Class 12 History Chapter 7 ভক্তি ও সুফী পরম্পরা Question Answer in Bengali is a textbook prescribed by the AHSEC Board Class 12 Bengali Medium Students will find the solutions very useful for exam preparation. Class 12 History Chapter 7 ভক্তি ও সুফী পরম্পরা Solutions in Bengali. The experts of The Roy Library provide solutions for every textbook question Answer to help students understand and learn the language quickly. Class 12 History Chapter 7 ভক্তি ও সুফী পরম্পরা Notes in Bengali are free to use and easily accessible.
Class 12 History Chapter 7 ভক্তি ও সুফী পরম্পরা
Bengali Medium Solutions by Roy Library helps students understand the literature lessons in the textbook. Class 12 History Chapter 7 ভক্তি ও সুফী পরম্পরা Question Answer in Bengali. The sole purpose of the solutions is to assist students in learning the language easily. Hs 2nd year History, Class 12 History Chapter 7 ভক্তি ও সুফী পরম্পরা Question answer in Bengali gives you a better knowledge of all the chapters. Class 12 History Chapter 7 ভক্তি ও সুফী পরম্পরা The experts have made attempts to make the solutions interesting, and students understand the concepts quickly. Assam AHSEC Board Class 12 History Bengali Medium Books Solutions will be able to solve all the doubts of the students. Class XII History Solutions Provided are as per the Latest Curriculum and covers all the questions from the AHSEC Board Class 12 History Bengali Medium Textbooks. HS 2nd Year History Syllabus are present on Roy Library’s website in a systematic order.
ভক্তি ও সুফী পরম্পরা
| TEXTUAL QUESTION ANSWER |
প্রশ্ন ১। পূজা প্রণালীর সমন্বয় দ্বারা ঐতিহাসিকগণ কি বুঝিয়েছেন উদাহরণসহ ব্যাখ্যা কর।
উত্তরঃ বহু ইতিহাসবিদ পূজা প্রণালীর সমন্বয় সম্পর্কে উপলব্ধি করতে চেষ্টা করেছিলেন। তাঁরা দুইটি প্রক্রিয়া কার্যরত অবস্থায় দেখেছেন। একটি হল পৌরাণিক গ্রন্থসমূহ রচনা, সংকলন ও সংরক্ষণ দ্বারা ব্রাহ্মণ্য চিন্তা-চর্চার প্রচার করা। এই গ্রন্থসমূহ সরল সংস্কৃত ভাষায় বৈদিক ক্রিয়ার বাইরে থাকা শূদ্র ও মহিলাগণের বোধগম্য হওয়ার জন্য রচনা করা হয়েছিল। অন্য প্রক্রিয়াটি হল ব্রাহ্মণ্যগণের দ্বারা শূদ্র ও অন্যান্য সামাজিক সম্প্রদায়গণের আচরণ ও বিশ্বাসকে স্বীকৃতি প্রদান করে এক নূতনত্ব রূপ দেওয়া। বস্তুত সমাজতাত্ত্বিকগণের মতে সমগ্র উপমহাদেশের অনেক ধর্মীয় বিশ্বাস ও পদ্ধতি ‘মহান’ পৌরাণিক সংস্কৃতি পরম্পরা ও ‘লঘু’ পরম্পরার মধ্যে সংঘটিত অবিরাম আদান-প্রদান প্রক্রিয়ার পরিণতিস্বরূপ হয়েছিল। এই প্রক্রিয়ার প্রকৃষ্টতম উদাহরণ উড়িষ্যার পুরীতে দেখতে পাওয়া যায়। ১২শ শতকে তার মুখ্য দেবতা জগন্নাথকে বিষ্ণুর একটি রূপ হিসাবে প্রতিষ্ঠা করা হয়েছে।
প্রশ্ন ২। উপমহাদেশে মসজিদের স্থাপত্যকার্য সার্বজনীন আদর্শ ও স্থানীয় পরম্পরার কতটুকু প্রতিফলিত করে বলে তুমি মনে কর?
