Class 12 Bengali MIL Additional Chapter 17 মূল্যবোধ শিক্ষা Question Answers As Per the New Syllabus. Students can easily browse the chapter-wise list to find the required questions and answers for Class 12 Bengali MIL Additional Chapter 17 মূল্যবোধ শিক্ষা Notes. Here, you can also access HS 2nd Year Bengali MIL Important Solutions. You can also Download PDF for offline study.
Class 12 Bengali MIL Additional Chapter 17 মূল্যবোধ শিক্ষা
AHSEC Class 12 Bengali MIL Additional Notes are useful for revision and exam preparation. Students can explore the HS 2nd Year Bengali Additional Solutions for all chapters to understand important topics, strengthen their knowledge, and prepare confidently for their final examinations.
মূল্যবোধ শিক্ষা
| Additional Question Answer |
১। ভারতবর্ষের প্রাচীন শিক্ষা ব্যবস্থায় মূল্যবোধের ধারণা কীসের উপর প্রতিষ্ঠিত ছিল ?
উত্তরঃ ভারতবর্ষের প্রাচীন শিক্ষা ব্যবস্থা মূল্যবোধের আদর্শের উপর প্রতিষ্ঠিত ছিল ।
২। পাঁচ প্রকার মূল্যবোধের নাম লেখো ?
উত্তরঃ ( ক ) সামাজিক মূল্যবোধ।
( খ ) আবেগিক মূল্যবোধ।
( গ ) নন্দনতাত্ত্বিক মূল্যবোধ।
( ঘ ) আধ্যাত্মিক মূল্যবোধ।
( ঙ ) নৈতিক মূল্যবোধ সামাজিক মূল্যবোধ।
৩। দৈনন্দিন জীবনে আমাদের কিভাবে সাহায্য করে ?
উত্তরঃ সামাজিক মূল্যবোধ ব্যক্তিকে সমাজে সঠিক পদক্ষেপে এগিয়ে চলার ক্ষেত্রে এবং সন্মানের সঙ্গে বসবাসের ক্ষেত্রে সাহায্য করে।
৪। কোন মূল্যবোধের উপর মানবিক সম্পর্কগুলি টিকে থাকে ?
উত্তরঃ আবেগিক মূল্যবোধের উপর মানবিক সম্পর্কগুলি টিকে থাকে।
৫। প্লেটোর মতে আমাদের শিক্ষার লক্ষ্য কি হওয়া উচিত ?
উত্তরঃ বিখ্যাত দার্শনিক তথা শিক্ষাবিদ প্লেটোর মতে আধ্যাত্মিকতার উপলব্ধিই শিক্ষার লক্ষ্য হওয়া উচিত।
৬। শূন্যস্থান পূরণ করো :
( ক ) সামাজিক বন্ধন অটুট রাখতে ___মূল্যবোধ অত্যন্ত জরুরী ।
উত্তরঃ আবেগিক ।
( খ ) আধ্যাত্মিক মূল্যবোধ অনেকটা ____ সঙ্গে জড়িত ।
উত্তরঃ ধর্মভাবের ।
( গ ) মূল্যবোধের ____জন্যই আজকের প্রজন্মের তরুণ – তরুণীদের মধ্যে শিষ্টাচারের অভাব দেখা দিয়েছে ।
উত্তরঃ অবক্ষয়ের ।
৭। মানব সমাজে মূল্যবোধের কি প্রয়োজন ?
উত্তরঃ মূল্যবোধের আদর্শ এবং জ্ঞান মানুষকে অন্যান্য প্রাণীদের থেকে শ্রেষ্ঠ এবং উন্নত জীনব ধারণ পদ্ধতির শিক্ষা দেয় । মূল্যবোধ শিক্ষা মানুষকে চারিত্রিক , মানসিক ইত্যাদি বিভিন্নভাবে উন্নত করে । সেইজন্য মানব সমাজে মূল্যবোধ শিক্ষা অতি প্রয়োজনীয় বিষয় ।
৮। আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে মূল্যবোধের বিভিন্নতার কারণ কি ?
উত্তরঃ ভিন্ন ভিন্ন ধর্ম সংস্কৃতি এবং পরিবেশ থেকে আসার ফলে আমাদের ছাত্র – ছাত্রীদের মধ্যে মূল্যবোধের বিভিন্নতা দেখা যায় ।
৯। মূল্যবোধের সঙ্গে ভালো খারাপ বা উচ্চ – নীচের প্রশ্ন থাকে কি ?
উত্তরঃ মূল্যবোধের সঙ্গে ভালো – খারাপ বা উচ্চ – নীচের প্রশ্ন থাকে না । মূল্যবোধ সকল সময়েই একই দিকে চলে ।
১০। “ ব্যক্তি জীবন ও সমাজ জীবনকে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে মূল্যবোধের একটি অতি মূল্যবান ভূমিকা রয়েছে ’ পাঠ্যক্রম অবলম্বনে লেখকের এই মন্তব্যের পক্ষে বা বিপক্ষে তোমার মতামত দাও ।
উত্তরঃ মূল্যবোধ মানব জীবনের চর্যা । মানব জীবনের সঙ্গে সমস্ত কাব্যের সঙ্গে মূল্যবোধ বিষয়টি সংপৃক্ত হয়ে থাকে । মূল্যবোধ ব্যক্তি ও সমাজের সঙ্গে জড়িত । মূল্যবোধের সম্পর্ক সমাজ সংস্কৃতি সভ্যতার সঙ্গে জড়িত । মূল্যবোধ ব্যক্তিকে সমাজে সঠিক পদক্ষেপে এগিয়ে চলার ক্ষেত্রে এবং সন্মানের সঙ্গে বসবাস করার ক্ষেত্রে সাহায্য করে । আবার ব্যক্তিকে সমাজের অন্য লোকের দুঃখ কষ্ট এবং বিপদ আপদে পাশে থাকার ক্ষেত্রে উৎসাহিত করে । অর্থাৎ মূল্যবোধের উপরই মানবিক সম্পর্কগুলি টিকে থাকে । সামাজিক বন্ধন অটুট রাখতে এই মূল্যবোধ অত্যন্ত জরুরি ।
শব্দার্থ :
অন্তর্নিহিত :- ভিতরে রয়েছে এমন।
তাৎপর্য :- অর্থ , মর্ম , অভিপ্রায়।
ভাস্কর্য :- মূর্তিশিল্প , খোদাইয়ের কাজ।
মৈত্রী :- মিত্রতা , সৌহার্দ্য , বন্ধুত্ব।

YouTube Channel