SEBA Class 10 Social Science Additional Chapter 6 অর্থনৈতিক ভূগোল বিষয়বস্তু এবং সম্পদ

Join Roy Library Telegram Groups

SEBA Class 10 Social Science Additional Chapter 6 অর্থনৈতিক ভূগোল বিষয়বস্তু এবং সম্পদ Question Answer Bengali Medium As Per SEBA New Syllabus. SEBA Class 10 Social Science Additional Chapter 6 অর্থনৈতিক ভূগোল বিষয়বস্তু এবং সম্পদ Notes. Class 10 Social Science Important Solutions Bengali Medium We ensure that You can completely trust this content. SEBA Class 10 Social Science Additional Question Answer in Bengali. If you learn PDF Then you can Download PDF. I hope You Can learn Better Knowledge.

WhatsApp Channel
Join Now
Telegram Channel
Join Now
YouTube Channel
Subscribe

SEBA Class 10 Social Science Additional Chapter 6 অর্থনৈতিক ভূগোল বিষয়বস্তু এবং সম্পদ

Today’s We have Shared in This Post SEBA Class 10 Social Science Additional Notes Bengali Medium. I Hope, you Liked The information About The SEBA Class 10 Social Science Important Notes in Bengali. If you liked SEBA Class 10 Social Science Important Question Answer Bengali Medium Then Please Do Share this Post With your Friends as Well.

অর্থনৈতিক ভূগোল বিষয়বস্তু এবং সম্পদ

ADDITIONAL QUESTION ANSWER

(a) অতি সংক্ষিপ্ত প্রশ্ন (১ নম্বর — ১০টি)

১। আধুনিক অর্থনৈতিক ভূগোলের পিতৃস্বরূপ কাকে বলা হয়? 

উত্তরঃ আধুনিক অর্থনৈতিক ভূগোলের পিতৃস্বরূপ জর্জ চিশলম [George Chisholm]-কে বলা হয়।

২। প্রাথমিক বৃত্তির একটি উদাহরণ দাও। 

উত্তরঃ কৃষি কার্য প্রাথমিক বৃত্তির একটি উদাহরণ।

৩। জিম্মারম্যানের মতে বস্তুর কোন দুটি গুণ থাকলে তাকে সম্পদ বলা হয়? 

উত্তরঃ জিম্মারম্যানের মতে বস্তুর কার্যকারিতা এবং উপকারিতা [Functionality and utility] এই দুটো গুণ থাকলে তাকে সম্পদ বলা হয়।

৪। নিরপেক্ষ বা নিষ্ক্রিয় সামগ্রী কাকে বলে? 

উত্তরঃ প্রকৃতির যে সকল সামগ্রী মানুষের কোনো ধরনের উপকার বা অপকার সাধন করে না সেগুলোকে নিরপেক্ষ বা নিষ্ক্রিয় সামগ্রী [Neutral stuff] বলা হয়।

৫। একটি মানবসৃষ্ট সম্পদের উদাহরণ দাও। 

উত্তরঃ রাস্তা-ঘাট একটি মানবসৃষ্ট সম্পদের উদাহরণ।

৬। অজৈব সম্পদ বলতে কী বোঝ? 

উত্তরঃ যে সব সম্পদ নির্জীব তথা প্রাণহীন তাদের অজৈব সম্পদ [Abiotic Resource] বলে।

৭। নবীকরণযোগ্য সম্পদের একটি উদাহরণ দাও। 

উত্তরঃ সূর্যের রশ্মি নবীকরণযোগ্য সম্পদের একটি উদাহরণ।

৮। একটি জাতীয় সম্পদের নাম লেখো। 

উত্তরঃ কাজিরাঙা রাষ্ট্রীয় উদ্যান একটি জাতীয় সম্পদ।

৯। IUCN কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 

উত্তরঃ IUCN ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।

১০। প্রতি বছর কোন তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়? 

উত্তরঃ প্রতি বছর ৫ জুন তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়।

(b) সংক্ষিপ্ত প্রশ্ন (২ নম্বর — ১০টি)

১। অর্থনৈতিক ভূগোলের সংজ্ঞা দাও। 

উত্তরঃ ভূগোলের যে-শাখায় সম্পদের উৎপাদন, বিতরণ, উপভোগ এবং বিনিময় আর তার সঙ্গে জড়িত মানুষের সমূহ কার্যকলাপ স্থান ও কাল সাপেক্ষে অধ্যয়ন করা হয়, তাকে অর্থনৈতিক ভূগোল বলে।

২। দ্বি-স্তরীয় বৃত্তি বা দ্বিতীয়ক বৃত্তি বলতে কী বোঝ? 

