোককে দেখে চিকিৎসকের কী মনে হয়েছিল ?
উত্তরঃ ভদ্রলোককে দেখে চিকিৎসকের মনে হয়েছিল তিনি যেই জমিদারের হাতির চিকিৎসা করতে যাচ্ছেন ইনি বোধহয় তার কর্মচারী।
৭। হাতির বাচ্চাটি ভদ্রলোকের ঘরে কত বছর আগে এসেছিল ?
উত্তরঃ হাতির বাচ্চাটি ভদ্রলোকের ঘরে দশ বছর আগে এসেছিল ।
৮। যে লোকটি মাঠের মাঝখানে পড়েছিল সে লোকটি কোথাকার লোক ?
উত্তরঃ যে লোকটি মাঠের মাঝখানে পড়েছিল সে লোকটি কচ্ছের লোক।
৯। প্রতিপালকের কত বিঘা জমি ছিল ?
উত্তরঃ প্রতিপালকের একশ বিঘা জমি ছিল ।
১০। গণেশ মানুষের মতো কী করে ?
উত্তরঃ গণেশ মানুষের মতো মান – অভিমান করে।
১১। ‘ আমার রুগী কোথায় ’ ? – বক্তা কে ?
উত্তরঃ বক্তা গল্পের কথক পশু চিকিৎসক ।
১২। “ এইখানেই আছে । আমারই হাতী ’ — কে কাকে বলেছে ?
উত্তরঃ প্রতিপালক ভদ্রলোক , পশু চিকিৎসককে উক্তিটি করেছেন ।
১৩। বিশেষ কিছু নয় , খাওয়া বন্ধ হয়েছে । ‘ — বক্তা কে ? কার খাওয়া বন্ধ হয়েছে এবং কেন ?
উত্তরঃ বক্তা প্রতিপালক ভদ্রলোক । হাতির খাওয়া বন্ধ হয়েছে । কারণ সে প্রতিপালকা গিন্নির উপর অভিমান করে খাওয়া বন্ধ করেছে ।
১৪। “ আপনাদের এইটুকু বাসায় একে রাখেন কোথায় ? ” – এখানে কার বাসার কথা বলা হয়েছে এবং কাকে রাখার কথা বলা হয়েছে ?
উত্তরঃ এখানে গণেশের প্রতিপালক ভদ্রলোকের বাসার কথা বলা হয়েছে। গণেশকে রাখার কথা বলা হয়েছে ।
১৫। “ খাও লক্ষ্মী তো – লেবু দিয়ে কেমন সুন্দর বার্লি করে এনেছি । চেখেই দেখ না একটু ” — কে , কার উদ্দেশ্যে কথাটি বলেছে ?
উত্তরঃ উক্তিটির বক্তা হলেন গণেশের প্রতিপালক ভদ্রলোকের গৃহিনী । গণেশ অভিমান করে খাওয়া বন্ধ করে দেওয়াতে গৃহিনী গণেশকে খাওয়ানোর জন্য মিনতি করছেন । গণেশের উদ্দেশ্যেই উক্তি করেছেন ।
শব্দার্থ :
জীবিকা :- জীবনধারণের উপায়।
জ্যাকড়া গাড়ি :- ঘোড়ার গাড়ি।
নির্বাহ :- কাটানো।
কমিশনার :- ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি।
পুলিশ :- পাহারাদার।
তদারক :- দেখাশোনা।
গোমস্তা :- জমিদারের খাজনা।
ক্যামিস :- ইংরাজি শব্দ , মোটা কাপড়।
হ্যারিকেন লণ্ঠন :- গোলাকার যুক্ত বিশেষ ধরনের কেরোসিন বাতি।
আহ্বান :- ডাক দেওয়া।
কচ্ছি :- গুজরাটের কচ্ছ অঞ্চলের অধিবাসী।
স্যাকরা :- সোনা – রূপার কাজ করে যারা।
বন্ধক :- ঋণের বিনিময়ে গচ্ছিত বস্তু।
শতরঞ্জি :- সুতির মোটা চাদর।

YouTube Channel