উত্তরঃ এই উপমহাদেশের মুসলমান শাসকগণ বহুসংখ্যক মসজিদ নির্মাণ করেছিলেন। তাদের স্থাপত্যকার্য সার্বজনীন বিশ্বাস ও স্থানীয় পরম্পরার এক জটিল সংমিশ্রণ ছিল। এইসকল মসজিদের বৈশিষ্ট্যসমূহ ছিল সার্বজনীন। মসজিদগুলির সক্কার প্রতি এক বিশেষ সঙ্গতি ছিল। কিন্তু স্থাপত্যসমূহের মধ্যে বহু অমিল পরিলক্ষিত হয়। এই অমিলসমূহ অট্টালিকাসমূহের ছাদের নির্মাণ সামগ্রীতে দৃষ্ট হয়। উদাহরণস্বরূপ ত্রয়োদশ শতকে কেরালায় একটি মসজিদ নির্মাণ করা হয়েছিল। এর ছাদ মন্দিরের শিখরের সঙ্গে সাদৃশ্য ছিল। পক্ষান্তরে বাংলাদেশের আটিয়া মসজিদের ছাদ ছিল কোনাকার। আটিয়ার মসজিদ ইট দ্বারা নির্মিত ছিল। আবার কাশ্মীরের শ্রীনগরে ঝিলম নদীর তীরে নির্মিত শাহ হামাদ মসজিদে কাশ্মীরী কাঠ ব্যবহৃত হয়েছিল।
প্রশ্ন ৩। বে-শারিয়া ও বা-শারিয়া সুফি পরম্পরার মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্যসমূহ কি কি ছিল?
অথবা,
‘বে-সেরিয়া’ ও ‘বা-সেরিয়া’ বলতে কি বোঝ?
উত্তরঃ ইসলাম ধর্মে কতিপয় অতিন্দ্রিয়বাদী ছিলেন। তারা সুফি আদর্শের মৌলিক ব্যাখ্যা প্রদান করেছিলেন। তাঁদের মধ্যে অনেকে খানকাহকে অবজ্ঞা করতেন। তাঁরা ধর্মানুষ্ঠান অস্বীকার করতেন। তারা তাদের জীবনে কঠোর তপশ্চর্যা করতেন। তাঁরা কোলান্দার, মাদারিস, মালাঙ্গি, হাইদারিস প্রভৃতি নানা নামে পরিচিত ছিলেন। তাঁরা ইচ্ছাকৃতভাবে শারিয়ার সংজ্ঞা দিতেন। সুতরাং তাদের বে-শারিয়া বলা হত। অন্যদিকে বা-শারিয়া সুফীরা হলেন সেইসকল সুফি যারা ইসলামের আদর্শের সঙ্গে সহমত পোষণ করেন। অবশ্য উভয় সম্প্রদায় ইসলামের অন্তর্ভুক্ত।
প্রশ্ন ৪। কবীর অথবা বাবা গুরু নানকের মূল শিক্ষা ও তা প্রচারের উপায়সমূহ বর্ণনা কর।
উত্তরঃ কবীর: কবীর প্রচার করেন যে, মানুষ নানা নামে ডাকলেও আল্লাহ্ বা ঈশ্বর এক। তাঁর অবস্থান মানুষের অন্তরে। নিছক আচার-অনুষ্ঠানের দ্বারা ঈশ্বরকে পাওয়া যায় না। তাঁকে পাওয়ার জন্য চাই আন্তরিক ভক্তি ও প্রেম। কবীর বিশ্বাস করতেন ঈশ্বর সাধনার জন্য মূর্তিপূজা বা নামাজের প্রয়োজন নেই। সন্ন্যাস-জীবনেরও দরকার নেই। গৃহে অবস্থান করেই তাঁকে পাওয়া সম্ভব। নিজের অন্তরের অন্তঃস্থলেই ঈশ্বরের আসন পাতা আছে। কবীরের ভক্তি, নিষ্ঠা ও সদাচার বহু মানুষকে আকৃষ্ট করে। হিন্দু-মুসলমান নির্বিশেষে বহু মানুষ তাঁর শিষ্যত্ব গ্রহণ করেন। কবীর শিক্ষিত ছিলেন না। কিন্তু ছোট ছোট কবিতা রচনা করে নিজের বক্তব্য সুন্দরভাবে প্রকাশ করতে পারতেন। এগুলি ‘কবীরের দোহা’ নামে খ্যাত।