উত্তরঃ যে কার্যের দ্বারা মানুষ প্রকৃতি থেকে আহরিত বিভিন্ন দ্রব্য নানা প্রযুক্তির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী করে তোলে তাকে দ্বি-স্তরীয় বৃত্তি বলে; যেমন— শিল্পোৎপাদন প্রক্রিয়া, বিভিন্ন নির্মাণ তথা পুনর্নির্মাণ কার্য।

৩। চতুর্থক বৃত্তি কাকে বলে? উদাহরণ দাও। 

উত্তরঃ যে কার্য দ্বি-স্তরীয় এবং ত্রি-স্তরীয় বৃত্তি সমূহ অধিক সচল তথা ফলপ্রসূ করে তোলায় সাহায্য করে তাকে চতুর্থক বৃত্তি বলে; যেমন— ব্যাংক বা অন্য বৃত্ত প্রতিষ্ঠান, প্রচার মাধ্যম, প্রশাসন, শিক্ষা-গবেষণা ইত্যাদি।

৪। সম্পদকে কেন পরিবর্তনশীল বলা হয়? 

উত্তরঃ আজ কোনো একটি সামগ্রী মানুষের দ্বারা ব্যবহৃত না-হলে বা মানুষের পক্ষে অপকারী হলেও ভবিষ্যতে সেই একই সামগ্রী মানব কল্যাণে ব্যবহৃত হতে পারে, তাই সম্পদ পরিবর্তনশীল।

৫। সম্পদের ‘প্রতিরাধক’ বা ‘প্রতিরোধ’ বলতে কী বোঝ? 

উত্তরঃ যে-সকল সামগ্রী বা পরিস্থিতি মানুষের অপকার সাধন করে, সে-সবকে প্রতিরাধক বলা হয়; যেমন— অনুর্বর মাটি, বন্যাপ্রীড়িত অঞ্চল ইত্যাদি।

(c) রচনাধর্মী প্রশ্ন (৫ নম্বর — ৬টি)

১। অর্থনৈতিক ভূগোলের পরিসর এবং প্রধান শাখাগুলি আলোচনা করো। 

উত্তরঃ অর্থনৈতিক ভূগোলে প্রধানত মানুষের অর্থনৈতিক কার্যকলাপের বিতরণ এবং এর সঙ্গে জড়িত কারক আর প্রক্রিয়া সমূহ অধ্যয়ন করা হয়। এর পরিসর মূলত পাঁচটি প্রশ্নের উপর প্রতিষ্ঠিত: অর্থনৈতিক কার্যটি কোথায় অবস্থিত, এর বৈশিষ্ট্য কী কী, এটি অন্য কী কী অনুষঙ্গের সঙ্গে জড়িত, কেন এই কার্য সম্ভব হয়েছে এবং অন্য স্থানে ঘটলে বেশি ভালো হত কি না। 

অর্থনৈতিক ভূগোলের প্রধান শাখাগুলি হল— 

(i) কৃষি ভূগোল: এখানে কৃষি কার্যের কারক, প্রকার, বিতরণ ও পদ্ধতি আলোচনা করা হয়। 

(ii) শিল্পীয় ভূগোল: শিল্প স্থাপনের কারক, প্রকার ও ভৌগোলিক বিতরণ নিয়ে এটি আলোচিত। 

(iii) সম্পদ ভূগোল: এতে সম্পদের প্রকার, বিতরণ, উৎপাদন এবং সংরক্ষণ নিয়ে আলোচনা হয়।

(iv) পরিবহন ভূগোল: সম্পদ বিতরণে এবং মানুষের যাতায়াতে পরিবহনের ভূমিকা এতে অধ্যয়ন করা হয়।

(v) বাজার ভূগোল: বাজার স্থাপনের প্রয়োজনীয়তা এবং প্রকার এতে আলোচিত হয়।

(vi) পরিকল্পনা ও উন্নয়ন ভূগোল: অর্থনৈতিক উন্নয়নের কারক এবং সুস্থায়ী উন্নয়ন এতে আলোচিত হয়। এবং 

