SEBA Class 10 Bengali Additional Chapter 11 অরুণিমা সিনহা

Join Roy Library Telegram Groups

SEBA Class 10 Bengali Additional Chapter 11 অরুণিমা সিনহা Question Answer As Per SEBA New Syllabus Provided by The Roy Library. SEBA Class 10 Bengali Additional Chapter 11 অরুণিমা সিনহা Notes is made for SEBA Bengali Medium Students. SEBA Class 10 Bengali Additional Solutions We ensure that You can completely trust this content. Class 10 Bengali Additional Solutions. If you learn PDF Then you can Download Now PDF. I hope You Can learn Better Knowledge.

Join Buttons

SEBA Class 10 Bengali Additional Chapter 11 অরুণিমা সিনহা

Today’s We have Shared in This Post SEBA Class 10 Bengali External Solutions. I Hope, you Liked The information About The SEBA Class 10 Bengali Additional Question Answer. If you liked SEBA Class 10 Bengali Extra Question Answer Then Please Do Share this Post With your Friends as Well.

অরুণিমা সিনহা – আত্মবিশ্বাস ও সাহসের এক নাম

ADDITIONAL QUESTION ANSWER

১। চলন্ত রেলগাড়িতে ডাকাতি কারা করছিল?

উত্তরঃ একদল দুষ্কৃতিকারী চলন্ত রেলগাড়িতে ডাকাতি করছিল।

২। অরুণিমা সিনহার বয়স কত ছিল?

উত্তরঃ অরুণিমা সিনহার বয়স ছিল ছাব্বিশ বছর।

৩। অরুণিমা কোন খেলায় পারদর্শী ছিলেন?

উত্তরঃ অরুণিমা একজন ভালো ভলিবল খেলোয়াড় ছিলেন।

৪। অরুণিমা কেন ডাকাতদের হাতে তার সোনার চেন দিতে চায়নি?

উত্তরঃ অরুণিমা ডাকাতদের হাতে তার সোনার চেন দিতে চায়নি, কারণ সেটি ছিল তার মায়ের দেওয়া ভালোবাসার আশীর্বাদ।

৫। অরুণিমাকে চলন্ত রেলগাড়ি থেকে কারা ছুঁড়ে ফেলে দিয়েছিল?

উত্তরঃ দুজন ডাকাত অরুণিমাকে চলন্ত রেলগাড়ি থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিল।

৬। রেললাইনের কাছে অরুণিমা কত ঘণ্টা পড়ে ছিলেন?

উত্তরঃ অরুণিমা রেললাইনের কাছে প্রায় সাত ঘণ্টা পড়ে ছিলেন।

৭। অরুণিমার পা হারানোর পর চিকিৎসার জন্য প্রথমে কোন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল?

উত্তরঃ প্রথমে বেরিলি হাসপাতালে এবং পরে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স-এ তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল।

৮। অরুণিমা তার পা হারানোর পর কী সংকল্পবদ্ধ হয়েছিলেন?

উত্তরঃ অরুণিমা তার পা হারানোর পর হিমালয়ের শিখরে চড়ার স্বপ্ন তীব্র হয়ে উঠতে লাগল এবং তিনি নতুন করে জীবনকে গড়ে তুলতে সংকল্পবদ্ধ হলেন।

৯। অরুণিমা হিমালয় জয়ের জন্য কার সঙ্গে দেখা করেছিলেন?

উত্তরঃ অরুণিমা হিমালয় জয়ের জন্য এভারেস্ট বিজয়ী বাচেন্দ্রী পালের সঙ্গে দেখা করেছিলেন।

১০। অরুণিমা কোন ক্যাম্পের তত্ত্বাবধানে অনুশীলন করেছিলেন?

উত্তরঃ টাটা স্টিল এডভেঞ্চার ফাউন্ডেশন পরিচালিত অনুশীলন ক্যাম্পে এভারেস্ট বিজয়িনী বাচেন্দ্রী পালের তত্ত্বাবধানে তার অনুশীলন চলেছিল।

১১। অরুণিমা কোন প্রখ্যাত ক্রিকেটার দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন?

