Class 12 History Chapter 8 একটি সাম্রাজ্যবাদী রাজধানী Question Answer in Bengali is a textbook prescribed by the AHSEC Board Class 12 Bengali Medium Students will find the solutions very useful for exam preparation. Class 12 History Chapter 8 একটি সাম্রাজ্যবাদী রাজধানী Solutions in Bengali. The experts of The Roy Library provide solutions for every textbook question Answer to help students understand and learn the language quickly. Class 12 History Chapter 8 একটি সাম্রাজ্যবাদী রাজধানী Notes in Bengali are free to use and easily accessible.
Class 12 History Chapter 8 একটি সাম্রাজ্যবাদী রাজধানী
Bengali Medium Solutions by Roy Library helps students understand the literature lessons in the textbook. Class 12 History Chapter 8 একটি সাম্রাজ্যবাদী রাজধানী Question Answer in Bengali. The sole purpose of the solutions is to assist students in learning the language easily. HS 2nd year History, Class 12 History Chapter 8 একটি সাম্রাজ্যবাদী রাজধানী Question Answer in Bengali gives you a better knowledge of all the chapters. Class 12 History Chapter 8 একটি সাম্রাজ্যবাদী রাজধানী – বিজয়নগর The experts have made attempts to make the solutions interesting, and students understand the concepts quickly. Assam AHSEC Board Class 12 History Bengali Medium Books Solutions will be able to solve all the doubts of the students. Class XII History Solutions Provided are as per the Latest Curriculum and covers all the questions from the AHSEC Board Class 12 History Bengali Medium Textbooks. HS 2nd Year History Syllabus are present on Roy Library’s website in a systematic order.
একটি সাম্রাজ্যবাদী রাজধানী – বিজয়নগর
| TEXTUAL QUESTION ANSWER |
প্রশ্ন ১। বিগত দুই শতকে হাস্পীর ধ্বংসাবশেষ অধ্যয়নে কি কি পদ্ধতি অবলম্বন করা হয়েছিল?
উত্তরঃ বৃটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানীর একজন ইঞ্জিনিয়ার তথা পুরাতত্ত্ববিদ কর্নেল কলিন মেকেঞ্জী ১৮৮০ সালে হাম্পী শহরের ধ্বংসাবশেষ আবিষ্কার করেন। বিজয়নগর সাম্রাজ্যের প্রাচীন নাম ছিল হাম্বী। এই নাম স্থানীয় দেবতা পম্পাদেবীর নামে হয়েছিল। তিনিই সর্বপ্রথম এই স্থানের জরিপ মানচিত্র তৈরি করেন। তিনি বিরূপাক্ষ মন্দিরের পুরোহিত ও পম্পাদেবীর স্মৃতির উপর ভিত্তি করে বহুসংখ্যক প্রাথমিক তথ্য আহরণ করেছিলেন। পরে ১৮৫৬ সালে ফটোগ্রাফারগণ তার ভগ্নাবশেষসমূহের ফটো সংগ্রহ করেন এবং এইগুলি ইতিহাসবিদগণকে বিজয়নগর সাম্রাজ্যের ইতিহাস অধ্যয়নে সহায়তা করে। ১৮৩৬ সালে পম্পাদেবী ও অন্যান্য মন্দিরসমূহের বহুসংখ্যক লিপি উদ্ধার করা হয়। ইতিহাসবিদ্গণ বিদেশি লেখকের টীকা, তেলুগু, কানাড়া, তামিল ও সংস্কৃত ভাষায় সাহিত্যের উপর নির্ভর করে বিজয়নগর সাম্রাজ্যের ইতিহাস পুনরুদ্ধার করেন। ১৯৮৬ সালে হাস্পীকে ‘বিশ্ব ঐতিহ্য কেন্দ্র’ ঘোষণা করা হয়।
প্রশ্ন ২। বিজয়নগরের জলের চাহিদা পূরণ কিভাবে হয়েছিল?