(vii) পর্যটন ভূগোল: পর্যটন এবং তার বিকাশের কারক ও প্রকার এতে অধ্যয়ন করা হয়।

২। সম্পদ এবং মানুষের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। 

উত্তরঃ সম্পদ এবং তার ব্যবহার মানব সমাজের উন্নয়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত; প্রকৃতি, মানুষ এবং সমাজ-সংস্কৃতি তথা বিজ্ঞান-প্রযুক্তির মিথস্ক্রিয়ার ফলেই একেকটি সম্পদের সৃষ্টি হয়। মানুষ সম্পদের সঙ্গে দুই ভাবে জড়িত— সম্পদের উৎপাদক হিসেবে এবং সম্পদের উপভোক্তা হিসেবে। মানুষের প্রয়োজনীয় বহু সম্পদ প্রকৃতি যোগান ধরলেও তার অধিকাংশই মানুষ প্রয়োজন অনুসারে ব্যবহারের উপযোগী করে নেয়। প্রকৃতির সামগ্রীর কার্যকারিতা মানুষের জ্ঞানের দ্বারাই উদ্ঘাটিত হয় এবং জ্ঞানের পরিসর বৃদ্ধির সঙ্গে সঙ্গে নতুন নতুন সম্পদের সৃষ্টি ও ব্যবহার হয়ে চলেছে। এছাড়া মানুষ নিজে প্রযুক্তি ও শ্রম ব্যবহার করে রাস্তা-ঘাট, শিল্প-কারখানা, বিদ্যালয় ইত্যাদি প্রস্তুত করে যাকে মানবসৃষ্ট সম্পদ বলা হয়। প্রকৃতপক্ষে মানুষই হল সম্পদের সৃষ্টিকর্তা এবং একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন সেই দেশের সম্পদের মান ও প্রাচুর্যের উপর নির্ভর করে।

(d) শূন্যস্থান পূরণ করো (১ নম্বর প্রতিটি):

১। সম্পদ হতে হলে কোনো বস্তুর কার্যকারিতা এবং _________ এই দুটি গুণ থাকতে হবে। 

উত্তরঃ উপকারিতা।

২। মানুষ সম্পদের _________ এবং উপভোক্তা উভয়ই। 

উত্তরঃ উৎপাদক।

৩। অনুর্বর মাটি একটি _________ সামগ্রী।

উত্তরঃ প্রতিরাধক।

৪। কাজিরাঙা রাষ্ট্রীয় উদ্যান একটি _________ সম্পদ। 

উত্তরঃ জাতীয়।

(e) সত্য না মিথ্যা নির্ণয় করো (১ নম্বর প্রতিটি):

১। অর্থনৈতিক ভূগোল মানব ভূগোলের একটি প্রধান শাখা। 

উত্তরঃ সত্য।

২। সকল সম্পত্তিই সম্পদ। 

উত্তরঃ মিথ্যা।

৩। সম্পদ পরিবর্তনশীল নয়।

উত্তরঃ মিথ্যা।

৪। কয়লা একটি নবীকরণযোগ্য সম্পদ। 

উত্তরঃ মিথ্যা।

৫। বায়ু একটি অজৈব সম্পদ। 

উত্তরঃ সত্য।

(f) মিল খুঁজে বের করো (২ নম্বর প্রতিটি):

স্তম্ভ ‘ক’স্তম্ভ ‘খ’
(১) প্রাথমিক বৃত্তি (i) ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান 
(২) দ্বিতীয়ক বৃত্তি (ii) কৃষি কার্য, মাছ ধরা 
(৩) তৃতীয়ক বৃত্তি (iii) খনিজ তেল, কয়লা 
(৪) চতুর্থক বৃত্তি (iv) শিল্প উৎপাদন, নির্মাণ কার্য 
(৫) অ-নবীকরণযোগ্য সম্পদ (v) যাতায়াত, পরিবহন, ব্যবসা 

উত্তরঃ

স্তম্ভ ‘ক’স্তম্ভ ‘খ’
(১) প্রাথমিক বৃত্তি (ii) কৃষি কার্য, মাছ ধরা 
(২) দ্বিতীয়ক বৃত্তি (iv) শিল্প উৎপাদন, নির্মাণ কার্য
(৩) তৃতীয়ক বৃত্তি (v) যাতায়াত, পরিবহন, ব্যবসা
(৪) চতুর্থক বৃত্তি (i) ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান
(৫) অ-নবীকরণযোগ্য সম্পদ (iii) খনিজ তেল, কয়লা

1 thought on “SEBA Class 10 Social Science Additional Chapter 6 অর্থনৈতিক ভূগোল বিষয়বস্তু এবং সম্পদ”

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top