গুরু নানক: ভক্তিবাদের আর এক প্রধান প্রবক্তা ছিলেন গুরু নানক। তিনি ১৪৬৯ খ্রিস্টাব্দে লাহোরের সন্নিকটে তালওয়ান্দী নামক স্থানে জন্মগ্রহণ করেন। নানকের ধর্মের প্রধান তিনটি সূত্র হল — এক ঈশ্বর, গুরু এবং নামজপ। তাঁর মতে, ঈশ্বর অমর, সত্যদ্রষ্টা, নির্ভীক, শত্রুহীন, অজ ও স্বয়ংপ্রকাশ। তিনি এক ঈশ্বরের প্রতি ভক্তির নির্দেশ দেন। তাঁর মতে, গুরু হল সমুদ্র এবং শিষ্য হল নদী। শিষ্যকে গুরুতে বিলীন হয়ে মহত্ত্ব লাভ করতে হবে। নানক ভোগবিলাস ও সন্ন্যাস-এর মধ্যপন্থা অনুসরণের নির্দেশ দেন। তিনিও কবীরের মতো জাতিভেদ বা অস্পৃশ্যতার বিরোধী ছিলেন। তিনি ধর্মীয় সহনশীলতার বাণী প্রচার করে হিন্দু-মুসলমানের মিলনের চেষ্টা করেন। বর্তমানে তাঁর শিষ্যগণ ‘শিখ’ নামে পরিচিত।
প্রশ্ন ৫। সুফিবাদের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।
উত্তরঃ সুফিবাদের প্রধান বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ:
(ক) সুফিবাদীগণ ধর্মীয় পরিভাষা ও ধর্মতত্ত্ববিদগণ দ্বারা করা কোরান ও সুন্নার বৌদ্ধিক ব্যাখ্যাসমূহের সমালোচনা করেছিল।
(খ) তাঁরা এর পরিবর্তে মুক্তি ও প্রাপ্তির কারণে ঈশ্বরকে ভক্তি ও তাঁর আদর্শসমূহ পালন করতে গুরুত্ব আরোপ করেছিল।
(গ) মহাপুরুষ বলে ধারণা করা পয়গম্বর মহম্মদের জীবন তারা অনুসরণ করে।
(ঘ) তাঁরা নিজে ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে কোরানের ব্যাখ্যা করে।
(ঙ) সুফিদের মতে ঈশ্বর এক ও সর্বশক্তিমান। প্রত্যেকেই তাঁর সৃষ্টি। এই কারণে সবাই সমান।
প্রশ্ন ৬। ভারতের একখানা মানচিত্রে তিনটি প্রধান সুফি ধর্মস্থান এবং মন্দির সম্পর্কিত তিনটি স্থান নির্দিষ্ট কর (বিষ্ণু, শিব ও ঈশ্বর প্রতিজনের একটি করে।)
উত্তরঃ Students Do Yourself.
অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ
প্রশ্ন ১। ‘ভক্তি’ শব্দের উল্লেখ প্রথম কোথায় পাওয়া যায়?
উত্তরঃ উপনিষদে।
প্রশ্ন ২। ভক্তিবাদের মূল কথা কি?
উত্তরঃ ঈশ্বর এক।
প্রশ্ন ৩। ভক্তিবাদের উদ্ভব প্রথম কোথায় হয়?
উত্তরঃ দাক্ষিণাত্যের তামিল রাজ্যে।
প্রশ্ন ৪। আলোয়াররা কি পন্থী ছিলেন?
উত্তরঃ বৈষ্ণবপন্থী।
প্রশ্ন ৫। নায়নাররা কি পন্থী ছিলেন?