উত্তরঃ উত্তর-পূর্ব দিকে প্রবাহিত হওয়া তুঙ্গভদ্রা নদীর দ্বারা সৃষ্টি হওয়া এক বিশাল প্রাকৃতিক জলধারা বিজয়নগর সাম্রাজ্যের ভৌগোলিক স্থিতির একটি প্রধান বৈশিষ্ট্য ছিল। নগরের চারিদিকে রমণীয় গ্রানিট পাথরের পাহাড়ে আবৃত করে রেখেছিল। এই পাহাড়সমূহ থেকে প্রচুর পরিমাণে জলধারা প্রবাহিত হয়ে আসত। এই জলধারার নিকট বাঁধ নির্মাণ করে বিভিন্ন আকৃতির জলাশয় নির্মাণ করা হয়েছিল। উপদ্বীপটির খরা অঞ্চলসমূহের মধ্যে এই অঞ্চলটি অন্যতম ছিল। সেইজন্য বৃষ্টির জল সংরক্ষণ ও সেই জল শহরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। ১৫শ শতকের প্রথমার্ধে নির্মাণ করা অন্য একটি বিশাল জলাশয় কমলপুরম নামে আজও দেখা যায়। এই জলাশয় হতে আশেপাশের কৃষিক্ষেতে জলসেচ করা হত।
প্রশ্ন ৩। নগরের সুরক্ষিত স্থানে কৃষিজমি সংলগ্নের সুবিধা ও অসুবিধাসমূহ সম্পর্কে তুমি কি চিন্তা কর?
উত্তরঃ পঞ্চদশ শতকে বিজয়নগরকে বিশাল প্রাচীর দ্বারা বেষ্টিত করা হয়েছিল। তাতে কৃষিজ জমি ও বনাঞ্চল অন্তর্ভুক্ত করা হয়েছিল।
সুবিধা: প্রাচীর বেষ্টনীর সুবিধাসমূহ নিম্নরূপ –
(ক) এতে কৃষিভূমি, বাগান ও বনাঞ্চল অন্তর্ভুক্ত করা হয়েছিল।
(খ) এর মধ্যে একটি সুবিন্যস্ত নালা ও নর্দমা ব্যবস্থা ছিল, যার মাধ্যমে তুঙ্গভদ্রা নদী থেকে জল আনা হত।
(গ) এর ফলে বিশাল শস্যভাণ্ডার সুরক্ষিত থাকত।
(ঘ) এই বেষ্টনী পশুদের থেকে শস্য রক্ষা করত।
অসুবিধা: প্রাচীর বেষ্টনীর প্রধান অসুবিধা নিম্নরূপ:
(ক) এই ব্যবস্থা অত্যন্ত ব্যয়সাপেক্ষ ছিল।
(খ) প্রতিকূল অবস্থায় কৃষকদের জন্য তা সুবিধাজনক ছিল।
প্রশ্ন ৪। মহানবমী ডিব্বার সঙ্গে জড়িত ধর্মীয় আচার – অনুষ্ঠানের তাৎপর্য কি ছিল বলে তুমি মনে কর?
