SEBA Class 10 Social Science Additional Chapter 11 আন্তর্জাতিক সংস্থা রাষ্ট্রসংঘ এবং অন্যান্য

Join Roy Library Telegram Groups

SEBA Class 10 Social Science Additional Chapter 11 আন্তর্জাতিক সংস্থা রাষ্ট্রসংঘ এবং অন্যান্য Question Answer Bengali Medium As Per SEBA New Syllabus. SEBA Class 10 Social Science Additional Chapter 11 আন্তর্জাতিক সংস্থা রাষ্ট্রসংঘ এবং অন্যান্য Notes. Class 10 Social Science Important Solutions Bengali Medium We ensure that You can completely trust this content. SEBA Class 10 Social Science Additional Question Answer in Bengali. If you learn PDF Then you can Download PDF. I hope You Can learn Better Knowledge.

WhatsApp Channel
Join Now
Telegram Channel
Join Now
YouTube Channel
Subscribe

SEBA Class 10 Social Science Additional Chapter 11 আন্তর্জাতিক সংস্থা রাষ্ট্রসংঘ এবং অন্যান্য

Today’s We have Shared in This Post SEBA Class 10 Social Science Additional Notes Bengali Medium. I Hope, you Liked The information About The SEBA Class 10 Social Science Important Notes in Bengali. If you liked SEBA Class 10 Social Science Important Question Answer Bengali Medium Then Please Do Share this Post With your Friends as Well.

আন্তর্জাতিক সংস্থা রাষ্ট্রসংঘ এবং অন্যান্য

ADDITIONAL QUESTION ANSWER

(a) অতি সংক্ষিপ্ত প্রশ্ন (১ নম্বর — ১০টি)

১। রাষ্ট্রসংঘ বা ‘ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন’ কত সালে জন্ম লাভ করে? 

উত্তরঃ ১৯৪৫ সালের ২৪ অক্টোবর রাষ্ট্রসংঘ জন্ম লাভ করে।

২। সানফ্রান্সিসকো সম্মেলনে মোট কতটি রাষ্ট্র রাষ্ট্রসংঘের সনদে স্বাক্ষর করেছিল? 

উত্তরঃ সানফ্রান্সিসকো সম্মেলনে মোট ৫১টি রাষ্ট্র রাষ্ট্রসংঘের সনদে স্বাক্ষর করেছিল।

৩। প্রতি বছর কোন দিনটিকে ‘রাষ্ট্রসংঘ দিবস’ হিসেবে পালন করা হয়? 

উত্তরঃ ২৪ অক্টোবর দিনটিকে ‘রাষ্ট্রসংঘ দিবস’ হিসেবে পালন করা হয়।

৪। বর্তমানে রাষ্ট্রসংঘের সদস্য রাষ্ট্রের সংখ্যা কত? 

উত্তরঃ বর্তমানে ১৯৩টি সদস্য রাষ্ট্র নিয়ে রাষ্ট্রসংঘ গঠিত।

৫। রাষ্ট্রসংঘের সনদে মোট কতটি অনুচ্ছেদ আছে? 

উত্তরঃ রাষ্ট্রসংঘের সনদে মোট ১১১টি অনুচ্ছেদ আছে।

৬। রাষ্ট্রসংঘের বৃহত্তম অঙ্গটির নাম কী? 

উত্তরঃ রাষ্ট্রসংঘের বৃহত্তম অঙ্গটি হলো সাধারণ সভা।

৭। সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র কতজন করে প্রতিনিধি পাঠাতে পারে? 

উত্তরঃ সাধারণ সভায় প্রত্যেক সদস্য রাষ্ট্র পাঁচজন করে প্রতিনিধি পাঠাতে পারে।

৮। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রের সংখ্যা কত? 

উত্তরঃ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রের সংখ্যা পাঁচজন (আমেরিকা, গ্রেট ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া এবং চীন)।

৯। ১৯৫২ সালের জানুয়ারি মাসে রাষ্ট্রসংঘ কী গঠন করেছিল? 

উত্তরঃ ১৯৫২ সালের জানুয়ারি মাসে রাষ্ট্রসংঘ ‘নিরস্ত্রীকরণ আয়োগ’ গঠন করেছিল।

১০। রাষ্ট্রসংঘের প্রথম সচিবপ্রধান কে ছিলেন? 