উত্তরঃ শৈবপন্থী।
প্রশ্ন ৬। তামিল সাহিত্যে আলোয়ারদের সংকলিত সাহিত্যসম্ভারকে কি বলে?
উত্তরঃ দিব্য প্রবন্ধম্।
প্রশ্ন ৭। ইসলাম ধর্মের উদারনৈতিক মতবাদকে কি বলে?
উত্তরঃ সুফিবাদ।
প্রশ্ন ৮। সুফি ধর্মের গুরুকে কি বলা হয়?
উত্তরঃ পীর।
প্রশ্ন ৯। খানকা কি?
উত্তরঃ পীরদের কর্মকেন্দ্র।
প্রশ্ন ১০। ভারতে ‘চিশতি’ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তরঃ মইনুদ্দিন চিশতি।
প্রশ্ন ১১। ‘মহান’ ও ‘লঘু’ পরম্পরার প্রবক্তা কে?
উত্তরঃ সমাজতাত্ত্বিক রবার্ট রেডক্লিফ।
প্রশ্ন ১২। কবীর কখন জন্মগ্রহণ করেন?
উত্তরঃ ১৪৪০ খ্রিস্টাব্দে।
প্রশ্ন ১৩। গুরু নানক কখন জন্মগ্রহণ করেন?
উত্তরঃ ১৪৬৯ খ্রিস্টাব্দে।
প্রশ্ন ১৪। আমীর খসরু কে ছিলেন?
উত্তরঃ মহান কবি, সংগীতজ্ঞ ও নিজামুদ্দিন আউলিয়ার অনুগামী ছিলেন।
প্রশ্ন ১৫। আসামে ভক্তি আন্দোলনের পুরোধা কে ছিলেন?
উত্তরঃ শ্রীমন্ত শঙ্করদেব।
সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ
প্রশ্ন ১। ভক্তি বলতে কি বোঝ?
উত্তরঃ ‘ভক্ত’ ধাতুর সঙ্গে ‘ক্তিন’ প্রত্যয় যোগ হয়ে সংস্কৃত ভাষায় ভক্তি শব্দের উদ্ভব হয়েছে। ‘ভজ’ মানে সেবা ও ‘ক্তিন’ মানে ভালোবাসা। আভিধানিক অর্থে ভক্তি বলতে ঈশ্বরের প্রতি পরম অনুরাগ ও শ্রদ্ধাকেই বোঝায়। পূজনীয়দের প্রতি শ্রদ্ধা প্রদর্শনকেও ভক্তি বলা হয়।
প্রশ্ন ২। সুফিবাদ কাকে বলে?
উত্তরঃ হিন্দু ধর্মের মতো ইসলাম ধর্মেও এক উদারনৈতিক মতবাদ গড়ে উঠেছিল। এটি ‘সুফিবাদ’ নামে পরিচিতি লাভ করে। সুফিবাদের মতে প্রেম ও ঐকান্তিক ভক্তির মাধ্যমে ভগবানকে লাভ করা যায়। নিরন্তর প্রার্থনা, ব্রত, আচার-অনুষ্ঠান ইত্যাদি তাদের মতে নিরর্থক। সুফিবাদ সহনশীলতার উপর গুরুত্ব আরোপ করে।
প্রশ্ন ৩। ভক্তি আন্দোলনের প্রবক্তা তিনজন ব্যক্তির নাম উল্লেখ কর।
উত্তরঃ ভক্তিবাদ আন্দোলনের প্রবক্তা তিনজন ব্যক্তি হলেন—
(ক) শ্রীচৈতন্যদেব।
(খ) নানক। ও
(গ) শ্রীমন্ত শঙ্করদেব।
প্রশ্ন ৪। ভক্তি আন্দোলনের নেতাদের ধর্ম ছাড়াও সমাজ সংস্কারের কাজ হাতে নেওয়ার উদ্দেশ্য কি ছিল?