উত্তরঃ মহানবমী ডিব্বা বিজয়নগর সাম্রাজ্যের রাজপ্রাসাদ ছিল যদিও এর কোন নির্দিষ্ট প্রমাণ নি। এটা অতি দৃষ্টিনন্দন প্রাসাদ ছিল। এই প্রাসাদ প্রায় ১১০০০ বর্গফুট বিশিষ্ট একটি বেদীর উপর ছিল। এর উচ্চতা ছিল ৪০ ফুট। এই প্রাসাদের বেদীতে বিভিন্ন প্রকার চিত্র খোদিত করা ছিল।
এই মঞ্চের নাম এর সঙ্গে জড়িত অনুষ্ঠানে, সম্ভবত হিন্দুগণের শরৎকালে উদ্যাপন করা দশদিনের উৎসব হতে উদ্ভূত হয়েছে যা উত্তর ভারতে দশেরা, পশ্চিমবঙ্গে দুর্গাপূজা তথা দক্ষিণ ভারতে নবরাত্রি বা মহানবমী নামে পরিচিত। এই অনুষ্ঠানের মাধ্যমে আড়ম্বরপূর্ণভাবে বিজয়নগরের সম্রাট নিজের মানসম্মান, প্রতিপত্তি ও সার্বভৌমত্ব প্রদর্শন করেছিলেন।
এই ধর্মানুষ্ঠানে মূর্তি পূজা, ঘোড়ার পূজা, মহিষ ও অন্যান্য জীবজন্তু প্রভৃতি বলি দেওয়া হয়েছিল। এই উপলক্ষ্যে নৃত্যগীত, মল্লযুদ্ধ, সুসজ্জিত হাতি, ঘোড়া, রথ ও সৈন্যসামন্ত দ্বারা শোভাযাত্রা বের করা হত।
এইসব অনুষ্ঠানাদির প্রতীকী অর্থ বিদ্যমান। এইগুলির অধিকাংশই রাজা ও তাঁর অতিথিদের সামনে পরিবেশিত হত। উৎসবের শেষদিনে রাজা তাঁর সেনাবাহিনীকে পরিদর্শন করতেন। তিনি সেনানায়কদের নিকট থেকে মূল্যবান উপহারসামগ্রী গ্রহণ করতেন।
প্রশ্ন ৫। লোটাসমহল এবং এলিফ্যান্ট স্টেবল-এর মতে অট্টালিকার স্থাপত্যরীতি এর প্রতিষ্ঠাপক রাজাদের বিষয়ে কি প্রকাশ করে?
অথবা,
পদ্মমহল এবং হাতিশালার মতো স্থাপত্যগুলির পৃষ্ঠপোষকতা করা শাসকদের বিষয়ে কি ধারণা দেয়?
উত্তরঃ লোটাসমহল হল রাজকীয় কেন্দ্রের প্রাসাদসমূহের মধ্যে সর্বাপেক্ষা সুন্দর। ঊনবিংশ শতকে বৃটিশ পর্যটকগণ এই নাম দিয়েছেন। এই প্রাসাদগুলি কি উদ্দেশ্যে নির্মিত হয়েছিল এ ব্যাপারে ইতিহাসবিদগণ সম্পূর্ণ নিশ্চিত হতে পারেন নি। কিন্তু মেকেঞ্জীর মানচিত্র অনুযায়ী এটা কাউন্সিল গৃহ, যেখানে রাজা তাঁর উপদেষ্টাদের সঙ্গে মিলিত হতেন।
লোটাসমহলের সন্নিকটেই এলিফ্যান্ট স্টেবল ছিল, যাতে বেশ কয়টি কক্ষ সারিবদ্ধভাবে ছিল। রাজা এখানে বিশাল সংখ্যক হাতি রাখতেন।
লোটাসমহলের স্থাপত্যকার্যে ইন্দো-ইসলামিক রীতি দৃষ্ট হয়। বিজয়নগরের শাসকগণ সাধারণত সুবিন্যস্ত প্রাসাদ নির্মাণ করতেন এবং তাতে বিশাল পরিমাণ অর্থ ব্যয় হত। এগুলোতে রাজার রুচিবোধ ও মর্যাদা প্রতিফলিত হত।
অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ
প্রশ্ন ১। বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ হরিহর ও বুক্ক রায়।
প্রশ্ন ২। বিজয়নগরের প্রাচীন নাম কি ছিল?
উত্তরঃ হাম্পী।
প্রশ্ন ৩। হাস্পীর ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন?
উত্তরঃ কলিন মেকেঞ্জি।
প্রশ্ন ৪। হাম্পীর ধ্বংসাবশেষ কখন আবিষ্কৃত হয়েছিল?