উত্তরঃ রাষ্ট্রসংঘের প্রথম সচিবপ্রধান ছিলেন নরওয়ের ট্রাইগভে লি।

(b) সংক্ষিপ্ত প্রশ্ন (২ নম্বর — ২০টি)

১। রাষ্ট্রসংঘের সনদের প্রথম অনুচ্ছেদে উল্লিখিত দুটি উদ্দেশ্যের কথা লেখো। 

উত্তরঃ (i) আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। এবং

(ii) সমান অধিকার ও আত্মনিয়ন্ত্রণের ভিত্তিতে দেশগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা করা।

২। রাষ্ট্রসংঘের প্রধান দুটি নীতির উল্লেখ করো। 

উত্তরঃ (i) সকল সদস্য রাষ্ট্রের সমান সার্বভৌম নীতির ভিত্তিতে রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠিত হবে। এবং

(ii) রাষ্ট্রসংঘের সনদে উল্লিখিত নিয়মগুলো মেনে নিয়ে সকল সদস্য রাষ্ট্রই নিজের দায়িত্ব পালন করবে।

৩। রাষ্ট্রসংঘের প্রধান ছয়টি অঙ্গের নাম লেখো। 

উত্তরঃ রাষ্ট্রসংঘের ছয়টি প্রধান অঙ্গ হলো—

(i) সাধারণ সভা।

(ii) নিরাপত্তা পরিষদ।

(iii) অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ।

(iv) ন্যাস রক্ষা পরিষদ। 

(v) আন্তর্জাতিক ন্যায়ালয়। এবং 

(vi) সচিবালয়।

৪। সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্রের ভোটাধিকার সম্পর্কে কী বলা হয়েছে? 

উত্তরঃ সাধারণ সভায় প্রত্যেক সদস্য রাষ্ট্র পাঁচজন করে প্রতিনিধি পাঠাতে পারলেও প্রতিটি সদস্য রাষ্ট্র একটি মাত্র ভোট প্রদান করতে পারে।

৫। নিরস্ত্রীকরণের উদ্দেশ্যে সম্পাদিত দুটি চুক্তির নাম লেখো। 

উত্তরঃ (i) ১৯৬৩ সালের ‘আংশিকভাবে আণবিক অস্ত্রের বিস্ফোরণ নিষিদ্ধ চুক্তি’ (PTBT) এবং 

(ii) ১৯৬৮ সালের ‘পারমাণবিক অস্ত্র সংকোচন চুক্তি’ (NPT)।

(c) রচনাধর্মী প্রশ্ন (৩/৫ — ১০টি)

১। রাষ্ট্রসংঘের লক্ষ্য বা উদ্দেশ্যগুলি আলোচনা করো।

উত্তরঃ রাষ্ট্রসংঘের সনদের প্রথম অনুচ্ছেদে চারটি উদ্দেশ্য সন্নিবিষ্ট করা হয়েছে। প্রথমত, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। দ্বিতীয়ত, সমান অধিকার ও আত্মনিয়ন্ত্রণের ভিত্তিতে দেশগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা করা। তৃতীয়ত, আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তিতে অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সমস্যার সমাধান করা এবং প্রত্যেক ব্যক্তিই যেন মানব অধিকার ও মৌলিক অধিকার উপভোগ করতে পারে তার ব্যবস্থা করা। চতুর্থত, উল্লিখিত উদ্দেশ্যগুলোর সমাধানের জন্য বিভিন্ন দেশের মধ্যে সম্বন্ধ প্রতিষ্ঠার কেন্দ্র হিসেবে কার্য সমাধান করা।

২। রাষ্ট্রসংঘের প্রধান নীতিগুলি ব্যাখ্যা করো। 

উত্তরঃ রাষ্ট্রসংঘের প্রধান নীতিগুলো হলো— সকল সদস্য রাষ্ট্রের সমান সার্বভৌম নীতির ভিত্তিতে রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠিত হবে। সনদে উল্লিখিত নিয়মগুলো মেনে নিয়ে সকল সদস্য রাষ্ট্রই নিজের দায়িত্ব পালন করবে। আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা এবং ন্যায় যাতে বিঘ্নিত না হয় সেদিকে লক্ষ রেখে সকল সদস্য রাষ্ট্রকে সব ধরনের বিবাদ শান্তিপূর্ণভাবে মীমাংসা করতে হবে। আন্তর্জাতিক সম্পর্ক রক্ষার স্বার্থে কোনো সদস্য রাষ্ট্র শক্তি প্রয়োগ করতে পারবে না। রাষ্ট্রসংঘ কোনো ব্যবস্থা গ্রহণ করলে রাষ্ট্রগুলোকে সাহায্য করতে হবে। এছাড়া রাষ্ট্রসংঘ সদস্য রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না।