উত্তরঃ ভারতীয় সমাজ ব্যবস্থায় ভক্তিবাদ ধর্মীয় সংস্কার সাধন ছাড়াও কৃষ্টি ও সংস্কৃতিতে নব নব উপাদান সংযোজন করে তা সুদৃঢ় করেছিল। যদিও ঈশ্বরের প্রতি শ্রদ্ধাকেই শুধু ভক্তি বলে অভিহিত করা হয়েছিল তবুও ঐশ্বরিক শক্তির উপাসনার মাধ্যমে সমাজ সংস্কার ঘটিয়ে সকল প্রকার কল্যাণসাধনের কাজকেও ভক্তির অন্তর্ভুক্ত বলে বিবেচনা করা হত। উদ্দেশ্য ছিল সমাজের কুসংস্কার দূরীভূত করা।
প্রশ্ন ৫। আলোয়াররা কে? তাঁদের ধর্মের মূল মত কি ছিল?
উত্তরঃ ভক্তিবাদের প্রথম উদ্ভব হয় দাক্ষিণাত্যের তামিল রাজ্যে। খ্রিস্টিয় নবম শতক থেকে দাক্ষিণাত্যে আলোয়ার সম্প্রদায় ভক্তিবাদের ধারণার ভিত্তিতে সামাজিক জাগরণ আনার প্রয়াস করেছিল। আলোয়াররা বৈষ্ণবপন্থী ছিলেন।
আলোয়াররা পুরোপুরি বিষ্ণুর উপাসক ছিলেন। তাঁদের মতে বিষ্ণু শ্রেষ্ঠ এবং সৃষ্টির মূল। অহংভাবগুলো ত্যাগ করে ভগবানের কাছে নিজেকে উৎসর্গ করতে পারলে মোক্ষলাভ হয়। মানুষ নিজের ভিতরই ভগবানকে পেতে পারে। তাই জীবে প্রেমই ভগবৎ প্রেমের আধার।
প্রশ্ন ৬। দিব্য প্রবন্ধম্ কি?
উত্তরঃ আলোয়াররা ভারতীয় সংস্কৃতিতে বৈষ্ণব আন্দোলনের একটি নূতন ধারার সংযোজন ঘটান। তাঁরা ভক্তিবাদের ধারণাগুলো গীতবাদ্যের মাধ্যমে জনমানসে জাগ্রত করেন। পরবর্তীকালে আলোয়ারদের মৌখিক সাহিত্যের কির্তিরাজি সংকলিতরূপে প্রকাশ পায়। তামিল সাহিত্যে আলোয়ারদের সংকলিত সাহিত্যসম্ভারকে ‘দিব্য প্রবন্ধম’ বলা হয়।
প্রশ্ন ৭। সুলতানি যুগে হিন্দু-ইসলামী সংস্কৃতি কিভাবে উৎপত্তি লাভ করেছিল?
উত্তরঃ সুলতানি যুগে হিন্দু সংস্কৃতি ও মুসলমান সংস্কৃতির সমন্বয় ঘটেছিল। এইভাবেই হিন্দু-ইসলামী সংস্কৃতির উৎপত্তি হয়েছিল।
প্রশ্ন ৮। গুরু নানকদেব কোথায় ও কখন জন্মগ্রহণ করেন?
উত্তরঃ গুরু নানকদেব পাঞ্জাবের তালবন্দী নামক গ্রামে ১৪৪৯ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।
প্রশ্ন ৯। কবীরকে কারা পালন করেছিলেন? কবীরের অনুগামীদের কি বলা হয়?
উত্তরঃ কবীরকে নিরু নামে এক তাঁতি ও তাঁর স্ত্রী নিমা লালনপালন করেছিলেন। কবীরের অনুগামীদের কবীরপন্থী বলা হয়।
প্রশ্ন ১০। ভক্তি আন্দোলনের সঙ্গে জড়িত দুটি সম্প্রদায়ের নাম উল্লেখ কর।
উত্তরঃ ভক্তি আন্দোলনের সঙ্গে জড়িত দুটি সম্প্রদায় হল—
(ক) বৈষ্ণব। এবং
(খ) শৈব।
প্রশ্ন ১১। সিলসিলা কি? সিলসিলা কয়প্রকার ও কি কি?