উত্তরঃ ১৮০০ খ্রিস্টাব্দে।
প্রশ্ন ৫। বিজয়নগরের রাজাগণ কি উপাধি গ্রহণ করেছিলেন?
উত্তরঃ ‘রায়’ উপাধি।
প্রশ্ন ৬। বিজয়নগরের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
উত্তরঃ কৃষ্ণদেব রায়।
প্রশ্ন ৭। কৃষ্ণদেব রায়ের রাজত্বকাল কত?
উত্তরঃ ১৫০৯ খ্রিস্টাব্দ থেকে ১৫২৯ খ্রিস্টাব্দ।
প্রশ্ন ৮। তালিকোটার যুদ্ধ কখন সংঘটিত হয়েছিল?
উত্তরঃ ১৫৬৫ খ্রিস্টাব্দে।
প্রশ্ন ৯। তালিকোটার যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?
উত্তরঃ বাহমনী সুলতানদের ও বিজয়নগরের প্রধানমন্ত্রী রামা রায়ের মধ্যে।
প্রশ্ন ১০। হাম্পীকে কখন ‘বিশ্ব ঐতিহ্য কেন্দ্র’ ঘোষণা করা হয়?
উত্তরঃ ১৯৮৬ খ্রিস্টাব্দে।
সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ
প্রশ্ন ১। কে, কখন বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তরঃ হরিহর ও বুক্কা রায় নামক দুই ভ্রাতা ১৩৩৬ খ্রিস্টাব্দে বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন।
প্রশ্ন ২। বিজয়নগর শাসনকারী বিভিন্ন রাজবংশের নাম উল্লেখ কর।
উত্তরঃ বিজয়নগর শাসনকারী বিভিন্ন রাজবংশগুলি হল –
(ক) সঙ্গম রাজবংশ।
(খ) সালুভ রাজবংশ।
(গ) তুলুভা রাজবংশ। ও
(ঘ) আরবিডু রাজবংশ।
প্রশ্ন ৩। বিজয়নগরের সর্বাধিক বিখ্যাত রাজা কে ছিলেন? তিনি কোন্ বংশের অন্তর্গত?
উত্তরঃ বিজয়নগরের সর্বাধিক বিখ্যাত রাজা হলেন কৃষ্ণদেব রায়। তিনি তুলুভা রাজবংশের অন্তর্গত ছিলেন।
প্রশ্ন ৪। কৃষ্ণদেব রায়ের শাসনকাল কত? বাহমনী রাজ্যের কোন্ দুটি নগর তাঁর নিয়ন্ত্রণাধীন ছিল?
উত্তরঃ কৃষ্ণদেব রায় ১৫০৯ খ্রিস্টাব্দ থেকে ১৫২৯ খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন। তিনি গুলবর্গা ও বিদর নামক নগর দুইটি নিয়ন্ত্রণ করেছিলেন।
প্রশ্ন ৫। তালিকোটার যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? এই যুদ্ধে পরাজিত রাজ্যের নাম লেখ।
উত্তরঃ ১৫৬৫ খ্রিস্টাব্দে সংঘটিত তালিকোটার যুদ্ধ বাহমনী সুলতানদের এবং বিজয়নগরের প্রধানমন্ত্রী রামা রায়ের মধ্যে সংঘটিত হয়েছিল। এই যুদ্ধে বিজয়নগর সাম্রাজ্য পরাজিত হয়েছিল।
প্রশ্ন ৬। কোন্ চারটি নগরে বিজয়নগরের সঙ্গে জড়িত মন্দির দেখতে পাওয়া যায়?