৩। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের গঠন ও কার্যাবলি সম্পর্কে একটি টীকা লেখো।

উত্তরঃ রাষ্ট্রসংঘের অতি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো নিরাপত্তা পরিষদ। এটি মোট ১৫ জন সদস্য নিয়ে গঠিত, যার মধ্যে ৫ জন স্থায়ী সদস্য এবং ১০ জন অস্থায়ী সদস্য। স্থায়ী সদস্য রাষ্ট্রগুলো হলো— আমেরিকা, গ্রেট ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া এবং চীন। অস্থায়ী সদস্যদের সাধারণ সভা নির্বাচিত করে। কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে স্থায়ী পাঁচজন সদস্য সহ মোট ৯ জন সদস্যের সম্মতির প্রয়োজন হয়। কোনো বিষয়ে স্থায়ী সদস্যই ‘ভেটো’ প্রদান করলে সিদ্ধান্ত গ্রহণ করা যায় না। বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষার প্রধান দায়িত্ব এই পরিষদের ওপর ন্যস্ত।

(d) শূন্যস্থান পূরণ করো (১ নম্বর):

১। রাষ্ট্রসংঘের সনদে মোট _________ টি অনুচ্ছেদ আছে। 

উত্তরঃ ১১১

২। বর্তমানে _________ টি সদস্য রাষ্ট্র নিয়ে রাষ্ট্রসংঘ গঠিত। 

উত্তরঃ ১৯৩

৩। রাষ্ট্রসংঘের সচিবপ্রধানের কার্যকাল _________ বছর। 

উত্তরঃ ৫

৪। রাষ্ট্রসংঘের প্রথম সচিবপ্রধান ছিলেন _________। 

উত্তরঃ ট্রাইগভে লি।

৫। অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের বর্তমান সদস্য সংখ্যা _________। 

উত্তরঃ ৫৪

(e) সত্য না মিথ্যা নির্ণয় করো  (১ নম্বর):

১। রাষ্ট্রসংঘের প্রধান কার্যালয় নিউইর্য়কে অবস্থিত। 

উত্তরঃ সত্য।

২। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা ১০ 

উত্তরঃ মিথ্যা।

৩। আন্তর্জাতিক ন্যায়ালয়ের বিচারপতির সংখ্যা ১৫

উত্তরঃ সত্য।

৪। সাধারণ সভায় প্রতিটি রাষ্ট্র ৫টি করে ভোট দিতে পারে। 

উত্তরঃ মিথ্যা।

৫। সার্ক (SAARC)-এর মুখ্য কার্যালয় জাকার্তায়। 

উত্তরঃ মিথ্যা।

(f) মিল খুঁজে বের করো (২ নম্বর):

স্তম্ভ ‘ক’স্তম্ভ ‘খ’
১। রাষ্ট্রসংঘ দিবস(ক) লণ্ডন
২। এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল(খ) ব্রাসেলস
৩। নেটো (NATO)(গ) ২৪ অক্টোবর
৪। ভারতের মানব অধিকার সুরক্ষা আইন(ঘ) কাঠমাণ্ডু
৫। সার্ক (SAARC)(ঙ) ১৯৯৩ সাল

উত্তরঃ 

স্তম্ভ ‘ক’স্তম্ভ ‘খ’
১। রাষ্ট্রসংঘ দিবস(গ) ২৪ অক্টোবর
২। এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল(ক) লণ্ডন
৩। নেটো (NATO)(খ) ব্রাসেলস
৪। ভারতের মানব অধিকার সুরক্ষা আইন(ঙ) ১৯৯৩ সাল
৫। সার্ক (SAARC)(ঘ) কাঠমাণ্ডু

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top