উত্তরঃ সুফিরা অনেকগুলি সম্প্রদায়ে বিভক্ত ছিল। এই সম্প্রদায়গুলিকে সিলসিলা বলা হয়। সিলসিলা দুইভাগে বিভক্ত ছিল, যথা—
(ক) চিশতি সিলসিলা। ও
(খ) সুরাবর্দী সিলসিলা।
প্রশ্ন ১২। মীরাবাঈ কে ছিলেন? তিনি কিসের জন্য জনপ্রিয়?
উত্তরঃ মীরাবাঈ ভক্তি পরম্পরার একজন বিখ্যাত কবি ছিলেন।
প্রশ্ন ১৩। আলোয়ার ও নায়নার কারা?
উত্তরঃ আলোয়ারগণ বিষ্ণুর উপাসক এবং নায়নারগণ শৈবের উপাসক ছিলেন। উভয় সম্প্রদায়ই তামিল ভাষায় মন্ত্রগীত জপে স্থান থেকে স্থানান্তরে পরিভ্রমণ করত।
প্রশ্ন ১৪। খাজা মইনুদ্দিনের দরগা জনপ্রিয় হওয়ার দুটি কারণ উল্লেখ কর।
উত্তরঃ খাজা মইনুদ্দিনের দরগা জনপ্রিয় হওয়ার কারণ দুটি নিম্নরূপ :
(ক) শেখদের মিতব্যয়িতা ও ধার্মিকতা।
(খ) খাজা মইনুদ্দিন ও তাঁর উত্তরসুরীদের মহত্বভাব।
সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ
প্রশ্ন ১। ভক্তিবাদ বলতে কি বোঝায়?
উত্তরঃ আভিধানিক অর্থে ভক্তি বলতে ঈশ্বরের প্রতি পরম অনুরাগ ও শ্রদ্ধাকেই বোঝায়। পূজনীয়দের প্রতি শ্রদ্ধা প্রদর্শনকেও ভক্তি বলা হয়। ঈশ্বরের প্রতি অগাধ প্রেম তথা ভক্তির উপর গুরুত্ব দিয়ে পণ্ডিতরা যে মতবাদ সৃষ্টি করেছিলেন তা-ই হল ভক্তিবাদ।
প্রশ্ন ২। ভারতবর্ষে ভক্তিবাদ আন্দোলন গড়ে ওঠার মূল কারণ কি ছিল?
উত্তরঃ মধ্যযুগে ভক্তি-বিষয়ক অনেক মতবাদ আধ্যাত্মিক ও বৌদ্ধিক জাগরণের সৃষ্টি করেছিল। কালক্রমে হিন্দুধর্মের বিভিন্ন দেবদেবীর উপাসকদের মতপার্থক্য দেখা দেয়। পরবর্তীকালে সমাজে বসবাসকারী বিভিন্ন শ্রেণীর মধ্যে বিভেদও বেড়ে ওঠে। ফলে সাধারণ শ্রেণীর মানুষ এই অবস্থা থেকে পরিত্রাণ খুঁজতে শুরু করে। অন্যদিকে খ্রিস্টীয় নবম শতক থেকে ভারতবর্ষে ইসলাম ধর্মাবলম্বী তুর্কীब- আফগানদের আবির্ভাব হওয়ায় ভারতীয় হিন্দুরা কিছু পরিমাণে শঙ্কিত হয়ে পড়ে। ইসলাম ধর্মে যাগ-যজ্ঞ এবং মূর্তিপূজার প্রথা নেই। এই ধর্মমতে ঈশ্বরের চোখে সবাই সমান। ফলত হিন্দুধর্মে অবহেলিত একাংশ মানুষ এই ধর্মের প্রতি আকর্ষিত হতে শুরু করে। এরূপ পটভূমিতে হিন্দু ধর্ম ও সমাজ সংস্কারের প্রয়োজনীয়তা দেখা দেয়। কালক্রমে ভক্তিবাদ ভারতীয় ধর্ম ও সমাজে আবির্ভূত হয়।
প্রশ্ন ৩। ভক্তিবাদের প্রভাব সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