উত্তরঃ বিজয়নগর শহর, কাঞ্চীপুরম, ভেলোর ও শ্রীরঙ্গপত্তম শহরে বিজয়নগর সাম্রাজ্যের সঙ্গে জড়িত মন্দির দেখতে পাওয়া যায়।
প্রশ্ন ৭। হাম্পী নামটি কিভাবে ব্যবহৃত হয়েছিল? কে, কখন এর ধ্বংসাবশেষ আবিষ্কার করেছিল?
উত্তরঃ হাম্পী ছিল বিজয়নগরের অপর নাম। এই নাম স্থানীয় দেবতা পম্পাদেবীর নামে হয়েছিল। ১৮০০ খ্রিস্টাব্দে হাম্পীর ধ্বংসাবশেষ কর্নেল কলিন মেকেঞ্জি নামক এক ইঞ্জিনিয়ার আবিষ্কার করেছিলেন।
প্রশ্ন ৮। কলিন মেকেঞ্জি কে ছিলেন? কোন্ সামগ্রীর উপর তার হাম্পীর তথ্যাদি প্রতিষ্ঠিত ছিল?
উত্তরঃ কলিন মেকেঞ্জি একজন ইঞ্জিনিয়ার ও পুরাতত্ত্ববিদ ছিলেন। তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানীর একজন আধিকারিক ছিলেন। তিনি প্রথম সমীক্ষা তৈরি করেন। হাম্পী সম্পর্কে তাঁর প্রথম তথ্য বিরূপাক্ষ মন্দিরের পুরোহিতদের স্মৃতির উপর প্রতিষ্ঠিত ছিল।
প্রশ্ন ৯। বিজয়নগর প্রসঙ্গে রায় ও নায়ক কারা ছিলেন?
উত্তরঃ নিম্নোক্তরা বিজয়নগর প্রসঙ্গে রায় ও নায়ক ছিলেন:
(ক) বিজয়নগরের রাজাগণ নিজেদের ‘রায়’ বলতেন।
(খ) নায়কগণ হলেন সামরিক বাহিনীর প্রধান।
প্রশ্ন ১০। অমরানায়ক কারা ছিলেন? তাদের দুটি কার্য উল্লেখ কর।
অথবা,
বিজয়নগর সাম্রাজ্যের অমরানায়কদের ভূমিকা আলোচনা কর।
উত্তরঃ অমরানায়কগণ ছিলেন বিজয়নগরের সেনাধ্যক্ষ। তারা নিম্নোক্ত কার্যাবলী সম্পাদন করতেনঃ
(ক) তারা কৃষক, বণিক ও হস্তশিল্পীদের নিকট থেকে কর সংগ্রহ করতেন।
(খ) তারা বিজয়নগরে একটি কার্যকরী যুদ্ধবাহিনীর যোগান দিতেন।
প্রশ্ন ১১। বিজয়নগরের শহরাঞ্চলের বাসিন্দাদের জলের প্রধান উৎস কি কি ছিল?
উত্তরঃ বিজয়নগরের শহরাঞ্চলের বাসিন্দাদের জলের প্রধান উৎস হল–
(ক) কূপ;
(খ) বৃষ্টির জলের জলাধার। ও
(গ) মন্দিরের জলাধার।
প্রশ্ন ১২। বিজয়নগরের মহানবমী ডিব্বার দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
উত্তরঃ বিজয়নগরের মহানবমী ডিব্বার দুটি বৈশিষ্ট্য নিম্নরূপ:
(ক) মহানবমী ডিব্বা একটি বিশাল মঞ্চ, যা শহরের সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠিত ছিল।
(খ) এই মঞ্চের বেদীতে বিভিন্ন প্রকার চিত্র খোদিত ছিল।
প্রশ্ন ১৩। মহানবমী উৎসবের সঙ্গে জড়িত যে-কোন চার প্রকার বিশেষ দৃষ্টি আকর্ষকের উল্লেখ কর।
উত্তরঃ মহানবমী উৎসবের সঙ্গে জড়িত চার প্রকার বিশেষ দৃষ্টি আকর্ষক হল—
(ক) নৃত্য।
(খ) মল্লযুদ্ধ।
(গ) সুসজ্জিত রথ, হাতি ও ঘোড়া সহযোগে শোভাযাত্রা। ও
(ঘ) মূর্তিপূজা।
প্রশ্ন ১৪। বিজয়নগর রাজ্যের বিশেষত্ব কি ছিল?