উত্তরঃ প্রখ্যাত ক্রিকেটার যুবরাজ সিং অরুণিমাকে অনুপ্রাণিত করেছিলেন।

১২। যুবরাজ সিং কীসে আক্রান্ত ছিলেন?

উত্তরঃ যুবরাজ সিং ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন।

১৩। অরুণিমার বোন এবং বাচেন্দ্রী পাল তাকে কীভাবে সহায়তা করেছিলেন?

উত্তরঃ সেই কষ্টকর দিনগুলোতে তার বোন এবং বাচেন্দ্রী পাল মনোবল অটুট রেখে তাকে এগিয়ে যেতে সহায়তা করেছিলেন।

১৪। মাউন্ট এভারেস্ট বিজয়ের সময় অরুণিমা কী কী সঙ্গে নিয়েছিলেন?

উত্তরঃ মাউন্ট এভারেস্ট বিজয়ের জন্য অরুণিমা দুটি ক্যামেরা, জল ও অক্সিজেন সঙ্গে নিয়েছিলেন।

১৫। অরুণিমা কত দিন পর মাউন্ট এভারেস্টের শিখরে পৌঁছতে সক্ষম হয়েছিলেন?

উত্তরঃ কাঠমান্ডু থেকে যাত্রা শুরু করবার ৫২ দিন পর তিনি মাউন্ট এভারেস্টের শিখরে পৌঁছতে সক্ষম হয়েছিলেন।

১৬। অরুণিমা কত সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন?

উত্তরঃ অরুণিমা ২০১৫ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন।

১৭। অরুণিমা কার কাছ থেকে ‘তেনজিং নোরগে সম্মান’ লাভ করেছিলেন?

উত্তরঃ অরুণিমা তখনকার মাননীয় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছ থেকে ‘তেনজিং নোরগে সম্মান’ লাভ করেছিলেন।

১৮। অরুণিমা ২০১৪ সালে কোন পুরস্কার লাভ করেছিলেন?

উত্তরঃ অরুণিমা ২০১৪ সালে ভূতপূর্ব রাষ্ট্রপতি ড. এ.পি.জে. আব্দুল কালামের কাছ থেকে ‘অ্যামেজিং ইন্ডিয়ান অ্যাওয়ার্ড’ লাভ করেন।

১৯। অরুণিমা সিনহার লেখা বই কে উন্মোচন করেছিলেন?

উত্তরঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদি অরুণিমা সিনহার লেখা বই উন্মোচন করেন।

২০। একলব্য এবং অর্জুনের উদাহরণ কেন দেওয়া হয়েছে?

উত্তরঃ একলব্যের সাধনা ও একাগ্রতা এবং অর্জুনের ধৈর্যের কথা স্মরণ করে বলা হয়েছে যে এই গুণগুলো সাফল্যের জন্য অপরিহার্য।

SEBA Class 10 Bengali Additional Question Answer [New Syllabus Updated]

S.L No.CONTENTS
Chapter – 1প্রার্থনা
Chapter – 2বিজয়া দশমী
Chapter – 3গ্রাম্যছবি
Chapter – 4প্রতিনিধি
Chapter – 5আবার আসিব ফিরে
Chapter – 6সাগর সঙ্গমে নবকুমার
Chapter – 7বাংলার নবযুগ
Chapter – 8বলাই
Chapter – 9আদরিণী
Chapter – 10তোতা কাহিনী
Chapter – 11অরুণিমা সিনহা
Chapter – 12কম্পিউটার কথা, ইন্টারনেট কথকতা
Chapter – 13এসো উদ্যোক্তা হই
Chapter – 14জীবন-সংগীত
Chapter – 15কাণ্ডারী হুশিয়ার
Chapter – 16পিতা-পুত্র
Chapter – 17অরণ্য প্রেমিক
Chapter – 18শ্রীকান্ত ও ইন্দ্রনাথ
Chapter – 19উজান গাঙ বাইয়া

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top