উত্তরঃ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ভক্তিবাদের আদর্শ প্রচারিত হয়েছিল। ভক্তি আন্দোলনের মূলত নিম্নলিখিত দুটি উদ্দেশ্য ছিল:
(ক) হিন্দুধর্মের সংস্কার সাধনের লক্ষ্যে পৌঁছানোর জন্য ভক্তিবাদের প্রচারকরা মূর্তিপুজো এবং জাতিভেদ প্রথার কঠোর সমালোচনা করেন। ভক্তি আন্দোলন এক্ষেত্রে কিছুটা সফলতা অর্জন করেছিল। কারণ দীর্ঘদিন ধরে ধর্মীয় আচার-অনুষ্ঠান ইত্যাদি হিন্দু সমাজের একটি বড় অংশ খুব সহজেই মুছে ফেলতে পারেনি। তথাপি ভক্তি আন্দোলন হিন্দুধর্মের অহেতুক গোঁড়ামি, কুসংস্কার, জাতিভেদ প্রথার মতো কু-প্রথার বিরুদ্ধাচারণ করে মানুষকে সচেতন করার চেষ্টা করে। এই আন্দোলন হিন্দু ধর্মকে একটি শক্তিশালী শক্তিতে পরিণত করার প্রচেষ্টা করে।
(খ) ভক্তি আন্দোলনের আরেকটি উদ্দেশ্য ছিল হিন্দু-মুসলিমদের মধ্যে সুসম্পর্কের পরিবেশ সৃষ্টি করা। কিন্তু এ ব্যাপারে ভক্তি আন্দোলন সাফল্যলাভ করেনি। কারণ ভক্তি আন্দোলন চলাকালীন হিন্দু-মুসলিম সম্পর্কে কিছুটা উন্নতি হলেও পরবর্তী পর্যায়ে এই দুই সম্প্রদায়ের মধ্যে অনেক ক্ষেত্রেই তিক্ততার সৃষ্টি হয়েছিল। তুর্ক-আফগান শাসক এবং সাধারণ মুসলিমরা ভক্তিবাদের রাম-সীতার তত্ত্ব মনেপ্রাণে গ্রহণ করতে পারেনি। তারা একথাও স্বীকার করেনি যে রাম ও রহিম, ঈশ্বর ও আল্লা একই ঈশ্বরের দুই নাম।
প্রশ্ন ৪। ভক্তিবাদ ভারতীয় সমাজে সাংস্কৃতিক উপাদান সংযোজন করেছে। ব্যাখ্যা কর।
উত্তরঃ ভারতীয় সমাজব্যবস্থায় ভক্তিবাদ ধর্মীয় সংস্কার সাধন ছাড়াও নতুন নতুন উপাদান সংযোজন করে আমাদের কলা-সংস্কৃতির ভিত সুদৃঢ় করেছে। ভক্তিবাদের আধ্যাত্মিক দিক ছাড়াও একটি সামাজিক দিক আছে। কোন কোন পণ্ডিতের মতে, ভক্তি আন্দোলনের মাধ্যমে মধ্যযুগীয় ভারতে সামাজিক পুনর্জাগরণের আশা-আকাঙ্খার আত্মপ্রকাশ ঘটেছিল। অন্য একাংশ পণ্ডিতের মতে, ভক্তিবাদ হল ধর্মীয় দৃষ্টিভঙ্গি প্রকাশের এক মাধ্যম। এক কথায় বলা যায়, ভক্তিবাদ হল ভারতীয় সমাজ, সংস্কৃতি ও পরম্পরা বিশ্লেষণের একটি প্রক্রিয়া।
প্রশ্ন ৫। ভক্তিবাদের অবদান উল্লেখ কর।
উত্তরঃ উত্তর ভারত ও দক্ষিণ ভারতের জনজীবনে ভক্তি আন্দোলনের অবদান অনস্বীকার্য। সেই অবদানগুলি নিম্নরূপ:
(ক) ঈশ্বরপ্রেমে সকল মানুষের সমান অধিকারের তত্ত্ব প্রচারিত হওয়ার ফলে জাতিভেদ ও অস্পৃশ্যতার কালো হাত অনেকখানি সংকুচিত হয়। হ্রাস পায় সামাজিক বিভেদ ও বৈষম্য।
(খ) রাম ও রহিম বা আল্লাহ ও ঈশ্বর এক—ভক্তিবাদের এই প্রচার হিন্দু ও মুসলমান সম্প্রদায়কে অনেকটা কাছাকাছি আনতে সাহায্য করে। উভয় সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ব স্থাপনের পথ প্রশস্ত হয়।
(গ) এর ফলে হিন্দুসমাজ বলীয়ান হয়। কারণ হিন্দুধর্মের অস্পৃশ্যতা ও জাতিভেদজনিত ঘৃণার ফলে নিম্নবর্ণের বহু মানুষ ইসলামধর্ম গ্রহণে আগ্রহী হয়েছিল। অতঃপর তারা ভক্তিবাদের মধ্যেই নিজেদের স্থান খুঁজে পায়।
(ঘ) ভক্তি আন্দোলনের ফলে আঞ্চলিক ভাষা ও সাহিত্যের প্রভূত উন্নতি হয়। ভক্তিবাদী সাধকেরা সংস্কৃতর পরিবর্তে আঞ্চলিক ভাষায় নিজ নিজ মতাদর্শ প্রচার করেন। ফলে তা সাধারণ মানুষের কাছে সহজবোধ্য হয়। বাংলায় চৈতন্য পদাবলী বাংলা ভাষাকে সহজতর করে। কবীরের ‘দোঁহা’ হিন্দি ভাষাকে সমৃদ্ধ করে। নামদেব মারাঠী ভাষা ও নানক গুরুমুখী ভাষাকে পরিপুষ্ট করেন।
Class 12 History Textual Question Answer
| S.L. No. | সূচীপত্র |
| প্রথম খণ্ড | |
| অধ্যায় -1 | ইট, মনি ও হাড় |
| অধ্যায় -2 | রাজা, কৃষক ও নগরসমূহ |
| অধ্যায় -3 | জ্ঞাতিত্ব, বর্ণ ও শ্রেণি (প্রাচীন সমাজ) |
| অধ্যায় -4 | দার্শনিক প্রত্যয় ও স্থাপত্য (সাংস্কৃতিক অগ্রগতি) |
| অধ্যায় -5 | প্রাগৈতিহাসিক যুগ — ৬৫০ খ্রিস্টাব্দ |
| দ্বিতীয় খণ্ড | |
| অধ্যায় -6 | পর্যটকদের দৃষ্টিতে (দশম থেকে সপ্তদশ শতক) |
| অধ্যায় -7 | ভক্তি ও সুফী পরম্পরা |
| অধ্যায় -8 | একটি সাম্রাজ্যবাদী রাজধানী – বিজয়নগর |
| অধ্যায় -9 | কৃষক, জমিদার ও রাষ্ট্র |
| অধ্যায় -10 | কৃষক, জমিদার ও রাষ্ট্র |
| তৃতীয় খণ্ড | |
| অধ্যায় -11 | উপনিবেশবাদ ও গ্রামাঞ্চল |
| অধ্যায় -12 | বিদ্রোহ ও রাজ (১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহ) |
| অধ্যায় -13 | উপনিবেশিক নগর |
| অধ্যায় -14 | মহাত্মা গান্ধী ও জাতীয় আন্দোলন |
| অধ্যায় -15 | দেশ বিভাজনের উপলব্ধি |
| অধ্যায় -16 | সংবিধান প্রণয়ন |
| অধ্যায় -17 | মানচিত্র অঙ্কনকার্য |

YouTube Channel