উত্তরঃ বিজয়নগর হিন্দুধর্ম ও সভ্যতার কেন্দ্র ছিল। দাক্ষিণাত্যের মুসলমান শক্তিকে প্রতিহত করে হিন্দু স্বাধীনতা রক্ষা করা বিজয়নগরের রাজগণের অপূর্ব কির্তি। তাঁরা সংস্কৃত, কানাড়ি ও তেলুগু সাহিত্যের উৎসাহদাতা ছিলেন। তাঁদের নির্মিত বহু সুন্দর মন্দির ও প্রাসাদ তাঁদের শিল্পানুরাগের পরিচায়ক।
প্রশ্ন ১৫। বিজয়নগর সাম্রাজ্যের পতনের দুটি কারণ লেখ।
উত্তরঃ বিজয়নগর সাম্রাজ্যের পতনের দুটি কারণ নিম্নরূপ:
(ক) বিজয়নগর সাম্রাজ্যে সংঘটিত অনেকগুলি যুদ্ধ তাকে দুর্বল করেছিল।
(খ) ১৫৬৫ খ্রিস্টাব্দে তালিকোটার যুদ্ধে বিজয়নগরের পরাজয় ঘটে।
সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ
প্রশ্ন ১। হাম্পী আবিষ্কার কাহিনি সংক্ষেপে ব্যক্ত কর।
উত্তরঃ বৃটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানীর একজন ইঞ্জিনিয়ার তথা পুরাতত্ত্ববিদ্ কর্নেল কলিন মেকেঞ্জী ১৮৮০ খ্রিস্টাব্দে হাম্পী শহরের ধ্বংসাবশেষ আবিষ্কার করেন। তিনিই সর্বপ্রথম এই স্থানের জরিপ মানচিত্র তৈরি করেন। তিনি বিরূপাক্ষ মন্দিরের পুরোহিত ও পম্পাদেবীর স্মৃতির উপর ভিত্তি করে বহুসংখ্যক প্রাথমিক তথ্য আহরণ করেছিলেন। পরে ১৮৫৬ খ্রিস্টাব্দে ফটোগ্রাফারগণ তার ভগ্নাবশেষসমূহের ফটো সংগ্রহ করেন এবং এইগুলি ইতিহাসবিদ- গণকে বিজয়নগর সাম্রাজ্যের ইতিহাস অধ্যয়নে সহায়তা করে। ১৮৩৬ খ্রিস্টাব্দে পম্পাদেবী ও অন্যান্য মন্দিরসমূহের বহুসংখ্যক লিপি উদ্ধার করা হয়। ইতিহাসবিদ্গণ বিদেশি লেখকের টীকা, তেলুগু, কানাড়া, তামিল ও সংস্কৃত ভাষায় সাহিত্যের উপর নির্ভর করে বিজয়নগর সাম্রাজ্যের ইতিহাস পুনরুদ্ধার করেন।
প্রশ্ন ২। বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠা সংক্ষেপে আলোচনা কর।
উত্তরঃ বিজয়নগর সাম্রাজ্যের উৎপত্তি সম্পর্কে নানা মত প্রচলিত আছে। তবে দুটি প্রাথমিক বিষয়ে সবাই একমত যে, মহম্মদ- বিন্-তুঘলকের আমলে দাক্ষিণাত্যে তুর্কী মুসলমানদের আধিপত্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া এই হিন্দুরাজ্যের উৎপত্তির প্রেরণা দিয়েছিল এবং সঙ্গমবংশীয় দুই ভাই হরিহর ও বুব্ধ ছিলেন এই রাজ্যের প্রতিষ্ঠাতা। ঐতিহাসিক সীওয়েল (Sewell) তাঁর বিখ্যাত ‘এ ফরগন এম্পায়্যার’ গ্রন্থে বিজয়নগরের উৎপত্তি সম্পর্কে সাতটি কিংবদন্তীর উল্লেখ করেছেন। এগুলির মধ্যে হরিহর ও বুব্ধ সম্পর্কিত কাহিনিটি একাধিক পণ্ডিতের বক্তব্যে সমর্থিত হয়েছে। সীওয়েল লিখেছেন যে, ওয়ারাঙ্গালের কাকতীয় বংশের অধীনে সামন্ত হিসেবে সঙ্গমবংশ নিয়োজিত ছিল। কাকতীয় বংশীয় রাজা প্রতাপরুদ্রদেবের অধীনে সঙ্গম বংশীয় হরিহর ও বুক্ক নামক দুই ভাই নিয়োজিত ছিলেন। সুলতানি বাহিনী বরঙ্গল আক্রমণ করলে এই দুই ভাই হোয়সলরাজ তৃতীয় বীরবল্লালের রাজ্যে চলে আসেন এবং তাঁর অধীনে চাকুরি গ্রহণ করেন। সুলতানি বাহিনী হোয়সল রাজ্য আক্রমণকালে এই দুই ভাইকে বন্দী হিসেবে দিল্লিতে নিয়ে যায়। সেখানে তাদের ইসলাম ধর্মান্তরিত করা হয়। পরে দাক্ষিণাত্যের হিন্দু বিদ্রোহকে ধ্বংস করার উদ্দেশ্যে মহম্মদ তুঘলক এদের আনেগুণ্ডিতে শাসকপদে নিযুক্ত করেন। পরে সুযোগমতো এঁরা স্বাধীনতা ঘোষণা করেন এবং স্বাধীন বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠা করেন।
Class 12 History Textual Question Answer
| S.L. No. | সূচীপত্র |
| প্রথম খণ্ড | |
| অধ্যায় -1 | ইট, মনি ও হাড় |
| অধ্যায় -2 | রাজা, কৃষক ও নগরসমূহ |
| অধ্যায় -3 | জ্ঞাতিত্ব, বর্ণ ও শ্রেণি (প্রাচীন সমাজ) |
| অধ্যায় -4 | দার্শনিক প্রত্যয় ও স্থাপত্য (সাংস্কৃতিক অগ্রগতি) |
| অধ্যায় -5 | প্রাগৈতিহাসিক যুগ — ৬৫০ খ্রিস্টাব্দ |
| দ্বিতীয় খণ্ড | |
| অধ্যায় -6 | পর্যটকদের দৃষ্টিতে (দশম থেকে সপ্তদশ শতক) |
| অধ্যায় -7 | ভক্তি ও সুফী পরম্পরা |
| অধ্যায় -8 | একটি সাম্রাজ্যবাদী রাজধানী – বিজয়নগর |
| অধ্যায় -9 | কৃষক, জমিদার ও রাষ্ট্র |
| অধ্যায় -10 | কৃষক, জমিদার ও রাষ্ট্র |
| তৃতীয় খণ্ড | |
| অধ্যায় -11 | উপনিবেশবাদ ও গ্রামাঞ্চল |
| অধ্যায় -12 | বিদ্রোহ ও রাজ (১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহ) |
| অধ্যায় -13 | উপনিবেশিক নগর |
| অধ্যায় -14 | মহাত্মা গান্ধী ও জাতীয় আন্দোলন |
| অধ্যায় -15 | দেশ বিভাজনের উপলব্ধি |
| অধ্যায় -16 | সংবিধান প্রণয়ন |
| অধ্যায় -17 | মানচিত্র অঙ্কনকার্য |

YouTube Channel